Tag: Indian Railways

  • শিয়ালদা-হাওড়া লাইনে সেতুর সংস্কার, ট্র্যাকে নতুন প্রযুক্তি, একগুচ্ছ পদক্ষেপ পূর্ব রেলের

    শিয়ালদা-হাওড়া লাইনে সেতুর সংস্কার, ট্র্যাকে নতুন প্রযুক্তি, একগুচ্ছ পদক্ষেপ পূর্ব রেলের

    প্রীতি পোদ্দার, কলকাতা: যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ক্রমাগত একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে রেল (Indian Railways)। উন্নতমানের প্রযুক্তি রেল পরিষেবা এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এই অবস্থায় পূর্ব রেলের (Eastern Railway) ইঞ্জিনিয়ারিং বিভাগ গত ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ উল্লেখযোগ্য পরিকাঠামোগত সাফল্যের কথা তুলে ধরেছে। যা উন্নত ট্রেন পরিচালন নিরাপত্তার ওপর যেমন জোর দেওয়া হয়েছে ঠিক তেমনই আধুনিক ট্র্যাক রক্ষণাবেক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে।

    ম্যানড লেভেল ক্রসিং গেট প্রতিস্থাপন

    পূর্ব রেল বর্তমানে নিরাপত্তা বিধি নিয়ে যে ক্রমাগত অবাধ্যতা তৈরি হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করে চলেছে। পরিকাঠামোর ব্যাপক আধুনিকীকরণ এবং সতর্কতা থাকা সত্ত্বেও, দ্রুত পারাপার করে রেললাইনকে দুর্ঘটনার করিডোরে পরিণত করেছে। তাই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে লেভেল ক্রসিং বাদ দিয়ে এবং ওভারব্রিজের নিরাপত্তা এবং রেল চলাচলের গতি বাড়াতে পূর্ব রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ ১১টি ম্যানড লেভেল ক্রসিং গেট প্রতিস্থাপন করা হয়েছে। জানা গিয়েছে সেখানে লিমিটেড হাইট সাবওয়ে এবং কৌশলগত ডাইভারশন তৈরি করা হয়েছে, যা রেল ও রাস্তার ট্রাফিক সংযোগস্থলে দুর্ঘটনার ঝুঁকি দূর করবে।

    ১৩টি সেতুর সংস্কার

    পূর্ব রেলের পরিষেবা আরও বৃদ্ধি করতে ১৩টি সেতুর সংস্কার করা হয়েছে, যা দীর্ঘমেয়াদী থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। যার মধ্যে প্রযুক্তিগত সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা উন্নত করতে এবং ট্রেনের গতি বজায় রাখতে ৯ টি সেতুর রিগ্রেডিং করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ৯ টি নতুন সাইড পাথওয়ে নির্মাণ করা হয়েছে। জানা গিয়েছে এই সাইড পাথওয়ে রেলের গ্রাউন্ড স্টাফদের নিরাপদ চলাচল এবং নজরদারির কাজকে আরও সহজতর করে তুলবে। পাশাপাশি পূর্ব রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণের আধুনিকীকরণের জন্য ট্র্যাক নবীকরণ এবং ট্রাকের অবস্থার পর্যবেক্ষণের ওপর জোর দিয়েছে।

    ফোর্সড লেআউট প্রতিস্থাপন

    রেলের তরফে জানানো হয়েছে, ৪১.৭৫ সমতুল্য সংখ্যার ‘থ্রু টার্নআউট রিনিউয়াল’ স্থাপন করা হয়েছে, যা পুরনো মেশিনগুলিকে সরিয়ে আধুনিক প্রযুক্তি যুক্ত করেছে। এবং ১,৩২০ কিমি রেলপথে ‘আল্ট্রা সনিক ফ্ল ডিটেকশন’ পরীক্ষা করা হয়েছে যাতে ট্র্যাকের ভিতরে কোনও ফাটল থাকলে তা শনাক্ত করা যায়। এছাড়াও ১০৬,২৭০ ঘনমিটার ব্যালাস্ট পাথর বিছানো হয়েছে, যা রেল চলাচলের জন্য প্রয়োজনীয় জল নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করবে। পাশাপাশি ৭টি ‘ফোর্সড লেআউট’ সফলভাবে সংশোধন করা হয়েছে।

    আরও পড়ুন: এবার বাড়িতে ED-কে ডাকলেন পার্থ চট্টোপাধ্যায়

    পূর্ব রেলের এই একগুচ্ছ নিরাপত্তা মূলক পদক্ষেপে আশার আলো দেখছে যাত্রীরা। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি জানান, “এই উন্নয়নগুলি যাত্রীদের নিরাপত্তা এবং পরিকাঠামো আধুনিকীকরণের প্রতি পূর্বরেলের একনিষ্ঠ দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। উন্নত পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের যাত্রীদের জন্য আরও উন্নতমূলক এবং নির্ভরযোগ্য রেল পরিষেবা তৈরি করছি।”

  • শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল ট্রেনের গন্তব্য বাড়াল রেল

    শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল ট্রেনের গন্তব্য বাড়াল রেল

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শোনা গিয়েছিল আগেই। এবার বাস্তবেই কমতে চলেছে মাঝপথে ট্রেন বদলের ঝক্কি (Indian Railways)। আজ অর্থাৎ 23 মার্চ তারিখ থেকে 23 মে পর্যন্ত শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-ক্যানিং (Sealdah) এমনকি শিয়ালদা-ডায়মন্ড হারবার রুটে বাড়ছে ট্রেনের গন্তব্য। অর্থাৎ যেসব লোকাল ট্রেন নির্দিষ্ট স্টেশন পর্যন্ত যেত সেই ট্রেনের গন্তব্য এবার আরও প্রশস্ত হচ্ছে। শিয়ালদা শাখার কোন কোন ট্রেন এবার থেকে আরও দূর পর্যন্ত ছুটবে জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।

    কোন কোন ট্রেনের গন্তব্য বাড়ছে?

    প্রথমেই আসা যাক শিয়ালদা-বনগাঁ শাখায়। এই সেকশনের কয়েকটি লোকাল ট্রেন দত্তপুকুর বা গোবরডাঙায় গিয়ে নিজেদের যাত্রা পথ শেষ করত। এবার সেই দত্তপুকুর এবং গোবরডাঙা লোকালের গন্তব্য বাড়ছে। ট্রেন নম্বর 33617 শিয়ালদা-দত্তপুকুর লোকাল এবার থেকে বনগাঁ পর্যন্ত যাবে। এই ট্রেন সকাল 11 টা বেজে 44 মিনিটে বনগাঁয় পৌঁছবে। অন্যদিকে ট্রেন নম্বর 33622 লোকাল ট্রেনটি বনগাঁ থেকে সকাল 11টা 55 মিনিটে ছেড়ে সরাসরি শিয়ালদা আসবে।

    এবার আসা যাক রাতের প্রসঙ্গে। ট্রেন নম্বর 33685 শিয়ালদা-গোবরডাঙা লোকাল শিয়ালদা থেকে 8টা 23 মিনিটে ছেড়ে সোজাসুজি 10টা 31 মিনিটে বনগাঁয় পৌঁছবে। একইভাবে সন্ধ্যার দমদম-গোবরডাঙা 7টা 25 মিনিটে ছেড়ে সোজা বনগাঁয় পৌঁছবে। অন্যদিকে ক্যানিং এবং ডায়মন্ড হারবার শাখার ক্ষেত্রেও ট্রেন নম্বর 34392 এবং 30552 ট্রেন দুটি চম্পাহাটি এবং ঘুটিয়ারির বদলে সোজা ক্যানিং পর্যন্ত চলবে। ফেরার পথে ওই ট্রেন আবার ক্যানিং থেকেই ছেড়ে শিয়ালদা আসবে।

    অবশ্যই পড়ুন: ভারতীয় রুপিতে ভারী পতন, সোমবার ডলারের বিপরীতে নতুন রেকর্ড গড়ল টাকা

    এদিকে, ডায়মন্ড হারবার রুটে ট্রেন নম্বর 34898 শিয়ালদা-মগরাহাট ট্রেনটি মগরাহাট স্টেশনের বদলে সোজা ডায়মন্ড হারবার পর্যন্ত যাবে। এই ট্রেন রাত 8টা বেজে 38 মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছে দেবে যাত্রীদের। রেলের এমন পদক্ষেপে আখেরে উপকৃত হবেন অসংখ্য নিত্যযাত্রী।

  • হাওড়া-দিল্লি সফর আরও সহজ, নয়া ট্রেন দিল পূর্ব রেল, দেখুন সময়সূচি

    হাওড়া-দিল্লি সফর আরও সহজ, নয়া ট্রেন দিল পূর্ব রেল, দেখুন সময়সূচি

    সৌভিক মুখার্জী, কলকাতা: যাত্রীদের জন্য বিরাট সুখবর। নিউ দিল্লি থেকে হাওড়া স্পেশাল ট্রেন (Howrah-New Delhi Special Train) চালানোর ঘোষণা করলে পূর্ব রেল। জানা যাচ্ছে, ট্রেন নম্বর ০৪০৫২ এবং ০৪০৫১ নিউ দিল্লি – হাওড়া – নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি আজ অর্থাৎ সোমবার থেকে ২৬ মার্চ অবধি চলবে। যাত্রাপথে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ট্রেনটি থামবে। ট্রেনটির সময়সূচি কী রয়েছে আর কোন কোন স্টেশনে থামবে তা জানুন এই প্রতিবেদনে (Indian Railways)।

    নিউ দিল্লি – হাওড়া স্পেশাল ট্রেন

    পূর্ব রেলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, আজ অর্থাৎ ২৩ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে এই ট্রেনটি চলবে। যার মধ্যে ট্রেন নম্বর ০৪০৫২ নিউ দিল্লি – হাওড়া স্পেশাল ট্রেনটি আজ অর্থাৎ ২৩ তারিখ নিউ দিল্লি স্টেশন থেকে সন্ধ্যা ৬:১৫ মিনিটে ছাড়বে এবং আগামীকাল অর্থাৎ ২৪ তারিখ হাওড়া জংশনে ট্রেনটি পৌঁছবে রাত ১১:৪০ মিনিটে। মাঝে জসিডি স্টেশনে ট্রেনটি পৌঁছবে আগামীকাল বিকাল ৫:৩২ মিনিটে।

    অন্যদিকে ট্রেন নম্বর ০৪০৫১ হাওড়া – নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি আগামী ২৫ তারিখ হাওড়া জংশন থেকে ছাড়বে রাত ১:৪০ মিনিটে এবং ট্রেনটি নিউ দিল্লি পৌঁছবে ২৬ তারিখ সকাল ৮:২০ মিনিটে। মাঝে ট্রেনটি জসিডি স্টেশনে পৌঁছবে ২৫ তারিখ সকাল ৭:২০ মিনিটে।

    আরও পড়ুন: দেড় লক্ষ বিনিয়োগে মাসে মিলবে ৯৭৫০ টাকা সুদ! এত রিটার্ন দিচ্ছে LIC?

    কোন কোন স্টেশনে থামবে ট্রেনটি?

    পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, উপরোক্ত স্পেশাল ট্রেনগুলি উভয়দিকে গাজিয়াবাদ, আলিগড় জং., টুন্ডলা জং., গোবিন্দপুরী, প্রয়াগরাজ জং, মির্জাপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জং., বক্সার, আরা, পাটনা জং., বখতিয়ারপুর জং., কিউল জং., ঝাঝা, মধুপুর জং., আসানসোল জং., বর্ধমান এবং ব্যান্ডেল স্টেশনে স্টপেজ দেবে। আর ট্রেনটিতে মোট ১৯টি কোচ থাকবে যার মধ্যে এসি ২ টিয়ার কোচ থাকবে ১টি, এসি থ্রি টিয়ার কোচ থাকবে ২টি, স্লিপার ক্লাস থাকবে ১০টি, সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ থাকবে ৪টি এবং এসএলআরডি কোচ থাকবে ২টি। আর ট্রেনটিকে মেইল/এক্সপ্রেস ক্যাটাগরির মধ্যেই রাখা হচ্ছে।

    Image

  • বাস-ট্রেনের সংঘর্ষ, LPG-র সংকট দূর…! আজকের সেরা ১০ খবর (২২ মার্চ)

    বাস-ট্রেনের সংঘর্ষ, LPG-র সংকট দূর…! আজকের সেরা ১০ খবর (২২ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ মার্চ, রবিবার। বাস-ট্রেনের সংঘর্ষ, LPG-র সংকট দূর, নরেন্দ্র মোদীর নয়া রেকর্ড, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) কমিশনের দুই কর্মীকে গাড়ি থেকে নামিয়ে মারধর তৃণমূলের

    নির্বাচন বিধি কার্যকর করতে গিয়ে দুর্গাপুরে তৃণমূল কর্মীদের কাছে নির্বাচন কমিশনের দুই কর্মীর হেনস্থার শিকার হওয়ার ঘটনায় এবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কলোনিপাড়া পোস্ট অফিসে সরকারি দেওয়াল থেকে প্রার্থীদের নাম মুছতে গেলে এসডিও দপ্তরের ওই দুই কর্মীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্তদের দাবি, পরিচয়পত্র দেখানোর পরেও তাদেরকে মারধর করা হয়েছে। বিরোধীরা এই ঘটনায় তীব্র নিন্দা করেছে এবং তৃণমূলের নেতৃত্বরা মারধরের অভিযোগ অস্বীকার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) ১৬টি হাই-স্পিড বুলেট ট্রেন সেটের অর্ডার

    মুম্বাই-আমেদাবাদ বুলেট ট্রেন করিডোর নিয়ে এবার বিরাট আপডেট দিয়েছে রেল। বিইএমএল এর মেধা র্ভো ড্রাইভস যৌথভাবে ১৬টি হাই স্পিড ট্রেন সেট সরবরাহের জন্য এবার দরপত্র জমা দিয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনগুলি ঘন্টায় ২৫০ কিলোমিটার গতিতে ছুটবে বলে জানানো হয়েছে, যেটির সর্বোচ্চ ক্ষমতা হবে ২৮০ কিলোমিটার। ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে প্রথম ট্রেন আসার কথা রয়েছে। এবং ওই বছরই সুরাট-বিলিমোরা অংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে পারে। প্রতিটি ট্রেনের আনুমানিক খরচ ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) ঈদের নামাজ শেষে পাকিস্তানে কুপিয়ে খুন লস্কর কমান্ডারকে

    পাকিস্তানের মুরিদকেতে লস্কর-ই-তৈবার প্রধান সদর দফতর মারকাজ তৈবা চত্বরে ঈদের নামাজ শেষে লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে কুপিয়ে গুলি করে খুন করেছে অজ্ঞাত পরিচয়ের আততায়ীরা। জঙ্গি সংগঠনের রিক্রুটমেন্ট নেটওয়ার্কের অন্যতম প্রধান স্তম্ভ সালাফী মূলত তরুণদের মগজধোলাই এবং কাশ্মীর জিহাদের নামে উস্কানি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করত। প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের ধরন গত বছরের অপারেশন সিঁদুরের কৌশলের কথাই মনে করিয়ে দিচ্ছে বলে দাবি করা হচ্ছে বেশ কিছু সংবাদমাধ্যমে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) শিয়ালদা ডিভিশনের সবথেকে নোংরা স্টেশনের তকমা সন্তোষপুর

    শিয়ালদা ডিভিশনের সবথেকে নোংরা স্টেশনের তকমা পেল পার্ক সার্কাসকে ছাপিয়ে গিয়ে সন্তোষপুর ও বাঘাযতীন। পূর্ব রেলের সাম্প্রতিক পরিচ্ছন্নতা অভিযানে দেখা গিয়েছে যে, শিয়ালদা স্টেশন থেকে যেখানে ৫০ টন বর্জ্য সরানো হয়েছে, সেখানে সন্তোষপুর এবং বাঘাযতীন স্টেশন থেকেই ১০০ টন করে আবর্জনা পরিষ্কার করা হয়েছে। এছাড়া মগরাহাট, পাতিপুকুর এবং বিধাননগর স্টেশন নোংরা তালিকার উপরের দিকে রয়েছে। আর অন্যদিকে ভারতের সবথেকে নোংরা স্টেশনের তকমা পেয়েছে তামিলনাড়ুর পেরুঙ্গালাথুর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) ভারতের দীর্ঘমেয়াদি সরকার প্রধান হিসাবে ইতিহাস মোদীর

    ভারতের রাজনৈতিক ইতিহাসে আজ বিরাট মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্মিলিতভাবে ৮৯৩১ দিন ক্ষমতায় থাকার নিরিখে তিনি সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিকে টপকে গিয়েছেন। ২০২৪ সালের নির্বাচনে জয়ের পর জহরলাল নেহেরুর রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি এবং তিনি ভারতের দীর্ঘমেয়াদী শাসনকর্তা। স্বাধীনতার ভারতে জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সফর চা বিক্রেতা থেকে শুরু হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) রাজ্যগুলিতে ২০% গ্যাস সরবরাহ বাড়ানোর ঘোষণা কেন্দ্রের

    পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে তৈরি হওয়া এলপিজি সংকট মেটানোর জন্য আগামী ২৩ মার্চ থেকে রাজ্যগুলিতে ২০ শতাংশ অতিরিক্ত গ্যাস সরবরাহ করার ঘোষণা দিয়েছে কেন্দ্র। পেট্রোলিয়াম সচিব নীরজ মিত্তাল জানিয়ে দিয়েছেন যে, এই পদক্ষেপ সাধারণ মানুষের দুর্ভোগ ও কালোবাজারি কমাবে। হোটেল, রেস্তোরা এবং ফুটপাতের ছোট দোকানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে ৫ কেজি ছোট সিলিন্ডার যোগান বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) পিছিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের ভোট প্রচার

    খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকার কারণে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার কর্মসূচি ভেস্তে গেল। আগামী ২৪ মার্চ আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ড থেকে তাঁর ভোট প্রচার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে তা স্থগিত করে দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ এবং প্রশাসন ও তৃণমূলের জেলা নেতৃত্বরা জানিয়েছেন, নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত। কিন্তু দলীয় সূত্রের খবর, পরিস্থিতি ঠিকঠাক থাকলে ২৪ তারিখের পরিবর্তে আগামী ২৫ মার্চ বুধবার থেকে তিনি প্রচার শুরু করতে পারেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) মোবাইল সহ ভোটের একগুচ্ছ নিয়ম চালু করল নির্বাচন কমিশন

    আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ভোটারদের সুবিধার্থে একগুচ্ছ নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। আর ফোন সুইচ অফ বা সাইলেন্ট করে জমা রেখেই বুথে প্রবেশ করতে হবে। এমনকি ভোটারদের সহায়তায় প্রতিটি বুথের কাছে বিএলও সম্বলিত সহায়তা কেন্দ্র থাকবে এবং প্রার্থীদের তথ্য আর নিয়মাবলী সহ চার ধরনের পোস্টার লাগানো থাকবে। এছাড়াও তীব্র গরমের কথা মাথায় রেখে পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    শনিবার গভীর রাতে বাংলাদেশের কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং-এ একটি যাত্রীবোঝাই বাসে দ্রুতগামী মেল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছে আর দশজনের বেশি আহত হয়েছেন। রেলগেট খোলা থাকার কারণে বাসটি লাইনে উঠে পড়লে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনটি সজরে সেটিকে আঘাত করেছে। এই মর্মান্তিক ঘটনায় কর্তব্যরত দুই গেটম্যানকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। আর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে রেল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) তেল সংকটে PSL নিয়ে বড় সিদ্ধান্ত পাকিস্তানের

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট দেখা গিয়েছে। যার জন্য ২০২৬ সালের পাকিস্তান সুপার লিগে বিরাট পরিবর্তনের ঘোষণা করল পিসিবি। ২৬ মার্চ থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্ট এবার সম্পূর্ণ দর্শকশুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর কোনও রকম উদ্বোধনী অনুষ্ঠান হবে না। নিরাপত্তার খাতিরে ছয়টি ভেন্যুর পরিবর্তে এবার শুধুমাত্র করাচি এবং লাহোর দুটি স্টেডিয়ামে খেলা হবে। টিকিট কাটা দর্শকদের আগামী ৭২ ঘণ্টার মধ্যেই টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। আর ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক ক্ষতির দায়ভার বোর্ড নিজেই নেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • ২৫০ কিমি গতিতে ছুটবে স্বদেশী বুলেট ট্রেন, ১৬টি হাই-স্পিড ট্রেন সেটের অর্ডার

    ২৫০ কিমি গতিতে ছুটবে স্বদেশী বুলেট ট্রেন, ১৬টি হাই-স্পিড ট্রেন সেটের অর্ডার

    সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে দেশের প্রথম বুলেট ট্রেন (Bullet Train)? এই প্রশ্ন এখন সকলের। রেল সূত্রে খবর, বিভিন্ন ধাপে এই ট্রেনের পথচলা শুরু হবে। এরই মাঝে উচ্চাকাঙ্খী এই বুলেট ট্রেন প্রকল্প নিয়ে সামনে এল বড় আপডেট। জানা গিয়েছে, মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোরের একটি বড় ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে বিইএমএল (BEML) ভারতের দ্রুতগতির রেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি মেধা সার্ভো ড্রাইভসের সঙ্গে অংশীদারিত্ব করেছে এবং এই প্রকল্পের জন্য অতিরিক্ত ট্রেনসেট সরবরাহ করতে একটি দরপত্র জমা দিয়েছে।

    বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট

    BEML মেধা কনসোর্টিয়াম ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশনকে ১৬টি দ্রুতগতির ট্রেনসেট সরবরাহ করার জন্য একটি প্রস্তাব জমা দিয়েছে। এর আগে ২০২৪ সালে ৮৬৬ কোটি টাকা মূল্যের দুটি প্রোটোটাইপ ট্রেনসেটের জন্য একটি চুক্তি হয়েছিল। দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ খরচ সহ প্রস্তাবিত নতুন ট্রেনসেটগুলির প্রতিটির আনুমানিক ব্যয় প্রায় ২৫০ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে। এই কাঠামোর অধীনে, বিইএমএল মূল কাঠামোগত এবং অভ্যন্তরীণ উপাদানগুলির দায়িত্ব নেবে, আর মেধা (Medha) প্রোপালশন সিস্টেম, বগি এবং ট্রেন নিয়ন্ত্রণ প্রযুক্তির জন্য দায়ী থাকবে। চূড়ান্ত মূল্য আরও আলোচনার সাপেক্ষে নির্ধারিত হবে।

    ঘণ্টায় ২৫০ কিমি গতিতে ছুটবে ট্রেন!

    সূত্রের খবর, এই ট্রেনগুলো ঘণ্টায় ২৫০ কিমি পর্যন্ত গতিতে চলার জন্য ডিজাইন করা হয়েছে, যার সর্বোচ্চ ধারণক্ষমতা ঘণ্টায় ২৮০ কিমি। আশা করা হচ্ছে, অতিরিক্ত ট্রেনসেটগুলোও প্রোটোটাইপের মতোই একই ডিজাইন প্ল্যাটফর্ম অনুসরণ করবে এবং সময়ের সাথে সাথে এতে আরও উন্নতি ঘটানো হবে। প্রকল্পটির একটি প্রধান লক্ষ্য হলো দেশীয় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা। প্রাথমিক ট্রেনসেটগুলিতে প্রায় ৫০% স্থানীয় যন্ত্রাংশ থাকবে বলে অনুমান করা হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থা পরিপক্ক হওয়ার সাথে সাথে এই অনুপাত আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

    আরও পড়ুনঃ নিম্নচাপের কাঁটায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি! আজকের আবহাওয়া

    প্রথম প্রোটোটাইপ ট্রেনসেটগুলির পথচলা আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। ২০২৭ সাল থেকে পর্যায়ক্রমে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে, যার সূচনা হবে সুরাট-বিলিমোরা অংশ দিয়ে। এই সুবিশাল করিডোরটি মহারাষ্ট্র ও গুজরাট জুড়ে ৫০৮ কিলোমিটার বিস্তৃত এবং ১২টি স্টেশনের একটি নেটওয়ার্কের মাধ্যমে প্রধান শহরগুলোকে সংযুক্ত করেছে।

     

  • ট্রেন বাতিল, ঈদের মঞ্চে মমতার কটাক্ষ…! আজকের সেরা ১০ খবর (২১ মার্চ)

    ট্রেন বাতিল, ঈদের মঞ্চে মমতার কটাক্ষ…! আজকের সেরা ১০ খবর (২১ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ মার্চ, শনিবার। ট্রেন বাতিল, ঈদের মঞ্চে মমতার কটাক্ষ, মুরগির মাংসের দাম ঊর্ধ্বগতি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) দেশে মুরগির মাংসের দাম ঊর্ধ্বগতি, ৩০০ ছুঁই ছুঁই

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে এমনিতেই জ্বালানি সংকট তৈরি হয়েছে। তবে গ্যাসের অভাব এবং দাম বৃদ্ধির পাশাপাশি এবার মুরগির মাংসের দাম হু হু করে বাড়ছে। হ্যাঁ, এক সপ্তাহে কেজি প্রতি ১৮০-১৯০ টাকা থেকে বেড়ে এবার ২৫০-২৮০ টাকায় পৌঁছে গেল। এমনকি কোথাও ৩০০ ছুঁই ছুঁই। উৎপাদন খরচ বৃদ্ধি, ভ্যাকসিন আর ভিটামিনের ঘাটতি এবং গরমে উৎপাদন কমার কারণে দাম দিনের পর দিন বাড়ছে। যার ফলে সাধারণ মানুষের উপরই চাপ পড়ছে। পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বাড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন দিলীপ পত্নী রিংকু মজুমদার

    দিলীপ পত্নী রিংকু মজুমদার বিজেপির টিকিট না পেয়ে প্রকাশ্যে এবার ক্ষোভ উগড়ে দিলেন। রাজারহাট নিউটাউন আসনে প্রার্থী হতে চাইলেও তাঁকে কোনও রকম ভাবে মনোনয়ন দেওয়া হয়নি। এরপর তিনি অভিযোগ করেছেন, দলের কিছু প্রার্থী আর্থিক দুর্নীতিতে জড়িত। নাম না করে শুভেন্দু অধিকারী সহ প্রভাবশালী নেতাদের বাড়ির পরিবারকে একাধিক টিকিট দেওয়ার সমালোচনা করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের দ্বিচারিতার অভিযোগ তুলেই নতুনদের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। আর বিষয়টি ঘিরে ভোটের আগে বিজেপি অন্দরে অসন্তোষ প্রকাশ্যে আসলো। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) আসানসোলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু

    আসানসোলের বিদায়গড় এলাকায় নুনিয়া নদীর উপর নির্মীয়মান একটি সেতু হঠাৎ করে ভেঙে পড়েছে। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের ক্ষোভ এখন চরমে। অভিযোগ উঠছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণ এই সেতু ধসে পড়েছে। প্রায় ২ কোটি টাকার এই প্রকল্পটি বহুদিনেরই দাবি ছিল যা ভোটের আগে শেষ করার কথা ছিল। ঘটনার কারণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আর তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি ঘিরে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) রবিবার আসানসোল ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

    ভারতীয় রেলের আসানসোল ডিভিশনে ২২ মার্চ ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য বহু ট্রেন বাতিল করে দেওয়া হল। নরগঞ্জ-ঝাঝা, অন্ডাল, রানীগঞ্জ, মধুপুরসহ সহ বিভিন্ন শাখায় এই কাজ চলবে বলে জানানো হয়েছে। ফলে একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। এছাড়াও ১৩৩৩১ ধানবাদ-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস দেরিতে চলবে। আর কিছু ট্রেন সংক্ষিপ্ত যাত্রা করবে। যেমন দেওঘর-পাটনা মেমু ঝাঝা থেকে চলবে। পাশাপাশি ভাস্কো দা গামা-জসিডি এক্সপ্রেস মধুপুরে শেষ হবে বলে জানানো হয়েছে। যাত্রীদের আগে থেকে সময়সূচি দেখার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) এপ্রিলে ৩ মাসের রেশন একসাথে দেওয়ার ঘোষণা

    ভারত সরকার ঘোষণা করল যে, এপ্রিল মাসে রেশন গ্রাহকদের এক সঙ্গে তিন মাসের চাল এবং গম দেওয়া হবে। আর এতে বারবার রেশন দোকানে যাওয়ার ঝামেলা অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের সুবিধা বাড়বে। বিশেষজ্ঞদের মতে, নতুন ফসল সংরক্ষণের জন্য গুদামে জায়গা তৈরি করার জন্যই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত রাজ্যকে দ্রুত শস্য তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর বিনামূল্যে রেশন প্রকল্পের আওতায় গ্রামীণ এবং শহর দুই ক্ষেত্রেই এই সুবিধা মিলবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। কোনও সমস্যা হলে জেলা খাদ্য দফতরে যোগাযোগ করা যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) মালদহ ডিভিশনে বিরাট পদক্ষেপ রেলের

    ভারতীয় রেলের মালদা ডিভিশনের ট্রেন চলাচল দ্রুত করার জন্য নতুন ইন্টারমিডিয়েট ব্লক সিগনাল চালু হল। নওপাড়া মহিষাসুর হল্টে। মনিগ্রাম এবং মহিপাল রোডের মাঝে এই ব্যবস্থায় ১২ কিলোমিটার ব্লক সেকশনকে ভাগ করে ৬ কিলোমিটার করে দেওয়া হয়েছে। যার ফলে ট্রেনের অপেক্ষা এবং সিগন্যাল জুড়ে দেরি অনেকটাই কমবে। ইন্টারলকিং সিস্টেমেও পরিবর্তন আনা হয়েছে এবং লেভেল ক্রসিং যুক্ত করা হচ্ছে। যাত্রীদের ভ্রমণের সময় এতে অনেকটাই কমবে বলে মত রেল কর্তৃপক্ষের। রেল কর্মীদের প্রশিক্ষণও চলছে আর পরিষেবা আরও উন্নত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টে নতুন মামলা

    পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ ইস্যুতে উত্তেজনার মাঝেই এবার ষষ্ঠ বেতন কমিশন নিয়ে নতুন মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। ইউনিটি ফোরাম সংগঠন এই মামলা দায়ের করেছে। আর AICPI অনুযায়ী ডিএ নির্ধারণ করতে হবে বলে জানানো হয়েছে। বর্তমানে রাজ্যের কর্মীরা ২২ শতাংশ ডিএ পেলেও কেন্দ্র সরকারি কর্মচারীদের ৫৮ শতাংশের তুলনায় প্রায় তা ৪০ শতাংশ কম। আবেদনকারীরা অভিযোগ করছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি এবং ৬ এপ্রিল মামলার শুনানি  হতে পারে। একইসঙ্গে সপ্তম বেতন কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) রেড রোডে ঈদের মঞ্চে মোদীকে ‘অনুপ্রবেশকারী’ তকমা মমতার

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তার পাশাপাশি তীব্র রাজনৈতিক আক্রমণও করেছেন। নরেন্দ্র মোদীকে অনুপ্রবেশকারী বলে কটাক্ষ করে তিনি বিজেপি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। এসআইআর তালিকা থেকে বহু নাম বাদ পড়ার প্রসঙ্গ তুলে মানুষের অধিকার রক্ষার আশ্বাস দিয়েছেন তিনি। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং অমিত শাহকে অফিস থেকে চাপ এবং হুমকির অভিযোগ করেছেন। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে তাঁর মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) বকেয়া DA থেকে নতুন পে কমিশন, বড় ঘোষণা মমতার

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ইস্তেহারে বকেয়া ডিএ মেটানো এবং নতুন বেতন কমিশন নিয়ে বড়সড় ঘোষণা করা হল। জানানো হয়েছে যে, ২০১৬-২০১৯ সালের ৪৮ মাসের বকেয়া ডিএ ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে। আর যার প্রথম কিস্তি মার্চে এবং পরেরটি সেপ্টেম্বর মাসে মিলবে। কিন্তু কেন্দ্রীয় স্তরে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি। আর্থিক চাপের কথা উল্লেখ করে সরকার সপ্তম বেতন কমিশন চালুর প্রস্তাব দিয়েছে, যেটি কার্যকর হলে বেতন, ভাতা এবং পেনশন অনেকটাই বাড়তে পারে অনুমান করা হচ্ছে। কিন্তু কবে তা বাস্তবায়িত হবে তা স্পষ্ট নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল ৪৭টি লোকাল

    পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ মার্চ রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রাফিক ব্লক থাকবে। যার ফলে ব্যাপক ট্রেনের বিভ্রাট ঘটবে। আনুমানিক ৪৭টি লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে হাওড়া-বর্ধমান, ব্যান্ডেল, কাটোয়া, পাঁশকুড়া সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটের ট্রেন রয়েছে। আর তার পাশাপাশি কিছু এক্সপ্রেস ট্রেনের সময় পিছিয়ে গিয়েছে। আর কয়েকটি ট্রেন ৪৫ থেকে ১২০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলবে বলে জানানো হয়েছে। যাত্রীদের আগেভাগে সময়সূচি দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • এবার আপনাকে বাড়িতেও পৌঁছে দেবে রেল! Railone App-এ নতুন পরিষেবা

    এবার আপনাকে বাড়িতেও পৌঁছে দেবে রেল! Railone App-এ নতুন পরিষেবা

    সহেলি মিত্র, কলকাতাঃ রেল (Indian Railways) যাত্রীদের পোয়া বারো। অনেক ট্রেন যাত্রীই ট্রেন স্টেশনে নামার পর কীভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে চিন্তিত হয়ে পরেন। বিশেষ করে যখন তাঁরা অচেনা, অজানা জায়গায়, কিংবা গভীর রাতে স্টেশনের বাইরে কিছু না পান তখন সমস্যার বিষয় হয়ে ওঠে। কিন্তু আর চিন্তা নয়, কারণ এবার ভারতীয় রেল (Indian Railways) শীঘ্রই আপনাকে আপনার বাড়ির বা আপনার দোরগোড়ায় পৌঁছে দেবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তাও আবার গাড়ি করে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    এবার যাত্রীদের বাড়ি পৌঁছে দেবে রেল!

    আসলে রেল কর্তৃপক্ষ ভারত ট্যাক্সির (Bharat Taxi) সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে, যার ফলে যাত্রীরা তাঁদের ট্রেনের টিকিটের সাথে স্টেশন থেকেই পরবর্তী যাত্রার জন্য ট্যাক্সি বুক করতে পারবেন। এই সুবিধাটি রেলের সুপার অ্যাপ, RailOne-এ পাওয়া যাবে। এই অ্যাপটি সম্প্রতি চালু করেছে রেল। অর্থাৎ ট্রেন বুকিং-এর পাশাপাশি আগামী দিনে আপনি চার চাকাও বুক করতে সক্ষম হবেন একটা অ্যাপের মাধ্যেম।

    রিপোর্ট অনুযায়ী, নতুন এই ব্যবস্থার অধীনে, আপনি রেলের টিকিট বুক করার পাশাপাশি একটি ট্যাক্সিও বুক করতে পারবেন। RailOne অ্যাপে টিকিট বুক করার সময় একটি অতিরিক্ত অপশন দেখা যাবে, যেখানে ভারত ট্যাক্সি উইন্ডোটি শো করবে। মাত্র কয়েকটি ক্লিকেই টিকিটের সাথে আপনার ট্যাক্সিও বুক হয়ে যাবে। এর মানে হলো, ট্রেন থেকে নামার পর আপনাকে ট্যাক্সি বা অন্যান্য যানবাহন খোঁজার জন্য তাড়াহুড়ো করতে হবে না বা বিভিন্ন অ্যাপের উপর নির্ভর করতে হবে না। স্টেশন থেকে আপনার পরবর্তী যাত্রা আপনার বাড়ির আরাম থেকেই, কোনো ঝামেলা ছাড়াই পূর্ব-পরিকল্পিত থাকবে।

    যাত্রীদের জন্য কী পরিবর্তন আসবে?

    সাধারণত, যাত্রীদের স্টেশন থেকে বেরিয়ে নিজেরাই বাস, ট্যাক্সি বা ক্যাব পরিষেবা খুঁজতে হয়, অথবা পরিবারের সদস্য বা পরিচিতদের ফোন করতে হয়। এছাড়াও, যে স্টেশনগুলির কাছে নিয়মিত বাস বা অটো পরিষেবা নেই, সেখানে যাত্রীদের প্রায়শই অটো বা ট্যাক্সির জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হয়। নিরাপত্তাজনিত উদ্বেগও থাকে। তবে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে, কনফার্ম ট্রেনের টিকিটের সাথেই একটি ট্যাক্সি বুক হয়ে যাবে, ফলে সময় বাঁচবে। ট্রেন পৌঁছানোর সাথে সাথেই একটি ট্যাক্সি আপনার জন্য অপেক্ষা করবে। যাত্রীদের অনিশ্চয়তা ও অসুবিধা কমবে এবং ভ্রমণও আরও নিরাপদ হবে।

    আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সরকারের DA বিজ্ঞপ্তিতেও ভিজল না চিঁড়ে, এবার কলকাতা হাইকোর্টে নতুন মামলা

    RailOne কী?

    ভারতীয় রেলের RailOne অ্যাপটি একটি সুপার অ্যাপ হিসেবে কাজ করে, যা ১ জুলাই, ২০২৫-এ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চালু করেন। চালু হওয়ার পর থেকে অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে এবং আট মাসেরও কম সময়ে ২০ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। এটির দৈনিক প্রায় ৬০০,০০০ টিকিট বুকিং পরিচালনা করার ক্ষমতা রয়েছে।

  • কমবে সময়! মালদহ ডিভিশনে বিরাট পদক্ষেপ রেলের

    কমবে সময়! মালদহ ডিভিশনে বিরাট পদক্ষেপ রেলের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: রেল যাত্রীদের জন্য চরম সুখবর (Indian Railways)! এবার থেকে আর ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হবে না ট্রেনে! পূর্ব রেলের মালদহ (Malda)ডিভিশনের উদ্যোগে রেল পরিষেবাকে আরও গতিশীল এবং আধুনিক করে তুলতে নিউ ফারাক্কা-আজিমগঞ্জ শাখার মনিগ্রাম ও মহিপাল রোড স্টেশনের মাঝে নওপাড়া মহিষাসুর হল্ট স্টেশনটিতে চালু করা হলো ইন্টারমিডিয়েটের ব্লক সিগন্যালিং ব্যবস্থা। এর ফলে এখন থেকে আর সিগন্যালের জন্য সমস্যায় পড়তে হবে না ট্রেন চালকদের। ফলে কমবে, ট্রেনে সফরের সময়ও।

    সুবিধা হবে যাত্রীদের

    পূর্ব রেল সূত্রে খবর, মনিগ্রাম এবং মহিপাল রোড স্টেশনের মাঝে নওপাড়া মহিষাসুর হল্টে যে নতুন ইন্টারমিডিয়েটেড ব্লক সিগন্যালিং ব্যবস্থা চালু করা হল তাতে এবার থেকে ট্রেন চলাচলের গতি যেমন বাড়বে তেমনই সিগন্যালিংয়ের ক্ষেত্রেও দ্রুত কাজ হবে। মালদহ রেল ডিভিশন সূত্রে খবর, এই বিশেষ প্রকল্পের অধীনে মনিগ্রাম স্টেশনের সিমেন্সের ইলেকট্রনিক্স ইন্টারলকিং ব্যবস্থাতেও কিছু বদল এসেছে। মূলত ইন্টারমিডিয়েটেড ব্লক ব্যবস্থা কার্যকর করার জন্যই এমন পদক্ষেপ।

    রেল সূত্রে খবর, মহিপাল রোড স্টেশনের ইন্টারলকিং সিস্টেমেও বড় বদল এসেছে। একই সাথে একটি নন ইন্টারলকড লেভেল ক্রসিং গেটকেও ইন্টারমিডিয়েটেড ব্লক সিগন্যালিং ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে। এক কথায়, যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এবং ট্রেনের সিগন্যালিং ব্যবস্থা কার্যকর করে তোলার জন্যই এমন ব্যবস্থা নিয়েছে রেল। এ প্রসঙ্গে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা স্পষ্ট জানিয়েছেন, টেলিকম ইঞ্জিনিয়ার ও সিনিয়র ডিভিশনাল সিগনাল রাজেন্দ্র কুমারের তত্ত্বাবধানেই সমস্ত কাজ সম্পন্ন হয়েছে।

    রেল আধিকারিকদের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, নতুন সিগনালিং ব্যবস্থা চালু করার ফলে এবার থেকে পূর্বের প্রায় 12 কিলোমিটার দীর্ঘ ব্লক সেকশনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ব্লক সেকশন 6 কিলোমিটার করে। আসলে ট্রেনের গতি বৃদ্ধি এবং যাত্রীদের সফরের সময় কমাতেই এমন উদ্যোগ নিয়েছে রেল। তাছাড়াও এতদিন রেল যাত্রীরা অভিযোগ করে আসছিলেন এই লাইনে সিগন্যালের জন্য বারবার দাঁড়িয়ে পড়ে গাড়ি। এই সমস্যা কমাতেই এই নয়া ব্যবস্থা।

     

    অবশ্যই পড়ুন: IPL-এ খবর আছে প্রতিপক্ষের, দ্বিতীয় রাসেল পেয়ে গেল KKR!

    প্রসঙ্গত, নতুন সিগন্যালিং ব্যবস্থা চালু করার পাশাপাশি অপারেটিং স্টাফদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু করেছে রেল। যাক আগামী এক সপ্তাহ ধরে চলবে। নওপাড়া মহিষাসুর হল্ট স্টেশনে নতুন সিগন্যালিং ব্যবস্থা চালু হয়ে যাওয়ায় মালদহ ডিভিশনে ট্রেন পরিষেবা অনেকটাই উন্নত হবে বলেই আশা করছেন রেলের আধিকারিকরা।

  • হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল ৪৭টি লোকাল, বহু ট্রেনের সময়ও বদলাল রেল

    হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল ৪৭টি লোকাল, বহু ট্রেনের সময়ও বদলাল রেল

    সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তাহান্তে নতুন করে ফের ভোগান্তির শিকার হতে চলেছেন সাধারণ মানুষ। হাওড়া ডিভিশনে (Howrah) বাতিল (Train Cancelled) থাকতে চলেছে কয়েকগুচ্ছ ট্রেন। সেইসঙ্গে কিছু ট্রেন পুনর্নিধারণ, নিয়ন্ত্রণ করা হবে বলে খবর। মূলত। হাওড়া ডিভিশনের  বিভিন্ন শাখার রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২২ মার্চ, রবিবার দিনের বেলায় ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। সে কারণে কিছু ট্রেন বাতিল থাকবে এদিন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    হাওড়া ডিভিশনে ফের ট্রাফিক ব্লক

    পূর্ব রেলের তরফে ইতিমধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার কোন্নগর উত্তরপাড়া শাখায় ডাউন মেই লাইনে দুপুর ১২টা থেকে দুপুর ৩টে অবধি, ভদ্রেশ্বর স্টেশন লিমিট-শেওড়াফুলি শাখায় ডাউন মেন লাইনে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো ৪৫ মিনিট অবধি, খন্যান-পাণ্ডুয়া শাখায় ডাউন মেইলাইনে সকাল ১০:৪৫ মিনিট থেকে দুপুর ১:৪৫ মিনিট অবধি, ডানকুনি-সিসিএল শাঁখা রিভার্স সিসিআর লাইনে সকাল ৯:৪৫ মিনিট থেকে দুপুর ১২:৪৫ মিনিট অবধি, বারুইপাড়া স্টেশন লিমিটে আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইন ১-এ সকাল ১০:৪০ মিনিট থেকে দুপুর ১:৪০ মিনিট অবধি, চেরাগ্রাম ব্লক হাট-গুড়াপ শাখায় আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সকাল ১০:৫০ মিনিট থেকে দুপুর ১:৫০ মিনিট অবধি, জৌগ্রাম-মসাগ্রাম শাখায় আপ হাওড়া-বর্ধমান কর্ডলাইনে সকাল ১১:১৫ মিনিট থেকে দুপুর ২:১৫ মিনিট অবধি ব্লক (Traffic Block) থাকবে।

    কোন কোন ট্রেন বাতিল থাকবে?

    রবিবার কোন কোন ট্রেন বাতল থাকবে তার তালিকা দিয়েছে রেল। এদিন ৪৭টি ট্রেন বাতিল থাকবে বলে খবর। হাওড়া–চন্দনপুর লোকাল, হাওড়া–বর্ধমান লোকাল (কর্ড লাইন হয়ে), হাওড়া–ব্যাণ্ডেল লোকাল, হাওড়া–কাটোয়া লোকাল, হাওড়া–পাঁশকুড়া লোকাল, হাওড়া–মেমারি লোকাল, হাওড়া–বর্ধমান লোকাল (মেইন লাইনে), হাওড়া–ব্যান্ডেল লোকাল, বর্ধমান–হাওড়া লোকাল, ব্যাণ্ডেল–হাওড়া লোকাল, কাটোয়া–হাওড়া লোকাল, শেওড়াফুলি–হাওড়া লোকাল, পাঁশকুড়া–হাওড়া লোকাল, মেমারি–হাওড়া লোকাল, কাটোয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার, বর্ধমান–হাওড়া লোকাল (মেইন লাইনে), বর্ধমান–শিয়ালদহ লোকাল, বর্ধমান–হাওড়া লোকাল (কর্ড লাইনে), আহমদপুর–কাটোয়া মেমু, চন্দনপুর–হাওড়া লোকাল, তারকেশ্বর–শিয়ালদহ লোকাল, শ্রীরামপুর–তারকেশ্বর লোকাল, রামপুরহাট–আজিমগঞ্জ মেমু ইত্যাদি।

    কোন কোন ট্রেন পুনর্নির্ধারণ করা হয়েছে?

    • (১) ১০১৫৫ হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস ১০ মিনিট পরে ছাড়বে।
    • (২) ১৩০৩১ রামপুরহাট–হাওড়া এক্সপ্রেস ৭৫ মিনিট পরে ছাড়বে।
    • (৩) ১৩০৩২ গোদা–শিয়ালদহ এক্সপ্রেস ২০ মিনিট পরে ছাড়বে।
    • (৪) ৫৩০৫৩ কাটোয়া–নিমতিতা প্যাসেঞ্জার ৬০ মিনিট পরে ছাড়বে।

    এই ট্রেনগুলি নিয়ন্ত্রিত হবে

    (১) ১২৩৭৭ হাওড়া–রামপুরহাট শীর্ষ এক্সপ্রেস ৬০ মিনিট নিয়ন্ত্রিত হবে।
    (২) ১৩০০১ হাওড়া–জম্মু এক্সপ্রেস ৪৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।
    (৩) ১৩০০৩ হাওড়া–কাটোয়া এক্সপ্রেস ৫০ মিনিট নিয়ন্ত্রিত হবে।
    (৪) ১৩০১৬ জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেস ১২০ মিনিট নিয়ন্ত্রিত হবে।

  • তৃণমূলের ইস্তেহার, আরজি করে রহস্যমৃত্যু…! আজকের সেরা ১০ খবর (২০ মার্চ)

    তৃণমূলের ইস্তেহার, আরজি করে রহস্যমৃত্যু…! আজকের সেরা ১০ খবর (২০ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ মার্চ, শুক্রবার। তৃণমূলের ইস্তেহার, আরজি করে রহস্যমৃত্যু, অটোর এলপিজি-র দাম বৃদ্ধি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ভোটের আগে ২৯ কেন্দ্রে প্রার্থী দিল ISF

    আইএসএফ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে সমঝোতা করে এবার ২৯টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল। চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী জানিয়েছেন যে, বিজেপি এবং তৃণমূলকে হারাতে তারা সমঝোতায় এসেছে। মোথাবাড়ি থেকে বোলপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ আর প্রতীক রাখা হয়েছে খাম। পাশাপাশি নন্দীগ্রাম সহ আরও চারটি আসনে বামেদের প্রার্থী প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) আরজি করে লিফটে আটকে রহস্যমৃত্যু ব্যক্তি

    আরজি কর হাসপাতালে লিফটে আটকে রহস্যজনকভাবে মৃত্যু হল দমদমের বাসিন্দা অরূপ চট্টোপাধ্যায়ের। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। হাসপাতলে ভর্তি ছেলেকে দেখতে স্ত্রী এবং সন্তানকে নিয়ে লিফটে ওঠার সময় দুর্ঘটনা ঘটেছে। লিফট অপারেটর না থাকার কারণে তিনজনই আটকে পড়েছেন। পরে উদ্ধার করা হলে অরূপবাবুর মৃত্যু হয়। আর স্ত্রী এবং ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। টালা থানা তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আর রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) ১৬,৩৯৮ কিমি ট্র্যাকের পাশে বেড়া বসাল ভারতীয় রেল

    ভারতীয় রেল নিরাপত্তা বাড়ানোর জন্য ১৬,৩৯৮ কিলোমিটার রেল লাইনের পাশে বেড়া বসানোর কাজ সম্পন্ন করল। যার ফলে অনধিকার প্রবেশ এবং দুর্ঘটনা অনেকটাই কমবে। পাশাপাশি দ্রুতগতির ট্রেন চলাচল আরও নিরাপদ হবে। আর উত্তর-মধ্যে, দক্ষিণ-মধ্য এবং পশ্চিম রেল জোনে বেশি কাজ হয়েছে বলে খবর। মানুষ শর্টকাট লাইনে পার হওয়া এবং পশু প্রবেশ রুখতেই বিশেষ করে এই উদ্যোগ। কিন্তু কিছু কিছু রুটে ট্রেনে দেরি নিয়ে যাত্রীদের অভিযোগ রয়েছে। ভবিষ্যতে আরও করিডরে বেড়া বসানো এবং ট্রাক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভারতীয় রুপি মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছে গেল। এবার এক ডলার কিনতে গেলে খরচ পড়ছে ৯৩.২৪ টাকা। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০০ ডলার পর্যন্ত হয়ে যাওয়ায় আমদানি খরচ অনেকটাই বেড়েছে। যার প্রভাব পড়ছে ভারতীয় মুদ্রার উপরে। কয়েকদিন আগেও রুপি ছিল ৯২ টাকার আশেপাশে। কিন্তু আরও দ্রুত পতন হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তেলের দাম আরও বাড়লে ৯৪ টাকা বা তার বেশি নেমে যেতে পারে। এমনকি ১০০ টাকার গণ্ডিও টপকে যেতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) ফের বেড়ে গেল অটোর LPG-র দাম

    অটোর এলপিজি গ্যাসের দাম হঠাৎ করে ৮ টাকা বেড়ে যাওয়ার কারণে কলকাতায় ৭০.৬৮ টাকায় পৌঁছে গেল, যা বৃহস্পতিবার রাত থেকে কার্যকর হচ্ছে। যার ফলে যাত্রীদের ভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে পশ্চিম এশিয়ার অশান্তি এবং এলপিজির সংকটে অনেক অটো রাস্তায় নামছে না। আর পাশাপাশি ভোটের কারণে বহু বেসরকারি বাস তুলে নেওয়ার কারণে পরিবহন ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়েছে। এতে নিত্যযাত্রীদের উপরে যে চাপ বেশি পড়ল তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে নির্বাচনের আগে শহর এবং রাজ্যে যাতায়াতের সমস্যা তৈরি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) IAS-IPS বদল করায় হাইকোর্টে মামলা দায়ের কল্যাণের

    বিধানসভা নির্বাচনের আগে বাংলায় আইএএস এবং আইপিএস আধিকারিকদের জন্য রাজ্যে বদলি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা না করে নির্বাচন কমিশন একের পর এক পদক্ষেপ নিচ্ছে যা প্রশাসনিক কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। আর প্রধান বিচারপতির বেঞ্চ মামলার অনুমতিও দিয়েছে এবং সোমবার এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, এই ইস্যুতে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) লিটারে ২ টাকা বাড়ল পেট্রোলের দাম

    পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়াতেই ভারতের প্রিমিয়াম পেট্রোলের দাম অনেকটাই বেড়ে গেল। তেল বিপণন সংস্থাগুলি আজ থেকেই প্রতি লিটারে ২.০৯ টাকা দাম বাড়িয়ে ফেলেছে। বিপিসিএল-এর ‘স্পিড’, এইচপিসিএল-এর ‘পাওয়ার’ ও আইওসিএল-এর ‘এক্সপি ৯৫’ এর মতো জ্বালানিতে এই বৃদ্ধি কার্যকর হচ্ছে বলে খবর। কিন্তু সাধারণ পেট্রোল-ডিজেলের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভবিষ্যতে জ্বালানির দাম বাড়তে পারে। তাই সাধারণ মানুষের খরচ আরও বাড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) বাংলায় ঈদের ছুটি ২ দিন, ঘোষণা রাজ্যের

    চাঁদ দেখার উপর নির্ভর করে এবছর ঈদ-উল-ফিতর ২১ মার্চ ভারতে পালিত হবে বলে খবর। পশ্চিমবঙ্গে এই উপলক্ষে ২০ এবং ২১ মার্চ দুইদিন সরকারি ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। যার ফলে স্কুল, কলেজ এবং সরকারি অফিস টানা দুই দিন বন্ধ থাকবে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্ক বন্ধ থাকবে শুধুমাত্র ২১ মার্চ। আর সৌদি আরবে একদিন আগে পালিত হওয়ার কারণে ভারতে একদিন পরে উৎসব হচ্ছে। রমজান মাস শেষে এই উৎসব মুসলিমদের প্রধান আকর্ষণ, যা আনন্দ এবং উৎসের সঙ্গেই পালিত হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) ভোটে তৃণমূলকে হারানোর ডাক পার্শ্ব শিক্ষকদের

    বিধানসভা নির্বাচনের আগে বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের দাবিতে পার্শ্ব শিক্ষকদের ক্ষোভ এবার তীব্র হল। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিলেও রাজ্য সরকার কোনও ভাবেই পূরণ করেনি। যার ফলে এবার লিফলেট প্রচার, স্ট্রিট কর্নার এবং আন্দোলনের মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি ভোটে শাসক দলকে হারানোর ডাকও দিয়েছে। অন্যদিকে তৃণমূল দাবি করছে, শিক্ষকদের জন্য একাধিক সুবিধা ইতিমধ্যে চালু করা হয়েছে। আর প্রায় ৪১,৫০০ শিক্ষকদের এই ক্ষোভ ভোটে প্রভাব ফেলতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) ইস্তেহারে ১০ প্রতিজ্ঞা তৃণমূলের

    বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা শীর্ষক ইস্তেহার প্রকাশ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর সেখানে ব্লক করে স্বাস্থ্য শিবির হবে। এছাড়াও সরকারি স্কুলকে আধুনিকীকরণ করে ই-লার্নিং চালু করা হবে, নতুন পৌরসভা গঠন করা হবে। পাশাপাশি সবার জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে এবং ঘরে ঘরে পানীয় জল দেওয়া, কৃষকদের আর্থিক সহায়তা, যুবকদের কর্মসংস্থান আর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন