Tag: India

  • ‘আমেরিকা পাকিস্তানে হামলা করলে দিল্লি-মুম্বাই উড়িয়ে দেব!’ উদ্ভট দাবি প্রাক্তন পাক রাষ্ট্রদূতের

    ‘আমেরিকা পাকিস্তানে হামলা করলে দিল্লি-মুম্বাই উড়িয়ে দেব!’ উদ্ভট দাবি প্রাক্তন পাক রাষ্ট্রদূতের

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত আর পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এবার উদ্ভট মন্তব্য করে বসলেন ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিত (Abdul Basit)। এক ভাইরাল ভিডিওতে তাঁকে সরাসরি ভারতের দিল্লি এবং মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলিতে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিতে দেখা গেল (Pakistan on India)। তাঁর দাবি, যদি কখনো আমেরিকা বা ইজরায়েল পাকিস্তানের উপর আক্রমণ করে, তাহলে বদলা নিতে ভারতকেই লক্ষ্যবস্তু করা উচিত।

    ভারতকে লক্ষ্যবস্তু পাকিস্তানের

    প্রসঙ্গত, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দিল্লিতে পাকিস্তানের রাস্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আবদুল বাসিত। তবে সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। তাঁর মতে, আমেরিকা বা ইজরায়েলের মতো দূরবর্তী শত্রুদের সরাসরি আঘাত করার ক্ষমতা যদি না থাকে, তাহলে পাকিস্তানের উচিত তাদের কাছে থাকা ভারতকেই টার্গেট বা লক্ষ্যবস্তু বানানো। ভিডিওতে তাঁকে সরাসরি বলতে শোনা যায়, “আমাদের জন্য কোনও রুট ভালো হবে? ভারত।” তিনি আরও যোগ করেছেন, মূল আক্রমণকারীদের নাগাল না পেলেও ভারতের উপর হামলা করার পরিকল্পনা কখনো ত্যাগ করা উচিত নয়।

    এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে, বাসিদের এই মন্তব্য কোনও আকস্মিক ঘটনা নয়,  বরং এটি পাকিস্তানের উচ্চশিক্ষিত অভিজাত শ্রেণি এবং সেনাশাসিত ব্যবস্থার জিহাদী মানসিকতার বহিঃপ্রকাশ। গোয়েন্দা সূত্রে খবর, একজন প্রাক্তন উচ্চপদস্থ কূটনৈতিক নেতা যখন এরকম কথা বলেন তখন বুঝতে হবে যে, এটি পাক সামরিক চিন্তাধারারই অংশ। আর দিল্লি এবং মুম্বাইয়ের নাম সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করে বাসিদ আসলে ২৬/১১ এর মতো ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার স্মৃতিকেই উস্কে দিতে চাইছেন বলেই মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: পবিত্র করকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল, এবার নন্দীগ্রামে আরও বড় কাণ্ড ঘটালেন শুভেন্দু!

    বেশ কিছু বিশ্লেষকদের মতে, বাসিদ কৌশলে ভারতকে পশ্চিমী দেশগুলির সামরিক পদক্ষেপের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছেন। এমনকি তিনি বোঝাতে চাইছেন যে, বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর উপর কোনও আক্রমণ হলে পাকিস্তান তার শোধ ভারতের উপরেই তুলবে। এটি মূলত দক্ষিণ এশিয়ার শান্ত পরিস্থিতিকে আরও অশান্ত করার প্রচেষ্টা। এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি বাসিদের এহেন মন্তব্যকে হুমকির অংশ হিসেবেই দেখছে। আর শিক্ষিত আর হাই প্রোফাইল ব্যক্তিত্বদের নিয়ে এই ধরনের উগ্র মন্তব্য যে সাধারণ মানুষকে ছায়াযুদ্ধের জন্য প্রস্তুত করানো হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

  • মহম্মদ শামির জন্য চিরতরে বন্ধ ভারতীয় দলের দরজা? বড় সিদ্ধান্ত BCCI-র

    মহম্মদ শামির জন্য চিরতরে বন্ধ ভারতীয় দলের দরজা? বড় সিদ্ধান্ত BCCI-র

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাদা বলের ক্রিকেটে দুরন্ত ছন্দে ভারত (India)। টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার 2027 এক দিনের বিশ্বকাপকে পাখির চোখ করেছে টিম ইন্ডিয়া। এই আসরে এবার জিততেই হবে গৌতম গম্ভীরের দলকে। সেই লক্ষ্য নিয়েই একটু একটু করে এগোচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এ বছর, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর সেই প্রতিযোগিতা শুরুর বহু আগে ইতিমধ্যেই নাকি 20 জন ভারতীয় প্লেয়ারের নাম বেছে নিয়েছে BCCI। সেই তালিকায় আছেন মহম্মদ শামি (Mohammed Shami)?

    ভারতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে শামির জন্য?

    2003 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলেও রানার্স আপ হয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। এক কথায়, তীরে এসে তরী ডুবেছিল টিম ইন্ডিয়ার। তবে এ বছর তেমনটা হলে চলবে না। এই এক বিশ্বকাপের উপর ভারতের অনেক কিছু নির্ভর করছে। একাধিক সূত্র মারফত খবর, একদিনের বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই নাকি 20 জন প্লেয়ারকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেই তালিকায় নাম নেই অভিজ্ঞ পেসার মহম্মদ শামির।

    বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে সুযোগ থাকলেও শামিকে ডেকে পাঠায়নি টিম ম্যানেজমেন্ট। একাধিক ক্ষেত্রে অভিজ্ঞ পেসারের শূন্যতায় ভুগলেও এই খেলোয়াড়কে নিয়ে কোনও রকম আশানুরূপ সিদ্ধান্ত নেয়নি বোর্ড। অনেকেই মনে করেছিলেন, হয়তো একদিনের বিশ্বকাপে সুযোগ হবে এই খেলোয়াড়ের। তবে সূত্রের যা খবর, এবার সেটাও হচ্ছে না। আর তারপরই প্রশ্ন উঠছে তাহলে কি ভারতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে শামির জন্য? অনেকেই মনে করছেন, আসন্ন বিশ্বকাপের সুযোগ না হলে শামিকে আর ভারতীয় দলে দেখার কোনও সুযোগ নেই।

    অবশ্যই পড়ুন: ২৫০ কিমি গতিতে ছুটবে স্বদেশী বুলেট ট্রেন, ১৬টি হাই-স্পিড ট্রেন সেটের অর্ডার

    ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, শিব সুন্দর দাস থেকে শুরু করে আর পি সিং, প্রজ্ঞান ওঝা, অজয় রাত্রারা বোর্ডের নির্বাচন কমিটিতে রয়েছেন। বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক নির্বাচককে একটি করে ম্যাচে অন্তত মাঠে থেকে পর্যবেক্ষণ করতে হবে খেলা। তবে বোর্ড বিশ্বকাপের জন্য যাদের দিকে নজর রাখছে সেই তালিকায় জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিংরা থাকলেও নেই শামি। এই মুহূর্তে চোটে থাকা হর্ষিত রানাকেও গুরুত্ব দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

  • IPL শেষ হলেই এই দেশের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া, প্রকাশ্যে সূচি

    IPL শেষ হলেই এই দেশের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া, প্রকাশ্যে সূচি

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। আগামী 28 তারিখ থেকেই শুরু হচ্ছে বহু অপেক্ষিত এই টুর্নামেন্ট। আর তার আগেই প্রকাশ্যে এল সূর্যকুমার যাদবদের নয়া টি-টোয়েন্টি সিরিজের সূচি (India Vs Ireland)। আসন্ন জুলাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে যাবে ভারত। তার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। দু’দলের ক্রিকেট বোর্ডের তরফেই ইতিমধ্যে সেই সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে।

    কবে কবে মাঠে নামছে ভারত?

    ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইরিশ ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী, এবছর আগামী 26 এবং 28 জুন আয়ারল্যান্ড ব্রিগেডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই দুই ম্যাচই গড়াবে আয়ারল্যান্ডের বেলফাস্টে। বলাই বাহুল্য, এবছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই দুই ম্যাচ খেলার সাথে সাথেই একপ্রকার ইতিহাস তৈরি করবে টিম ইন্ডিয়া। কেননা 19 বছর পেরিয়ে ফের আয়ারল্যান্ডের এই মাঠে নামছে মেন ইন ব্লু।

    2026 এ ব্যস্তসূচি টিম ইন্ডিয়ার

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি সারছেন ভারতীয় দলের প্লেয়াররা। সেই আসর শেষ হলেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। এছাড়াও পরপর আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সিরিজ রয়েছে ভারতের। ফলে বোঝাই যাচ্ছে এবছর যথেষ্ট ব্যস্ত টিম ইন্ডিয়ার প্লেয়াররা। যদিও 2026 এ একদিনের ফরম্যাটে বিশেষ নজর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর প্রধান কারণ সামনেই ওয়ানডে বিশ্বকাপ।

    অবশ্যই পড়ুন: ফের ভারতে আসছেন মেসি, আসবেন কলকাতাতেও? টিকিট মিলবে Bookmyshow থেকেই

    উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই আগামী জুলাই মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে পহেলা জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত এবং ইংল্যান্ড। এরপর 14 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজও রয়েছে।

  • মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কমতে চলেছে জীবনদায়ী এই দুই ওষুধের দাম

    মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কমতে চলেছে জীবনদায়ী এই দুই ওষুধের দাম

    সহেলি মিত্র, কলকাতাঃ এই মুদ্রাস্ফীতির বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। সেখানে অনেকের কাছে ওষুধ কেনা বিশাল ব্যাপার। তবে আর চিন্তা নয়, কারণ বেশ কিছু ওষুধের দাম (Medicine Price) এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে বলে খবর। ডেনমার্কের প্রথম সারির ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভো নরডিস্কের ‘সেমাগ্লুটাইড’ নামক লবণের পেটেন্টের মেয়াদ এই সপ্তাহে শেষ হয়ে যাবে। আর পেটেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগামী দিনে বহু ওষুধের দাম বিরাটভাবে কমতে পারে বলে মনে করা হচ্ছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    দাম কমবে জীবনদায়ী ওষুধের?

    সংস্থাটি এই লবণ ব্যবহার করে ওজন কমানোর ওষুধ ‘ওজেম্পিক’ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ ‘ভেগোভি’ তৈরি করে। পেটেন্টের কারণে, উভয় ওষুধের দামই খুব বেশি। তবে, পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার পর, অন্যান্য সংস্থাগুলি সেমাগ্লুটাইড ব্যবহার করে জেনেরিক ওজন কমানোর এবং ডায়াবেটিসের ওষুধ তৈরি করতে পারবে। এতে সাধারণ মানুষের জন্য ওষুধ আরও সহজলভ্য হবে বলে খবর।

    বর্তমানে, নোভো নরডিস্কের ওজন কমানোর ওষুধ ওজেম্পিকের মাসিক খরচ প্রায় ৮,০০০ থেকে ১১,০০০ টাকা। ডায়াবেটিসের ওষুধ ভেগাভির মাসিক খরচ ১৬,৪০০ টাকা পর্যন্ত। এই দামের জেরে ওষুধ কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে যায় আমজনতার। যদিও এখন ওষুধ বাজার বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন যে জেনেরিক ওষুধ প্রায় ৬০% সস্তা হবে। প্রাথমিকভাবে, জেনেরিক ওষুধের মাসিক খরচ ৩,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে হতে পারে। কিন্তু যে হারে ওষুধ কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতা বাড়ছে সেখানে এই দাম আরও কমে ১,৫০০ থেকে ২,৫০০ টাকায় নেমে আসতে পারে বলে খবর।

    উপকৃত হবেন সাধারণ মানুষ

    এক রিপোর্ট অনুযায়ী, চিনের পর ডায়াবেটিস রোগীর সংখ্যায় ভারত দ্বিতীয় স্থানে। ২০৫০ সালের মধ্যে ভারতে ৪৪ কোটিরও বেশি মানুষ আরও মোটা হতে পারেন বলে আশঙ্কা। ওষুধ কোম্পানিগুলোর অনুমান অনুযায়ী, ভারতের স্থূলতা-বিরোধী ওষুধের বাজার বর্তমানে প্রায় ১৫ বিলিয়ন রুপি থেকে বেড়ে ২০৩০ সালের মধ্যে ৮০ বিলিয়ন রুপিতে পৌঁছাতে পারে। সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজলভ্য হওয়ায়, এখন নিম্ন ও মধ্য-আয়ের রোগীরাও বৈজ্ঞানিকভাবে তৈরি ওজন কমানোর চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগটি ভারতের জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

  • সন্ত্রাসী কার্যকলাপে শীর্ষে পাকিস্তান! ভারত, বাংলাদেশ কোথায়? প্রকাশ্যে রিপোর্ট

    সন্ত্রাসী কার্যকলাপে শীর্ষে পাকিস্তান! ভারত, বাংলাদেশ কোথায়? প্রকাশ্যে রিপোর্ট

    সৌভিক মুখার্জী, কলকাতা: সন্ত্রাসের দেশের কথা উঠতেই প্রথমে কোন দেশটির কথা মাথায় আসে? নিশ্চয়ই পাকিস্তান (Pakistan)! হ্যাঁ, প্রতিবেশী পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এই তকমাকে যেন আরও সত্যি করল। সম্প্রতি ‘ইনস্টিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিস’ গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৬ (Global Terrorism Index 2026) এর রিপোর্ট প্রকাশ করেছে। আর সেখানেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, সারা বিশ্বের মধ্যে সন্ত্রাসবাদের প্রভাবে সবথেকে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে পাকিস্তান। কিন্তু সেই তালিকায় ভারত, বাংলাদেশের অবস্থান কোথায়? জানুন।

    রেকর্ড ভাঙা সন্ত্রাসবাদ পাকিস্তানে

    প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত এক দশকের মধ্যে ২০২৫ সালটা ছিল পাকিস্তানের ইতিহাসের সবথেকে রক্তক্ষয়ী বছর। কারণ, পশ্চিম এশিয়ার বুরকিনা ফাসোকে পেছনে ফেলে পাকিস্তান এখন বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী দেশ। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৫ সালে পাকিস্তানে মোট ১০৪৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। আর সেক্ষেত্রে মোট ১১৩৯ জনের প্রাণহানি হয়েছে। সবথেকে বড় ব্যাপার, ২০২০ সালের তুলনায় ২০২৫ সালে পাকিস্তানের জঙ্গি তৎপরতা প্রায় ৬ গুণ বেড়েছে। আর এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে। তাদের হামলা এক বছরে প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বালুচ লিবারেশন আর্মিও পাকিস্তানে যথেষ্ট সন্ত্রাসবাদী কার্যকলাপ বিস্তার করেছে, যা এই রেকর্ডকে আরও বাড়িয়েছে।

    তবে হ্যাঁ, পাকিস্তানের ঠিক বিপরীত চিত্র ভারতে। কারণ, ওই রিপোর্টে ভারতের অবস্থান বর্তমানে ১৩ নম্বরে এবং ভারতের স্কোর ৬.৪২৮। রিপোর্টে ভারতের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। জানা যাচ্ছে, ২০২৫ সালে ভারতে সন্ত্রাসবাদের ঘটনা আগের বছরের তুলনায় প্রায় ৪৩ শতাংশ তলানিতে ঠেকেছে। আর গত এক দশকে ভারতের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী করা হয়েছে যে, বড়সড় কোনও নাশকতামূলক চক্র বিস্তার লাভ করতে পারেনি। এমনকি রিপোর্টে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির সন্ত্রাস মোকাবিলার চিত্র তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে ২০২৫ সালে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ১০০ শতাংশ হ্রাস পেয়েছে। আর নেপালে গত তিন বছরে কোনও রকম বড় জঙ্গি হামলার খবর পাওয়া যায়নি। পাশাপাশি আফগানিস্তানের তালিবান ক্ষমতায় আসার পর সেখানে হামলার সংখ্যা অনেকটাই কমেছে। বিশ্ব র‍্যাকিং-এ আফগানিস্তান এখন ১১ নম্বরে।

    আরও পড়ুন: লিটারে ২ টাকা বাড়ল পেট্রোলের দাম! আজ থেকেই কার্যকর নয়া রেট

    তবে ওই রিপোর্টে সতর্ক করা হয়েছে যে, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে যে চলমান সামরিক উত্তেজনা, তার জন্য বহু মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। আর সীমান্ত নিরাপত্তা এবং টিটিপির মতো সংগঠনের বিস্তার রোধ না করতে পারলে দক্ষিণ এশিয়ায় এই পরিস্থিতি আগামী দিনে ভয়াবহ রূপ নিতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান আর আফগানিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে।

  • কমবে ১০ ঘণ্টা সময়, খুব শীঘ্রই চালু হবে ভারতের প্রথম ৮ লেনের টানেল

    কমবে ১০ ঘণ্টা সময়, খুব শীঘ্রই চালু হবে ভারতের প্রথম ৮ লেনের টানেল

    সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কিছুটা অপেক্ষা, তারপরেই সর্বসাধারণের জন্য খুলে যাবে ভারতের প্রথম ৮ লেনের টানেল (India’s first 8-lane tunnel)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই টানেলটি মুকুন্দ্রা হিলস টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গেছে, যেখানে বন্যপ্রাণী রক্ষার জন্য একটি ভূগর্ভস্থ টানেল নির্মাণ করা হয়েছে। টানেলটিতে দুটি টিউব রয়েছে, প্রতিটিতে চারটি করে লেন, মোট আটটি লেন। নির্মাণকাজের সময় বন্যপ্রাণীদের যাতে কোনওরকম সমস্যা না হয় সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছিল। যে কারণে প্রজেক্টের কাজ শেষ হতে অনেকটাই সময় লেগেছিল।

    ভারতে তৈরি হচ্ছে প্রথম ৮ লেনের টানেল

    রিপোর্ট অনুযায়ী, টানেলের উপরে একটি প্রাকৃতিক বনভূমি থাকবে। মোট ১৩৮০-১৪০০ কিলোমিটার টানেলটি দিল্লি থেকে শুরু হয়ে গুরুগ্রাম, আলওয়ার, জয়পুর, আজমির, কোটা, চিতোরগড়, উদয়পুর, রতলাম, ইন্দোর, উজ্জয়িন, ভাদোদরা, আহমেদাবাদ ও সুরাট হয়ে মুম্বাই পর্যন্ত গেছে। এর বেশ কিছু অংশ ইতিমধ্যেই চালু হয়েছে। ভাদোদরা পর্যন্ত অংশটি চালু রয়েছে। পরে পুরোপুরি টানেলটি চালু হলে কোটার কাছে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ আঁকাবাঁকা ও যানজটপূর্ণ রাস্তার চাপ কমবে।

    কমবে যাত্রার সময়

    গুরুগ্রাম থেকে ভাদোদারা যেতে বর্তমানে সময় লাগে ২০-২২ ঘণ্টা। কিন্তু পরবর্তীকাল তা কমে ১০-১২ ঘণ্টা হবে। ২০২৬ সালের জুনের মধ্যে পুরো এক্সপ্রেসওয়েটি মুম্বাই পর্যন্ত চালু হওয়ার কথা। এটি হলে গুরুগ্রাম-মুম্বাই যাত্রার সময় ২৪ ঘণ্টা থেকে কমে ১২ ঘণ্টা হবে। যানবাহনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিমি গতিতে চলতে পারবে, ফলে সময় ও জ্বালানি সাশ্রয় হবে। NHAI-এর মতে, এক্সপ্রেসওয়েটি দিয়ে বর্তমানে প্রতিদিন ২৫,০০০-৩০,০০০ যানবাহন চলাচল করে এবং টানেলটির কাজ শেষ হলে এই সংখ্যা আরও বাড়বে। মিডিয়ানটি ২১ মিটার চওড়া, ফলে প্রয়োজনে লেন সম্প্রসারণ করা সহজ হবে।

    আরও পড়ুনঃ ডবল ঘূর্ণাবর্তের প্রভাব! শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

    এই প্রকল্পটি হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং গুজরাটের উন্নয়নকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। রণথম্ভোর, মুকুন্দ্রা এবং অন্যান্য অঞ্চলের মতো পর্যটন কেন্দ্রগুলিতে যাতায়াত আরও সহজ হবে। বর্তমানে, টানেলটির চূড়ান্ত পরিদর্শন চলছে এবং শীঘ্রই পরীক্ষামূলক চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। এটি চালু হয়ে গেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

  • অধিনায়ক সূর্য বা শুভমন নয়, টিম ইন্ডিয়ার এই দুই প্লেয়ারের বেতন বাড়াবে BCCI!

    অধিনায়ক সূর্য বা শুভমন নয়, টিম ইন্ডিয়ার এই দুই প্লেয়ারের বেতন বাড়াবে BCCI!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল হয়েছে ভারত (India)। দলের সেই সফলতার নেপথ্যে রয়েছেন একাধিক উজ্জ্বল মুখ। তবে সেই তালিকায় সবচেয়ে এগিয়ে জসপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেল। নকআউট পর্বে এই দুই প্লেয়ারের জোরেই কামাল দেখিয়েছে টিম ইন্ডিয়া। সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠার সময় হোক কিংবা মহামঞ্চে, সব ক্ষেত্রেই এই দুই প্লেয়ার ভারতের জন্য ত্রাতা হয়ে উঠেছিলেন। এবার শোনা যাচ্ছে, তাঁদের বেতনই বাড়াতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI Salary Hike)।

    বেতন বাড়ছে দুই ভারতীয় তারকার?

    ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে ছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও এ মরসুমের জন্য সেই ক্যাটাগরিটাই তুলে দিয়েছে BCCI। বদলে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরি হয়েছে A। সেখানেই রয়েছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার বুমরাহ সহ রবীন্দ্র জাদেজা এবং শুভমন গিল। আগে সাধারণত এই বিভাগের প্লেয়াররা 5 কোটি টাকা বেতন পেতেন। তবে সেই বেতন বুমরাহকে দেওয়ার ক্ষেত্রে তৈরি হয়েছে সমস্যা।

    ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র বলছে, আগে যেহেতু জসপ্রীত 7 কোটি টাকা বেতন পেতেন তাই নতুন করে তাঁর বেতনে কাটছাঁট করতে চাইছে না বোর্ড। শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বেতন বরং আরও বাড়িয়ে দিতে চাইছে ভারতে ক্রিকেটের নিয়ামক সংস্থাটি। বোর্ড চিন্তা ভাবনা করছে কীভাবে বুমরাহকে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়ে। মূলত সে কারণেই আশা করা যাচ্ছে, এবার হয়তো বেতন বাড়লেও বাড়তে পারে টিম ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ বোলারের।

    অবশ্যই পড়ুন: উড়ে উড়ে একদিনেই পৌঁছে যাবে আপনার পার্সেল! পরিষেবা শুরু ইন্ডিয়া পোস্টের

    এখানেই শেষ নয়, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির C ক্যাটাগরিতে থাকা অক্ষর প্যাটেলের বেতনও নাকি বাড়াতে পারে বোর্ড। আগের চুক্তি অনুযায়ী এই বিভাগে থাকা প্লেয়াররা বেতন হিসেবে 1 কোটি টাকা পেতেন। তবে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক তথা অক্ষরের মতো একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের এই বিভাগে থাকাটা একেবারেই মানানসই নয় বলেই মনে করছে বোর্ড। ফলে সূত্রের দাবি যদি সত্যি হয় সে ক্ষেত্রে, তাঁকে উপরের ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হতে পারে। এর ফলে বাড়তে পারে অক্ষরের বেতন।

  • T20 বিশ্বকাপ শেষ হতেই ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কবে ম্যাচ?

    T20 বিশ্বকাপ শেষ হতেই ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কবে ম্যাচ?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই ফের মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান (India Vs Pakistan)। না এখনই নয়, পাঁচ মাস পর ফের একে অপরের মুখ দেখবে এশিয়ার এই দুই চির প্রতিদ্বন্দ্বী। তবে ক্রিকেটের ময়দানে নয় বরং হকি বিশ্বকাপে (Men’s FIH Hockey World Cup) একে অপরের বিরুদ্ধে খেলবে এই দুই দেশ। আসলে হকি বিশ্বকাপের একই গ্রুপে পড়েছে ভারত এবং পাকিস্তান দল। তাই নতুন করে আবারও মুখদর্শন হবে দু দেশের প্লেয়ারদের।

    কবে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ?

    এবছর মহিলা এবং পুরুষ উভয় দলেরই হকি বিশ্বকাপ রয়েছে। আগামী 14 থেকে 30 আগস্ট পর্যন্ত চলবে সেই বিশ্বকাপ। জানা যাচ্ছে, এই হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে। মহিলা এবং পুরুষ উভয়-বিভাগেই অংশগ্রহণ করবে ভারত। এই প্রতিযোগিতার পুরুষদের বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে জায়গা পেয়েছে।

    বলাই বাহুল্য, ভারত এবং পাকিস্তানের গ্রুপে জায়গা করেছে ইংল্যান্ড এবং ওয়েলেস। অন্যদিকে মহিলাদের বিশ্বকাপে চিন, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সাথে একই গ্রুপে রয়েছে ভারত। দুঃখের বিষয় এবছর পাকিস্তানের মহিলা দল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই তাঁদের প্রশ্নই উঠছে না। বলে রাখি, গ্রুপ বিভাজন হয়ে গেলেও হকি বিশ্বকাপের চূড়ান্ত সূচি এখনও প্রকাশ্যে আসেনি। আশা করা হচ্ছে খুব শীঘ্রই প্রকাশ করা হবে সেই সূচি।

    অবশ্যই পড়ুন: উড়ে উড়ে একদিনেই পৌঁছে যাবে আপনার পার্সেল! পরিষেবা শুরু ইন্ডিয়া পোস্টের

    প্রসঙ্গত, চূড়ান্ত সূচি প্রকাশ করা হলেই জানা যাবে ভারত এবং পাকিস্তানের ম্যাচের তারিখ। তবে আপাতত জানিয়ে রাখি, ভারত এবং পাকিস্তান এই মুহূর্তে পুল ডি তে রয়েছে। অন্যদিকে মহিলা হকি বিশ্বকাপেও পুল ডিতেই জায়গা পেয়েছে ভারতীয় দল। জানিয়ে রাখা প্রয়োজন, হকি বিশ্বকাপ বেলজিয়াম এবং নেদারল্যান্ডস দুই দেশে অনুষ্ঠিত হলেও ভারতের মহিলা এবং পুরুষ উভয় দলই নেদারল্যান্ডসেই তাদের সব ম্যাচ খেলবে।

  • গম্ভীরের পর টিম ইন্ডিয়ার প্রধান কোচ হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? বড় খবর

    গম্ভীরের পর টিম ইন্ডিয়ার প্রধান কোচ হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? বড় খবর

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 এর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ভারত (Indian Cricket Team)। এই সাফল্যটা এসেছে প্রধান কোচ গৌতম গম্ভীরের হাত ধরেই। এ নিয়ে গম্ভীরের কোচিংয়ে শেষ দুই বছরে তিন তিনটি খেতাব জিতেছে ভারত। ICC চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু করে এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপটাও জেতাই লক্ষ্য গৌতম বাবুর। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে গম্ভীরের। এদিকে 2028 এ গ্রীষ্মকালীন অলিম্পিক। কাজেই গম্ভীরের চুক্তির মেয়াদ বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত গম্ভীর ভারতীয় দলের কোচের পদ ছাড়লে কে হবেন পরবর্তী কোচ? উঠে আসছে খোদ মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম।

    টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হচ্ছেন মাহি?

    ভারতীয় দলের কোচ হিসেবে মহেন্দ্র সিং ধোনিকেই দেখতে চাইছেন বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর। সেটাই কলকাতায় এসে এক স্পোর্টস ওয়েবসাইটের কনক্লেভে বুঝিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর। ওই ইভেন্টে হাজির হয়ে গৌতম গম্ভীর বলেছিলেন, কোচের ভূমিকায় তিনি পরবর্তীতে মহেন্দ্র সিং ধোনিকেই দেখতে চান।

    বলাই বাহুল্য, ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই Instagram এ ভারতীয় দলের একটি ছবি পোস্ট করে ধোনি লিখেছিলেন, “আহমেদাবাদে তৈরি হল ইতিহাস। দল, সাপোর্ট স্টাফ এবং বিশ্বব্যাপী ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক ভক্তকে আমার অনেক অভিনন্দন। সকলকে খেলতে দেখে খুব ভাল লাগছে। কোচ সাহেব আপনার মুখে হাসিটা দারুণ মানায়। হাসির সাথে সাথে তীব্রতার এক ঘাতক মিশ্রণ ধরা পড়েছে। খুব ভাল লাগছে। বন্ধুরা উপভোগ করুন।” মাহির সেই পোস্টে কমেন্ট করেছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গম্ভীরও।

     

    অবশ্যই পড়ুন: আজ পর্যন্ত গড়ায়নি ট্রেনের চাকা, দেশের সেই রাজ্যেই রেলপথ তৈরিতে মিলল বিরাট সাফল্য

    সম্প্রতি সেই ইনস্টা পোস্টের প্রসঙ্গ তুলে গৌতম গম্ভীরকে বলতে শোনা গিয়েছিল, “ধোনি বিশ্বকাপের ফাইনাল দেখতে এসেছিল। এটা দেখে ভাল লেগেছে। সে আমায় হাসতে বলেছে। এটাও ভাল লাগে। আশা করছি একদিন ধোনি আমার জায়গায় থাকবে এবং আমি ওর জায়গায়। সেদিন আমিও ওর মতো কিছু লিখতে পারবো।। আর ধোনি তখন ডাগআউট থেকে হাসবে।” কোচের এই এক বক্তব্যের পরই অনেকেই ধরে নিয়েছেন, টিম ইন্ডিয়ার পরবর্তী প্রধান কোচ হবেন মাহি। যদিও এ নিয়ে কোনও ইঙ্গিত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে মেলেনি।

  • হরমুজে ভারতীয় জাহাজকে ছাড় কেন? ইরানের সিদ্ধান্ত গর্বিত করবে ভারতীয়দের

    হরমুজে ভারতীয় জাহাজকে ছাড় কেন? ইরানের সিদ্ধান্ত গর্বিত করবে ভারতীয়দের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুদ্ধের আবহে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। ভারতও সেই তালিকার বাইরে নয়। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও মিলেছে স্বস্তির খবর। ইতিমধ্যেই ইরানের (Iran) অনুমোদনের পর বিপুল অপরিশোধিত তেল নিয়ে দেশে ফিরেছে দুটি জাহাজ। এছাড়াও হাজার হাজার টন LPG নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী (Strait of Hormuz) পেরিয়ে ভারতে এসেছে শিবালিক কার্গো। এমতাবস্থায় অনেকেরই প্রশ্ন, ঠিক কোন কারণে বা কীসের বিনিময়ে ভারতের জাহাজকে ছাড়পত্র দিল তেহরান?

    কারণ ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রী

    আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। আর তারপরই একেবারে পাগলের মতো প্রত্যাঘাত করতে শুরু করে তেহরান। এরই মাঝে হরমুজ প্রণালীতে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে ইরানের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, অনুমতি ছাড়া যদি কেউ এই হরমুজ দিয়ে জ্বালানি নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে জাহাজে আগুন ধরিয়ে দেওয়া হবে। যদিও এমন হুমকির পর ভারত সহ একাধিক দেশকে এই অংশ দিয়ে জ্বালানি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। আর তারপরই প্রশ্ন উঠছে, ভারতের জাহাজকে ছাড়পত্র দেওয়ার জন্য কি ইরানের সাথে কোনও চুক্তি হয়েছে?

    এমন প্রশ্নের উত্তরে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর একেবারে খোলাখুলি জানিয়েছেন, ভারত এবং ইরানের মধ্যে এখনও পর্যন্ত নতুন কোনও চুক্তি হয়নি। তবে তেহরানের সাথে আলোচনায় ইতিবাচক ফল মিলেছে। এখনও তাদের সাথে আলোচনা চালাচ্ছে দিল্লি।” বিদেশ মন্ত্রীর কথায়, “দিল্লি এবং তেহরানের মধ্যে লেনদেনের এক দীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসকেই পাথেও করেই আলোচনা হয়েছে আমাদের। তবে জ্বালানি নিয়ে আসার জন্য কোনও বিনিময় চুক্তি হয়নি।” ইরানের এই সিদ্ধান্ত যে প্রতিটা ভারতবাসীর কাছে গর্ব, সে আর বলার অপেক্ষা রাখে না।

    ভারত এবং ইরানের বহু পুরনো সম্পর্ককে কাজে লাগিয়েই হরমুজ প্রণালী পেরিয়ে নিরাপদে দেশে ফিরছে একের পর এক জাহাজ। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, “ইরানে যে হামলা চলছে তা সত্যিই আমাদের জন্য দুর্ভাগ্যজনক।” হরমুজ দিয়ে ভারতের জাহাজ পারাপার করছে এমন বিষয়ে কথা বলতে গিয়ে দেশের বিদেশ মন্ত্রী জানান, “এটা তো সবে শুরু। ওখানে আমাদের অনেক জাহাজ এখনও আটকে রয়েছে। এক কথায় আলোচনা চলবে।” সবমিলিয়ে, নরেন্দ্র মোদি সরকারের কূটনৈতিক পদক্ষেপে ইরানের মন যে কিছুটা গলেছে সেটা বলাই যায়।

     

    অবশ্যই পড়ুন: শিয়ালদার তিন রুটে EMU পরিষেবা সম্প্রসারণ, যাত্রীদের স্বার্থে বড় উদ্যোগ রেলের

    উল্লেখ্য, সম্প্রতি হরমুজ দিয়ে জ্বালানি নিয়ে আসার সময় থাইল্যান্ডের একটি কার্গোতে জোরালো হামলা চালায় ইরান। তাছাড়াও হামলা চালানো হয় আমেরিকার জাহাজেও। এরই মধ্যে কয়েকটি সূত্র দাবি করেছে, আমেরিকা, ইজরায়েল এবং তাদের মিত্র দেশগুলি ছাড়া বিশ্বের বাকি দেশ হরমুজ দিয়ে জ্বালানি আদান প্রদান করতে পারবে।