Tag: India vs New Zealand

  • এই ৫ প্লেয়ারের জন্যই ফের T20 বিশ্বকাপ জিতল ভারত

    এই ৫ প্লেয়ারের জন্যই ফের T20 বিশ্বকাপ জিতল ভারত

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা হওয়ার তাই হয়েছে (India Vs New Zealand)। নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) ফাইনালে গুঁড়িয়ে দিয়ে ফের জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে ভারত। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের পর নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের হাত ধরে ইতিহাসের পাতায় নাম লিখেছে টিম ইন্ডিয়া। রবিবারের ম্যাচ জেতার সাথে সাথেই ঘরের মাঠে 20 ওভারের তিন তিনটি বিশ্বকাপজয়ী প্রথম দল হয়ে উঠেছে ভারত। আর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার 5 দাপুটে ক্রিকেটার। কারা তাঁরা?

    এই 5 প্লেয়ারের জোরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

    অভিষেক শর্মা

    রবিবার প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই নিউজিল্যান্ডকে নাকের জলে চোখের জলে করেছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা। এদিন বাউন্ডারি ওভার বাউন্ডারিতে অভিষেক বুঝিয়েছিলেন নিজের ক্ষমতা। মাত্র 21 বলে 6টি চার এবং 3টি ছয় দিয়ে নিজের 52 রানের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন অভিষেক। শুধু তাই নয়, শেষের ওভারে বল করার সুযোগ পেয়ে একটি উইকেটও তোলেন তিনি। সবচেয়ে বড় কথা, এই ভারতীয় ওপেনার যদি ম্যাচের শুরুটা দাপটের সাথে না করতেন তাহলে বোধহয় নিউজিল্যান্ডকে হারানোটা যথেষ্ট চাপের হয়ে যেত ভারতের পক্ষে।

    সঞ্জু স্যামসন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকে যে ছেলেটা ক্রমাগত ব্যর্থ হয়ে এসেছিল। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকেই ছন্দে ফেরেন সেই সঞ্জু স্যামসন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 97 রানের ইনিংস খেলার পর সেমিফাইনালে ইংল্যান্ড বোলারদের ডুবিয়ে 89 রান করেছিলেন তিনি। কে জানত ফাইনালেও নিউজিল্যান্ডের বিপক্ষে 89 রানই করবেন সঞ্জু! এদিন 8টি ছয় এবং 5টি বাউন্ডারি মিলিয়ে এই দুর্ধর্ষ ইনিংস গড়েন দক্ষিণী ব্যাটসম্যান। আজ ভারতের জয়ের নেপথ্যে তাঁর অবদান কতটা সেটা বোধহয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

    ইশান কিষাণ

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় টি-টোয়েন্টি দলে ছিলেন না তিনি। তবে সুযোগ পেতেই নিজেকে মেলে ধরেন তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান ইশান কিষাণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ব্যাট হাতে সুযোগ পেতেই 25 বলে 54 রানের দানবীয় ইনিংস খেলেন ইশান। সেটাই যেন কোথাও না কোথাও ভারতকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। তবে শুধু ব্যাট হাতে নয় রবিবার পরপর দুটি ক্যাচ ধরে নিউজিল্যান্ডকে গাড্ডায় ফেলে দিয়েছিলেন তিনি। আজ ভারতীয় তারকার ফিল্ডিংয়ের প্রশংসা না করে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।

    জসপ্রীত বুমরাহ

    ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক না হলেও টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের স্তম্ভ জসপ্রীত রবিবারের জয়ে ভারতের জন্য কতটা অবদান রেখেছেন সেটা হারে হারে বুঝতে পারছেন সমর্থকরা। এদিন গুরুত্বপূর্ণ সময়ে নিউজিল্যান্ডের চার চারটি উইকেট ভাঙেন তিনি। তাও আবার মাত্র 15 রান দিয়ে। গত সেমিফাইনালের মতোই এদিন উইকেট তোলার পাশাপাশি প্রতিপক্ষের রান বেঁধে দিয়েছিলেন ভারতীয় তারকা। গোটা টুর্নামেন্টে না হলেও ফাইনালে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কিন্তু বুমরাহই।

    অবশ্যই পড়ুন: “জঙ্গল রাজ চলবে না”, ইরান সংঘর্ষ নিয়ে আমেরিকাকে সরাসরি সতর্ক করল চিন!

    অক্ষর প্যাটেল

    রবিবার ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের নেপথ্যে যার নাম না বললেই নয় তিনি হলেন অক্ষর প্যাটেল। এদিন ভারতের যখনই উইকেটের প্রয়োজন পড়েছে ঠিক তখনই একেবারে ত্রাতা হয়ে নিউজিল্যান্ডের উইকেট ভেঙেছেন তিনি। গত সেমিফাইনালেও দুর্ধর্ষ বোলিং করার পাশাপাশি ফিল্ডিং দিয়ে সকলের নজর কেড়েছিলেন প্যাটেল। এই ভারতীয় ক্রিকেটারের অবদান ভুলতে পারবেন না সমর্থকরা।

  • নিউজিল্যান্ডকে বান্ডিল করে ফের T20 বিশ্বকাপ জিতল ভারত

    নিউজিল্যান্ডকে বান্ডিল করে ফের T20 বিশ্বকাপ জিতল ভারত

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবারের সন্ধ্যায় প্রথমে ব্যাট করার সুযোগটা পেয়ে শুরু থেকেই 100 শতাংশ দিয়েছিল ভারত (India Vs New Zealand)। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের কাঁধে চেপে পাওয়ার প্লেতে কার্যত নিউজিল্যান্ড বোলারদের মাথায় উঠে নেচেছিল টিম ইন্ডিয়া। সঞ্জুদের দাপুটে ইনিংসের দৌলতে ব্ল্যাক ক্যাপসদের রানের পাহাড়ে চাপা দিল মেন ইন ব্লু। শত চেষ্টা করেও একটানা দ্বিতীয় বিশ্বকাপ (2026 Men’s T20 World Cup) জিতে ইতিহাস তৈরি থেকে ভারতকে আটকাতে পারল না মিচেল স্ট্যান্টনারের দল।

    বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের

    মহেন্দ্র সিং ধোনির হাত ধরে 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপের পর 2024 এ রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য 20 ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। কাজেই নতুন অধিনায়ক হিসেবে 2026 এর বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস তৈরির সুযোগ ছিল সূর্যকুমারের হাতে। সেই মতোই রবিবার একেবারে তৈরি হয়ে নেমেছিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনদের দুর্ধর্ষ ইনিংসের সহায়তায় নিউজিল্যান্ডকে শুরুতেই ধাক্কা দিয়েছিল ভারত। পরবর্তীতে একটানা উইকেট পড়লেও হার্দিক পান্ডিয়া, শিবম দুবেদের সঙ্গবদ্ধ লড়াইয়ের দৌলতে 20 ওভারে নিউজিল্যান্ড বাহিনীকে 256 রানের বিরাট লক্ষ্য দিয়েছিল টিম ইন্ডিয়া।

    আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের দেওয়া লক্ষ্য পূরণ করে জিততে পারলে ইতিহাস তৈরি করে ফেলত কিউই দল। তবে টিম ইন্ডিয়ার আঁটসাঁট বোলিংয়ের সামনে যে সেটা সম্ভব নয় তা প্রথম দিকেই বুঝে গিয়েছিলেন ক্রিকেট ভক্তরা। সেই মতোই নিউজিল্যান্ডের ইনিংস শুরু হতেই খেল দেখানো শুরু করে নীল জার্সিধারী জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেলরা। এদিন শুরুর দিকে টিম শেইফার্টরা হাত খোলার চেষ্টা করলেও ভারতের জালে ধরা দিতেই হয়।

    অবশ্যই পড়ুন: ট্রেনেই পৌঁছতে পারবেন কেদারনাথ, বদ্রিনাথ! শীঘ্রই চারধাম যাত্রীদের সুখবর দিতে পারে রেল

    টিম ইন্ডিয়ার আক্রমণাত্মক বোলিংকে বেশিক্ষণ ঠেকিয়ে না রাখতে পেরে শেষ পর্যন্ত 35 রানে আউট হয়েছিলেন কিউই ওপেনার শেইফার্ট। এর আগে 9 রান করে ফিরেছিলেন ফিন অ্যালেন। উইকেট যায় রচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপসেরও। ঝকঝকে বোলিং দিয়ে নিউজিল্যান্ড বিভাগকে শুরুতেই বেঁধে ফেলেছিল ভারত। পাহাড় প্রমাণ রানকে সামনে রেখে চেষ্টাও করে যাচ্ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে আজকের জয়টা হয়তো প্রথম থেকেই ভারতের ভাগ্যে লেখা ছিল। তাই তো স্বদেশী বোলারদের ক্রমাগত আক্রমণের ফাঁদে পড়ে চেষ্টা করেও মাথা ঝোঁকালো নিউজিল্যান্ড। সেই সূত্রেই, সূর্যর হাত ধরে তৃতীয় বার এবং পরপর দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জগত সভায় শ্রেষ্ঠ আসনটা ধরে রাখলো ভারত।

  • ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল লন্ডভন্ড করবে বৃষ্টি? দেখুন ওয়েদার রিপোর্ট

    ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল লন্ডভন্ড করবে বৃষ্টি? দেখুন ওয়েদার রিপোর্ট

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: 140 কোটি ভারতবাসীর চোখ এখন আহমেদাবাদে। কেননা, এই শহরের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল (India Vs New Zealand)। যেই আসরে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে একটানা দ্বিতীয়বারের জন্য ট্রফি জয়ের সুযোগ রয়েছে ভারতের। অন্যদিকে নিউজিল্যান্ডও চাইবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের প্রথম ট্রফি ঘরে তুলতে। তবে ম্যাচ শুরুর আগে যে প্রশ্নটা ভক্তদের কুরে কুরে খাচ্ছে তা হল, আজকের ম্যাচে বৃষ্টি (Weather) হবে কি। কেমন থাকবে আজকের আবহাওয়া?

    ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি হবে?

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা 7টা থেকে শুরু হবে দু দলের দুর্ধর্ষ ফাইনাল। তার আগে অ্যাকুওয়েদারের রিপোর্ট বলছে, আহমেদাবাদের তাপমাত্রা আজ সকাল থেকে প্রায় 34 ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি ঘোরাফেরা করছে। বেলা বাড়তেই তাপমাত্রা পৌঁছবে 41 ডিগ্রী সেলসিয়াসে। যদিও সন্ধ্যার দিকে কমতে শুরু করবে তাপমাত্রা। ম্যাচ যখন শুরু হবে আহমেদাবাদের তাপমাত্রা তখন 29 ডিগ্রী সেলসিয়াসে ঘোরাফেরা করতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    কয়েকজন বিশিষ্ট আবহাওয়াবিদের দাবি, ম্যাচ শুরুর সময় আকাশ পরিস্কার থাকবে। সেই সাথে ম্যাচ চলাকালীন বৃষ্টির এক শতাংশও সম্ভাবনা নেই। এক কথায়, খারাপ আবহাওয়া বা বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কাজেই ICC ফাইনালের প্রথম দিনের বিকল্প হিসেবে যে রিজার্ভ ডে রেখেছিল তা খুব সম্ভবত ব্যবহার করতে হচ্ছে না।

    অবশ্যই পড়ুন: যা পারেননি মহেন্দ্র সিং ধোনি, রোহিতরা! ফাইনালে সেটাই করে দেখাতে পারেন সূর্যকুমার

    উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই একের পর এক ম্যাচ জিতে বিপুল শক্তি সঞ্চয় করেছে। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড হারিয়েছে ভারতকে হারিয়ে দেওয়া দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে শক্তিশালী দল ইংল্যান্ডকে গুঁড়িয়ে দ্বিতীয় ফাইনালিস্ট হয়েছে টিম ইন্ডিয়া। এখন দেখার 2026 এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি কোন দলের ঘরে ওঠে।

  • ভারত না নিউজিল্যান্ড, T20 বিশ্বকাপে কার ক্ষমতা বেশি? পরিসংখ্যান দেখলে ভয় পাবেন!

    ভারত না নিউজিল্যান্ড, T20 বিশ্বকাপে কার ক্ষমতা বেশি? পরিসংখ্যান দেখলে ভয় পাবেন!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (India Vs New Zealand)। একটানা দ্বিতীয় বারের জন্য 20 ওভারের বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) ট্রফি কাঁধে তোলার অপেক্ষায় টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার সুযোগ রয়েছে ব্ল্যাক ক্যাপসদের হাতে। এবছর দুই দলই নিজেদের সর্বশক্তি দিয়ে খেলেছে। এখন দেখার ফাইনালের মঞ্চে কার পাল্লা বেশি ভারী হয়। তবে তার আগে এক নজরে দেখে নেওয়া যাক ভারত এবং নিউজিল্যান্ডের হেড টু হেড পরিসংখ্যান।

    কখন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল?

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ রবিবার সন্ধ্যা সাতটা থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ডের দুর্ধর্ষ মেগা ফাইনাল। তার আগে 6টা 30 মিনিটে গড়াবে দু দলের টস পর্ব। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এই টসের উপরই নির্ভর করে ম্যাচের বেশিরভাগ হার-জিত।

    ভারত বনাম নিউজিল্যান্ড হেড টু হেড

    পুরনো কাসুন্দি ঘাটলে জানা যাবে, আজ পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মোট 30 বার মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। সেই আসরে দুটি সুপার ওভার সহ 18টি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে নিউজিল্যান্ড জিততে পেরেছে মোট 11 বার। বাকি একটি ম্যাচ টাই হয়েছিল। সেক্ষেত্রে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে ভারত। এদিকে ঘরের মাঠের পরিসংখ্যান বলছে, আজ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে 16 ম্যাচের 11টিতে জিততে পেরেছে টিম ইন্ডিয়া।

    অবশ্যই পড়ুন: ‘Updated Soon’ মেসেজে বিপাকে আবেদনকারীরা, যুবসাথীর স্ট্যাটাস চেক নিয়ে আপডেট সরকারের

    তবে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বলা হয়। সেক্ষেত্রে আজ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। অবাক করা বিষয়, তিনবারের ম্যাচের তিনটিতেই জিতেছে কিউই বাহিনী। এক কথায়, 2007 সালের বিশ্বকাপ, 2016 সালের বিশ্বকাপ এবং 2021 সালের বিশ্বকাপে অনুষ্ঠিত তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। সেক্ষেত্রে বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামছে কিউই দল। ফলে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করতে হবে ভারতকে।

  • ফাইনালে ভারতের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন KKR তারকা

    ফাইনালে ভারতের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন KKR তারকা

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) সেমিফাইনালে কার্যত একার হাতেই নিউজিল্যান্ডের হয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছেন তিনি। কিউই তারকার অসাধারণ ব্যাটিং দেখে মোহিত ক্রিকেট বিশ্ব। সবচেয়ে বড় কথা, গত IPL নিলামে এই প্লেয়ারকেই কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে KKR এর হয়ে ব্যাট ধরবেন তিনি। তার ঠিক আগেই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নাইট তারকার এমন পারফরমেন্স খুশির জোয়ার এনেছে KKR শিবিরেও। তবে অনেকেই মনে করছেন, বিশ্বকাপের ফাইনালে (India Vs New Zealand) এই নাইট তারকাই ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন।

    ভারতের চিন্তা বাড়াতে পারেন KKR তারকা

    এবারের বিশ্বকাপে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার কাছেই হেরেছে ভারত। তারপর জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর সেখানেও ইংল্যান্ড বাহিনীকে পরাস্ত করে টিম ইন্ডিয়া। এক কথায়, ফেভারিট হিসেবেই ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল। জিততে পারলে বিশ্বের প্রথম দল হিসেবে একটানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয়ী হিসেবে আত্মপ্রকাশ করবে গৌতম গম্ভীরের ভারত।

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল জিততে যথেষ্ট আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। তবে নিউজিল্যান্ডের একজন ব্যাটসম্যানকেই বেশি ভয় পাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। হ্যাঁ, প্রথম সেমিফাইনালের নায়ক তথা KKR তারকা ফিন অ্যালেনের শক্তিই ডড়াচ্ছে ভারতীয় বোলারদের। কেননা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে 33 বলে 100 রানের যে অপরাজিত ইনিংস অ্যালেন খেলেছিলেন নিঃসন্দেহে তা চমকে দেওয়ার মতোই। বলা চলে একাই টিকে থেকে প্রোটিয়াদের হারিয়েছিলেন তিনি।

    গৌতম গম্ভীরদের ভয়, KKR এর নতুন ওপেনার যদি শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ম্যাচের রুদ্রমূর্তি ধারণ করেন ফাইনালে। সবচেয়ে বড় কথা, ব্যাট হাতে মাঠের সবদিকে শট খেলার ক্ষমতা রয়েছে এই প্লেয়ারের। স্পিন থেকে শুরু করে ফার্স্ট বোলিং অ্যাটাক সহজেই রুখে দেন তিনি। কাজেই ফাইনালে নামার আগে নিউজিল্যান্ডের এই প্লেয়ারকে নিয়ে যথেষ্ট চিন্তায় টিম ইন্ডিয়া। কাজেই শিরোপা জিততে হলে এই প্লেয়ারের উইকেট আগে দরকার। সেটা বুঝে নিয়েই এগোতে চাইছেন গৌতম গম্ভীর।

    অবশ্যই পড়ুন: এই ৪ কারণে ফাইনালে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে তৃতীয় T20 বিশ্বকাপ জিতবে ভারত!

    উল্লেখ্য, অ্যালেনের পাশাপাশি নিউজিল্যান্ডের আরেক ওপেনার চিন্তায় রেখেছে ভারতকে। তিনিও কলকাতা নাইট রাইডার্স দলের নতুন সদস্য। হ্যাঁ, চলতি বিশ্বকাপের একেবারে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন টিম শেইফার্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচে ওপেনিং করতে নেমে 33 বলে 58 রানের যে ঝকঝকে ইনিংস তিনি খেলেছিলেন সেটাই বাড়তি চাপ দিচ্ছে টিম ইন্ডিয়াকে। এক কথায়, দুই KKR তারকা তথা নিউজিল্যান্ডের দুজন দাপুটে ওপেনারকে ফাইনালের আগে সমীহ করে চলছেন ভারতের কোচ গৌতম গম্ভীর।

  • এই ৪ কারণে ফাইনালে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে তৃতীয় T20 বিশ্বকাপ জিতবে ভারত!

    এই ৪ কারণে ফাইনালে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে তৃতীয় T20 বিশ্বকাপ জিতবে ভারত!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেমিফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে কার্যত জবাই করে ফাইনালে (India Vs New Zealand) জায়গা পাকা করেছে ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেই দল যারা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে হারানো দক্ষিণ আফ্রিকাকে বিদায় দিয়েছে। তাছাড়াও এবারের টুর্নামেন্টের সাম্প্রতিক ম্যাচগুলিতে দুর্দান্ত ছন্দে ছিল কিউই বাহিনী। কাজেই বোঝাই যাচ্ছে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড নিজেদের শক্তি প্রদর্শন করবে। তবে বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, মূলত 4 কারণে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতবে ভারত।

    এই 4 কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ভারত!

    প্রথম কারণ

    ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, জিম্বাবুয়ে সাদা দলের ক্রিকেটে যখনই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে সে বারই বিশ্বকাপ জিতেছে ভারত। সেটা 1983 র ওয়ানডে বিশ্বকাপ হোক কিংবা 2007 এর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবছর অর্থাৎ 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেও অস্ট্রেলিয়া দলকে হারিয়েছিল আফ্রিকার এই দল। ফলে, অনেকেরই আশা অতীতের পুনরাবৃত্তি হতে পারে। অর্থাৎ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে টিম ইন্ডিয়া।

    দ্বিতীয় কারণ

    2011 সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথম দল হিসেবে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে আজ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন কোনও দল নেই যারা নিজেদের ঘরের মাঠে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে, ভারতের কাছে সুযোগ রয়েছে ইতিহাস তৈরি করার। অর্থাৎ এবারের বিশ্বকাপ জিততে পারলেই প্রথম দল হিসেবে হোম গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নেবে টিম ইন্ডিয়া। অনেকেই মনে করছেন, এই ইতিহাস সৃষ্টির তাগিদেই নিউজিল্যান্ডকে হারাবেন এবং ফাইনাল জিতবেন সূর্যকুমার যাদবরা।

    তৃতীয় কারণ

    2011 সালের ওয়ানডে বিশ্বকাপে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কাকতালীয়ভাবে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি সব ম্যাচ জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, হয়তো পুরনো ধারা অব্যাহত রেখেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল হিসেবে আত্মপ্রকাশ করবে টিম ইন্ডিয়া।

    অবশ্যই পড়ুন: একসময় ছিল পাকিস্তানের অংশ! বাংলাতেই রয়েছে ভারতের শেষ স্টেশন

    চতুর্থ কারণ

    সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের খানিকটা খাপছাড়া দেখালেও পরবর্তীতে ম্যাচের গুরুত্ব বুঝে কড়া ফিল্ডিং সেট করেছিলেন অধিনায়ক সূর্য। একাধিক রিপোর্ট অনুযায়ী, টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনাল জিততে ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিং সব ক্ষেত্রেই এক চুলও জায়গা ছাড়বে না ভারত। তাছাড়াও গত দিন গুলিতে ব্যর্থ অভিষেক শর্মারও ফাইনালে ফর্মে ফেরার সম্ভাবনা খুঁজে পাচ্ছেন অনেকেই। সব মিলিয়ে বলা যেতে পারে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সংঘবদ্ধ লড়াইই জেতাতে পারে সূর্যদের।

  • T20 বিশ্বকাপে একসাথে ইতিহাস তৈরি করতে চলছে ভারত এবং নিউজিল্যান্ড

    T20 বিশ্বকাপে একসাথে ইতিহাস তৈরি করতে চলছে ভারত এবং নিউজিল্যান্ড

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে প্রথম টিম হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড (India Vs New Zealand)। গতকাল ইংল্যান্ডকে বিদায় দিয়ে মহামঞ্চে তাদের প্রতিপক্ষ হল ভারত (India National Cricket Team)। আগামী 8 মার্চ, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনাল। হ্যাঁ, এবছর ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই ফাইনালে ইতিহাস তৈরি করতে চলেছে। তাও আবার একসাথে।

    একসাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইতিহাস তৈরি করবে ভারত এবং নিউজিল্যান্ড

    প্রথমত বলে রাখি, গত 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর একটানা দ্বিতীয়বারের জন্য 20 ওভারের বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় রয়েছে ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপ জিততে পারলে পরপর দুটি বিশ্বকাপ জিতে নেবে টিম ইন্ডিয়া। সেই সূত্রে ভারতের ঝুলিতে আসবে তিন তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখ দেখবে নিউজিল্যান্ড। 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে আজ পর্যন্ত এর আগে কখনও মুখোমুখি হয়নি ভারত এবং কিউই দল।

    এক কথায়, আগামী 8 মার্চের বিশ্বকাপ ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই ইতিহাস গড়তে চলেছে। বলাই বাহুল্য, এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর ওয়ানডে চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপ ও টেস্ট ফরম্যাটের ফাইনালে ভারতের বিপক্ষে জায়গা করেছিল নিউজিল্যান্ড। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ এটাই প্রথম।

    অবশ্যই পড়ুন: ফাইনাল জিততে টোটকা, টিম ইন্ডিয়ার জন্য দুটি বড় বদল!

    উল্লেখ্য, এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। গত সুপার এইট পর্বে ভারতকে নাকানি চোবানি খাওয়ানো দক্ষিণ আফ্রিকাকেও হারিয়ে দিয়েছে তারা। ফলে বোঝাই যাচ্ছে ফাইনাল জেতাটা ভারতের পক্ষে মোটেই সহজ হবে না। এর জন্য ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন ক্ষেত্রেই ভারতকে আটঘাট বেঁধে নামতে হবে।