Tag: Indian Railways

  • দাঁড়ায় মাত্র ৫টি স্টেশনে, ‘লোকাল ট্রেনের রাজা’ বলা হয় এই ট্রেনটিকে! চলে হাওড়া-বর্ধমান রুটে

    দাঁড়ায় মাত্র ৫টি স্টেশনে, ‘লোকাল ট্রেনের রাজা’ বলা হয় এই ট্রেনটিকে! চলে হাওড়া-বর্ধমান রুটে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন বাংলার বুক চিরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে অসংখ্য লোকাল ট্রেন (Super Local Train)। নিত্য অফিস যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী, এক কথায় ডেলি প্যাসেঞ্জারদের যাতায়াতের অন্যতম মাধ্যম এই ট্রেনগুলি (Train)। তবে অনেকেই হয়তো জানেন না, বাংলার বুকে এমন একটি লোকাল ট্রেন রয়েছে যাকে যাত্রীরা লোকাল ট্রেনের রাজা বলে ডাকেন। হ্যাঁ, রেলের হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপেও এই লোকালটির নাম রয়েছে সুপার লোকাল হিসেবেই। কিন্তু কোন রুটে চলে এই ট্রেন? কেনই বা তাকে সুপার লোকাল বা লোকাল ট্রেনের রাজা বলা হয় জানা আছে?

    এই ট্রেনটিকে বলা হয় লোকাল ট্রেনের রাজা

    বাংলার অন্যতম ব্যস্ত রেলরুট বা লাইন হাওড়া-বর্ধমান। প্রতিদিন এই রুটেই চলে একাধিক মেল/এক্সপ্রেস এবং মেমু লোকাল। বলে রাখা প্রয়োজন, বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত মোট 33টি স্টেশন রয়েছে। এই রুটের প্রায় সব লোকাল ট্রেনই প্রতিটি স্টেশনের স্টপেজ দিয়ে থাকে। তবে এদের মধ্যে এমন একটি লোকাল ট্রেন রয়েছে যেটি বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত মাত্র পাঁচটি স্টেশনে দাঁড়ায়। হ্যাঁ, প্রতিদিন ভোর 6টা বেজে 35 মিনিটে বর্ধমান থেকে ছেড়ে সকাল সাড়ে আটটায় হাওড়ায় পৌঁছয় এই ট্রেন।

    ট্রেন নম্বর 37822 বর্ধমান-হাওড়া মেন লাইন সুপার লোকাল ট্রেনটি তার যাত্রাপথে বর্ধমান থেকে ছেড়ে প্রথমে মেমারি, তারপর বৈঁচি, এরপর পান্ডুয়া, মগরা, ব্যান্ডেল স্টেশনে স্টপেজ দিয়ে সোজা হাওড়া স্টেশনে ঢোকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আর পাঁচটা লোকাল ট্রেন যেখানে এই নির্দিষ্ট যাত্রা পথ অতিক্রম করতে আড়াই ঘণ্টা থেকে পৌনে তিন ঘন্টা সময় নেয় সেখানে এই সুপার লোকাল ট্রেনটি মাত্র 2 ঘন্টায় যাত্রীদের বর্ধমান থেকে হাওড়া আবার হাওড়া থেকে বর্ধমান এ পৌঁছে দেয়।

    অবশ্যই পড়ুন: LPG কানেকশনে শীর্ষে উত্তরপ্রদেশ, বাংলার অবস্থান কোথায়? দেখুন রাজ্যভেদে পরিসংখ্যান

    এক কথায় বলতে গেলে, আপাত দৃষ্টিতে বাংলার বর্ধমান থেকে হাওড়া রুট সহ অন্যান্য শাখার সাধারণ লোকাল ট্রেন গুলির তুলনায় কম স্টপেজ এবং অল্প সময়ে যাত্রা সম্পূর্ণ করার জন্যই এই ট্রেনটিকে লোকাল ট্রেনের রাজা বলেই ডাকেন নিত্যযাত্রীরা। হাওড়া-বর্ধমান শাখার একটা বড় অংশের যাত্রীর দাবি, একই খরচে অন্যান্য লোকাল ট্রেনের তুলনায় এই ট্রেন অনেক আগে গন্তব্যে পৌঁছে দেয়। তাছাড়াও এর স্টপেজ অনেক কম। মূলত সে কারণেই, প্রতিদিন ভোর হলেই এই ট্রেনে ওঠার হিড়িক পড়ে যায় যাত্রীদের মধ্যে।

  • পশ্চিম এশিয়ার সংঘাত, মমতার বিরুদ্ধে FIR…! আজকের সেরা ১০ খবর (১২ মার্চ)

    পশ্চিম এশিয়ার সংঘাত, মমতার বিরুদ্ধে FIR…! আজকের সেরা ১০ খবর (১২ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ মার্চ, বৃহস্পতিবার। পশ্চিম এশিয়ার সংঘাত, মমতার বিরুদ্ধে FIR, একগাদা স্পেশাল ট্রেন,, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) বাংলার উপর ঋণের বোঝা, হাড়হিম করা রিপোর্ট

    নীতি আয়োগের ২০২৬ সালের আর্থিক স্বাস্থ্যের রিপোর্টে এবার বড় রাজ্যগুলির মধ্যে পেছনের সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, ১৮টি রাজ্যের তালিকায় বাংলা শেষের দিকে থেকে তৃতীয় স্থানে রয়েছে। আর সঙ্গে রয়েছে কেরল, অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাব। রিপোর্টে বলা হয়েছে, রাজ্যের ঋণের বোঝা এবং সুদের চাপ দিনের পর দিন বাড়ছে। কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক খাতে মূলধনী ব্যয় এবং রাজস্ব আরও কিছুটা বেড়েছে। আর নীতি আয়োগের মতে, পরিকাঠামো উন্নয়ন এবং আয় বাড়ানোর দিকে এবার আরও নজরদারি দিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) ব্রিগেডে মোদীর সভা উপলক্ষ্যে ১৬ জোড়া স্পেশাল ট্রেন

    কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১৪ মার্চ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মেগা র‍্যালিকে কেন্দ্র করে এবার বিরাট প্রস্তুতি নিচ্ছে বিজেপি। সভায় যোগ দিতে উত্তরবঙ্গ থেকে কর্মীদের আনার জন্য ১৬ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আর এই সভাতে পরিবর্তন সংকল্প যাত্রা সমাপ্তি হবে বলে জানানো হয়েছে। মোদী প্রথমে হাসিমারা হয়ে অসমের কোকরাঝাড় সফরে যাবেন। পরে কলকাতায় এসে সভায় যোগদান করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

    বিশ্ব হিন্দু পরিষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর এর দাবি জানিয়েছে। ধর্মতলায় এসআইআর বিরোধী ধরনা মঞ্চে তাঁর এক মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ তুলে বীরভূমের রামপুরহাট পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর পুলিশ সরাসরি না নেওয়ার কারণে সংগঠনের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে অভিযোগ পাঠানো হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, ওই মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে। এমনকি পুলিশ ব্যবস্থা না হলে বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার হুঁশিয়ার দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) সাঁতরাগাছি থেকে চালু নতুন স্পেশাল ট্রেন

    যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে নতুন স্পেশাল ট্রেনের ঘোষণা করল। সাঁতরাগাছি স্টেশন থেকে তিরুবনন্তপুরম উত্তর এবং অন্যান্য রুটে বিশেষ ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে ০৬০৮১ তিরুবনন্তপুরম উত্তর–সাঁতরাগাছি ও ০৬০৮২ সাঁতরাগাছি–তিরুবনন্তপুরম উত্তর এক্সপ্রেস ট্রেনগুলো নির্দিষ্ট দিনে চলবে। পাশাপাশি ০৬৫৭১ যশবন্তপুর–কাটিহার ও ০৬৫৭২ কাটিহার–যশবন্তপুর স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। আর এতে যাত্রীদের ভোগান্তি অনেকটাই দূর হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) একপাশে টোলমুক্ত হল ডানকুনি টোল প্লাজা

    ডানকুনি টোল প্লাজাতে এবার বিরাট সিদ্ধান্ত নেওয়া হল। আপাতত বর্ধমানগামী গাড়ির জন্য টোল মুকুব করে দেওয়া হয়েছে। কিন্তু কলকাতাগামী গাড়ির ক্ষেত্রে আগের মতোই টোল দিতে হবে। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ছাড় অনির্দিষ্টকালের জন্যই কার্যকর থাকবে। কিন্তু কতদিন চলবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মূলত মেমারি এলাকায় ন্যাশনাল হাইওয়ে ১৯ এর পাশে গার্ডোয়াল ধসে পড়া, আর রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ওই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) পূর্ব রেলে ১৮টি অসংরক্ষিত স্পেশাল ট্রেন

    যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেল ১৮টি অসংরক্ষিত স্পেশাল ট্রেনের ঘোষণা করল। এই ট্রেনগুলি হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন রুটে চলবে। বরাকর, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, মালদা টাউন, নিউ ফারাক্কা, কাটোয়া, পলাশী, কাকদ্বীপ, বসিরহাট, রানাঘাট, বনগাঁ, ক্যানিং, গেদে, লালগোলা এবং শান্তিপুর রুটে এই ট্রেনগুলি চালানো হবে বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে। ১৩ ও ১৪ মার্চ থেকে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এই ট্রেনগুলি চলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মহামিছিলের ডাক মমতার

    রান্নার গ্যাসের দাম বৃদ্ধি আর সংকটের প্রতিবাদে এবার পথে নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রকে দায়ী করে জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও গ্যাস সরবরাহ এবং বুকিং নিয়ম নিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। প্রতিবাদে আগামী ১৬ মার্চ বিকেল চারটের সময় কলেজ স্কোয়ার থেকে ডোরিং ক্রসিং পর্যন্ত মহামিছিলে যোগদান করবেন তিনি। আর এতে তৃণমূল নেতৃত্ব অংশ নেবে। মুখ্যমন্ত্রী প্রশাসনকে গ্যাসের যোগান নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন। আর ডিলারদের রাজ্যের বাইরে গ্যাস না পাঠানোর পরামর্শ দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) মার্কিন তেলবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যু এক ভারতীয়র

    পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এবার ইরাকের উপকূলে একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, মার্কিন মালিকানাধীন ট্যাঙ্কার সাফেসি বিষ্ণুকে লক্ষ্য করে দ্রুতগামী নৌকা থেকে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে জাহাজে আগুন ধরে যায়। আর উদ্ধার অভিযানে ২৭ জন ক্রু সদস্যকে বাঁচানো গেলেও একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পারস্য উপকূল অঞ্চলের এই ধরনের হামলা বাড়লে বিশ্ব জ্বালানি পরিবহনে বিরাট প্রভাব পড়তে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) হরমুজ দিয়ে ভারতীয় জাহাজ প্রবেশের অনুমতি দিল ইরান

    পশ্চিমের এশিয়ার সংঘাতের মধ্যে আসলো ভারতের জন্য স্বস্তির খবর। জয়শঙ্কর এবং আব্বাস আরাঘচির কূটনৈতিক আলোচনার পর ইরান ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজকে এবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিল। ইতিমধ্যেই পুষ্পক এবং পরিমলসহ কয়েকটি জাহাজ নিরাপদ পথে পাড়ি দিয়েছে এবং একটি জাহাজ মুম্বাই বন্দরে নিরাপদে পৌঁছেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ চালু হওয়ার কারণে ভারতের জ্বালানি সরবরাহে এবার স্বস্তি ফিরল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) কেতুগ্রামে কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

    পূর্ব বর্ধমানের কেতুগ্রামে অবস্থিত অট্টহাস সংলগ্ন রানার রটন্তী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। দুষ্কৃতীরা তালা ভেঙে মন্দিরে ঢুকে দেবীর সোনার চেন, রুপোর মুকুট আর অলংকার লুট করে নিয়ে গিয়েছে এবং প্রণামির বাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়েছে। পরিচয় গোপন রাখার জন্য সিসিটিভি ক্যামেরায় কাদা লাগিয়ে দেওয়া হয়েছিল। আর পরদিন সকালবেলা মন্দির কর্মীরা এই বিষয়টি জানতে পারেন। পুলিশ ক্যাম্প এবং নিরাপত্তা থাকা সত্ত্বেও এরকম চুরির ঘটনা ঘটায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • দিল্লি-হাওড়া রুটে বড় কাজ করে ফেলল রেল, সুখবর কোটি কোটি যাত্রীর জন্য

    দিল্লি-হাওড়া রুটে বড় কাজ করে ফেলল রেল, সুখবর কোটি কোটি যাত্রীর জন্য

    সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের ভ্রমণ সুরক্ষিত এবং সুন্দর করতে বদ্ধপরিকর রেল। সেজন্য একের পর এক কাজ করেই চলেছে। এহেন সেইসঙ্গে নিত্য নতুন ট্রেন, রেল লাইন, হাইস্পিড রেল করিডর, বুলেট ট্রেন ইত্যাদি যাত্রী স্বার্থে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েই চলেছে রেল। এবারও রেল এক বিরাট মাইলফলক অর্জন করেছে। কবচ ৪.০ (Kavach 4.0) নিয়ে মিলেছে বিরাট সাফল্য।

    কবচ ৪.০ নিয়ে বিরাট মাইলফলক অর্জন রেলের

    সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে দেশীয়ভাবে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, “কবচ ৪.০”, দিল্লি-মুম্বাই এবং দিল্লি-হাওড়া সহ ১,৪৫২ কিলোমিটার ব্যস্ততম রুটে সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এই ব্যবস্থাটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি এবং সর্বোচ্চ নিরাপত্তা সার্টিফিকেশন, “SIL-4” প্রদান করা হয়েছে। কবচের প্রাথমিক কাজ হল ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ করা এবং কঠিন পরিস্থিতিতে লোকো পাইলটদের সহায়তা করা। রেল মন্ত্রকও একই তথ্য দিয়েছে।

    Kavach 4.0 কী, কীভাবে কাজ করে?

    কবচ এমন একটি প্রযুক্তি যা ক্রমাগত ট্রেনের গতি পর্যবেক্ষণ করে। যদি কোনও কারণে লোকো পাইলট ব্রেক লাগাতে ভুলে যান বা সিগন্যাল না দেখতে পান, তাহলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ব্রেক কষে। এটি খারাপ আবহাওয়া বা ঘন কুয়াশার সময়ও নিরাপদ ট্রেন পরিচালনা নিশ্চিত করতে সাহায্য করে। কবচ ৪.০-এ বেশ কয়েকটি বড় আপগ্রেড রয়েছে, যেমন সঠিক লোকেশনের তথ্য, বড় ইয়ার্ডে আরও ভাল সিগন্যাল তথ্য এবং ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের সাথে সরাসরি ডেটা পাওয়া। এই বৈশিষ্ট্যগুলির কারণে, এখন দেশের রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে এটিকে বৃহৎ পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা চলছে।

    আরও পড়ুনঃ বাড়ছে ঋণের বোঝা, আর্থিক স্বাস্থ্যে বিহার-ইউপির পিছনে বাংলা! শেষ তিনে পশ্চিমবঙ্গ

    রেলওয়ে কবচ বাস্তবায়নের জন্য ব্যাপক কাজ হাতে নিয়েছে। এখন পর্যন্ত ৮,৫৭০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হয়েছে এবং রেলপথের ধারে ১,১০০টি টেলিকম টাওয়ার স্থাপন করা হয়েছে। এছাড়াও, ৭৬৭টি স্টেশনে ডেটা সেন্টার তৈরি করা হয়েছে এবং ৬,৭৭৬ কিলোমিটার ট্র্যাকে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করা হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন যে দিল্লি-মুম্বাই রুটের পালওয়াল-মথুরা-নাগদা, ভদোদরা-আহমেদাবাদ এবং ভদোদরা-ভিরার অংশের কাজ সম্পন্ন হয়েছে। দিল্লি-হাওড়া রুটের গয়া-সরমতনগর এবং বর্ধমান-হাওড়া অংশেও কবচ ব্যবস্থা করা হয়েছে।

    লক্ষাধিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

    কবচ নিয়ে যাতে কারোর মধ্যে কোনও ধোঁয়াশা না থাকে তার জন্য চলছে ট্রেনিং প্রক্রিয়া। রেলওয়ে এখনও পর্যন্ত ৫৫,০০০ এরও বেশি টেকনিশিয়ান, অপারেটর এবং ইঞ্জিনিয়ারকে এই নতুন প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়েছে, যার মধ্যে প্রায় ৪৭,৫০০ লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট রয়েছে। ট্র্যাকে কবচ স্থাপনের খরচ প্রতি কিলোমিটারে প্রায় ৫০ লক্ষ টাকা, যেখানে একটি লোকোমোটিভে এটি স্থাপনের খরচ প্রায় ৮০ লক্ষ টাকা।

     

  • ব্রিগেডে মোদির মেগা র‍্যালি! কর্মীদের জন্য উত্তরবঙ্গ থেকে ১৬ জোড়া স্পেশাল ট্রেন

    ব্রিগেডে মোদির মেগা র‍্যালি! কর্মীদের জন্য উত্তরবঙ্গ থেকে ১৬ জোড়া স্পেশাল ট্রেন

    প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্য জুড়ে, মুখ্যমন্ত্রীর সিংহাসন দখলের জন্য একদিকে যেমন মরিয়া বিরোধীরা, ঠিক তেমনই আবার সিংহাসন ধরে রাখতে তুমুল চেষ্টা করে চলেছে তৃণমূল। আর এই আবহে আগামী ১৪ মার্চ, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহাসভা (PM Modi Brigade Rally) হতে চলেছে। সভাস্থলে উপস্থিত থাকতে কর্মীদের জন্য উত্তরবঙ্গ থেকে ১৬ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হতে চলেছে। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ নয়া রাজ্যপাল আর এন রবিকে।

    ১৬ জোড়া ট্রেনের ব্যবস্থা দলীয় কর্মীদের জন্য

    আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহাসভা হতে চলেছে। একই দিনে রাজ্যে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র সমাপ্তি ঘটতে চলেছে। এদিকে ব্রিগেডের সভাকে সফল করতে টার্গেট করা হচ্ছে উত্তরবঙ্গকে। সেখানকার দলীয় কর্মীদের যাতে সভায় আসতে কোনো রকম সমস্যা না হয় তাই উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হল রেলের তরফে। জানা গিয়েছে আপ ডাউন নিয়ে স্পেশাল ১৬ জোড়া ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৩০টিতে জয়লাভ করেছিল বিজেপি। তবে কি সেই কারণে এবার এই পদক্ষেপ? যদিও এই তত্ত্ব মানতে নারাজ বিজেপি।

    প্রধানমন্ত্রীর সফরসূচি

    রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বাপি গোস্বামী এই তত্ত্ব উড়িয়ে দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর সভায় ভিড় উপচে পড়বে। শুধু উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবেন।’ সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার, রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। বেলা ১-৩৫ নাগাদ আলিপুরদুয়ারের হাসিমারা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাসিমারা সামরিক ঘাঁটি থেকে হেলিকপ্টারে কোকরাঝাড়ে যাবেন মোদি। পরেরদিন অর্থাৎ শনিবার অসমের শিলচর থেকে বেলা ১-২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং ১:৫০ নাগাদ ব্রিগেডের প্রশাসনিক সভা মঞ্চে উঠবেন।

    আরও পড়ুন: গ্যাসের আকাল! হাসপাতালে বন্ধ হতে পারে বিনামূল্যে রুটি-সবজি

    প্রসঙ্গত, ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘শনিবার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে চলছে হাইওয়ের একাধিক প্রকল্পের কাজ। জাতীয় সড়ক-সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী।’ সেই অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

  • হাওড়া-শিয়ালদা থেকে ১৮টি স্পেশাল ট্রেন চালাবে রেল, দেখুন রুট ও সময়সূচি

    হাওড়া-শিয়ালদা থেকে ১৮টি স্পেশাল ট্রেন চালাবে রেল, দেখুন রুট ও সময়সূচি

    সহেলি মিত্র, কলকাতা: বাংলার রেল যাত্রীদের জন্য রইল দুর্দান্ত সুখবর। এবার হাওড়া এবং শিয়ালদা থেকে মোট ১৮টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway Zone)। এশিয়ার অন্যতম বড় দুই স্টেশন হাওড়া এবং শিয়ালদা থেকে আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন রুটে বহু ট্রেন চালানো হবে বলে খবর। রেলের তরফে জানানো হয়েছে এই ১৮টি  ট্রেন অসংরক্ষিত হবে। সবথেকে বড় কথা, রেলের সিদ্ধান্তের কারণে মালদহ টাউন, আসানসোল, দুর্গাপুরের মানুষ উপকৃত হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন রুটে এবং কোন সময়ে বিশেষ ট্রেন চালাবে রেল।

    ১৮টি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

    রেলের তরফে জানানো হয়েছে, বরাকর-হাওড়া, আসানসোল-হাওড়া, দুর্গাপুর হাওড়া, সিউড়ি-হাওড়া,  মালদা টাউন হাওড়া, নিউ ফারাক্কা হাওড়া,  মুরারাই হাওড়া, কাটোয়া হাওড়া, পলাশী শিয়ালদা, কাকদ্বীপ শিয়ালদা, বসিরহাট শিয়ালদা, রানাঘাট শিয়ালদা, বনগাঁ শিয়ালদা, ক্যানিং শিয়ালদা, লালগোলা শিয়ালদা (২টি), গেদে শিয়ালদা এবং শান্তিপুর শিয়ালদা রুটে বিশেষ ট্রেনগুলি চালানো হবে।

    রইল সময়সূচি

    এবার আসা যাক ট্রেনগুলির সময়সূচি সম্পর্কে।

    ১) ট্রেন নম্বর ০৩৫৪০ বরাকর – হাওড়া স্পেশাল ১৩ মার্চ বরাকর থেকে রাত ২০:৫৫ মিনিটে ছেড়ে পরের দিন ০২:৪৫ মিনিটে হাওড়া পৌঁছবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৫৩৯ হাওড়া – বরাকর স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে ২০:৫০ মিনিটে ছেড়ে পরের দিন ০৩:০০ মিনিটে বরাকর পৌঁছবে।

    ২) ট্রেন নম্বর ০৩৫৪২ আসানসোল – হাওড়া স্পেশাল আগামী ১৩ মার্চ আসানসোল থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৫৫ টায় হাওড়া পৌঁছবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৫৪১ হাওড়া – আসানসোল স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৩০ টায় আসানসোল পৌঁছবে।

    ৩) ০৩৫৪৪ দুর্গাপুর – হাওড়া স্পেশাল ১৩ মার্চ দুর্গাপুর থেকে রাত ৯:৫৫ মিনিটে ছেড়ে পরের দিন ০৩:১৫ মিনিটে হাওড়া পৌঁছবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৫৪৩ হাওড়া – দুর্গাপুর স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:৩০ মিনিটে দুর্গাপুর পৌঁছবে।

    ৪) ট্রেন নম্বর ০৩৫৪৬ সিউড়ি – হাওড়া স্পেশাল ১৩ মার্চ সিউড়ি থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৪:৫০ টায় হাওড়া পৌঁছাবে এবং ট্রেন নম্বর ০৩৫৪৫ হাওড়া – সিউড়ি স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে সন্ধ্যা ৭:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৩০ টায় সিউড়ি পৌঁছাবে।

    ৫) ট্রেন নম্বর ০৩৪২০ মালদা টাউন – হাওড়া স্পেশাল ১৩ মার্চ মালদা টাউন থেকে রাত ৯:১০ টায় ছেড়ে পরের দিন ০৫:১০ টায় হাওড়া পৌঁছাবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৪১৯ হাওড়া – মালদা টাউন স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে সন্ধ্যা ৭:৫৫ টায় ছেড়ে পরের দিন ০৩:৫৫ টায় মালদা টাউন পৌঁছাবে।

    ৬) ট্রেন নম্বর ০৩৪২২ নিউ ফারাক্কা – হাওড়া স্পেশাল ১৩ মার্চ নিউ ফারাক্কা থেকে রাত ৯:০০ টায় ছেড়ে পরের দিন ০৪:৩০ টায় হাওড়া পৌঁছাবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৪২১ হাওড়া – নিউ ফারাক্কা স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে রাত ৯:২০ টায় ছেড়ে পরের দিন ০৫:০০ টায় নিউ ফারাক্কা পৌঁছবে।

    ৭) ট্রেন নম্বর ০৩০২০ মুরারাই – হাওড়া স্পেশাল ১৩ মার্চ মুরারাই থেকে রাত ৯:০০ টায় ছেড়ে পরের দিন ০২:০০ টায় হাওড়া পৌঁছাবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩০১৯ হাওড়া – মুরারাই স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে রাত ৮:৩৫ টায় ছেড়ে পরের দিন ০৩:৩৫ টায় মুরারাই পৌঁছবে।

    ৮) ০৩০২২ কাটোয়া – হাওড়া স্পেশাল আগামী ১৪ মার্চ কাটোয়া থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে ১০:২০ টায় হাওড়া পৌঁছবে এবং ফিরতি পথে ০৩০২১ হাওড়া – কাটোয়া স্পেশাল একই দিনে হাওড়া থেকে সন্ধ্যা ৬:৪৫ টায় ছেড়ে একই দিনে রাত ৯:৪৫ টায় কাটোয়া পৌঁছবে।

    ৯) ট্রেন নম্বর ০৩১২০ পলাশী – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে ১১:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ফিরতি পথে ০৩১১৯ শিয়ালদহ – পলাশী স্পেশাল সেদিনই শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:৩০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় পলাশী পৌঁছবে।

    ১০) ট্রেন নম্বর ০৩১২১ কাকদ্বীপ – শিয়ালদহ স্পেশাল আগামী ১৪ মার্চ কাকদ্বীপ থেকে সকাল ৭:৫০ মিনিটে ছেড়ে একই দিনে ১০:৩০ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে এবং ০৩১২২ শিয়ালদহ – কাকদ্বীপ স্পেশাল  শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭:০০ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:৪৫ মিনিটে কাকদ্বীপে পৌঁছাবে।

    আরও পড়ুন: IPL শুরুর আগেই বড় ক্ষতি হয়ে গেল KKR তারকার!

    ১১) ট্রেন নম্বর ০৩১২৪ বসিরহাট – শিয়ালদহ স্পেশাল আগামী ১৪ মার্চ বসিরহাট থেকে সকাল ৭:০০ টায় ছেড়ে একই দিনে ১০:১৫ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১২৩ শিয়ালদহ – বসিরহাট স্পেশাল একই দিনে শিয়ালদহ থেকে রাত ৯:০০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় বসিরহাট পৌঁছাবে।

    ১২)  ০৩১৪৩ ক্যানিং – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ ক্যানিং থেকে সকাল ৮:০০ টায় ছেড়ে একই দিনে ১০:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ফিরতি পথে ০৩১৪৪ শিয়ালদহ – ক্যানিং স্পেশাল সেদিনই শিয়ালদহ থেকে রাত ৯:১০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় ক্যানিং পৌঁছাবে।

    ১৩)  ০৩১৫৪ লালগোলা – শিয়ালদহ স্পেশাল আগামী ১৩ মার্চ লালগোলা থেকে রাত ৯:৪৫ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৫:০০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১৫৩ শিয়ালদহ – লালগোলা স্পেশাল ১৪ মার্চ শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭:৪০ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৪:০০ মিনিটে লালগোলা পৌঁছাবে।

    ১৪) এরপর ট্রেন নম্বর ০৩১৫৬ লালগোলা – শিয়ালদহ স্পেশাল ১৩ মার্চ লালগোলা থেকে রাত ৯:০০ টায় ছেড়ে পরের দিন ভোর ৪:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১৫৫ শিয়ালদহ – লালগোলা স্পেশাল ১৪ মার্চ শিয়ালদহ থেকে রাত ৯:১৫ টায় ছেড়ে পরের দিন ভোর ৪:১৫ টায় লালগোলা পৌঁছাবে।

    ১৫) ট্রেন নম্বর ০৩১৬৬ শান্তিপুর – শিয়ালদহ স্পেশাল আগামী ১৪ মার্চ শান্তিপুর থেকে সকাল ৭:৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে সেদিনই সকাল ১০:৩০ মিনিটে এবং ০৩১৬৫ শিয়ালদহ – শান্তিপুর স্পেশাল  শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ১২:১৫ মিনিটে শান্তিপুর পৌঁছাবে।

    ১৬) ট্রেন নম্বর ০৩১৬০ গেদে – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ গেদে থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে সকাল ৯:৩০ টায় শিয়ালদহ পৌঁছাবে। এরপর ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১৫৯ শিয়ালদহ – গেদে স্পেশাল  শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:৪৫ টায় ছেড়ে একই দিনে রাত ১২:১৫ টায় গেদে পৌঁছাবে।

    ১৭) ট্রেন নম্বর ০৩১৩৮ রানাঘাট – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ রানাঘাট থেকে সকাল ৬:৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে একই দিনে সকাল ৯:১৫ মিনিটে। সে এরপর ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১৩৭ শিয়ালদহ – রানাঘাট স্পেশাল  শিয়ালদহ থেকে রাত ৮:৪৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:০০ মিনিটে রানাঘাট পৌঁছাবে।

    ১৮) ট্রেন নম্বর ০৩১৪০ বনগাঁ – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ বনগাঁ থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে সকাল ৯:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১৩৯ শিয়ালদহ – বনগাঁ স্পেশাল শিয়ালদহ থেকে রাত ৮:৩০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় বনগাঁ পৌঁছাবে।

  • দক্ষিণ-পূর্ব রেলে ফের বড় চমক! সাঁতরাগাছি থেকে চালু নতুন স্পেশাল ট্রেন

    দক্ষিণ-পূর্ব রেলে ফের বড় চমক! সাঁতরাগাছি থেকে চালু নতুন স্পেশাল ট্রেন

    প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চেই যাত্রীদের জন্য বড় উপহার আনল ভারতীয় রেল (Indian Railways), ভিড় নিয়ন্ত্রণ করতে এবং সকলের সুবিধার্থে নতুন ট্রেন সাঁতরাগাছি থেকে চালুর সিদ্ধান্ত নিল। কয়েক দিন আগেই দক্ষিণ – পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে খড়গপুরের মধ্যে চতুর্থ লাইন তৈরির কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর এই অবস্থায় দক্ষিণ পূর্ব রেলে ঢালাও উন্নয়নের চমক পেয়ে খুশিতে আত্মহারা যাত্রীরা। কোন ট্রেন কোন রুটে কখন পৌঁছবে সম্পূর্ণটা জেনে নিন আজকের প্রতিবেদনে।

    খড়গপুর থেকে নতুন লাইনের পর বড় সিদ্ধান্ত

    দক্ষিণ-পূর্ব রেলে যাত্রীদের ভোগান্তি নতুন কিছু নয়। প্রায় রোজদিনই দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় ট্রেন লেট হয়েই চলেছে। তাই সেই সমস্যা দূর করতে সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত নতুন লাইন তৈরির কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাঁতরাগাছি থেকে খড়গপুরের মধ্যে এই চতুর্থ লাইন তৈরি হয়ে গেলে বাড়বে ট্রেন চলার গতিবেগ। ফলে, ট্রেন লেট কম হবে। এ ছাড়াও এই লাইন তৈরি হয়ে গেলে হলদিয়া বন্দর থেকে কলকাতা বন্দরের মধ্যে পণ্য পরিবহণও সহজ হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, যাত্রীদের সুবিধার্থে আরও বড় চমক আনল ভারতীয় রেল। জানা গিয়েছে, ভিড় নিয়ন্ত্রণ করতে নতুন এক জোড়া ট্রেন এবার সাঁতরাগাছি থেকেই চালাতে চলেছে।

    নয়া ট্রেনের সময়সূচি

    দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ০৬০৮১ তিরুবনন্তপুরম উত্তর – সাঁতরাগাছি এক্সপ্রেস স্পেশাল ট্রেন ও ০৬০৮২ সাঁতরাগাছি – তিরুবনন্তপুরম উত্তর এক্সপ্রেস এবং ০৬৫৭১ যশবন্তপুর – কাটিহার স্পেশাল ও ০৬৫৭২ কাটিহার – যশবন্তপুর স্পেশাল চালু করা হচ্ছে। ০৬০৮১ তিরুবনন্তপুরম উত্তর – সাঁতরাগাছি এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি আগামীকাল অর্থাৎ শুক্রবার ও ২০ মার্চ, শুক্রবার দুপুর ২ টো বেজে ১৫ মিনিটে তিরুবনন্তপুরম উত্তর স্টেশন ছেড়ে রওনা দেবে সাঁতরাগাছির উদ্দেশে। সেখান থেকে পরের দিন রাত্রি ১০ টা বেজে ৫৫ মিনিটে এই ট্রেন পৌঁছবে দুভাদা। এবং তৃতীয়দিন এই ট্রেন দুপুর ২ টো বেজে ১৫ মিনিট পৌঁছে যাবে সাঁতরাগাছি। অন্যদিকে ০৬০৮২ সাঁতরাগাছি – তিরুবনন্তপুরম উত্তর এক্সপ্রেস ১৬ মার্চ, শুক্রবার ও ২৩ মার্চ, শুক্রবার।

    আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের বিশ্ব হিন্দু পরিষদের!

    রেলের তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি – তিরুবনন্তপুরম উত্তর এক্সপ্রেসটি দুপুর ২টো ২০ মিনিট নগদ সাঁতরাগাছি থেকে ছাড়বে এই ট্রেন। পরের দিন ভোরে এই ট্রেন পৌঁছে যাবে দুভাদা। তৃতীয়দিন সকল ৯ টা বেজে ৫৫ মিনিটে এই ট্রেন তিরুবনন্তপুরম উত্তর স্টেশনে পৌঁছে যাবে। অন্যদিকে ০৬৫৭১ যশবন্তপুর – কাটিহার স্পেশাল যশবন্তপুর থেকে ছাড়বে ১০, ১৭, ২৪ ও ৩১ মার্চ মঙ্গলবার। কাটিহার পৌঁছে যাবে বৃহস্পতিবার । ফিরতি পথে ট্রেন নম্বর ০৬৫৭২ কাটিহার – যশবন্তপুর স্পেশাল কাটিহার থেকে ছাড়বে ১৩, ২০ ও ২৭ মার্চ ও ৩ এপ্রিল শুক্রবার ভোর ৫টা বেজে ১৫ মিনিটে এবং রবিবার যশবন্তপুর পৌঁছে যাবে।

  • রয়েছে AC কোচ, তাও কেন ভারতীয় রেলের এই ট্রেনের নাম গরীব রথ! কারণ জানেন?

    রয়েছে AC কোচ, তাও কেন ভারতীয় রেলের এই ট্রেনের নাম গরীব রথ! কারণ জানেন?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: এই মুহূর্তে ভারতীয় রেলের (Indian Railways) অধীনে রয়েছে 13 হাজারেরও বেশি যাত্রীবাহী ট্রেন। তবে সেই সব ট্রেনের মধ্যে এমন কিছু এক্সপ্রেস ট্রেন রয়েছে যেগুলি অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে অন্যান্য এক্সপ্রেস ট্রেনের মতোই। রয়েছে অত্যাধুনিক AC থ্রি টায়ার কোচও। তবে এই ট্রেনগুলির নাম গরীব রথ (Garib Rath Express)। আসলে ভারতীয় রেলের গরীব রথ পরিষেবার অধীনে দেশের বিভিন্ন শহরের মধ্যে চলাচল করে এই ট্রেনগুলি। কিন্তু কখনও ভেবে দেখেছেন, এই ট্রেনগুলির নাম কেন বেছে বেছে গরীব রথ রাখা হল?

    গরীব রথ নামকরণের নেপথ্য কারণ

    সালটা 2006। সে বছরের 5 অক্টোবর গরীব রথ নামে বিশেষ এক্সপ্রেস পরিষেবা চালু করেছিল ভারতীয় রেলওয়ে। তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের হাত ধরে সহরসা থেকে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত প্রথম গরীব রথ এক্সপ্রেসের উদ্বোধন হয়েছিল। এরপর ধীরে ধীরে এই বিশেষ পরিষেবার অধীনে দেশের বিভিন্ন শহরের মধ্যে আরও একাধিক ট্রেন চালাতে শুরু করে রেল। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের বিভিন্ন শহরের একাধিক রুটে চালু রয়েছে গরীব রথ এক্সপ্রেস পরিষেবা।

    কিন্তু কেন এই এক্সপ্রেস ট্রেনের নাম দেওয়া হল গরীব রথ? কমবেশি সকলেই জানেন, 2006 এ মূলত সাধারণ মানুষের পকেটের কথা চিন্তা করেই এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করেছিল রেল। ভারতীয় রেলের প্রধান উদ্দেশ্য ছিল, অন্যান্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় অল্প খরচে যাতে শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনে করে সাধারণ মানুষ এক স্থান থেকে নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন সেটা সু নিশ্চিত করা। এক কথায়, সমাজের নিম্ন শ্রেণীর অর্থাৎ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের কথা চিন্তা করেই এই এক্সপ্রেস ট্রেনের নাম দেওয়া হয় গরীব রথ। অর্থাৎ গরীবদের রথ।

    না বললেই নয়, ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ ট্রেন গরীব রথ এক্সপ্রেসে এসি 3 টায়ার এবং এসি চেয়ার কার কোচ রয়েছে। যেগুলির ভাড়া আর পাঁচটা উন্নত এক্সপ্রেস ট্রেনের তুলনায় অনেকটাই কম। উদাহরণস্বরূপ, হাওড়া থেকে পুরী পর্যন্ত যদি কেউ গরীব রথ এক্সপ্রেসের AC থ্রি টায়ারে করে যাতায়াত করতে চান তবে তাঁর ভাড়া পড়বে মাত্র 575 টাকা। যা অন্যান্য এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনের তুলনায় অনেকটাই কম এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে।

    অবশ্যই পড়ুন: কালো মেঘে ঢাকবে আকাশ, ঘূর্ণাবর্তের জেরে ৫ জেলায় দুর্যোগ! আজকের আবহাওয়া

    প্রসঙ্গত, গরীব রথ এক্সপ্রেসের থ্রি টায়ার কোচের ভাড়া দূরত্ব অনুযায়ী 500 টাকা থেকে 1300 টাকার মধ্যে। তবে এই ভাড়ার মধ্যে কিন্তু খাওয়ার অন্তর্ভুক্ত নয়। তার জন্য আলাদা করে খরচ করতে হবে যাত্রীদের। এছাড়াও IRCTC ওয়েবসাইট কিংবা কাউন্টার থেকে গরীব রথের টিকিট কাটলেও ওই টিকিটে ট্রেনে ভ্রমণ করার সময় রেলের তরফে চাদর এবং বালিশ পাওয়া যাবে না। এর জন্যেও আলাদা করে অর্থ গুনতে হবে।

  • ছাত্রীর যৌন হেনস্থা, CNG-র দাম বৃদ্ধি…! আজকের সেরা ১০ খবর (১১ মার্চ)

    ছাত্রীর যৌন হেনস্থা, CNG-র দাম বৃদ্ধি…! আজকের সেরা ১০ খবর (১১ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ মার্চ, বুধবার। ছাত্রীর যৌন হেনস্থা, CNG-র দাম বৃদ্ধি, বাংলায় একগুচ্ছ রেল, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) অ্যালার্মের জেরে সন্ত্রাসী হানা সন্দেহে জরুরি অবতরণ করল ফ্লাইট

    যুক্তরাষ্ট্রের সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে রমজানের নামাজের সময় মনে করিয়ে দেওয়ার জন্য মোবাইলে অ্যালার্ম ঘিরেই নিরাপত্তার হুমকি ছড়িয়েছে। ন্যাশভিল থেকে ফ্লোরিডার ফোর্ট লডারডেলেরগামী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয়। সেটিকে আটলান্টতে জরুরি অবতরণ করে নামানো হয়েছে। পরে নিরাপত্তা সংস্থা তদন্ত করে জানিয়েছে যে, এটি শুধুমাত্র ভুল বোঝাবুঝি ছিল এবং কোনও নিরাপত্তার হুমকির প্রমাণও মেলেনি। সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থাও নেওয়া হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) বাংলায় একগুচ্ছ রেল প্রকল্পের ঘোষণা

    ভোটের আগেই বাংলার জন্য একগুচ্ছ রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের পাঁচটি জেলাজুড়ে মাল্টি ট্রাকিং প্রকল্পে এবার সায় দিল। যার ফলে প্রায় ৪৭৭৪ কোটি টাকার এই প্রকল্পের সাঁইথিয়া-পাকুর এবং সাঁতরাগাছি-খড়গপুর লাইনে নতুন রেলপথ তৈরি করা হবে। আর এর ফলে রেল নেটওয়ার্কে প্রায় ১৯২ কিলোমিটার যুক্ত হবে। এতে ট্রেন চলাচল আরও সহজ হবে আর ভিড় কমবে এবং মাল পরিবহন বাড়বে বলে অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) কয়লা কাণ্ডে দুর্গাপুরের পুলিশ আধিকারিকের বাড়িতে ইডি

    কয়লা পাচার মামলা তদন্তে ইডি বুধবার সকালবেলা দুর্গাপুরের সিটি সেন্টারে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়িতে হানা দিয়েছে। বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মন্ডলকে আগেও একাধিকবার সমনে পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। আর ইডি আধিকারিকরা বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট খুঁজেছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছেন। তদন্তকারীরা ১৩ মার্চ হাজিরা নোটিশও পেয়েছেন। কয়লা পাচার তদন্তে সম্প্রতি একাধিক ব্যবসায়ী এবং পুলিশ আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) রানাঘাট-গেদে-শিয়ালদায় একাধিক ট্রেন দিল রেল

    যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী ১৬ মার্চ থেকে শিয়ালদা থেকে রানাঘাট, গেদে এবং গেদে থেকে রানাঘাট, নৈহাটি, মাঝেরহাট লাইনে একাধিক স্পেশাল লোকাল ট্রেন চালু করল। নতুন আপ এবং ডাউন গেদে লোকাল সহ কয়েকটি ট্রেন নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে। এতে এই রুটে নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। জগন্নাথ সরকার জানিয়েছেন যে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেটানোর জন্য রেলের সঙ্গে আলোচনার পরেই এই ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। আর রানাঘাট স্টেশন আরও উন্নত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) ৫২৪টি LPG সিলিন্ডার ভর্তি ট্রাক চুরি ঝাঁসিতে

    উত্তরপ্রদেশের ঝাঁসিতে ৫২৪টি ভর্তি এলপিজি সিলিন্ডার সহ একটি ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ট্রাকটি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কারারি প্ল্যান্ট থেকে গজনায় যাওয়ার কথা ছিল বলে খবর। তবে হোলির সময় চালক ট্রাকটি বাইরে পার্ক করে বাড়ি গেলে কয়েকদিন পরে ঝাঁঝির বরাগাও এলাকায় ওই ট্র্যাকটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিন্তু সমস্ত সিলিন্ডার উধাও হয়ে গেছে এবং জিপিএস ভেঙে দেওয়া হয় বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) CNG-র দাম বাড়ায় কলকাতায় বাড়ছে অটো ভাড়া

    পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানির দাম বাড়ার কারণে কলকাতায় সিএনজি চালিত অটো পরিষেবায় প্রভাব পড়ছে। সিএনজির দাম ৫৭.৬৮ টাকা থেকে বেড়ে এবার ৬২.৬৮ টাকা হওয়ার কারণে বিভিন্ন অটো রুটে ভাড়া বাড়ানো হয়েছে। যেমন চিংড়িঘাটা-সল্টলেক সেক্টর ফাইভ রুটে ভাড়া ১৫ টাকা থেকে বেড়ে এবার ১৮ টাকা করা হয়েছে। আর সিএনজির যোগান কমে যাওয়ার কারণে চালকরা দীর্ঘক্ষন দাঁড়িয়ে গ্যাস মিলছে না। তাদের দাবি, পরিস্থিতি এরকম হলে প্রতি রুটে ৫ থেকে ১০ টাকা ভাড়া বাড়ানো হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) গাজিয়াবাদের যুবককে ইচ্ছামৃত্যুর অনুমতি সুপ্রিম কোর্টের

    মানবিক দিক বিবেচনা করে সুপ্রিম কোর্ট গাজিয়াবাদের যুবক হরিশ রানাকে ইচ্ছামৃত্যুর অনুমতি দিল। ২০১৩ সালে দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে তিনি দীর্ঘ ১৩ বছর ধরে কোমায় রয়েছেন এবং চিকিৎসকদের মতে, তাঁর সুস্থ হওয়ার কোনও রকম সম্ভাবনা নেই এবং তিনি ১০০ শতাংশ প্রতিবন্ধকতার মধ্যেই রয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তাঁকে এইএমসে রাখা হবে এবং ধাপে ধাপেই তাঁর সমস্ত চিকিৎসা সহায়তা প্রত্যাহার করা হবে। দীর্ঘ বিবেচনা করেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধান শিক্ষকরা

    স্কুলের বিভিন্ন প্রশাসনিক কাজে সামান্য ভুল এবং বিলম্বের জন্য জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ পাঠানোতে এবার ক্ষোভে ফেটে পড়লেন প্রধান শিক্ষকরা। পশ্চিমবঙ্গ সেকেন্ডারি এডুকেশন এই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেড মিস্ট্রেস। সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি ইমেইল করে পর্ষদ চক্রবর্তী রামানুজ গঙ্গোপাধ্যায়ের কাছে আপত্তি প্রকাশ করেছেন। আর তাদের দাবি, নামের বানান ভুল বা রেজিস্ট্রেশনের জন্য জরিমানা অন্যায় সৃষ্টি করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) আট মাসেই মেমারিতে ধসে গেল ১৯ নং জাতীয় সড়কের গার্ডওয়াল

    পূর্ব বর্ধমানের মেমারির সরডাঙা এলাকায় জাতীয় সড়ক ১৯ এর ফ্লাইওভারের গার্ডওয়াল ধসে পড়ার কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার সকালবেলা বিকট শব্দের দেওয়াল ভেঙে পড়লে বর্ধমানমুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা রক্ষা পেয়েছে। ঘটনাস্থলে ইঞ্জিনিয়ার এবং পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে স্থানীয়রা অভিযোগ করছে, মাত্র ৮ মাস আগে নির্মিত দেওয়াল এত দ্রুত ভেঙে পড়ার কারণে নির্মাণের গুণ, সরকারি অর্থের ব্যবহারে প্রশ্ন তোলা উচিত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) কমরেডের বিরুদ্ধে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ

    রাজ্যের রাজনৈতিক উত্তাপের মাঝেই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার এক ছাত্রনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে অস্বস্তিতে সংগঠন। অভিযোগকারী এক ছাত্রী জানিয়েছে যে, অভিযুক্ত নেতাদের সম্পর্কে থাকার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়েই শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। পরে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কের কথা সামনে আসলে তাঁকে অপমান করে সম্পর্ক ভেঙে দেন। আর বিষয়টি জেলা নেতৃত্বকে জানালেও কোনও রকম গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। সূত্রের দাবি, অভিযুক্ত নেতা ভবিষ্যতের মুখ হিসেবেই উঠে আসছিলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • ৪টি বন্দে ভারতের সময়সূচি বদল করল রেল, প্রভাবিত হবেন যাত্রীরা! দেখুন নতুন টাইম

    ৪টি বন্দে ভারতের সময়সূচি বদল করল রেল, প্রভাবিত হবেন যাত্রীরা! দেখুন নতুন টাইম

    সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য জরুরি খবর। বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল। রেল মন্ত্রক ৪টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করেছে। এই পরিবর্তন সরাসরি সেই যাত্রীদের উপর প্রভাব ফেলবে যারা এই ট্রেনগুলিতে ভ্রমণ করতে পছন্দ করেন। এমনিতে বন্দে ভারত ট্রেনগুলি তাদের দ্রুত, আরামদায়ক এবং সময়ানুবর্তী পরিষেবার জন্য পরিচিত। অতএব, তাদের সময়সূচিতে সামান্য পরিবর্তনও যাত্রীদের ভ্রমণ পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে।

    কোন ৪টি ট্রেনের সময় পরিবর্তন করল রেল?

    রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেল মোট চারটি বন্দে ভারত ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে ট্রেন নং ২০৭০৪ যশবন্তপুর-কাচেগুড়া বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নং ২০৭০৩ কচেগুড়া-যশবন্তপুর বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নং ২২২৩১ কালাবুর্গি-এসএমভিটি বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস এবং ট্রেন নং ২২২৩২ বেঙ্গালুরু-কালাবুর্গি বন্দে ভারত এক্সপ্রেস। এই সমস্ত ট্রেনের নতুন সময়সূচী আগামীকাল ১৫ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হবে।

    ২০৭০৩ কাচেগুদা-যশবন্তপুর বন্দে ভারত এক্সপ্রেস

    এই ট্রেনটি ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চালু করা হয়েছিল। শুক্রবার ছাড়া এটি প্রতিদিন চলাচল করে। হিন্দুপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির আগমনের সময় পরিবর্তন করা হয়েছে। আগে ট্রেনটি ১৫:৪৮ এ আসত, কিন্তু এখন এটি বিকেল ১৫:৫৫ মিনিটে পৌঁছাবে। এর অর্থ আগমনের সময় ৭ মিনিট বাড়ানো হয়েছে।

    ২০৭০৪ যশবন্তপুর-কাচেগুড়া বন্দে ভারত এক্সপ্রেস

    ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চালু হওয়া এই ট্রেনটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলাচল করে। হিন্দুপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের সময়সূচীতে এখন সংশোধন হয়েছে। আগে ট্রেনটি দুপুর ১২:০৮ মিনিটে আসত, কিন্তু এখন এর নতুন আগমনের সময় হবে দুপুর ১২:১৭।

    ২২২৩১ কালাবুরাগী-এসএমভিটি বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস

    এই ট্রেনটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলে এবং ৮ ঘন্টা ৪৫ মিনিটে ৫৫০ কিলোমিটার যাত্রা সম্পন্ন করে। রেলওয়ে দুটি স্টেশনে সময় পরিবর্তন করেছে। ট্রেনটি এখন শ্রী সত্য সাই প্রশান্তি নিলয়ম স্টেশনে সকাল ১১:০০ টার পরিবর্তে ১১:১৩ টায় এবং ইয়েলহাঙ্কা স্টেশনে ১২:২৮ টার পরিবর্তে দুপুর ১২:৫৮ টায় পৌঁছাবে।

    আরও পড়ুনঃ স্টেশনে চোর ধরবে রোবট, যাত্রী নিরাপত্তায় বড় চমক রেলের

    ২২৩২ SMVT বেঙ্গালুরু-কালাবুরাগী বন্দে ভারত এক্সপ্রেস

    এই ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন চলাচল করে। রেলওয়ে দুটি স্টেশনে ঢোকার সময় পরিবর্তন করেছে; এটি এখন ইয়েলহাঙ্কা স্টেশনে বিকেল ১৫:০৫ এর পরিবর্তে বিকেল ৩:০৯ মিনিটে পৌঁছাবে, এবং শ্রী সত্য সাই প্রশান্তি নিলয়ম স্টেশনে পৌঁছানোর সময় বিকাল ৪:২৩ থেকে বিকাল ৪:৪৫ এ পরিবর্তন করা হয়েছে।

  • স্টেশনে চোর ধরবে রোবট, যাত্রী নিরাপত্তায় বড় চমক রেলের

    স্টেশনে চোর ধরবে রোবট, যাত্রী নিরাপত্তায় বড় চমক রেলের

    প্রীতি পোদ্দার, কলকাতা: এবার রেল ব্যবস্থায় যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে আনা হচ্ছে বড় চমক! যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে এবং চোর ধরতে রাখা হতে চলেছে রোবট। স্টেশনে প্রতি মুহূর্তে অজস্র যাত্রীর যাতায়াত লেগেই থাকে। তাঁদের প্রত্যেকের উপর নজর রাখতে গেলে বিপুল সংখ্যক রেলরক্ষী মোতায়েন করতে হয়। তাতেও যে ১০০ শতাংশ সাফল্য মেলে তাও নয়। তাই এবার যাত্রীদের সুরক্ষা বজায় রাখতে রোবট (Humanoid Robots at Stations) আনতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)।

    যাত্রী নিরাপত্তায় স্টেশনে রাখা হবে রোবট

    গত কয়েক মাস ধরেই ভারতীয় রেল বোর্ড দাবি করছে, রেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রয়োগ করা হবে। তাই এবার সেই কথা মত রেলের উন্নতির জন্য উঠে পড়ে লেগেছে ইন্ডিয়ান রেলওয়েস। জানা গিয়েছে, প্রধান স্টেশনগুলিকে উচ্চ প্রযুক্তির করে তুলতে হিউম্যানয়েড রোবট মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, এই রোবটগুলি মানুষের মতোই যাত্রীদের তথ্য সরবরাহ করবে, তাদের সঠিক পথে পরিচালিত করবে, ভিড় পরিচালনা করবে এবং সন্দেহজনক কার্যকলাপের উপর নজর রাখবে।

    রোবটের গুণাগুনকে কাজে লাগাতে চাইছে রেল

    কৃত্রিম যন্ত্রমেধা এবং যন্ত্রমানব নিয়ে এই মুহূর্তে নানাভাবে কাটাছেঁড়া চলছে পৃথিবীর সর্বত্রই। প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অদূর ভবিষ্যতে রোবট মানবজাতির উপর আধিপত্য বিস্তার করলেও, অবাক হওয়ার কিছু থাকবে না বলে মত কারও কারও। তবে রোবটের গুণাগুনকে কাজে লাগাতে চাইছে ভারতীয় রেল। ২০২৬–’২৭–এর বাজেট পেশ করার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, রেলের নিরাপত্তা ও যাত্রীদের সুরক্ষা সব সময়েই রেলের কাছে অগ্রাধিকার পাবে। এবং এই খাতে অর্থ বরাদ্দে কোনও রকম কার্পণ্য করা হবে না। তাই যাত্রী নিরাপত্তাকে আরও গুরুত্ব দিতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র।

    আরও পড়ুন: জগন্নাথের উদ্যোগে রানাঘাট-গেদে-শিয়ালদায় একাধিক ট্রেন দিল রেল, দেখুন সময়সূচি

    উল্লেখ্য, গত মাসে বিশাখাপত্তনম স্টেশনে AI-চালিত, রেলের রোবোকপ অর্জুন দুই কুখ্যাত দুষ্কৃতী ‘হড়পা শিব’ ও তার সহযোগী বাঙ্গারুকে ধরতে সাহায্য করেছিল। রেল পুলিশ জানিয়েছে, স্টেশন চত্বরে টহল দেওয়ার সময়ে রোবোকপের ‘ফেশিয়াল রেকগনিশন সিস্টেম’ প্রত্যেক যাত্রীর মুখাবয়বের ছবির ‘রিয়েল টাইম অ্যানালিসিস’ করে গিয়েছে। অর্জুনের ডেটাবেসের সঙ্গে দুই দুষ্কৃতি হড়পা শিব এবং বাঙ্গারুর মুখের ছবির বিশ্লেষণ মিলে যেতেই সে সতর্ক করেছে কন্ট্রোল রুমকে, তারপরেই ধরা হয়। বিশাখাপত্তনম স্টেশনে রেলের ‘রোবোকপ’ বা রোবট–পুলিশ অর্জুনের এমন সাফল্য রেলের কর্তাদের উৎসাহ বাড়িয়েছে। প্রমাণিত হয়েছে দাগি দুষ্কৃতী ধরতে এই প্রযুক্তি যে কতটা কার্যকর।