Tag: Indian Premier League

  • KKR-এ হর্ষিত রানার বদলি হচ্ছেন MI-র এই বোলার! চেনেন নাকি?

    KKR-এ হর্ষিত রানার বদলি হচ্ছেন MI-র এই বোলার! চেনেন নাকি?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার নতুন বোলারকে সই করানোর কয়েক ঘণ্টার মধ্যেই খারাপ খবর পায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। জানা যায়, অস্ত্রোপচারের পর এবার গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) থেকেই ছিটকে যাচ্ছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার তথা নাইট তারকা হর্ষিত রানা। সূত্রের খবর, চোট কাটিয়ে পুরোপুরি মাঠে ফেরার জন্য মানসিক এবং শারীরিক কোনও দিক থেকেই প্রস্তুত নন তিনি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারের IPL এও খেলতে পারছেন না এই ভারতীয় ক্রিকেটার। যা শাহরুখ খানের দলের জন্য বড় ধাক্কা তা বলাই যায়।

    রানার বিকল্প খুঁজে পেল KKR!

    প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর রানার চোট তার উপর উপরি পাওনা হিসেবে 18 কোটির পেসারকে নিয়ে ধাক্কা খায় কলকাতা। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলতে গিয়ে আচমকা চোট পান KKR এর এবারের ভরসা মাথিশা পাথিরানা। সব মিলিয়ে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই একের পর এক ধাক্কা খেয়েছে কলকাতা।

    অনেকেই আশা করেছিলেন, মুস্তাফিজুরের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানিকে কিনে নেবে কলকাতা। শুক্রবার সেই মতোই এই তারকা পেসারের নাম ঘোষণা করে KKR ম্যানেজমেন্ট। তবে সেই সুসংবাদ দীর্ঘস্থায়ী হল না। এরই মাঝে রানার IPL থেকে বাদ পড়া কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের। যদিও কয়েকটি বিশ্বস্ত সূত্র দাবি করছে, ইতিমধ্যেই নাকি ভারতীয় তারকার বিকল্প পেয়ে গিয়েছে KKR।

    অবশ্যই পড়ুন: সত্যিই কি LPG সিলিন্ডার প্রতি ২৯১ টাকা কর নিচ্ছে রাজ্য সরকার? দেখুন হিসেব

    শোনা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রানা যে খেলতে পারবে না তা আগে থেকে বুঝে নিয়েই নাকি এক ভারতীয় বোলারের সাথে যোগাযোগ করেছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। সূত্রের দাবি, 2023 সালে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলা আকাশ মাধওয়ালকে রানার বিকল্প হিসেবে কিনে নিতে পারে KKR। বছর 32 এর এই প্লেয়ার সেবার MI এর হয়ে 8 ম্যাচে অংশ নিয়ে 14টি উইকেট ভেঙেছিলেন। যদিও গত বছর রাজস্থানের হয়ে চারটি উইকেট পান তিনি। অনেকেই মনে করছেন, কঠিন সময়ে এই স্বদেশী বোলারের উপর ভরসা রাখতে পারে নাইট ফ্র্যাঞ্চাইজি।

  • ফের ধাক্কা খেল KKR.. IPL থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, তবুও পাবেন ৪ কোটি

    ফের ধাক্কা খেল KKR.. IPL থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, তবুও পাবেন ৪ কোটি

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার বিকেলটা সুসংবাদ দিয়ে শুরু হলেও দিনের শেষটা হচ্ছে খারাপ খবর দিয়েই। হ্যাঁ, নতুন পেসারের নাম ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই বড় ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে পুরোপুরি ছিটকে গেলেন নাইট তারকা তথা ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হর্ষিত রানা (Harshit Rana)। জানা যাচ্ছে, অস্ত্রোপচারের পর এখনও মাঠে ফেরার জন্য প্রস্তুত নন তিনি। সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার IPL থেকেও ছিটকে গেলেন এই তারকা পেসার।

    বড় ধাক্কা খেল KKR

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নবি মুম্বইতে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল ভারত। সেখানেই টিম ইন্ডিয়ার হয়ে আক্রমণ শানাতে গিয়ে জোরালো চোট পান ভারতীয় তারকা। যার জেরে কোনও মতে নিজের ওভার শেষ করে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। পরবর্তীতে অস্ত্রোপচার হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাদ পড়েন এই ভারতীয় ক্রিকেটার। রানার বিকল্প হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে জায়গা পান মহম্মদ সিরাজ।

    মাঝে শোনা গিয়েছিল, বাড়িতেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রানা। তবে গম্ভীরের প্রিয় পাত্র কলকাতার হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঠ দখল করতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে ছিলেন নাইট ভক্তদের অনেকেই। পরবর্তীতে শোনা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দিকে না থাকলেও পরে কলকাতাকে সঙ্গ দেবেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে, পুরো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই ছিটকে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার।

    কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, মাঠে ফেরার জন্য এখনও শারীরিক এবং মানসিক দিক থেকে তৈরি হয়ে উঠতে পারেননি রানা। যার কারণে কলকাতার হয়ে এ বছর খেলা হচ্ছে না তাঁর। এমতাবস্থায়, হর্ষিতের মতো একজন গুনি প্লেয়ারের না থাকা IPL এ কলকাতা নাইট রাইডার্সকে বড় ধাক্কা দেবে সেটা বলাই যায়। এখন দেখার, রানার বদলি হিসেবে কাকে দলে নেয় KKR!

    অবশ্যই পড়ুন: মিটবে মুস্তাফিজুরের অভাব! IPL শুরুর আগেই ভয়ঙ্কর পেসারকে কিনে নিল KKR

    না খেললেও 4 কোটি টাকা পাবেন রানা

    এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ভারতীয় তারকা হর্ষিত রানাকে 4 কোটি টাকা দিয়ে রিটেন করিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এ বছর তিনি কলকাতার হয়ে মাঠে নামতে না পারলেও চুক্তির পুরো টাকা পাবেন। ভারতীয় তারকাকে এই অর্থ দেবে BCCI। বলাই বাহুল্য, 2011 সালে কার্যকর হওয়া, ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতি বা নিয়ম অনুযায়ী IPL শুরুর আগে যদি কোনও ক্রিকেটার আহত হন এবং গোটা সিজন থেকে ছিটকে যান তবুও তিনি চুক্তির মোট বেতন পাবেন। সেই সূত্রেই রানাও না খেলেই 4 কোটি টাকা পেয়ে যাবেন।

  • মিটবে মুস্তাফিজুরের অভাব! IPL শুরুর আগেই ভয়ঙ্কর পেসারকে কিনে নিল KKR

    মিটবে মুস্তাফিজুরের অভাব! IPL শুরুর আগেই ভয়ঙ্কর পেসারকে কিনে নিল KKR

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনাই সত্যি হল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠ কাঁপানো পেসার তথা জিম্বাবুয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বলাই বাহুল্য, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল শাহরুখ খানের দল। এরপর 18 কোটির মাথিশা পাথিরানা চোট পেতেই নাইট ম্যানেজমেন্টের মাথাব্যথা আরও বাড়ে। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই চোট পান আরেক তারকা হর্ষিত রানা। সবমিলিয়ে, IPL শুরুর আগেই কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল নাইট ভক্তদের। এবার সেই চিন্তা দূর করতেই নাইট শিবিরে পা রাখলেন জিম্বাবুয়ের দাপুটে বোলার।

    জিম্বাবুয়ে তারকাকে কেনার খবর জানাল KKR

    সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক উইকেট নিয়ে জিম্বাবুয়ের শক্তি বাড়িয়েছিলেন ব্লেসিং। বলা চলে, এই বোলারের জোরেই গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়েছিল আফ্রিকার দেশটি। জিম্বাবুয়ের এই বোলারের সামনে ব্যাট উঁচিয়ে রান করতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়েছেন বহু ব্যাটসম্যান। ভারতীয় দলের সামনেও ক্ষমতা জাহির করে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের উইকেট তুলেছেন তিনি। মূলত সে কারণেই এই প্লেয়ারের উপর প্রথম থেকেই নজর ছিল লাইট ম্যানেজমেন্টের।

    আগেই শোনা গিয়েছিল, কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এর তরফে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই যোগাযোগ করা হয় জিম্বাবুয়ের তারকা পেসার মুজারাবানির সাথে। বেশ কয়েকটি সূত্র এও দাবি করেছিল, আফ্রিকার এই তারকা পেসারকে দলে নেওয়ার জন্য যাবতীয় কথাবার্তা পাকা করে ফেলেছিল কলকাতা। অপেক্ষা ছিল শুধুমাত্র আনুষ্ঠানিক ঘটনার। শুক্রবার সন্ধ্যায় সেটাও করে ফেলল KKR। নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জিম্বাবুয়ের তারকা প্লেয়ারকে দলে নেওয়ার খবর জানিয়েছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। অনেকেই বলছেন, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের অভাব মেটাতে পারবেন ব্লেসিং।

     

    অবশ্যই পড়ুন: ফের সক্রিয় ঘূর্ণাবর্ত! রবি থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের ইঙ্গিত, আগামীকালের আবহাওয়া

    উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চরম ব্যর্থ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করতে হয়েছিল তাদের। মূলত সে কারণেই নতুন সিজেনে সর্বশক্তি দিয়ে কামব্যাক করতে প্রধান কোচ থেকে শুরু করে অন্যান্য কোচিং স্টাফ এমনকি একের পর এক শক্তিশালী প্লেয়ার কিনে IPL 2026 এর জন্য পুরোপুরি তৈরি শহরের এই ঐতিহ্যবাহী দলটি।

  • যুদ্ধের কারণে বাতিল হচ্ছে IPL? জানিয়ে দিলেন BCCI-র সহ সভাপতি

    যুদ্ধের কারণে বাতিল হচ্ছে IPL? জানিয়ে দিলেন BCCI-র সহ সভাপতি

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার নামই নেই। প্রতিদিন নতুন নতুন আপডেট ভেসে আসছে ইরান যুদ্ধ নিয়ে। এরই মাঝে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)। ইতিমধ্যেই IPL এর প্রথম পর্বের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম ধাপে 12 এপ্রিল পর্যন্ত ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। এই আসরে উদ্বোধনী ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী 28 মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করবে RCB। এরই মাঝে প্রশ্ন উঠছে ইরান যুদ্ধের মধ্যে আদৌ কি সম্ভব হবে IPL আয়োজন করা (BCCI On IPL 2026)? শেষ পর্যন্ত কি বাতিল হয়ে যাবে IPL 2026?

    যুদ্ধের কারণে বাতিল হচ্ছে IPL 2026?

    ইরান যুদ্ধের মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বাতিল নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। গোটা পরিস্থিতির দিকে নজর রেখে তিনি স্পষ্ট জানিয়েছেন, IPL 2026 সিজনের প্রকাশিত সময়সূচী অনুযায়ী শুরু হবে টুর্নামেন্ট। 28 মার্চ বেঙ্গালুরুর ম্যাচ। টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলার সময় রাজীব শুক্লা জানান, “IPL তার নির্ধারিত সূচি অনুযায়ী হবে। আমরা সবেমাত্র 20টি ম্যাচের সময়সূচি প্রকাশ করেছি। নির্বাচন কমিশন রাজ্যগুলির নির্বাচনের তারিখ ঘোষণা করার পর বাকি ম্যাচের সময়সূচি প্রকাশ করা হবে।”

    ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতির কথায় একটা বিষয় খুব স্পষ্ট মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ পড়ছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনের আশ্বাস মিললেও পশ্চিম এশিয়ায় সংঘাদের কারণে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আমজনতা থেকে হোটেল কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। কম-বেশি সকলেই জানেন, বিশ্বকাপ শেষ করে নিজ দেশে ফিরে যেতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের। বেশ কিছুদিন ভারতে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন তারা।

    অবশ্যই পড়ুন: IPL-এ SRH বয়কটের দাবি, পাকিস্তানি প্লেয়ারকে কেনায় কাব্যর উপর ক্ষিপ্ত ভারতীয়রা

    এদিকে মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে দেশের বিভিন্ন প্রান্তে LPG র জন্য একপ্রকার হাহাকার দেখা দিয়েছে! গৃহস্থালির রান্নার গ্যাস নির্দিষ্ট সময়সীমার মধ্যে মিললেও বাণিজ্যিক গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে। এমতবস্থায়, IPL চলাকালীন প্লেয়ারদের বিভিন্ন লজিস্টিক ব্যবস্থাপনা, খাওয়া-দাওয়া থেকে শুরু করে আনুষাঙ্গিক ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে পারে হোটেল কর্তৃপক্ষকে। সে কারণেই যুদ্ধের মধ্যে IPL হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন অনেকেই। যদিও কেন্দ্রের দাবি, দেশে LPG র কোনও ঘাটতি নেই। সাধারণ মানুষের অহেতুক চিন্তা করার কোনও কারণ নেই।

  • সাড়ে সর্বনাশ! KKR-র অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন অজিঙ্কা রাহানে?

    সাড়ে সর্বনাশ! KKR-র অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন অজিঙ্কা রাহানে?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL (IPL 2026) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। আগামী 28 মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণের প্রথম ধাপের সূচি ইতিমধ্যেই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী 12 এপ্রিল পর্যন্ত ম্যাচের তালিকা দিয়েছে BCCI। সেই আসরে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রথম ম্যাচ আগামী 29 মার্চ। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে শাহরুখ খানের দল। আর তার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভয়ানক খবর। শোনা যাচ্ছে, KKR-র অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অজিঙ্কা রাহানে।

    KKR র অধিনায়কত্ব ছাড়লেন রাহানে?

    এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে বেছে বেছে শক্তিশালী প্লেয়ারদের কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিন থেকে শুরু করে ফিন অ্যালেন, টিম শেইফার্ট, মাথিশা পাথিরানার মতো খেলোয়াড় এসেছে শাহরুখের দলে। কিন্তু তা সত্বেও মুস্তাফিজুর রহমানের বিদায়, শ্রীলঙ্কান পেসার পাথিরানার চোট এবং হর্ষিত রানার অস্ত্রোপচার চিন্তায় রেখেছে নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে। এরই মাঝে শোনা যাচ্ছে, খোদ অধিনায়ক অজিঙ্কা রাহানে নাকি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

    সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা খবর অনুযায়ী, KKR নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন রাহানে। সেখানে নাকি ভারতীয় ক্রিকেটার KKR কে নেতৃত্ব দেওয়ার সুযোগের জন্য নাইট ফ্রাঞ্চাইজিকে কৃতজ্ঞতা জানিয়েছেন। KKR তারকা নাকি লিখেছেন, “কলকাতা নাইট রাইডার্স দলকে নেতৃত্ব দিতে পারা এবং দলকে ম্যাচ জেতানো আমার জন্য পরম সম্মানের। সামনেই IPL এর নতুন মরসুম। আমি বিশ্বাস করি এখনই একজন নতুন নেতাকে বেছে নেওয়ার সঠিক সময়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কের আসন ধরে রাখবো না।”

    Kolkata Knight Riders

    অবশ্যই পড়ুন: IPL-এ SRH বয়কটের দাবি, পাকিস্তানি প্লেয়ারকে কেনায় কাব্যর উপর ক্ষিপ্ত ভারতীয়রা

    রাহানে আর KKR কে নেতৃত্ব দেবেন না এমন খবর শোনা মাত্রই কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে নাইট ভক্তদের। অনেকেই বলছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়ে বসলেন রাহানে? তবে বলে রাখি, রাহানের নাম করে যে ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তা আদতেই ভুয়ো। ভারতীয় ক্রিকেটারের তরফে আজ পর্যন্ত এই ধরনের বক্তব্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা হয়নি। KKR ও রাহানের অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কোনও মন্তব্য করেনি। এক কথায় বলা যেতে পারে, সব ঠিক থাকলে এবারেও KKR এর অধিনায়ক থাকছেন রাহানেই।

  • IPL-এ SRH বয়কটের দাবি, পাকিস্তানি প্লেয়ারকে কেনায় কাব্যর উপর ক্ষিপ্ত ভারতীয়রা

    IPL-এ SRH বয়কটের দাবি, পাকিস্তানি প্লেয়ারকে কেনায় কাব্যর উপর ক্ষিপ্ত ভারতীয়রা

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট লিগ দ্য হান্ড্রেড (The Hundred) এ পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে কিনে IPL এর আগে বিপাকে কাব্য মারানের দল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। সানরাইজার্স লিডস নিলাম থেকে পাক ক্রিকেটারকে কিনে নেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই জনপ্রিয় দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন ক্রিকেট প্রিয় মানুষজন। শুধু তাই নয়, IPL এ সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক দিয়েছেন অনেকেই। এদিকে শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট সমর্থকদের সমালোচনার মুখে আচমকা দ্য হান্ড্রেড লিগের দল সানরাইজার্স লিডসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে, IPL এর প্রাক্কালে গাড্ডায় কাব্যর দল।

    নিলাম থেকে পাক প্লেয়ারকে কেনাই কাল হল!

    গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ইংল্যান্ডের দ্য হ্যান্ড্রেড লিগের নিলাম চলাকালীন পাকিস্তানের তারকা স্পিনার আবরার আহমেদকে প্রায় 2 কোটি 34 লাখ টাকা দিয়ে কিনে নেয় সানরাইজার্স লিডস। কোটি টাকা দিয়ে পাকিস্তানি প্লেয়ারকে কেনার পাশাপাশি দলীয় জার্সি পরা পাক ক্রিকেটারের একটি ছবি আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ায়। যা দেখা মাত্রই ক্ষোভ উগরে দেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।

    এখানেই শেষ নয়, ভারতীয় ক্রিকেট সমর্থকদের তরফে দেশবিরোধী আচরণের অভিযোগ তোলা হয়েছে কাব্যর সংস্থার বিরুদ্ধে। এরপরই সানরাইজার্স হায়দরাবাদ দলটিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বয়কটের তীব্র দাবী জানান ক্রিকেট প্রিয় মানুষজন। এমতাবস্থায় আচমকা সাসপেন্ড করে দেওয়া হয় সানরাইজার্স লিডসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

    অবশ্যই পড়ুন: হাওড়াগামী বহু ট্রেনের নম্বর, বিভাগ বদলাচ্ছে রেল! ভ্রমণের আগে দেখুন তালিকা

    একমাত্র ভারতীয় মালিক হিসেবে পাক প্লেয়ারকে কিনলেন কাব্য

    বলে রাখা প্রয়োজন, দ্য হান্ড্রেড লিগের নিলামে দল পেয়েছেন পাকিস্তানের মাত্র দুজন ক্রিকেটার। তাদের মধ্যে উসমান তারিককে কিনে নিয়েছে বার্মিংহাম ফোনিক্স। অন্যদিকে আর এক পাকিস্তানি ক্রিকেটার আরবারকে কিনেছে ভারতীয় মালকিন কাব্যর দল। সানরাইজার্স লিডস ছাড়া ভারতীয় মালিকদের আর কোনও দল পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি আগ্রহ প্রকাশ করেনি। এদিকে তাঁদের হাতেই দলের সম্পূর্ণ মালিকানা রয়েছে। আর এই ঘটনার পরই কাব্যর সংস্থার পাক প্লেয়ারের প্রতি আগ্রহ বিতর্কের জন্ম দিয়েছে। ভক্তরা জানতে চাইছেন, দেশ, বিদেশের এত প্লেয়ার থাকা সত্ত্বেও কেন পাকিস্তান প্লেয়ারকেই কিনতে হল সানরাইজার্সকে?. এ নিয়ে ভারত এবং পাকিস্তানের সম্পর্কের অবনতির কথাও স্মরণ করাচ্ছেন তাঁরা।

  • সাবধান KKR থেকে MI! IPL এ CSK-কে একাই ম্যাচ জেতাতে পারেন এই প্লেয়ার

    সাবধান KKR থেকে MI! IPL এ CSK-কে একাই ম্যাচ জেতাতে পারেন এই প্লেয়ার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্রাম পর্ব কাটিয়ে ধীরে ধীরে নিজ নিজ দলের হয়ে IPL এর (Indian Premier League) প্রস্তুতি সারছেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা। এদিকে ইতিমধ্যেই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশামতোই এবারের উদ্বোধনী ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলবে RCB। তাদের প্রতিপক্ষ হবে SRH। তবে IPL শুরুর আগেই শক্তি বৃদ্ধি হয়েছে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। কারণ তাদের দলে এমন এক প্লেয়ার রয়েছেন যিনি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্যত জবাই করেছেন প্রতিপক্ষের প্লেয়ারদের। অনেকেই বলছেন, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে CSK কে একাই জিতিয়ে দিতে পারেন তিনি।

    CSK কে একাই ম্যাচ জেতাতে পারেন ইনি!

    একটানা দীর্ঘ ব্যর্থতার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ফিরেছিলেন সঞ্জু স্যামসন। এই ভারতীয় ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইট ম্যাচ থেকে কামাল দেখানো শুরু করেন। এদিন ব্যাট হাতে একাই 97 রান করেছিলেন তিনি। ঠিক পরের ম্যাচে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 89 রানের বিরাট ইনিংস খেলে ভারতকে জেতান তিনি। ফাইনালেও একই ঘটনা ঘটান সঞ্জু। বিশ্বকাপের মহামঞ্চে সম সংখ্যক রান করেই ভারতের জয়ের রাস্তা প্রশস্ত করেন টিম ইন্ডিয়ার তারকা উইকেট কিপার ব্যাটসম্যান।

    গত বছর রাজস্থানের অধিনায়ক থাকলেও এ বছর তিনি খেলবেন চেন্নাই সুপার কিংস দলে। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এবারের IPL এ প্রতিপক্ষের সামনে চেন্নাইয়ের দেওয়াল হয়ে দাঁড়াতে পারেন তিনি। একাই জিতিয়ে দিতে পারেন গোটা ম্যাচ। এ বছর IPL এ চেন্নাইয়ের হয়ে সঞ্জুই যে ওপেনিং করতে নামবেন সে কথা বুঝে গিয়েছেন সকলেই। আর ওপেনিং করতে নেমেই চেন্নাইকে বড় রান উপহার দেবেন ভারতীয় ক্রিকেটার, এমনটাই মনে করছেন ক্রিকেট মহলের একটা বড় অংশ।

    অবশ্যই পড়ুন: ৬০ টাকা নয়, আরও বাড়বে রান্নার গ্যাসের দাম! বাড়ছে আশঙ্কা

    এখানেই শেষ নয়, চেন্নাই ভক্তদের অনেকেই KKR থেকে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্সকে একেবারে সাবধান করে দিচ্ছেন। বলছেন, তাঁদের ধারালো অস্ত্র সঞ্জু। তিনি একাই প্রতিপক্ষ দলকে মাটিতে নাক খর দিতে বাধ্য করার ক্ষমতা রাখেন। তাঁদের আশা, আর যাই হোক দলকে জেতাতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বড় ভূমিকা থাকবে সঞ্জুর। তাঁর হাত ধরেই এ বছর ষষ্ঠ ট্রফি জিতে যেতে পারে CSK!

  • IPL শুরুর আগেই বড় ক্ষতি হয়ে গেল KKR তারকার!

    IPL শুরুর আগেই বড় ক্ষতি হয়ে গেল KKR তারকার!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে IPL 2026 এর প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। 12 এপ্রিল পর্যন্ত ম্যাচের সূচি অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রথম ম্যাচ আগামী 29 মার্চ। আর তার আগেই বড়সড় ধাক্কা খেলেন শাহরুখ খানের দলের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। জানা যাচ্ছে, বিশ্বকাপে সেভাবে হাত খুলে উইকেট তুলতে না পারায় ভুগতে হল তাঁকে।

    KKR বোলারের জন্য দুঃসংবাদ

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোলারদের র‍্যাংকিং তালিকায় টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলার ছিলেন ভারতের বরুণ চক্রবর্তী। তবে সেই মতো বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ভারতীয় তারকার কাছ থেকে যতটা আশা ছিল দলের তা পূরণ হয়নি। এক কথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ ফল করতে না পারায় ICC র র‍্যাংকিং তালিকায় বড় ধাক্কা খেলেন নাইট রাইডার্স সদস্য। যা তাঁর জন্য বড়সড় ক্ষতি বলাই যায়।

    বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে প্রকাশিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক র‍্যাংকিং তালিকায় নিজের শীর্ষস্থান হারিয়েছেন বরুণ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে KKR তারকার জায়গায় অর্থাৎ এক নম্বরে জায়গা পেয়েছেন আফগানিস্তানের রশিদ খান। অনেকেই বলছেন, বিশ্বকাপের মঞ্চে রহস্যময় স্পিনার বরুণের বোলিং রহস্য ধরে ফেলেছিলেন বহু ব্যাটসম্যান। তাতেই ব্যর্থ হতে হয়েছিল তাঁকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই চূড়ান্ত ধাক্কা খেতে হল ভারতীয় বোলারকে।

    অবশ্যই পড়ুন: IPL-র আগেই খারাপ খবর! KKR এ খেলা প্লেয়ারকে নিষিদ্ধ করল ICC

    প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র‍্যাংকিং তালিকায় 740 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন বরুণ। অন্যদিকে 753 পয়েন্ট নিয়ে ভারতীয় তারকার আগের জায়গা অর্থাৎ এক নম্বরে রয়েছেন রশিদ খান। সবচেয়ে বড় কথা, গত এক সপ্তাহে কোনও ম্যাচ না খেলেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর বোলার হয়ে গেলেন রশিদ। এদিকে IPL এর ঠিক আগে বোলারের এমন অবস্থা চিন্তা বাড়িয়েছে নাইট ম্যানেজমেন্টেরও।

  • IPL-র আগেই খারাপ খবর! KKR এ খেলা প্লেয়ারকে নিষিদ্ধ করল ICC

    IPL-র আগেই খারাপ খবর! KKR এ খেলা প্লেয়ারকে নিষিদ্ধ করল ICC

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL (Indian Premier League) শুরুর আগেই খারাপ খবর। ম্যাচ গড়াপেটার অভিযোগে অর্থাৎ দুর্নীতির দায়ে সাসপেন্ড করা হল KKR এ (Kolkata Knight Riders) খেলা তারকা ক্রিকেটার জেভন সার্লেসকে। 2023-24 সিজনে বার্বাডোসে আয়োজিত BM10 লিগে দুর্নীতির দায়ে, ম্যাচ গড়াপেটা এবং বাকি প্লেয়ারদের গড়াপেটা করার জন্য উস্কানি দেওয়ার অভিযোগে প্রাক্তন নাইট তারকার পাশাপাশি দুই কর্তা সহ মোট তিনজনকে সাসপেন্ড করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

    লাগু হয়েছে একাধিক ধারা

    জানা যাচ্ছে, BM10 লিগে গড়াপেটা করার অভিযোগ ওঠা মাত্রই দুই ক্যারিবিয়ান ক্রিকেটার সহ এক কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ সময় ধরে সেই তদন্ত প্রক্রিয়া চালানোর পর অবশেষে এই লিগের টাইটান্স দলের মালিক চিত্রঞ্জন রাঠোরের বিরুদ্ধে CWI কোডের তিনটি ধারায় অভিযোগ আনা হয়। অন্যদিকে ক্যারিবিয়ান ক্রিকেটার তথা প্রাক্তন KKR তারকা সার্লেসের বিরুদ্ধে চারটি ধারায় অভিযোগ আনা হয়।একই অভিযোগ ওঠে ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধেও।

    অবশ্যই পড়ুন: দায়ের হয়েছে FIR, জাতীয় পতাকার অপমান করে গ্রেফতার হবেন হার্দিক পান্ডিয়া?

    জানা যাচ্ছে, 2018 সালে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সার্লেসের বিরুদ্ধে CWI এর ধারার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর একাধিক ধারা লাগু হয়েছে। ওই তিন ব্যক্তির বিরুদ্ধে BM10 লিগের ম্যাচ অবৈধভাবে প্রভাবিত করা এবং সেই ম্যাচের ফলাফল ও অগ্রগতিকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

    তবে এদের মধ্যে গ্রিফিথের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ হিসেবে তদন্তের কাজে বাধা দেওয়ার দায় ঠেলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে দুই ক্রিকেটার সহ মোট তিনজনকেই ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে এমন কান্ড ঘটানোর কারণ জানাতে বলা হয়েছে আগামী 14 দিনের মধ্যে।

  • IPL 2026 এ কবে, কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন বৈভব সূর্যবংশী?

    IPL 2026 এ কবে, কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন বৈভব সূর্যবংশী?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। 14 বছরের এই কিশোর গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) থেকে জনপ্রিয়তার শিখরে। রাজস্থান রয়্যালসের জার্সিতে সেঞ্চুরি করার পর থেকেই এই খুদে প্রতিভাকে নিয়ে মাতামাতি বেড়েছে ক্রিকেট ভক্তদের। ইতিমধ্যেই ভারতকে অনূর্ধ্ব 19 বিশ্বকাপও জিতিয়েছেন তিনি। এখন প্রশ্ন, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুদে বৈভবের প্রথম ম্যাচ কবে? কবে মাঠে নামবেন বিহারের ভূমিপুত্র?

    IPL এ বৈভবের প্রথম ম্যাচ কবে?

    ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া আগেই জানিয়েছিলেন 12 মার্চের মধ্যে প্রকাশিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম পর্বের সূচি। সেই মতোই, গতকাল অর্থাৎ 11 মার্চ প্রকাশ্যে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ধাপের সূচি। IPL 2026 এর নির্ধারিত সূচি অনুযায়ী এ বছরের উদ্বোধন ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন RCB। তাদের প্রতিপক্ষ হবে সানরাইজার্স হায়দরাবাদ। প্রত্যাশা মতোই এই ম্যাচ গড়াবে চিন্নাস্বামী স্টেডিয়ামে।

    এখন প্রশ্ন বৈভব সূর্যবংশীর প্রথম ম্যাচ কবে? প্রকাশ্যে আসা সূচি অনুযায়ী, এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী 30 মার্চ রাজস্থান অর্থাৎ বৈভব সূর্যবংশীর দল প্রথম ম্যাচ খেলবে। এই ম্যাচে বৈভবদের প্রতিপক্ষ হবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি গড়াবে রাজস্থানের ঘরের মাঠ গুয়াহাটিতে। আর এই ম্যাচেই নজর থাকবে বৈভব সূর্যবংশীর উপর। সব ঠিক থাকলে তিনিই দলের হয়ে ওপেনিং করতে নামবেন।

    অবশ্যই পড়ুন: ১৩১ কোটি টাকা দিয়েছে BCCI, ভাগে কত করে পাবেন সূর্যরা?

    প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে খেলবেন বৈভব

    গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে RR এর অধিনায়ক ছিলেন সঞ্জু স্যামসন। তাঁর নেতৃত্বেই IPL এ অভিষেক হয়েছিল বৈভবের। এবার সেই অধিনায়ক চেন্নাই সুপার কিংসে। ফলে এবছরের উদ্বোধনী ম্যাচে প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে লড়াই করতে হবে বিহারের ভূমিপুত্রকে। বলাই বাহুল্য, সঞ্জুর সাথে 14 বছরের বৈভবের সম্পর্ক দারুণ। ভারতীয় তারকা বৈভবকে নিজের ভাইয়ের মতোই ভালবাসেন। আরেকটি বিষয় যা না বললেই নয় তা হল, এবছর ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা RR এর হয়ে নিজের পুরনো দল চেন্নাইয়ের বিরুদ্ধে আক্রমণ শানাবেন।