Tag: Indian Railways

  • বিমানের মতো সুবিধা, স্পিড ২০০ কিমি! তেজস এক্সপ্রেস থেকে কেমন আয় রেলের?

    বিমানের মতো সুবিধা, স্পিড ২০০ কিমি! তেজস এক্সপ্রেস থেকে কেমন আয় রেলের?

    সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই ভারতে হাইস্পিড ট্রেন, হাইস্পিড রেল করিডরের দাবি বাড়ছে। ইতিমধ্যেই দেশে বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস,গতিমান এক্সপ্রেসের মতো কিছু সেমি হাইস্পিড এবং প্রিমিয়াম ট্রেন চলছে। তবে, খুব কম লোকই জানেন যে গতির দিক থেকে দেশের দ্রুততম ট্রেন হল তেজস এক্সপ্রেস (Tejas Express)। ভারতের প্রথম কর্পোরেট-ধাঁচের যাত্রীবাহী ট্রেন হিসাবে বিবেচিত, এটি আইআরসিটিসি তরফে পরিচালিত হয়। এই ট্রেনে উঠলে একদম রয়্যাল অনুভূতি পাবেন। মনে হবে বিমানে উঠেছেন।

    ভারতের দ্রুতগামী ট্রেন হল এটি

    ২০১৯ সালে এটি নয়াদিল্লি-লখনউ রুটে চালু হয় তেজস এক্সপ্রেস। পরবর্তীতে ২০২০ সালে আহমেদাবাদ-মুম্বাই রুটে দ্বিতীয় পরিষেবা চালু করা হয়। ট্রেনটি প্রিমিয়াম বিভাগে জনপ্রিয় হয়ে উঠেছে। যাত্রীদের একদম বিমানের মতো অভিজ্ঞতা প্রদান করছে। প্রযুক্তিগতভাবে, তেজস এক্সপ্রেস ২০০ কিমি/ঘন্টা গতিতে পৌঁছাতে সক্ষম। তবে, বিদ্যমান ট্র্যাক সীমাবদ্ধতার কারণে, এটি কেবল ১৬০ কিমি/ঘন্টা পর্যন্ত চলতে পারে, অর্থাৎ বন্দে ভারতের সমান।

    সুযোগ-সুবিধা মিলবে একদম বিমানের মতো

    তেজস এক্সপ্রেসের বৈশিষ্ট্য কেবল এর গতি নয়, এর প্রিমিয়াম সুযোগ-সুবিধাও। যাত্রীরা ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে পানীয় জল,  অনলাইন খাবার নির্বাচন, সংবাদপত্র, প্রতিটি আসনে LED স্ক্রিন, ওয়াই-ফাই এবং চার্জিং পয়েন্টের মতো সুযোগ-সুবিধা উপভোগ করেন। অটোমেটিক দরজা, বায়ো -ভ্যাকুয়াম টয়লেট এবং সিসিটিভি নজরদারি এই তেজস এক্সপ্রেস ট্রেনটিকে আধুনিক করে তোলে। ট্রেনটি একটি ভ্রমণ বীমা প্ল্যানও অফার করে। ট্রেন দেরির ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদান করে।

    তেজস এক্সপ্রেসের আয়

    তেজস এক্সপ্রেস বেসরকারি অংশগ্রহণের একটি সফল মডেল হিসেবেও আবির্ভূত হয়েছে। রেলের রিপোর্ট অনুসারে, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এটি প্রায় ৫০ কোটি টাকা আয় করেছে। দিল্লি-লখনউ রুটে আসন দখল ছিল ৬৯% এবং আহমেদাবাদ-মুম্বাই রুটে এটি ১০০% এরও বেশি, যা এর জনপ্রিয়তা প্রমাণ করে।

    আরও পড়ুনঃ সাবধান করেছিল সুপ্রিম কোর্ট, এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যা বলল SBI

    আর কী কী হাইস্পিড ট্রেন রয়েছে?

    ভারতে অনেক ট্রেন উচ্চ গতির জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু ট্র্যাক এবং সিগন্যালিং সীমাবদ্ধতার কারণে, তারা নিয়মিতভাবে তাদের সর্বোচ্চ নকশা গতিতে চলে না। উদাহরণস্বরূপ, বন্দে ভারত এক্সপ্রেসের এমনি গতি ১৮০ কিমি/ঘন্টা, যেখানে এর পরিচালনা গতি ১৬০ কিমি/ঘন্টা। গতিমান এক্সপ্রেসের এমনি এবং পরিচালনা গতি উভয়ই ১৬০ কিমি/ঘন্টা। রাজধানী এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ১৩০-১৪০ কিমি/ঘন্টা এবং পরিচালনা গতি প্রায় ১৩০ কিমি/ঘন্টা, যেখানে শতাব্দী এক্সপ্রেস ১৫০ কিমি/ঘন্টা এবং পরিচালনা গতি ১৩০-১৫০ কিমি/ঘন্টা। অর্থাৎ ইচ্ছা থাকলেও জোরে চালানোর অনুমতি নেই ট্রেনগুলির।

  • একসময় ছিল পাকিস্তানের অংশ! বাংলাতেই রয়েছে ভারতের শেষ স্টেশন

    একসময় ছিল পাকিস্তানের অংশ! বাংলাতেই রয়েছে ভারতের শেষ স্টেশন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেল ব্যবস্থায় এমন বহু স্টেশন রয়েছে যেগুলির সাথে ওতপ্রোতভাবে জড়িত ইতিহাস (India’s Last Rail Station)। কিন্তু তা সত্ত্বেও ঐতিহাসিক সেই সব স্টেশনে বর্তমানে পা পড়ে না যাত্রীদের। ভারতীয় রেলের অধীনে এমনই একটি স্টেশন রয়েছে উত্তর 24 পরগনার বনগাঁ শাখায়। জানলে অবাক হবেন, এই স্টেশনটি ভারতের অন্তিম স্টেশন। যা একটা সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের অংশ ছিল। যদিও কালের নিয়মে স্টেশনটির কয়েকটি ভবন একপ্রকার ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এই স্টেশন থেকে আজ মানুষের বদলে যাতায়াত করে শিয়াল কুকুর সহ অন্যান্য সব বন্যপ্রাণী।

    এটিই ভারতের শেষ স্টেশন

    সালটা 1947 সালের আগস্ট মাস। প্রায় সকলেই জানেন সে বছরের 15 আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয়। অন্যদিকে 14 আগস্ট পালিত হয় পাকিস্তানের স্বাধীনতা দিবস। তবে 1947 এর আগস্ট মাস নাগাদ ভারত যখন স্বাধীন তখনও উত্তর 24 পরগনার বনগাঁ সংলগ্ন বিস্তীর্ণ এলাকাকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছিল। যার ফলে যথেষ্ট আতঙ্কে ছিলেন সেখানকার বাসিন্দারা। যদিও পরবর্তীতে ওই এলাকা গুলিকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়।

    সেই সময়, পেট্রাপোল স্টেশন সহ বেশ কিছু স্টেশন পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছিল। যদিও বর্তমানে সেটি ভারতের অংশ। অনেকেই হয়তো জানেন না, এই স্টেশনটি বনগাঁ-পেট্রাপোল শাখার শেষ স্টেশন। একটা সময় এই স্টেশন দিয়েই বর্তমান বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানে নিয়মিত বিভিন্ন পণ্য পাঠানো হতো। যদিও পরবর্তীতে এই স্টেশন হয়েই বন্ধন এক্সপ্রেস বাংলাদেশে প্রবেশ করে।

    একটা সময় এই স্টেশনের কদর থাকলেও বর্তমানে স্টেশনটিতে কুকুর, শিয়ালের মতো বন্যপ্রাণী ছাড়া আর কারও দেখা মেলে না। সবচেয়ে বড় কথা, এই স্টেশনের পাশেই রয়েছে ট্রেন চলাচলের সিঙ্গেল লাইন। যদিও বর্তমানে এই স্টেশনে থামেনা কোনও যাত্রীবাহী ট্রেন, বলা ভাল এই রেল ট্র্যাক দিয়ে চলাচল করে না কোনও ট্রেন। জানিয়ে রাখা ভাল, দেশের সর্বশেষ স্টেশন পেট্রাপোল থেকে জিরো পয়েন্টের দূরত্ব মাত্র 600 মিটার। একইভাবে বাংলাদেশের বেনাপোল স্টেশনের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার।

    অবশ্যই পড়ুন: ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝার দাপট, ধেয়ে আসছে কালবৈশাখী সহ বৃষ্টি, আজকের আবহাওয়া

    বলাই বাহুল্য, একটা সময় পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে দেখানো পেট্রাপোল স্টেশনটির পাশেই রয়েছে একটি ছোট্ট গ্রাম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতের শেষ স্টেশন পেট্রাপোল বাংলাদেশের একেবারে গা ঘেঁষে তৈরি হওয়ায় প্রায়শই এই অংশ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ওঠে। তবে সেই সব বিতর্ক কাটিয়ে আগামী দিনে দেশের ঐতিহাসিক এই স্টেশনটিকে ভারতীয় রেলের তরফে কাজে লাগানো হবে কিনা তা নিয়ে কৌতুহল রয়েছে অনেকেরই।

  • মমতার ধরনা, বাংলায় চিটফান্ড কেলেঙ্কারি…! আজকের সেরা ১০ খবর (৬ মার্চ)

    মমতার ধরনা, বাংলায় চিটফান্ড কেলেঙ্কারি…! আজকের সেরা ১০ খবর (৬ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ মার্চ, শুক্রবার। মমতার ধরনা, বাংলায় চিটফান্ড কেলেঙ্কারি, দীঘা রুটে নতুন ষ্টেশন,  রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) দাবি না মানলে বাংলাদেশ-নেপালের মতো আন্দোলন, হুঁশিয়ারি তৃণমূলের

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রতিবাদে কমিশনের বিরুদ্ধে ধর্মতলায় ধর্নায় বসেছেন। জলপাইগুড়িতে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভায় নেতারা হুশিয়ারি দিয়েছেন, সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় সমস্ত জীবিত ভোটারদের নাম থাকলে ২০২৬ এর বিধানসভা নির্বাচন করতে দেবেন না এবং প্রয়োজন হলে বাংলাদেশ এবং নেপালের মতো আন্দোলন করা হবে। এই মন্তব্যে রাজনৈতিক মহলে যে বিতর্ক ছড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) দীঘা রুটে এবার নতুন স্টেশন

    পূর্ব মেদিনীপুরে নতুন ঘোলবাগদা রেলওয়ে স্টেশন খুব শীঘ্রই চালু হতে চলেছে, যা দীঘা যাওয়ার পথে সবথেকে গুরুত্বপূর্ণ স্টপেজ হবে। ভগবানপুর-২ ব্লকের এই হল্ট স্টেশনটি নাচিন্দা এবং হেড়িয়া স্টেশনের মাঝে দীঘা-তমলুক রেলপথের মধ্যেই তৈরি করা হচ্ছে। মার্চ মাসেই এই স্টেশন উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। আর যাত্রীদের জন্য বসার জায়গা, পানীয় জল, শৌচালয় এবং টিকিট কাউন্টারের মতো সব উন্নত মানের সুবিধা থাকবে। এটি চালু হলে মেচেদা-দীঘা, পাঁশকুড়া-দীঘা সহ একাধিক লোকাল ট্রেন পরীক্ষামূলকভাবে থামতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) বেঙ্গালুরু-হায়দ্রাবাদ যাত্রা মাত্র ২ ঘণ্টায়

    বেঙ্গালুরু-হায়দ্রাবাদ হাই স্পিড রেল করিডোর প্রকল্প নিয়ে এবার জোর তৎপরতার সঙ্গে কাজ শুরু করল ভারতীয় রেল। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২ ঘণ্টায় এই দুরত্ব পাড়ি দেওয়া সম্ভব হবে। যেখানে বর্তমানে ট্রেনে সময় লাগে সাড়ে আট ঘন্টা। নতুন করে ট্রেনের গতি সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার পর্যন্ত ছুঁতে পারে। এতে মোট ১২টি স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। আর প্রায় ১৭৪ হেক্টর জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হলেই নির্মাণ কাজ শুরু হতে পারে বলে সূত্রের খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস

    ভোটের আগে পশ্চিমবঙ্গে বিরাট প্রশাসনিক পরিবর্তন। সিভি আনন্দ বোস আচমকা রাজ্যপালের পদ থেকে ইত্তেফা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। এরপর তামিলনাড়ু রাজ্যপাল আরএন রবিকে বাংলায় নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হল। প্রাক্তন আইপিএস অফিসার রবি আগে গোয়েন্দা বিভাগ এবং বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বলে খবর। এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) অমৃত ভারত স্টেশনের আওতায় বদলে যাচ্ছে বরাভূম ও আনারা স্টেশন

    ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশনের আওতায় বরাভূম রেলওয়ে স্টেশন এবং আনারা রেলওয়ে স্টেশনের চেহারায় এবার বিরাট পরিবর্তন আসছে। স্টেশনগুলি এখন আরও পরিস্কার, আধুনিক এবং আকর্ষণীয় করে তোলা হচ্ছে। দেওয়ালে সাঁওতাল সংস্কৃতি শিল্পচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর যাত্রীদের জন্য অপেক্ষা কক্ষ, পরিষ্কার শৌচালায়, লিফট, ফ্রি ওয়াইফাইসহ বিভিন্ন রকম সুবিধা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য দেশের রেল স্টেশনগুলিকে আধুনি,ক আরামদায়ক এবং যাত্রীবান্ধব গড়ে তোলা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) বাংলায় নতুন চিটফান্ড কেলেঙ্কারি

    পূর্বস্থলী এলাকায় নতুন করে চিটফান্ড প্রতারণার অভিযোগ উঠল। বিনিয়োগে বেশি সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। এরপর কোম্পানি টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠে। বিনিয়োগকারীরা টাকা ফেরত চাইতে গিয়ে বিষয়টি বুঝতে পেরেছেন। তাদের দেওয়া কাগজপত্রে ত্রুটি ছিল এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কোনও রকম অনুমোদন ছিল না। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) বাংলায় মহিলাদের জন্য গঠিত হবে ৫৭০০ কোটির তহবিল

    আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি তাদের নির্বাচনী ইস্তাহারে একাধিক প্রস্তুতি নিল। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, মহিলাদের উন্নয়নের জন্য এবার ৫৭০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে, যা কিনা জীবিকা, দক্ষতা উন্নয়ন এবং স্বনির্ভর গোষ্ঠীর কাজে লাগানো হবে। পাশাপাশি যুবকদের জন্য স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি আর সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রের অবকাঠামো অনুযায়ী বেতন সংশোধন আর সপ্তম বেতন কমিশন গঠনের কথা বলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হলো চারধাম যাত্রা ২০২৬ এর

    চারধাম যাত্রা ২০২৬ এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু করল উত্তরাখন্ড সরকার। আজ অর্থাৎ ৬ মার্চ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ভক্তরা সরাসরি পোর্টালে আধার কার্ড দিয়েই নিবন্ধন করে নিতে পারবে। ১৯ এপ্রিল গঙ্গোত্রী মন্দির এবং যমুনোত্রী মন্দিরের যাত্রা শুরু হবে, আর ২২ এপ্রিল খুলবে কেদারনাথ এবং ২৩ এপ্রিল বদ্রিনাথ মন্দির। অনলাইনে না পারলে ১৭ এপ্রিল থেকে ঋসিকেশ এবং হরিদ্বারে অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) গ্যাসের সংকট মেটাতে বিরাট উদ্যোগ কলকাতায়

    ইরান-ইজরায়েল সংঘাতের প্রভাবে গ্যাস সরবরাহ নিয়ে এবার সতর্কতা বাড়াল সরকার। সেই কারণেই কলকাতায় আপাতত নতুন ডবল এলপিজি সিলিন্ডার কানেকশন দেওয়া বন্ধ রাখা হল। তেল সংস্থাগুলি ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দিয়েছে, যাদের একটি করে সিলিন্ডার রয়েছে তাদের দ্বিতীয় সিলিন্ডারের আবেদন আর গ্রহণ করা হবে না। ভবিষ্যতে গ্যাসের যোগান স্বাভাবিক রাখার জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রায় এক মাসের এলপিজি গ্যাস মজুত রয়েছে। পরিস্থিতির উপর কেন্দ্র সরকার নজর রাখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) মমতার ধরনা মঞ্চে পার্শ্বশিক্ষকদের বিক্ষোভ

    বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ধর্নায় বসেছিলেন। সেই সময় বেতন বৃদ্ধি এবং চাকরির স্থায়ীকরণের দাবিতে কয়েকজন পার্শ্বশিক্ষক তাঁর মঞ্চের সামনেই প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হলে মুখ্যমন্ত্রী তাঁদেরকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এবং বলেন যে, অভিযোগ থাকলে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের কাছে যান। পরে পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। উল্লেখ্য, পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • নতুন স্টেশন পূর্ব মেদিনীপুরে, দিঘা যাওয়ার পথে থামবে ট্রেন

    নতুন স্টেশন পূর্ব মেদিনীপুরে, দিঘা যাওয়ার পথে থামবে ট্রেন

    সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে মেদিনীপুরবাসীর। উদ্বোধন হতে চলেছে আরও এক নতুন রেল স্টেশনের যেটার দাবি ছিল দীর্ঘদিনের। বিশেষ করে আপনিও যদি আগামী কয়েকদিনের মধ্যে দিঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে ট্রেন নতুন এক স্টেশনে দাঁড়াবে এবং তার ওপর দিয়ে যাবে। নিশ্চয়ই ভাবছেন কোন স্টেশন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

    এবার দিঘা যাওয়ার পথে নতুন স্টেশনে থামবে ট্রেন

    আজ কথা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ঘোলবাগদা রেল স্টেশন (Gholbagda Railway Station) নিয়ে। যেটি এখনও উদ্বোধন হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মার্চ মাসেই এই স্টেশনটি সর্বসাধারণের জন্য খুলে দেবে প্রশাসন। একটা স্থানীয় স্টেশনে যা যা সুবিধা থাকার কথা তা সবই থাকবে এই স্টেশনে। যাত্রীদের বসার জায়গা থেকে শুরু করে পানীয় জলের কল, শৌচালয়, টিকিট কাউন্টার ইত্যাদি। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর–২ ব্লকের ঘোলবাগদায় তৈরি হয়েছে নতুন হল্ট স্টেশন।

    আরও পড়ুনঃ কামরূপ এক্সপ্রেসের টিকিট কাটা? বড় আপডেট দিল রেল

    জানা গিয়েছে, দিঘা–তমলুক রেলপথে নাচিন্দা ও হেঁড়িয়া স্টেশনের মাঝামাঝি এলাকায় গড়ে উঠেছে এই ঘোলবাগদা হল্ট স্টেশনটি। আগে ভগবানপুর ব্লকের বহু জায়গার মানুষদের ট্রেন ধরতে অনেক দূরে যেতে হত। সমস্যার শেষ থাকত না বোরোজ, অর্জুননগর, পটাশপুর–২ ব্লকের আড়গোয়াল ও মথুরা, কাঁথি–৩ ব্লকের কানাইদিঘি ও কুমীরদা গ্রামের মানুষদের। সেই নাচিন্দায় যেতে হত ট্রেন ধরতে। তবে আর নয়, কারণ নতুন স্টেশনটি সকলের মুশকিল আসান করবে। বলে মনে করা হচ্ছে। গত ২০২৪ সালের ১ মার্চ এই স্টেশনের শিলান্যাস করা হয়। এরপর কাজ শুরু হয়। বর্তমান সময়ে কাজ একদম শেষ পর্যায়ে। আগামী ১২ মার্চ স্টেশনটির উদ্বোধন হতে পারে।

    কোন কোন ট্রেন থামতে পারে?

    এক রিপোর্ট অনুযায়ী, রেলওয়ে বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোলবাগদা স্টেশনে কিছু ট্রেনের গুলোর পরীক্ষামূলক স্টপেজ অনুমোদন করেছে। যদিও এই ট্রেনগুলোর নির্দিষ্ট আগমন ও প্রত্যাবর্তনের সময় এখনও প্রকাশিত হয়নি। জানা গিয়েছে, স্টেশনটি উদ্বোধনের পর ট্রেন নম্বর ৬৮১১৩ মেচেদা-দিঘা লোকাল, ৬৮১১৪ দিঘা পাঁশকুড়া লোকাল, ৬৮১১৫ পাঁশকুড়া দিঘা লোকাল, ৬৮১১৬ দিঘা-পাঁশকুড়া, ৬৮১১৭ পাঁশকুড়া-দিঘা, ৬৮১১৮ দিঘা-পাঁশকুড়া, ৬৮১১৯ পাঁশকুড়া-দিঘা এবং ৬৮১২০ দিঘা পাঁশকুড়া ঘোলবাগদা স্টেশনে দাঁড়াতে পারে। বর্তমানে, পাঁশকুড়া–দিঘা–পাঁশকুড়া বিশেষ ট্রেনটি ঘোলবাগদা স্টেশনে থামবে না।

  • কামরূপ এক্সপ্রেসের টিকিট কাটা? বড় আপডেট দিল রেল

    কামরূপ এক্সপ্রেসের টিকিট কাটা? বড় আপডেট দিল রেল

    প্রীতি পোদ্দার, কলকাতা: ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দফতর (Northeast Frontier Railway)। জানানো হয়েছে কামরূপ এক্সপ্রেস ট্রেন (Kamrup Express) আগামীকাল অর্থাৎ ৭ মার্চ থেকে বেশ কয়েকটি নতুন স্টেশনে স্টপেজ দেবে। রেল দফতরের এই পদক্ষেপে এবার দূরপাল্লার ট্রেন ধরতে আর কষ্ট করতে হবে না যাত্রীদের। কোন এক্সপ্রেস ট্রেন কোন স্টেশনে দাঁড়াবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন।

    কামরূপ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আপডেট

    রেলের রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ শুক্রবার, ৬ মার্চ থেকে ১৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় টাউন কামরূপ এক্সপ্রেস এবং ১৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া এক্সপ্রেস বেশ কয়েকটি নতুন স্টেশনে স্টপেজ দেবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে এই এক্সপ্রেস ট্রেনটি চাবুয়া, কামপুর, সরুপেটা ও বিজনী স্টেশনে দাঁড়াবে। তবে এই স্টপেজ এখনও স্থায়ী নয়, আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রাখা হয়েছে। তালিকা অনুযায়ী জানা গিয়েছে, ১৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া ট্রেনটি আজ ২০:৩১ মিনিটে চাবুয়া স্টেশনে পৌঁছবে এরপর ২ মিনিট সেখানে দাঁড়িয়ে ৩৩ এ স্টেশন ছাড়বে। অন্যদিকে আগামীকাল থেকে কামপুর স্টেশনে ০৬:১৫ মিনিটে পৌঁছবে এবং ১৭ তে ছাড়বে।

    একইভাবে আগামীকাল অর্থাৎ শনি থেকে, ডিব্রুগড়-হাওড়া এক্সপ্রেস সরুপেটা স্টেশনে ১০:৩৫ মিনিটে পৌঁছবে এবং ৩৭ এ ছাড়বে। বিজনী স্টেশনে পৌঁছবে ১১:১০ মিনিটে পৌঁছবে এবং ১২ টে ছাড়বে। অন্যদিকে ১৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় টাউন কামরূপ এক্সপ্রেসটি আগামী ৯ মার্চ থেকে চাবুয়া স্টেশনে পৌঁছবে ৩:০৬ মিনিটে এবং ছাড়বে ৮ এ। কামপুর স্টেশনে পৌঁছবে ১৭:০০ মিনিটে এবং ছাড়বে ১৭:০২ এ, পাশাপাশি সরুপেটা স্টেশনে ১১:৫৪ মিনিটে পৌঁছবে এবং ৫৬ এ ছাড়বে। বিজনী স্টেশনে পৌঁছবে ১১:১৬ মিনিটে পৌঁছবে এবং ১৮ টে ছাড়বে।

    আরও পড়ুন: ভোটাধিকার রক্ষায় ধরনায় মমতা, ধর্মতলায় কতদিন চলবে এই কর্মসূচি?

    আরও দুটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পরিবর্তন

    প্রসঙ্গত, কামরূপ এক্সপ্রেস ছাড়াও ২২৫০৪ ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক সুপার এক্সপ্রেস এবং ২২৫০৩ কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক সুপার এক্সপ্রেস ট্রেনটি অভয়াপুরী স্টেশনে থামবে। আগামীকাল ২২৫০৪ ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক সুপার এক্সপ্রেস ট্রেনটি ৯:৩০ মিনিটে অভয়াপুরী স্টেশনে থামবে এবং ৩২ এ ছাড়বে। অন্যদিকে ২২৫০৩ কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক সুপার এক্সপ্রেস ট্রেনটি অভয়াপুরী স্টেশনে ০৪:৪৪ মিনিটে পৌঁছবে এবং ০৪:৪৬ মিনিটে স্টেশন ছাড়বে। এটিও সম্পূর্ণ পরীক্ষা করার জন্য থামবে।

  • একদম ঝাঁ চকচকে, অমৃত ভারত প্রকল্পে ভোল বদলে গেল পুরুলিয়ার দুই রেল স্টেশনের

    একদম ঝাঁ চকচকে, অমৃত ভারত প্রকল্পে ভোল বদলে গেল পুরুলিয়ার দুই রেল স্টেশনের

    সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় ভোটের মুখে বিরাট চমক দিল রেল (Indian Railways)। ভোল বদলে গেল পুরুলিয়ার বরাভূম রেলওয়ে স্টেশনের (Barabhum Railway Station)। আর এই নিয়ে বিশেষ পোস্ট করে সকলকে চমকে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এমনিতে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে দেশের বহু রেলওয়ে স্টেশনের ভোল বদলে দেওয়ার কাজ করছে রেল। এদিকে সেই তালিকায় রয়েছে বাংলারও একগুচ্ছ রেলস্টেশন। তেমনই এবার পুরুলিয়া জেলার বরাভূম রেলস্টেশনের এমন কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যা দেখলে আপনারও চোখ রীতিমতো ধাঁধিয়ে যাবে।

    ভোল বদলে গেল বরাভূম রেলওয়ে স্টেশনের

    রেলমন্ত্রীর তরফে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, আগের বরাভূম রেলস্টেশন কেমন ছিল আর এখন অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় কেমন হয়েছে। আগের থেকে স্টেশনটি আরও পরিষ্কার হয়েছে। সেইসঙ্গে স্টেশনের গায়ে থাকা দেওয়াল চিত্র আপনার মন ভালো করে দেবে। সাঁওতাল সংস্কৃতির ছবি ফুটিয়ে তোলা হয়েছে স্টেশনে।

    বরাভূমের পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও একটি স্টেশন এই অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় আগের থেকে আমূল বদলে গিয়েছে। স্টেশন প্রাঙ্গন হয়ে উঠেছে আরও সুন্দর এবং ঝকঝকে। আজ কথা হচ্ছে আনারা রেলওয়ে স্টেশন নিয়ে। এই স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অন্তর্গত। সারাদিনে এখানে ৪৮টি ট্রেন হল্ট দেয়। এই স্টেশনে রয়েছে মাত্র ২টি প্ল্যাটফর্ম। সারাদিনে এই স্টেশনের ওপর দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

    অমৃত ভারত স্টেশন স্কিম কী? 

    আলোচনা করে নেওয়া যাক অমৃত ভারত স্টেশন স্কিম ঠিক কী?  ভারতের সমস্ত রেলওয়ে স্টেশনগুলিকে রূপান্তরিত করা হচ্ছে, নানান সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। স্টেশনগুলির সৌন্দর্যায়নের কাজ চলছে। এটি সরকারের অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সম্পন্ন করা হচ্ছে। সারা দেশে ১০৩টি অমৃত ভারত স্টেশন উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমস্ত স্টেশনের উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায়, সারা দেশের স্টেশনগুলিকে একটি অনন্য চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই স্টেশনগুলি বিভিন্ন থিমের উপর নির্মিত হয়েছে। এগুলি শিল্প ও স্থানীয় সংস্কৃতির পাশাপাশি বন্যপ্রাণীকেও প্রদর্শন করে। 

    আরও পড়ুনঃ দ্বিতীয় বা তৃতীয় সন্তানের জন্ম দিলেই ২৫,০০০ টাকা দেবে রাজ্য সরকার! কবে থেকে?

    এই পরিকল্পনার লক্ষ্য স্টেশনগুলিকে পরিষ্কার, আরামদায়ক এবং অ্যাক্সেসযোগ্য করে তোলা। আকর্ষণীয় প্রবেশ এবং প্রস্থান গেটগুলি ডিজাইন করা হয়েছে, যাত্রীদের জন্য আরামদায়ক অপেক্ষা কক্ষ, পরিষ্কার শৌচালয় এবং সম্পূর্ণরূপে নিরাপদ ও আপগ্রেডেট প্ল্যাটফর্ম সহ। এছাড়াও, স্টেশনগুলিতে যাত্রীদের জন্য লিফটের ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে ওয়াই-ফাইয়ের মতো সুযোগ-সুবিধার পাশাপাশি বিভিন্ন সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। “এক স্টেশন, এক পণ্য” প্রকল্পের আওতায় এই অমৃত স্টেশনগুলিতে স্থানীয় পণ্য বিক্রি করা হবে।

  • দু ঘন্টায় পৌঁছে যান হায়দরাবাদ! হাই স্পিড রেল করিডোর নিয়ে তৎপর রেল

    দু ঘন্টায় পৌঁছে যান হায়দরাবাদ! হাই স্পিড রেল করিডোর নিয়ে তৎপর রেল

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন্দ্রীয় বাজেটে তুলে ধরা হয়েছিল বেঙ্গালুরু-হায়দরাবাদ হাই স্পিড রেল করিডোরের (Bengaluru-Hyderabad High Speed Rail) বিষয়টি। আর তারপরেই এই বিশেষ রেল করিডোর নিয়ে তৎপর হয়েছে সেন্ট্রাল রেলওয়ে। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ পর্যন্ত হাই স্পিড রেল করিডোর নিয়ে আলোচনার জন্য কর্নাটকে পৌঁছেছিলেন সেন্ট্রাল রেলওয়ের কর্মকর্তারা। সিংহভাগেরই আশা, ভারতীয় রেলের (Indian Railways) বিশেষ প্রকল্পটি বাস্তবায়িত হলে চেহারা পাল্টে যাবে দক্ষিণ ভারতের পরিবহন ব্যবস্থার।

    মাত্র দু’ঘণ্টায় পৌঁছে যাবেন হায়দরাবাদ

    বর্তমান সময়ে এক্সপ্রেস ট্রেনে চেপে বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ পর্যন্ত 606 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় সাড়ে আট ঘন্টা। তবে ভারতীয় রেলের একটি সূত্র দাবি করছে, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ পর্যন্ত নতুন হাই স্পিড রেল করিডোর তৈরি হয়ে গেলে এই পথ ধরে হায়দরাবাদ পর্যন্ত 606 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র দু’ঘণ্টা।

    সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই করিডোরটিকে এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যাতে এই রেল ট্র্যাক দিয়ে সর্বোচ্চ 350 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারে ট্রেন। আপাতত যা খবর, এই রেল করিডোরের 100 কিলোমিটার অংশ থাকবে কর্নাটকের মধ্যেই। জানা যাচ্ছে, এই হাই স্পিড রেল করিডোর বা রেললাইনটি তুমাকুরু জেলা হয়ে প্রবেশ করবে।

     

    এছাড়াও এই করিডোরে ট্রেনের দীর্ঘ যাত্রাপথে থাকবে তিনটি কৌশলগত স্টেশন। এর মধ্যে প্রথম স্টেশনটি চিক্কাবল্লাপুরে অবস্থিত আলিপুর স্টেশন, দেভানাহল্লি স্টেশন এবং কোডিহাল্লি স্টেশন থাকছে। না বললেই নয়, এর মধ্যে প্রথম স্টেশনটি অর্থাৎ আলিপুর স্টেশন হবে হাই স্পিড করিডোরে প্রবেশের প্রথম স্টেশন। এছাড়াও তিন নম্বর সেশনটি হবে মেগা জংশন। সবচেয়ে বড় কথা, এই দীর্ঘ যাত্রাপথে 12টি স্টেশন তৈরির পরিকল্পনা চলছে বলেই খবর।

    অবশ্যই পড়ুন: বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গের ৬ জেলায় সতর্কতা! আজকের আবহাওয়া

    ওয়াকিবহাল মহলের আশা, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ পর্যন্ত বিশেষ হাই স্পিড রেল করিডোর তৈরি হলে দেশের দুই গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যেমন যোগাযোগ বাড়বে তেমনই দুই শহরের মধ্যে আর্থিক ক্ষেত্রেও জোয়ার আসবে। সবচেয়ে বড় কথা, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ পর্যন্ত নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা অল্প সময়ে নিজেদের কাজ মিটিয়ে ফিরে আসতে পারবেন। সরকারি সূত্র মারফত খবর, এই প্রকল্প বাস্তবায়নের জন্য এখনও 176 হেক্টর জমি অধিগ্রহণ করা প্রয়োজন। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই সেই কাজ সম্পন্ন হলেই বিশেষ প্রকল্পের নির্মাণ কাজে হাত লাগাবে রেল।

  • তৃণমূলের তোলাবাজি, মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্বস্তি…! আজকের সেরা ১০ খবর (৫ মার্চ)

    তৃণমূলের তোলাবাজি, মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্বস্তি…! আজকের সেরা ১০ খবর (৫ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ মার্চ, বৃহস্পতিবার। তৃণমূলের তোলাবাজি, মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্বস্তি, নয়া রূপে স্টেশন আহমেদাবাদ, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ১৬ তলা স্টেশন হচ্ছে আহমেদাবাদ

    আহমেদাবাদ বুলেট ট্রেন স্টেশনকে ২৪ হাজার কোটি টাকার প্রকল্পের ১৬ তলা বিশিষ্ট আধুনিক মাল্টি মডেল পরিবহন কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে বলে খবর। আর এখানে নিচে মেট্রো, মাঝখানে সাধারণ ট্রেন এবং সর্বোচ্চ স্তরে বুলেট ট্রেন চলবে। প্রায় ৩৫ হেক্টর জুড়ে তৈরি এই স্টেশনের ৫৮% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলেই খবর। এতে পার্কিং, অফিস, হোটেল, মল এবং আধুনিক যাত্রার সুবিধা থাকবে। আর প্রতিদিন ২ থেকে ৩ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন বলে খবর। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৯) মালদায় বাজির ফুলকি কাণ্ড নিয়ে মৃত্যু একজনের

    মালদার হরিশ্চন্দ্রপুরের সাইরা গ্রামে বাজির ফুলকি নিয়ে দুই পরিবারের ঝামেলা ভয়াবহ রূপ নিয়েছে। সাত বছরের এক শিশুর ফুলঝুরি জ্বালানোর সময় ফুলকি এক নাবালিকার গায়ে পড়ার কারণে তর্ক শুরু হয় এবং তা সংঘর্ষে রূপান্তরিত হয়। অভিযোগ ওঠে, স্থানীয় তৃণমূল নেতার উস্কানিতে শাহজাহান মিয়াকে তরোয়াল দিয়ে কোপানো হয়েছে। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে এক তৃণমূল কর্মী গ্রেফতার হয়েছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৮) অতিরিক্ত চাপে ট্রেন ছেড়ে চলে গেলেন চালক

    বিহারের ঠাকুরগঞ্জ স্টেশনে এক লোকো পাইলট ৯ ঘন্টা ডিউটি শেষ করার পর ক্লান্তির কথা জানিয়ে শিলিগুড়িগামী ৭৫৭১৯ ডেমু ট্রেন চালাতে অস্বীকার করেছেন। রেলের নিরাপত্তা নিয়ম মেনে তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের বেশি ট্রেন চালানো বেশ ঝুঁকিপূর্ণ। স্টেশন মাস্টার সহ রেল কর্তৃপক্ষ অনুরোধ করলেও তিনি তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন। ট্রেনটি দুপুর ২:৫২ থেকে দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। আর এতে শিলিগুড়ি এবং কিষানগঞ্জগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৭) অতিরিক্ত তিন মাসে রেশন মজুদের নির্দেশ কেন্দ্রের

    ইরান-ইজরায়েল সংঘাত ক্রমশ তীব্র হওয়ার কারণে সম্ভাব্য সংকটের আশঙ্কায় কেন্দ্র সরকার এবার রাজ্যগুলোকে সতর্ক করল। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক নির্দেশ দিয়েছে যে, আগামী তিন মাসের চাল, গম আগাম মজুদ করে রেশন ডিলারদের কাছে পৌঁছে দেওয়া উচিত। সাধারণত এক মাসের রেশন আগাম তোলা হয়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে তিন মাস করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, যুদ্ধের প্রভাব পড়লে জ্বালানি এবং পরিবহনের সমস্যা তৈরি হতে পারে। তাই গণবণ্টন ব্যবস্থা ঠিক রাখার জন্য এবং সাধারণ মানুষের খাদ্য সরবরাহের কোনও সমস্যা না হওয়ার কারণেই এই প্রস্তুতি। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৬) তৃণমূলে যোগদান করলেন সৌরভ চন্দ্র

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের আইনজীবী সৌরভ চন্দ্র বৃহস্পতিবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরেই তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়েছে। আবার অন্যদিকে অমিত শাহের উপস্থিতিতে সাংবাদিক সন্তু পান ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। ভোটের আগে দুই শিবিরে নতুন মুখ যোগ দেওয়ার কারণে রাজনৈতিক মহলে জোড় আলোচনা শুরু হয়েছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৫) রাজনীতির ময়দানে যোগদান করেন কোয়েল মল্লিক

    অভিনেত্রী কোয়েল মল্লিক প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী তৈরি করেছে। বৃহস্পতিবার বিধানসভায় স্বামী নিশপাল সিং এর সঙ্গে গিয়েই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই দিনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে ভোট হবে বলে জানা গেছে। আর বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন রাহুল সিনহা। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৪) তৃণমূল দ্বারা তৈরি স্ট্রিট লাইট নিয়ে আসানসোলে বিতর্ক

    আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের সারাকডিহি গ্রামে একটি স্ট্রিট লাইটকে ঘিরে শুরু হলে বিতর্ক। অভিযোগ উঠছে, রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক উদ্বোধন করলেও বর্তমানে সেখানে কোনও রকম লাইট নেই। ফলে রাতে এলাকা অন্ধকারে ডুবে থাকছে। আর বাসিন্দাদের যাতায়াত করতে সমস্যা হচ্ছে। স্থানীয়রা দাবি করছে, উন্নয়নের নামে শুধুমাত্র তোলাবাজি করা হয়েছে। পরিষেবা নেই বললেই চলে। বিষয়টা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। গ্রামবাসীরা দ্রুত লাইট বসানোর দাবি করছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৩) উৎসব উপলক্ষে কর্মীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের

    দূর্গা পূজা এবং ঈদের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা করলেন নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৬ হাজার টাকা থেকে ৫৪ হাজার টাকার মধ্যে বেতনের সর্ব কর্মীরা সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ফেস্টিভ্যাল এডভান্স পাবে। আর ৪৬,০০০ টাকা বা তার কম বেতনের কর্মীরা অ্যাড হক বোনাস হিসাবে ৭৪০০ টাকা করে পাবে। এছাড়াও ৪০ হাজার টাকার মধ্যে পেনশন পাওয়া পেনশনভোগীরা ৩৮০০ টাকা অনুদান পাবে। আর এই সুবিধা সরকারি এবং সরকারপোসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও মিলবে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ২) রাজ্যসভার প্রার্থী হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

    বিহারের মুখ্যমন্ত্রী রাজ্যেসভার নির্বাচিত প্রার্থী হতে চলেছেন নীতিশ কুমার। প্রায় ২ দশক ধরেই বিহারের রাজনীতিতে প্রভাবশালী এই নেতা এবার জাতীয় রাজনীতিতে যাওয়ার জন্য ইঙ্গিত দিয়েছেন। পাটনায় অমিত শাহের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে খবর। নীতিশ সরে গেলেই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সম্রাট চৌধুরী, নিত্যানন্দ রায়, দিলীপ জাসওয়াল, বিজয় সিনহা সোহ বেশ কয়েকজনের নাম আলোচনায় উঠে এসেছে। কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ১) খামেনির মৃত্যু নিয়ে শোক প্রকাশ করল ভারত

    ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর ভারত আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে। দিল্লি থেকে ইরানের দূতাবাসকে শোক পুস্তিকায় সই করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ৮৬ বছর বয়সে খামেনীর মৃত্যুর পর ইরানের নেতৃত্ব নিয়ে বাড়ছে জল্পনা। আর সেই সূত্রে উত্তরসূরি হিসেবে তার ছেলের নাম উঠে এসেছে। এদিকে ইরান, আমেরিকা এবং ইজরায়েলের সংঘাতে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি দিনের পর দিন জটিল হয়ে উঠছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

  • ‘আমি ক্লান্ত, আর চালাতে পারব না’, শিলিগুড়িগামী ট্রেন স্টেশনে রেখে চলে গেলেন চালক

    ‘আমি ক্লান্ত, আর চালাতে পারব না’, শিলিগুড়িগামী ট্রেন স্টেশনে রেখে চলে গেলেন চালক

    সহেলি মিত্র, কলকাতাঃ ঘণ্টার পর ঘণ্টা কাজ নিয়ে ক্ষোভে ফুঁসছেন রেল কর্মীরা। বিশেষ করে লোকো পাইলটরা (Loco Pilot)। তাঁদের অভিযোগ, অমানুষিক খাটনি খাটছেন তাঁরা। ডিউটি আওয়ারের কোনও সময় নেই। এহেন ঘটনার প্রতিবাদেই এবার থাকতে না পেরে বিরাট কাণ্ড ঘটালেন এক লোকো পাইলট। গত বুধবারের ঘটনা। বিহারের ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশনে রেলের নিয়ম লঙ্ঘন এবং যাত্রীদের অসহায়ত্বের এক অনন্য ঘটনা সামনে এসেছে।

    ৯ ঘন্টা ডিউটির পর আর ট্রেন চালাতে অস্বীকার চালকের

    মালদা থেকে শিলিগুড়িগামী ট্রেন নম্বর ৭৫৭১৯ ডেমু ট্রেন দুপুর ২:৫২ মিনিটে শুরু হয়ে প্রায় তিন ঘন্টা ধরে ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। কোনও যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনা নয়, বরং ট্রেনের লোকো পাইলট তার দায়িত্ব শেষ করার পরেও কাজ করতে অস্বীকার জানান। তিনি ক্লান্ত, কাজ করতে পারবেন না বলে জানান। এহেন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

    আরও পড়ুনঃ নিচে মেট্রো, মাঝখানে ট্রেন, উপরে ছুটবে বুলেট ট্রেন! ভারতে তৈরি হচ্ছে ১৬ তলার স্টেশন

    ট্রেনটি নির্ধারিত সময়সূচী অনুসারে মালদা ছেড়ে যায়, কিন্তু ঠাকুরগঞ্জে পৌঁছানোর পর, ড্রাইভার স্টেশন মাস্টারকে জানায় যে তার নয় ঘন্টার ডিউটি ​শেষ হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বিধিমালার উল্লেখ করে লোকো পাইলট বলেন যে নির্ধারিত সময়ের বেশি ট্রেন চালানো হলে অপারেশনাল নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে স্টেশন মাস্টার ও অন্যান্য রেল আধিকারিকরা বারবার তাঁকে ট্রেনটি গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুরোধ করলেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। সাফ জানিয়ে দেন, ‘আমি ক্লান্ত, আর কিছুতেই যাবো না।’

    রেলের নিয়ম কী?

    এমনিতে রেলের নিয়ম অনুযায়ী, অপারেশনাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য, লোকো পাইলটদের সর্বোচ্চ ৯ থেকে ১০ ঘন্টা একটানা ডিউটির পর বিশ্রাম নেওয়ার বাধ্যতামূলক অধিকার রয়েছে, যাতে ক্লান্তির কারণে বড় দুর্ঘটনা এড়ানো যায়। সেই নিয়ম উল্লেখ করেই ওই লোকো পাইলট আর ট্রেন এগিয়ে নিয়ে যেতে অস্বীকৃতি জানান। এদিকে দুপুর ২:৫২ থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনটি আটকে থাকায় যাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ট্রেনটি ব্যবসায়ী, দিনমজুর এবং ছোট বাচ্চাদের পরিবার নিয়ে শিলিগুড়ি এবং কিষাণগঞ্জ যাচ্ছিল। ঘন্টার পর ঘন্টা স্টেশনে আটকে থাকার জন্য যাত্রীরা রেল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

  • নিচে মেট্রো, মাঝখানে ট্রেন, উপরে ছুটবে বুলেট ট্রেন! ভারতে তৈরি হচ্ছে ১৬ তলার স্টেশন

    নিচে মেট্রো, মাঝখানে ট্রেন, উপরে ছুটবে বুলেট ট্রেন! ভারতে তৈরি হচ্ছে ১৬ তলার স্টেশন

    সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য বিরাট খবর। দেশে এমন এক রেল স্টেশন তৈরি হচ্ছে যেখানে নিচে চলবে মেট্রো, মাঝে চলবে ট্রেন এবং ওপরে দৌড়াবে বুলেট ট্রেন। ১৬ তলার স্টেশন তৈরি হচ্ছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। আজ কথা হচ্ছে গুজরাটের আহমেদাবাদ রেলওয়ে স্টেশনকে (Ahmedabad Bullet Train Station) নিয়ে। এটি ভারতের সবচেয়ে উঁচু, ১৬ তলা বিশিষ্ট মাল্টি-মডেল পরিবহন কেন্দ্র হিসেবে পুনর্নির্মাণ করা হচ্ছে, যেখানে পার্কিং, অফিস এবং বিমানবন্দর থেকে শুরু করে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    কতটা কাজ হয়েছে?

    আহমেদাবাদ রেলওয়ে স্টেশনটি প্রায় ২৪,০০০ কোটি টাকা ব্যয়ে একটি পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় রয়েছে। লক্ষ্য হল স্টেশনটিকে একটি মাল্টি-মডেল পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা। এটি হবে দেশের সর্বোচ্চ স্টেশন, সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত এবং ৩৫ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। রেল সূত্রে খবর, ৫৮ শতাংশ কাজ নাকি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

    বিশ্বের বৃহত্তম ১৬ তলা বিশিষ্ট স্টেশন

    এই বিষয়ে পশ্চিম রেলওয়ের ডিআরএম বেদ প্রকাশ বলেন যে আহমেদাবাদ স্টেশনটি বিশ্বের বৃহত্তম স্টেশন উন্নয়নের অংশ হিসেবে নির্মাণ কয়রা হচ্ছে। এটিতে ১৬ তলা ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে ১৫ তলা নির্মাণ সম্পন্ন হয়েছে। দুটি ভূগর্ভস্থ তলা এবং দুটি উপরের তলার জন্য পিলারও তৈরি করা হয়েছে। স্টেশনে যাওয়ার জন্য উঁচু রাস্তাটিও সম্পূর্ণ।

    আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া?

    ডিআরএম বলেন যে এখানে দুই থেকে তিন লক্ষ মানুষ সহজেই আসা-যাওয়া করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ মডেল হবে, যার অর্থ আপনি মেট্রো, বাস বা বুলেট ট্রেনে ভ্রমণ করুন না কেন, আপনি সংযুক্ত থাকবেন। বিভিন্ন স্থানে এসকেলেটর, সিঁড়ি এবং লিফট স্থাপন করা হবে, যাতে কারও অসুবিধা না হয়। বুলেট ট্রেনের উঁচু স্টেশনের নিচে তিনটি নতুন রেলওয়ে প্ল্যাটফর্ম নির্মাণ করা হবে। রেলওয়ের অনুযায়ী স্টেশনকে কালুপুর এবং সরসপুর উভয় দিক থেকে আধুনিক রূপে রূপান্তরিত কয়রা হচ্ছে। এটি বিশ্বমানের মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাবে উন্নয়ন করা হচ্ছে। স্টেশনের দক্ষিণ দিকের নিচের অংশের ৫৮.২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, উপরের অংশের ২৪.০ শতাংশ কাজ চলমান রয়েছে।

    কবে শেষ হবে কাজ?

    এখন সকলের প্রশ্ন, কাজ কবে শেষ হবে? স্টেশনটির সংস্কার কাজ ২০২৭ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। স্টেশনটি একবার তৈরি হয়ে গেলে নিত্য যাত্রীরা বিশ্বমানের সুযোগ-সুবিধা উপভোগ করবেন এবং এই মাল্টি-মডেল পরিবহন কেন্দ্রটি রেল, মেট্রো, বাস এবং বুলেট ট্রেনের নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে। উল্লেখযোগ্যভাবে, এর নকশা এবং কাঠামো নিউ ইয়র্কের হাডসন হাই লাইন দ্বারা অনুপ্রাণিত। এই স্টেশনে ৩,০০০ গাড়ি পার্কিংয়ের জায়গা থাকবে। এছাড়াও, অফিস, হোটেল, বাগান এবং একটি আধুনিক মল তৈরি করা হবে। এই স্টেশনের সবথেকে বড় ইউএসপি হল, মাটির তলা দিয়ে মেট্রো, মাঝখান দিয়ে ট্রেন এবং সর্বোচ্চ স্তরে ছুটবে বুলেট ট্রেন।