Tag: Investment

  • দেড় লক্ষ বিনিয়োগে মাসে মিলবে ৯৭৫০ টাকা সুদ! এত রিটার্ন দিচ্ছে LIC?

    দেড় লক্ষ বিনিয়োগে মাসে মিলবে ৯৭৫০ টাকা সুদ! এত রিটার্ন দিচ্ছে LIC?

    সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ার যুগে কখন যে কী খবর ছড়িয়ে পড়ে তা বলার জো নেই। সম্প্রতি ইন্টারনেটে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ছে যে, এলআইসি-র নতুন একটি স্কিমে (LIC New Scheme) নাকি ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ (Investment) করলেই প্রতি মাসে ৯৭৫০ টাকা সুদ পাওয়া যাচ্ছে। আর এই খবর নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কিন্তু আদৌ কি তাই? আসলে এর গভীরে লুকিয়ে রয়েছে বড় একটি ভুল। অনেক জায়গাতেই এই ৯৭৫০ টাকাকে মাসিক আয় হিসেবে দেখানো হচ্ছে। সত্যিটা জানুন।

    সামনে এল আসল তথ্য

    প্রথমে আমরা স্পষ্ট করে জানিয়ে রাখি, এটি এলআইসি-র কোনও জীবন বীমা পলিসি নয়, বরং এটি এলআইসির হাউসিং ফিনান্স লিমিটেডের (LICHFL) সঞ্চয়ী পাবলিক ডিপোজিট স্কিম। ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের মতোই এখানে টাকা রেখে নিশ্চিত হারে সুদ পাওয়া যায়। তবে ভাইরাল হাওয়া ৯৭৫০ টাকার অংকটি আসলে মাসিক সুদের হিসাব নয়, বরং বার্ষিক সুদের হিসাব। সেক্ষেত্রে আপনি যদি ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ৬.৫০% হারে বছরে সুদ দেওয়া হয়, তাহলে এক বছরে আপনি মোট ৯৭৫০ টাকা সুদ পাবেন। আর এক বছর পর আপনার হাতে আসবে এক লক্ষ ১,৫৯,৭৫০ টাকা। তাই যদি কেউ ভাবেন যে ১.৫ লক্ষ টাকা রাখলে প্রতি মাসেই ৯৭৫০ টাকা হাতে আসবে, তাহলে তিনি মস্ত বড় ভুল করছেন।

    তবে বলে রাখি, LICHFL এর এই স্কিমে প্রবীণ নাগরিকরা সাধারণত ০.২৫% অতিরিক্ত হারে সুদ পেয়ে থাকে। যার ফলে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে তাদের বার্ষিক আয় প্রায় ১১ হাজার টাকা হতে পারে। তবে ২০২৬ সালে LICHFL ভারতের অন্যতম নির্ভরযোগ্য একটি সংস্থা। কারণ, এর প্রধান সুবিধা হলে নিরাপত্তা। এটি AAA রেটিং যুক্ত একটি সংস্থা। তাই এখানে বিনিয়োগ করলে টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এমনকি এখানে শেয়ারবাজারের ওঠানামার কোনও ঝুঁকি নেই। আর এখানে আপনি চাইলে নন কিউমুলেটিভ অপশনে বেছে নিতে পারবেন। পাশাপাশি সুদের টাকা আপনি মাস কিংবা বছর ভিত্তিতে নিজের অ্যাকাউন্টে পেতে পারেন, যা আপনার সংসার চালাতে সাহায্য করবে।

    আরও পড়ুন: ৫ জেলায় দুর্যোগের ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া

    আবেদন করবেন কীভাবে?

    এই এফডি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনও ঝামেলার প্রয়োজন নেই। এমনকি এলআইসি-র এলআইসির অফিসে যাওয়ার কোনও দরকার নেই। আপনি তিনটি সহজ উপায়ে এখানে আবেদন করতে পারবেন। প্রথমত, LICHFL এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, নিবন্ধিত এলআইসি হাউসিং ফিনান্স এজেন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া অনুমোদিত ডিজিটাল ওয়েলথ ম্যানেজমেন্টের সাহায্যে এখানে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন।

  • ৭ দিনে ৭০,০০০,০০০,০০০ টাকা হারাল LIC, আপনার টাকা সুরক্ষিত তো?

    ৭ দিনে ৭০,০০০,০০০,০০০ টাকা হারাল LIC, আপনার টাকা সুরক্ষিত তো?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধে (Iran War) কমবেশি প্রভাব পড়েছে বিশ্বের প্রায় সব দেশেই। একই সাথে পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির আঁচ পেয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলিও। সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা বা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনও (Life Insurance Corporation)। জানা যাচ্ছে, ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে বিরূপ প্রভাব পড়েছে LIC র পোর্টফোলিওতে। যার জেরে 70 হাজার কোটিরও বেশি বেশি টাকা খোয়া গেছে এই সংস্থার।

    70 হাজার কোটি টাকা হারিয়েছে LIC

    বিজনেস স্ট্যান্ডার্ডস এর এক প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েল এবং আমেরিকা গত 27 ফেব্রুয়ারি, ইরানে প্রথমবারের মতো যৌথ হামলা চালানোর আগে পর্যন্ত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের শেয়ার পোর্টফোলিও ছিল 14.88 ট্রিলিয়ন বা 14 লাখ কোটির বেশি। তবে গতকাল অর্থাৎ 9 মার্চ সোমবার দিন সেটা নেমে এসেছে মাত্র 14.17 ট্রিলিয়নে।

    রিপোর্ট অনুযায়ী, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন গত এক বছরে নিজেদের শেয়ার পোর্টফোলিওতে বড় ধাক্কা খেয়েছে। এই সংস্থাটি গত 12 মাসে 1 ট্রিলিয়ন অর্থাৎ 10 হাজার কোটি টাকা হারিয়েছে। তবে শুধুমাত্র ইরানের যুদ্ধের জন্য মাত্র এক সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ার পোর্টফোলিও একেবারে নিম্নমুখী। মাত্র 7 দিনের মধ্যে সংস্থাটি 70 হাজার 105 কোটি টাকার হারিয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সংস্থাটি ধাক্কা খেলেও এর প্রভাব পড়বে না গ্রাহকদের খাতায়!

    অবশ্যই পড়ুন: Failed হতে শুরু করল যুবসাথীর পেমেন্ট! SMS ঢুকলেও মিলছে না টাকা

    কেন এত ক্ষতির মুখে পড়ল LIC?

    সাধারণত বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে টানটান অবস্থা তৈরি হয় শেয়ার বাজারে। তার উপর সেই যুদ্ধে আমেরিকার মতো শক্তিধর দেশ যুক্ত থাকলে শেয়ার মার্কেটের শিরে সংক্রান্তি অবস্থা হতে বেশি সময় লাগে না। তেমনটাই হয়েছে ইরান যুদ্ধের ক্ষেত্রেও। ইজরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রত্যাঘাত করে পশ্চিম এশিয়ার এই জনপ্রিয় দেশ। ফলে দুপক্ষের ভয়ঙ্কর লড়াইয়ের কারণে মার খেয়েছে শেয়ার বাজার। এদিকে ভারতের রাষ্ট্রায়ত্ব সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বা LIC যে সংস্থা বা শেয়ারগুলিতে বিনিয়োগ করেছিল বেছে বেছে ঠিক সেই শেয়ার বা সংস্থাগুলি যুদ্ধের আবহে একেবারে ডুব দিয়েছিল। আর সেটাই LIC র ক্ষতির কারণ হয়ে দাঁড়াল।

  • এখন আরও বেশি লাভ, ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC ব্যাঙ্ক

    এখন আরও বেশি লাভ, ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC ব্যাঙ্ক

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভবিষ্যতের জন্য বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের অন্যতম পছন্দ ফিক্সড ডিপোজিট বা FD স্কিম (FD Interest Rate Hike)। এবার এই FD তে সুদের হার বাড়াল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাঙ্ক HDFC। ভারতের এই বৃহৎ প্রাইভেট ব্যাঙ্কটি 6 মার্চ অর্থাৎ গতকাল FD স্কিমে নিজেদের নতুন সুদের হার ঘোষণা করেছে। যা গতকাল থেকেই কার্যকর হয়ে গিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত HDFC ব্যাঙ্কের গ্রাহকরা।

    কোন ধরনের FD তে কার্যকর হবে নতুন সুদের হার?

    জানা যাচ্ছে, দেশের বৃহৎ প্রাইভেট ব্যাঙ্ক HDFC তাদের FD তে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে। বেসরকারি ব্যাঙ্কটির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই সুদের হার সমস্ত ধরনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ব্যাঙ্কটির ঘোষণা অনুযায়ী, বিশেষ করে 3 বছর 1 দিন থেকে 4 বছর 7 মাস মেয়াদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে সুদের হার 0.10 শতাংশ বাড়ানো হয়েছে।

    বলাই বাহুল্য, এতদিন এই নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ গ্রাহকরা ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে 6.40 শতাংশ সুদ পেতেন। বর্তমানে সেটা 0.10 শতাংশ বাড়িয়ে 6.50 শতাংশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে FD তে সঞ্চয় এর ক্ষেত্রে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকরা এখন থেকে 6.90 শতাংশের বদলে 7 শতাংশ সুদ পাবেন। যদিও HDFC বিবৃতি জারি করে খুব পরিষ্কারভাবে জানিয়েছে, 6 মার্চ কার্যকর হওয়া, নতুন সুদের হার শুধুমাত্র 3 কোটি টাকার কম খুচরো আমানতের উপর কার্যকর হবে।

    অবশ্যই পড়ুন: সঞ্জু স্যামসন ২৬ রান করলেই ফাইনাল জিতে যাবে ভারত! হিসেবটা বুঝে নিন

    HDFC র অন্যান্য সুদের হার

    দেশের সবচেয়ে বড় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান HDFC র ডোমেস্টিক অ্যাকাউন্ট, NRO এবং NRE ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ন্যূনতম 7 থেকে 14 দিনের মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার 2.75 শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সুদের হার 3.25 শতাংশ। এছাড়াও 6 মাস 1 দিন থেকে 9 মাস পর্যন্ত মেয়াদে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার 5.50 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 6 শতাংশ রয়েছে।

  • মাসে ১৪০০ টাকা বিনিয়োগে পেয়ে যান ২৫ লক্ষ, মধ্যবিত্তদের জন্য দারুণ প্ল্যান LIC-র

    মাসে ১৪০০ টাকা বিনিয়োগে পেয়ে যান ২৫ লক্ষ, মধ্যবিত্তদের জন্য দারুণ প্ল্যান LIC-র

    সহেলি মিত্র, কলকাতাঃ প্রতি মাসে কত টাকাই কত জায়গায় খরচ হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, যদি প্রতি মাসে মাত্র ১৪০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে আপনি ২৫ লক্ষ টাকা অবধি থোক টাকা দেখতে পাবেন? শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে LIC-র এমন এক স্কিম রয়েছে যেখানে ১৪০০ টাকা আপনার কাছে ২৫ লক্ষ টাকা হয়ে ফিরে আসতে পারেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

    ১৪০০ টাকার বিনিয়োগে পেয়ে যান ২৫ লক্ষ টাকা

    সবাই প্রায়শই একটি নিরাপদ, ঝুঁকিমুক্ত বিনিয়োগের চেষ্টা করে। আপনিও যদি এমন একটি বিনিয়োগের জায়গা খুঁজে থাকেন, তাহলে এলআইসি-র “জীবন আনন্দ পলিসি” (LIC Jeevan Anand) বেছে নিতে পারেন। এই LIC স্কিমটি একটি চমৎকার বিকল্প হতে পারে আপনার জন্য। অল্প পরিমাণে বিনিয়োগ করে আপনি দীর্ঘমেয়াদে একটি উল্লেখযোগ্য ফান্ড তৈরি করতে পারেন। আপনি এই ফান্ডটি আপনার সন্তানদের শিক্ষা, বিবাহ বা অন্য যেকোনো জরুরি সময়ে ব্যবহার করতে পারেন। কারণ টাকার দরকার কখন পড়ে কেউ বলতে পারে না।

    আরও পড়ুনঃ ভারতের এই প্লেয়ারকে প্রচন্ড ভয় পায় ইংল্যান্ড! সেমির আগেই ফাঁস সব

    সবথেকে বড় কথা, এই স্কিমটি কেবল আপনার সেভিংস-ই বৃদ্ধি করতে সাহায্য করে না বরং বীমা সুরক্ষাও প্রদান করে। ধরুন আপনার বয়স ৩৫ বছর এবং আপনি ৫ লক্ষ টাকার বীমাকৃত অর্থ বেছে নিলেন। যদি আপনি ৩৫ বছরের জন্য একটি পলিসি নেন, তাহলে আপনাকে বার্ষিক প্রায় ১৬,৩০০ টাকা প্রিমিয়াম দিতে হবে। মাসিক ভিত্তিতে, এর অর্থ প্রতি মাসে প্রায় ১,৪০০ টাকা। এর অর্থ দৈনিক প্রায় ৪৫-৪৬ টাকা। এই পুরো মেয়াদে, আপনার মোট আনুমানিক ৫.৭০ লক্ষ টাকা জমা হবে। তবে, পলিসিটি পরিপক্ক হলে, বর্তমান বোনাস হারের উপর ভিত্তি করে আপনি প্রায় ২৫ লক্ষ টাকা অবধি এককালীন পাবেন। এর মধ্যে রয়েছে আপনার ৫ লক্ষ টাকার মূল বীমাকৃত অর্থ, ৮.৬০ লক্ষ টাকার সরল সংশোধনী বোনাস এবং ১১.৫০ লক্ষ টাকার চূড়ান্ত অতিরিক্ত বোনাস।

    কী কী সুবিধা মিলবে?

    জীবন আনন্দ পলিসির সবচেয়ে বড় আকর্ষণ হল এর “হোল লাইফ কভারেজ”। মেয়াদপূর্তির পরেও, আপনি ৫ লক্ষ টাকার আজীবন ঝুঁকি কভার উপভোগ করতে পারবেন। এর অর্থ হল, যদি পলিসিধারক মারা যান (এমনকি ১০০ বছর বয়সেও), তাহলে তার মনোনীত ব্যক্তিকে ৫ লক্ষ টাকার আলাদা অর্থ প্রদান করা হবে। এই পলিসি দুটি অর্থ প্রদান করে: একবার মেয়াদপূর্তির পর জীবদ্দশায় এবং একবার মৃত্যুর পর পরিবারকে। এই পলিসিটি প্রয়োজনের সময় কাজে লাগতে পারে। পলিসির ২ বছর পর আপনি এর বিপরীতে ঋণ নিতে পারেন। যদি কোনও কারণে আপনি প্রিমিয়াম দিতে ভুলে যান, তাহলে এটি একটি গ্রেস পিরিয়ডও অফার করে। মাসিক প্রিমিয়ামের উপর ১৫ দিনের গ্রেস পিরিয়ড এবং অন্যান্য ক্ষেত্রে ৩০ দিনের গ্রেস পিরিয়ড পাওয়া যায়। ১৮ থেকে ৫০ বছর বয়সী এই প্ল্যানে বিনিয়োগ করতে পারবেন। এছাড়া আপনি আপনার প্রয়োজনের উপর নির্ভর করে ১৫ থেকে ৩৫ বছর পর্যন্ত একটি মেয়াদ বেছে নিতে পারেন।

  • ২ লক্ষ জমিয়েই ৮৫,০৪৯ টাকা সুদ! দারুণ রিটার্ন দিচ্ছে স্টেট ব্যাঙ্কের FD

    ২ লক্ষ জমিয়েই ৮৫,০৪৯ টাকা সুদ! দারুণ রিটার্ন দিচ্ছে স্টেট ব্যাঙ্কের FD

    সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ করতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। বাজারের ওঠানামার ঝুঁকি এড়িয়ে যদি নিরাপদ বিনিয়োগের বিকল্প খুঁজে থাকেন তাহলে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। বিশেষ করে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে বিভিন্ন মেয়াদে আকর্ষণীয় হারে এফডি অফার করছে। কিন্তু প্রশ্ন উঠছে, আপনি ২ লক্ষ টাকার এফডি করেন, সেক্ষেত্রে পাঁচ বছর পর কত টাকা হাতে পাবেন? চলুন হিসাব বুঝে নেওয়া যাক।

    এফডি-র মেয়াদ এবং সুদের হার

    স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ন্যূনতম ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত এফডি করা যায়। তবে বিভিন্ন মেয়াদ অনুযায়ী সুদের হার বিভিন্ন রকম হয়ে থাকে। বর্তমানে পাঁচ বছরের এফডির ক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৬.০৫%, প্রবীণ নাগরিকরা ৭.০৫% এবং অতি প্রবীণ বা সুপার সিনিয়র সিটিজেনরা ৭.১৫% হারে সুদ পেয়ে থাকে। আর দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের কাছে পাঁচ বছরের এফডি অনেকটাই স্থিতিশীল রিটার্ন দিয়ে থাকে বলেই মনে করা হয়।

    ২ লক্ষ টাকা জমা রাখলে কত পাবেন?

    যদি কোনও সাধারণ বিনিয়োগকারী স্টেট ব্যাঙ্কের ৫ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে ২ লক্ষ টাকা জমা করেন, সেক্ষেত্রে ৬.০৫% হারে মেয়াদ শেষে সে রিটার্ন পাবে ২,৭০,০৩৫ টাকা। অর্থাৎ তাঁর সুদ থেকে আয় হবে ৭০,০৩৫ টাকা। অন্যদিকে যদি কোনও প্রবীণ নাগরিক একই মেয়াদে ২ লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে ৭.০৫% হারে সুদ পাবে। সেক্ষেত্রে তাঁর রিটার্ন আসবে ২,৮৩,৬৫২ টাকা। অর্থাৎ, সুদ থেকে আয় হবে ৮৩,৬৫২ টাকা। অন্যদিকে যদি ৮০ বছরের বেশি বয়সী কেউ ৭.১৫% হারে এখানে ২ লক্ষ টাকা জমা করে, তাহলে সে ২,৮৫,০৪৯ টাকা রিটার্ন পাবে। অর্থাৎ, তাঁর সুদ থেকে আয় হবে ৮৫,০৪৯ টাকা।

    আরও পড়ুন: সেমিতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে ফাইনালে উঠবে কে? জেনে নিন

    এক কথায়, মূলধনের নিরাপত্তা, নির্দিষ্ট রিটার্ন এবং নিশ্চিত সুদ আর বাজারের ওঠানামার প্রবণতা না থাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই এফডি স্কিম সাধারণ বিনিয়োগকারীদের কাছে একেবারে দারুণ আকর্ষণ। আর শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের ঝুঁকি যারা নিতে চান না, তারা অবশ্যই একবার এই এফডি স্কিমের কথা ভেবে দেখতে পারেন।