Tag: Indian Premier League

  • ব্যান করা হতে পারে এই দুই প্লেয়ারকে, তালিকায় KKR-র বড় নাম!

    ব্যান করা হতে পারে এই দুই প্লেয়ারকে, তালিকায় KKR-র বড় নাম!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান সুপার লিগ ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League) খেলতে আসা প্লেয়ারদের সংখ্যা নেহাত কম নয়। প্রত্যেক বছরই কমবেশি PSL ছেড়ে IPL এ নাম লেখান ক্রিকেটাররা। এ বছরও সেই নিয়মের অন্যথা হয়নি। ইতিমধ্যেই পাকিস্তান সুপার লিগের দল রওয়ালপিন্ডিস ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এসেছেন দাসুন শানাকা এবং জিম্বাবুয়ের প্লেয়ার ব্লেসিং মুজারাবানি। সদ্য KKR এ যোগ দিয়েছেন তিনি। জানা গিয়েছে, পাকিস্তান সুপার লিগ ছেড়ে IPL খেলতে আসায় এই দুই প্লেয়ারের উপর ক্ষুব্ধ PSL দলগুলি। ইতিমধ্যেই রাওয়ালপিন্ডিস দলের মালিক এহসান তাহির PCB র কাছে এই দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

    নিষিদ্ধ হয়ে যাবেন IPL খেলতে আসা দুই প্লেয়ার?

    পাকিস্তান সুপার লিগের দল রাওয়ালপিন্ডিস ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন শানাকা। এদিকে মুজারাবানি এখন কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে অনুশীলন করছেন। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার স্পেন্সর জনসনও পাকিস্তান সুপার লিগ ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন। এমতাবস্থায় একেবারে রেগে লাল PSL কর্তৃপক্ষ।

    পাকিস্তানের কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই রাওয়ালপিন্ডিসের মালিক তাহির জানিয়েছেন, এই দুই প্লেয়ারের এমন সিদ্ধান্ত পাকিস্তানের জন্য অসম্মানের। এতে পাকিস্তান সুপার লিগের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। মূলত এমন দাবি জানিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এই দুই প্লেয়ারকে নিষিদ্ধ করার আবেদন রেখেছেন তিনি। শোনা যাচ্ছে, PCB প্রধানও নাকি এই দুই প্লেয়ারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

    অবশ্যই পড়ুন: বিজেপি কর্মীর মেয়ে যুবসাথীর টাকা পাওয়ায় হুমকি, গালিগালাজ TMC কাউন্সিলরের

    এক কথায়, পাকিস্তান সুপার লিগ ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে আসা প্লেয়ারদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং PSL কর্তৃপক্ষ। আর সেটা হলে PSL এ দীর্ঘ সময়ের জন্য ব্যান বা নিষিদ্ধ হয়ে যাবেন এই দুই ক্রিকেটার। তবে এর প্রভাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পড়বে কিনা তার উত্তর আপাতত নেই।

  • আবারও IPL দেখবে ওপার বাংলা, নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ!

    আবারও IPL দেখবে ওপার বাংলা, নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) থেকে বাদ দেওয়ার পরই বেঁকে বসেছিল ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার (Bangladesh IPL Ban)। শেষ পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ হয় IPL সম্প্রচার। তবে সেই সময় এখন অতীত। বাংলাদেশের ক্ষমতায় নতুন সরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সাথে ধীরে ধীরে সম্পর্ক আগের অবস্থায় ফিরছে ভারতের। আর সে কারণেই এবার IPL সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে পারে বাংলাদেশ সরকার। এমনটাই ইঙ্গিত দিলেন ওপার বাংলার বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক।

    বাংলাদেশে ফের সম্প্রচারিত হবে IPL?

    তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বাংলাদেশ। এরই মাঝে বাংলাদেশের বর্তমান ক্রীড়া মন্ত্রী আমিনুল হক একেবারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। তিনি জানালেন, গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চলছে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তে আসা গেলে সবটা জানিয়ে দেওয়া হবে।

    ক্রিকবাজের এক রিপোর্টে দাবি করা হচ্ছে, আমিনুল বাবু নাকি জানিয়েছিলেন, “এখনও এসব নিয়ে বিশেষ কিছু ভাবিনি। ইদের ছুটি শেষ হওয়ার পর ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা হবে। তারপরই সবটা জানানো হবে।” ওপার বাংলার ক্রীড়া মন্ত্রীর এমন বক্তব্যের পর অনেকেই আশা করছেন এবার হয়তো বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যেতে পারে।

    অবশ্যই পড়ুন: আইপিএলে নেই কোনও অভিজ্ঞতা, নিলামে কেনেনি কেউ! সেই প্লেয়ারই এবার KKR-এ

    প্রসঙ্গত, বাংলাদেশের একটা বড় অংশের ক্রিকেটপ্রেমী প্রতিবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখেন। তাঁদেরও একাংশের বক্তব্য, “নতুন সরকার যেন দেশে IPL এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয়।” এদিকে বাংলাদেশের নতুন ক্রীড়া মন্ত্রী আমিনুল আগেই জানিয়ে দিয়েছিলেন, ক্রীড়াক্ষেত্রে তিনি একেবারেই রাজনীতি নিয়ে আসতে চান না। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তিনি। এই দুই দেশের মধ্যে কোনও রকম সমস্যা হোক এমনটা একেবারেই আশা করছেন না তিনি।

  • আইপিএলে নেই কোনও অভিজ্ঞতা, নিলামে কেনেনি কেউ! সেই প্লেয়ারই এবার KKR-এ

    আইপিএলে নেই কোনও অভিজ্ঞতা, নিলামে কেনেনি কেউ! সেই প্লেয়ারই এবার KKR-এ

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: এমনটা বোধহয় হওয়ার ছিল না। একের পর এক প্লেয়ারের চোটের কারণে পরিবর্ত খুঁজে নিতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। কিছুদিন আগেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। এবার আকাশ দীপের (Akash Deep) পরিবর্তও খুঁজে নিল KKR। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বিদর্ভের এক অনামি পেসারকে দলে নিচ্ছে তারা।

    নিলামে উপেক্ষিত পেসার এবার KKR এ

    পিঠের চোটের কারণে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না বাংলার তারকা পেসার আকাশ দীপ। যা কলকাতার জন্য অন্তত বড় ধাক্কা। আর সেই ধাক্কার সামলে উঠতেই এবার তরুণ ভারতীয় পেসার সৌরভ দুবেকে দলে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার এখনও না হলেও ক্রিকবাজ বলছে ইতিমধ্যেই কলকাতায় এসে অনুশীলন করে গিয়েছেন এই বাঁ হাতি বোলার।

    আজ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়নি সৌরভের। ফলে এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। যদিও 2022 সালে 20 লাখ টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দরাবাদে জায়গা পেয়েছিলেন তিনি।। তবে সেই সুযোগ মাঠে নেমে কাজে লাগানো হয়নি। এবারের নিলামে সৌরভের বেস প্রাইস ছিল 30 লাখ টাকা। দুঃখের বিষয়, সেই দামেও তাঁকে কেনেনি কেউ। এক কথায়, এবারে নিলামে পুরোপুরি উপেক্ষিত ছিলেন তিনি। এবার সেই প্লেয়ারকে কাজে লাগাতে হবে কলকাতাকে।

    অবশ্যই পড়ুন: স্ট্রেচার না পেয়ে হাঁটতে গিয়ে মৃত্যু! ফের আরজি করের ট্রমা কেয়ার নিয়ে চরম অভিযোগ

    প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেললেও ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। 2019 ভারতের এমার্জিং এশিয়া কাপের দলে ছিলেন সৌরভ দুবে। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে 26 রান দিয়ে 4 উইকেট তুলেছিলেন তিনি। গোটা টুর্নামেন্টে পেয়েছিলেন 7 উইকেট। এবার কলকাতার জার্সিতে কামাল দেখাতে হবে তাঁকে। বাঁ হাতি পেসার হওয়ার দৌলতে মুস্তাফিজুরের অভাবও মেটাতে পারবেন তিনি।

  • KKR-র এই প্লেয়ারকে মরার অভিশাপ দিয়েছিলেন সমর্থকরা!

    KKR-র এই প্লেয়ারকে মরার অভিশাপ দিয়েছিলেন সমর্থকরা!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার তিনি। বেশ কয়েকবার KKR (Kolkata Knight Riders) এর ত্রাতা হয়ে উঠেছিলেন। সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ছন্দপতন হলেও আজও বিশ্ব ক্রিকেটে রহস্যময় স্পিনার হিসেবেই পরিচিত তিনি। সেই নাইট তারকা বরুণ চক্রবর্তীকেই একটা সময় অভিশাপ দিতেন ক্রিকেটপ্রেমীরা। KKR এর ভরসার কাঁধ বরুণকে মরে যাওয়ার অভিশাপ দিতেন সমর্থকরা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই সেই কঠিন বাস্তব স্মরণ করলেন নাইটের অন্যতম বড় অস্ত্র।

    KKR তারকাকে মরার অভিশাপ দিতেন সমর্থকরা?

    একটা সময় চলচ্চিত্র পরিচালক হতে চেয়েছিলেন ভারতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ বোলার বরুণ। খেলোয়াড়ের জীবনের ওঠাপড়া কমবেশি সকলেরই জানা। 2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন তাঁর জন্য এক প্রকার অভিশাপ ছিল। সে বছর ভারতীয় দলের হয়ে সেভাবে কিছু করে উঠতে না পারায় একটা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল বরুণকে। ফের জাতীয় দলে যে ফিরতে পারবেন সেই আশাটা একেবারে ছেড়েই দিয়েছিলেন এই খেলোয়াড়।

    সেই সময় বহু কটুক্তি শুনতে হয়েছে নাইট তারকাকে। অনেক সময় অজানা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হতো চক্রবর্তীকে। বলা হতো, প্রাণে মেরে ফেলা হবে। এছাড়াও পরবর্তীতে হেনস্থার শিকারও হতে হয়েছে বরুণকে। সেটা অবশ্য 2021 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময়। সেই সময় করোনা আক্রান্ত হয়েছিলেন বরুণ চক্রবর্তী। এদিকে মহামারীর কারণে স্থগিত হয়ে গিয়েছিল কলকাতার বিরুদ্ধে RCB র ম্যাচ।

    অবশ্যই পড়ুন: যুবসাথীর ১৫০০ টাকা এখনও পাননি? জানুন কী করতে হবে এবার

    পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে স্থগিত করে দেওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ঠিক সেই সময় বহু ক্রিকেট ভক্ত নাইট তারকা বরুণকে নিশানা করে একাধিক অকথা কুকথা বলেছিলেন। একটা সময় ছিল যখন সমর্থকরা বরুণকে বলতেন, “তুমি মরছো না কেন? তুমি মরে যাও।” IPL 2026 এর আগে ভক্তদের অভিশাপ দেওয়ার কথা ফের স্মরণ করেছেন শাহরুখ খানের দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। সেই সাথে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

  • সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিনের বেতন কাটবে KKR!

    সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিনের বেতন কাটবে KKR!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমের আগে বেজায় সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। একের পর এক বোলারের চোট চাপে ফেলেছে শাহরুখ খানের এই দলকে। কিছুদিন আগেই চোট নিয়ে গোটা IPL সিজন থেকেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। নতুন করে সেই তালিকায় নাম জুড়েছে বাংলার তারকা পেসার আকাশ দীপের। এমতবস্থায়, কলকাতার কাছে আরও গুরুত্ব বেড়েছে 25 কোটি 20 লাখের খেলোয়াড় ক্যামেরন গ্রিনের (Cameron Green)। তবে ব্যাট করার পাশাপাশি এই অলরাউন্ডার 4 ওভার বোলিং করবেন কিনা তা নিয়ে সংশয় বাড়ছে। সে কারণেই এই খেলোয়াড়ের বেতন কেটে নেওয়ার দাবি জানাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন।

    বেতন কেটে নেওয়া হবে KKR র সবচেয়ে দামি খেলোয়াড়ের?

    IPL 2026 এর নিলাম থেকে 25 কোটি 20 লাখ দিয়ে অস্ট্রেলিয়ার গ্রিনকে কিনেছিল KKR। এই খেলোয়াড়কে নিয়ে বুকে আশা বেঁধে রেখেছে কিং খানের দল। তবে জাতীয় দলের প্লেয়ারদের ওয়ার্কলোড নিয়ে বিশেষ চিন্তিত অস্ট্রেলিয়া। মূলত সে কারণেই প্যাট কামিন্স থেকে শুরু করে জশ হ্যাজ়েলউড এমনকি মিচেল স্টার্ককে নিয়ে বেশি ঝুঁকি নিতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই IPL এর প্রাথমিক পর্বে রয়েছেন এই খেলোয়াড়রা। এদিকে গ্রিনও অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলে তাঁকে কলকাতায় 4 ওভার বল করার অনুমতি অস্ট্রেলিয়ার বোর্ড দেবে কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে।

    আসলে কিছুদিন আগেই চোট সরিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন গ্রিন। কাজেই নতুন করে তাঁকে বেশি চাপ দেওয়া অস্ট্রেলিয়া মেনে নেবে কিনা সেই উত্তর আপাতত নেই। সব মিলিয়ে, KKR এর সবচেয়ে দামি প্লেয়ারের 4 ওভার বল করা নিয়ে ধন্ধের মধ্যেই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশ্বিন দাবি করছেন, যদি গ্রিন KKR এর হয়ে 4 ওভার বল না করতে চান তাহলে দলের উচিত হবে তাঁর বেতন কেটে নেওয়া!

    অবশ্যই পড়ুন: মেসেজ করেছিলেন খোদ শাহরুখ খান, KKR-এ খেলবেন কোহলির সেই বিগ ফ্যান

    নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, “IPL দলগুলির কাছে এমন কিছু নিয়ম থাকা উচিত যেখানে কোনও বোলার বা অলরাউন্ডার মাত্র দুই ওভার বল করেন তবে দু কোটি টাকা কেটে নেওয়া হবে।” যদিও ক্রিকেটের নিয়মে এমন কোনও বিধান নেই। কাজেই হিসেবে KKR ইচ্ছেমতো গ্রিনের বেতন কেটে নিতে পারে না।

  • মেসেজ করেছিলেন খোদ শাহরুখ খান, KKR-এ খেলবেন কোহলির সেই বিগ ফ্যান

    মেসেজ করেছিলেন খোদ শাহরুখ খান, KKR-এ খেলবেন কোহলির সেই বিগ ফ্যান

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলামে দুই অনামি ক্রিকেটারকে দাম দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। সেই তালিকায় নাম আছে তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান তেজস্বী সিংহ দাহিয়ার। মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালসের সাথে কার্যত লড়াই করেই এই প্লেয়ারকে 3 কোটি টাকায় দলে নিয়েছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। বিরাট কোহলির চরম ভক্ত তেজস্বী এবার মুখ খুললেন KKR এ খেলতে আসার অভিজ্ঞতা নিয়ে। জানালেন কিছু চমকে দেওয়া তথ্য।

    KKR নিয়ে মুখ খুললেন তেজস্বী

    কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন যোদ্ধা গৌতম গম্ভীরের ছেলেবেলার কোচ সঞ্জয় ভরদ্বাজের অ্যাকাডেমির ছাত্র তেজস্বী। মাত্র 23 বছর বয়সী এই তরুণ দিল্লি প্রিমিয়ার লিগে 29টি ছক্কা মারার সাথে সাথে 339 রান তুলেছিলেন। সেই ছেলেই এবার কলকাতা নাইট রাইডার্সে। কলকাতা এসে কেমন লাগছে জানতে চাওয়া হলে, এক সাক্ষাৎকারে তিনি জানান, “কলকাতায় আসতে পারা খুব রোমাঞ্চকর। এই শহরটাকে সিটি অফ জয় বলা হয়। আমি তো দারুণ উপভোগ করছি। ইডেন গার্ডেন্স আমাদের হোম গ্রাউন্ড। এই স্টেডিয়ামে খেলার সুযোগ পাব ভেবেই কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে। বাংলায় মানুষের মধ্যে খেলা নিয়ে আবেগ রয়েছে। আমি আগে ইডেনে কখনও খেলিনি।”

    ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি আলাদা একটা টান ছিল তেজস্বীর। ছেলের ভালবাসার জায়গায় বাধা হয়ে দাঁড়াননি বাবা মাও। এখান থেকেই ক্রিকেটকে নেশা থেকে পেশায় রূপান্তরিত করা। কিন্তু এখনও অনেকটা পথ চলতে হবে। এসব কথা বলতে বলতেই কলকাতার নতুন ক্রিকেটার মুখ খুললেন গৌতম গম্ভীরকে নিয়েও। KKR যে তিনটে ট্রফি পেয়েছে সেটাও গম্ভীরের উপস্থিতিতে। দুবার অধিনায়ক হিসেবে এবং একবার মেন্টর হিসেবে শাহরুখ খানের দলকে ট্রফি দিয়েছেন তিনি। সেটাও জানতে বাকি নেই তেজস্বীর।

    অবশ্যই পড়ুন: আর শরীর দিচ্ছে না! IPL 2026 শুরুর আগেই অবসর নেবেন ধোনি?

    ওই সাক্ষাৎকারে KKR এর 23 বছর বয়সী ক্রিকেটার জানালেন, তাঁর প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। কোহলির বড় ভক্ত তিনি। এর আগে বিজয় হাজারে ট্রফিতে, দিল্লির হয়ে খেলার সময় বিরাট কোহলিকে সামনে থেকে প্রস্তুতি নিতে দেখেছেন। তাঁকে দলের হয়ে অনুশীলন করতে দেখেছেন উইকেট কিপার ব্যাটসম্যান তেজস্বী। এদিন কলকাতা নাইট রাইডার্স দলের নতুন সদস্য বললেন, তাঁকে যেদিন দলে নেওয়া হল তার পর পরই তাঁর ফোনে মেসেজ আসে শাহরুখ খানের।। তেজস্বী বলেন, “আমি তো চমকে উঠেছিলাম। আমার নম্বর তাঁর কাছে ছিল না। উনি আমাকে মেসেজ করেছিলেন। ফোনেও পরে কথা হয়েছে। আমাকে তিনি স্বাগত জানিয়েছিলেন দলে। বলেছিলেন, খুব শীঘ্রই দেখা হবে।” KKR এ ভিড়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দিল্লির এই ক্রিকেটার। মাঠেও সেই আত্মবিশ্বাসের ছাপ রাখতে মরিয়া তিনি।

  • মাঠেই শেষ সব! IPL শুরুর আগেই খেলতে খেলতে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

    মাঠেই শেষ সব! IPL শুরুর আগেই খেলতে খেলতে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই চরম দুঃসংবাদ। ম্যাচের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতীয় ক্রিকেটারের। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ শনিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরে স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মৃত্যু হয় সোনাল চন্দ্র নামক বছর 30 এর ওই ক্রিকেটারের। যে ঘটনায় গোটা ক্রিকেট জগতে নেমে এসেছে শোকের ছায়া।

    কীভাবে মৃত্যু হল সোনালের?

    একাধিক প্রতিবেদন অনুযায়ী, গতকাল উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার একটি মাঠে চলছিল ক্রিকেট টুর্নামেন্ট। সেখানেই নিজ দলের হয়ে ব্যাটিং করছিলেন সোনাল। এদিন ক্রিজে থাকাকালীন বেশ অস্বস্তি বোধ করতে দেখা যায় এই খেলোয়াড়কে। কিন্তু তা সত্ত্বেও মাঠ ছাড়েননি তিনি। নিজের ইনিংস শেষ করে বাউন্ডারি লাইন পেরোতে যাবেন এমন সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ওই খেলোয়াড়। তৎক্ষণাৎ ছুটে আসেন সহকর্মীরা। খেলোয়াড়কে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে।

    স্থানীয় সূত্রে খবর, ওই ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা কম করে 40 মিনিট তাঁকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। শেষ পর্যন্ত ওই খেলোয়াড়ের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যে ঘটনায় উত্তরপ্রদেশের ক্রিকেট মহলে নেমেছে শোকের ছায়া। এই ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশে ক্রিকেটের সাথে যুক্ত ব্যক্তিরা। এদিকে খেলোয়াড়ের মৃত্যুতে প্রশ্ন উঠছে মাঠের মধ্যে শারীরিক অস্বস্তি বোধ করা সত্ত্বেও কেন সোনালকে খেলতে দিল কর্তৃপক্ষ?

    অবশ্যই পড়ুন: পবিত্র করকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল, এবার নন্দীগ্রামে আরও বড় কাণ্ড ঘটালেন শুভেন্দু!

    উল্লেখ্য, উত্তরপ্রদেশের স্থানীয় ক্রিকেটে যথেষ্ট পরিচিত নাম সোনাল চন্দ্র। জানা যায়, স্থানীয় পর্যায়ের শেষ দিন পর্যন্ত 100টিরও বেশি ম্যাচ খেলেছিলেন সোনাল। এই আসরে বেশ ভালই রান রয়েছে তাঁর। জানা গিয়েছে, একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি আম্পায়ার হিসেবেও যথেষ্ট পরিচিতি অর্জন করেছিলেন তিনি। এহেন একজন ক্রিকেটারের মৃত্যু উত্তরপ্রদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

  • আর শরীর দিচ্ছে না! IPL 2026 শুরুর আগেই অবসর নেবেন ধোনি?

    আর শরীর দিচ্ছে না! IPL 2026 শুরুর আগেই অবসর নেবেন ধোনি?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন 6 বছর ছুঁই ছুঁই। তবে ভক্তদের আবেদনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজও বর্তমান মহেন্দ্র সিং ধোনি। আগামী জুলাইয়ে 45 এ পা দেবেন তিনি। যে বয়সের আগেই বেশিরভাগ ক্রিকেটার ক্রিকেট থেকে হাত গুটিয়ে নেন সেই পর্বে দাঁড়িয়ে ভক্তদের অনুরোধে IPL এ খেলা চালিয়ে যাচ্ছেন মাহি। তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় তারকার ফিটনেস। যার প্রমাণ সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। যা দেখার পরই ভক্তরা চিন্তায় পড়ে গিয়েছেন আদৌ এবারের IPL খেলবেন তো ধোনি? নাকি তার আগেই অবসর?

    IPL 2026 এর আগেই অবসর নেবেন মাহি?

    বয়স বড় বালাই। এটা বোঝেন প্রত্যেকটা ক্রিকেটার। ধোনির ক্ষেত্রেও অন্যথা নয়। তবে ভক্তদের তরফে তিনি যে ভালবাসাটা পান সেটার জোরেই বোধহয় আজও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে যাচ্ছেন মাহি। তবে নিজেকে পুরোপুরি ফিট না রেখে খেলতে নামাটা এক কথায় অন্যায়। আসলে ভক্তদের আবেগ থাকতেই পারে, তবে বাস্তবকে মেনে নিতেই হয়। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, চেন্নাই সুপার কিংসের হয়ে অনুশীলন করার পর একেবারে হাঁপাচ্ছেন মাহি। নিজের কিটব্যাগ কোনও মতে টেনে নিয়ে মাঠ ছাড়ছেন তিনি।

    ভাইরাল হওয়া ভিডিওটিতে মাহির চোখমুখ দেখে বোঝাই যাচ্ছিল তাঁর যথেষ্ট কষ্ট হচ্ছে। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে এক গাল হাসি দিলেও এই মুহূর্তে খেলোয়াড়ের ফিটনেস যে একেবারেই 100 শতাংশ নেই সেটা পুরো স্পষ্ট। এদিন মাহিকে দেখে মনে হচ্ছিল যেন কোনও মতে কিটব্যাগ টেনে নিয়ে ডাগা আউটে যেতে পারলেই বাঁচেন। সেটাও যেন টানতে খুব কষ্ট হচ্ছে তাঁর। পরবর্তীতে মাঠ পেরোতেই দেখা গেল এক সাপোর্ট স্টাফ মাহির ব্যাগ নিতে ছুটে এলেন। যে দৃশ্য দেখার পর কিছুটা হলেও মন খারাপ হয়েছে ভক্তদের। আশঙ্কা, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও হয়তো খেলতে পারবেন না ধোনি।

     

    অবশ্যই পড়ুন: বাড়ছে জ্বালানির দাম! এপ্রিল থেকে মহার্ঘ হচ্ছে বিমান ভাড়া? ইঙ্গিত কেন্দ্রের

    প্রসঙ্গত, মাহি যেহেতু এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নেননি ফলে এ বছর চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে তাঁকে দেখা যাবে এটাই আশা করছেন সিংহভাগ মানুষ। তবে আগের মতো ব্যাট হাতে সেভাবে কিছুই করে উঠতে পারছেন ধোনি। উইকেটের পেছনেও সেই ক্ষিপ্ততা এখন অতীত। গত মরসুমের দু একটা ম্যাচ বাদ দিয়ে বাকি ম্যাচগুলিতে একেবারে ডাহা ফেল করেছিলেন তিনি। ফলে, এবারের IPL এ যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে ধোনির মতো একজন খেলোয়াড়ের পক্ষে সেটা আদতেই অসম্মানের।

  • “বাড়িতে দুজন সঙ্গিনী…” IPL-র আগেই গোপন কথা ফাঁস হয়ে গেল KKR তারকার

    “বাড়িতে দুজন সঙ্গিনী…” IPL-র আগেই গোপন কথা ফাঁস হয়ে গেল KKR তারকার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) শুরু হতে আর এক সপ্তাহ। জোর কদমে প্রস্তুতি সারছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সবদিক থেকে নিজেদের তৈরি করে তবেই মাঠে নামবেন নাইটরা। ঠিক সেই পর্বে গোপন কথা ফাঁস হয়ে গেল KKR এর মেন্টর ডোয়াইন ব্রাভোর। শুক্রবার, কলকাতা নাইট রাইডার্সের সাংবাদিক বৈঠকের সময় বেখেয়ালে নিজেই ব্যক্তিগত কথা বলে ফেলেছিলেন তিনি। পরে দেখেন মাইক্রোফোন অন ছিল। পরবর্তীতে দ্রুত পরিস্থিতি সামাল দেন KKR অধিনায়ক অজিঙ্কা রাহানে।

    গোপন কথা ফাঁস হয়ে গেল নাইট তারকার

    শুক্রবার KKR এর সাংবাদিক বৈঠকের ঠিক আগের মুহূর্তে চেয়ারে বসার পর ব্রাভো হঠাৎ বলে বসেন, “ওরা যখন আমাকে ফোন করেছিল, সেই সময় আমার বাড়িতে দুজন সঙ্গিনী ছিল।” প্রথমদিকে নাইট তারকা খেয়াল না করলেও পরে জানতে পারেন তিনি যখন এমন কথা বললেন তখন মাইক অন ছিল। সহজ ভাষায় বলতে গেলে, ব্রাভো যা বলেছেন সবটাই রেকর্ড হয়েছে সামনের মাইক্রোফোনে।

    যদিও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি সামাল দেন নাইট অধিনায়ক রাহানে। এদিন তড়িঘড়ি রাহানে ক্যারিবিয়ান তারকাকে সতর্ক করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার অবশ্যই এদিন হাসতে হাসতেই কথাগুলি বলছিলেন অজি তারকা শেন ওয়াটসনকে। এমন খবর ফাঁস হতেই তা উঠে এসেছে খবরের শিরোনামে। যদিও ঠিক কোন প্রসঙ্গে এমন মন্তব্য তা খোলসা করেননি KKR এর মেন্টর।

    অবশ্যই পড়ুন: IPL শেষ হলেই এই দেশের বিরুদ্ধে মাঠে নামবেন টিম ইন্ডিয়া, প্রকাশ্যে সূচি

    প্রসঙ্গত, এদিন ব্রাভোর বিতর্কিত মন্তব্য মাইকে রেকর্ড হয়ে গেলেও পরবর্তীতে সোশ্যাল মিডিয়া থেকে সেটি সরিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাতে লাভ হয়নি। ক্যারিবিয়ান তারকার সেই বক্তব্য ইতিমধ্যেই নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল। যা দেখে অনেকেই প্রাক্তন খেলোয়াড়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন।

  • মাত্র ৩০ লাখে কিনেছিল KKR, IPL-এ তিনিই হয়ে উঠতে পারেন নাইটদের ‘ডন’

    মাত্র ৩০ লাখে কিনেছিল KKR, IPL-এ তিনিই হয়ে উঠতে পারেন নাইটদের ‘ডন’

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণের প্রাক্কালে একসাথে একাধিক সমস্যার সাথে লড়তে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। কিন্তু তাতেও হাল ছাড়েনি শাহরুখ খানের এই দল। তিনবারের চ্যাম্পিয়নদের লক্ষ্য একটাই, যেকোনও প্রকারে 2026 IPL জেতা। সে জন্যেই দলের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন KKR এর ছেলেরা। আর সেখানেই ব্যাট হাতে নজর কাড়লেন ভারতীয় ক্রিকেটার সার্থক রঞ্জন। শুক্রবার, ইডেনে অনুশীলন চলাকালীন একেবারে ঝড় তুললেন তিনি।

    IPL 2026 এ KKR এর বড় অস্ত্র হয়ে উঠতে পারেন সার্থক

    এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলামে মাত্র 30 লাখ টাকা খরচ করে স্বদেশী ক্রিকেটার সার্থককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। অল্প দামে কেনায় সেভাবে এই প্লেয়ারের উপর প্রথম দিকে ভরসা করতে পারছিল না ম্যানেজমেন্ট। তবে শুক্রবার ইডেন গার্ডেন্সে এক অনুশীলন ম্যাচে গোল্ডেন নাইটসদের হয়ে ব্যাট হাতে একেবারে ঝড় তুললেন তিনি। 16 বলে 37 রান করে বুঝিয়ে দিলেন নিজের ক্ষমতা।

    এদিন, এই অনামি খেলোয়াড়ের ব্যাটিং দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ম্যানেজমেন্ট কর্তারা। অনেকেই মনে করছেন, সার্থক যদি অনুশীলনের ধারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে অব্যাহত রাখতে পারেন তবে যথেষ্ট লাভবান হবে কলকাতা নাইট রাইডার্স। আসলে তিনি যেভাবে দলের বোলারদের শাসন করলেন তা দেখে বোঝাই যাচ্ছে, হয়তো এই ছেলেই KKR এর হয়ে মূল মঞ্চেও একেবারে ডনের ভূমিকা পালন করবেন।

    অবশ্যই পড়ুন: IPL শেষ হলেই এই দেশের বিরুদ্ধে মাঠে নামবেন টিম ইন্ডিয়া, প্রকাশ্যে সূচি

    উল্লেখ্য, একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি সার্থক রঞ্জনের আরও একটি পরিচয় রয়েছে। তিনি ভারতীয় রাজনীতিবিদ তথা বিহারের সাংসদ পাপ্পু যাদবের ছেলে। রাজনীতিতে এই কংগ্রেস নেতার দাপট চোখে পড়ার মতো। দুবারের বিধায়ক এবং পাঁচবারের সাংসদ পাপ্পু এর আগে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল এবং জন অধিকার পার্টিতে ছিলেন। তবে 2024 এরপর থেকে রাহুল গান্ধীর দল কংগ্রেসই নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। এবার তাঁর ছেলেই IPL এর আগে বিশ্বাস এবং ভরসা যোগাচ্ছে KKR কে।