Tag: Howrah railway station

  • হাওড়া-শিয়ালদা থেকে ১৮টি স্পেশাল ট্রেন চালাবে রেল, দেখুন রুট ও সময়সূচি

    হাওড়া-শিয়ালদা থেকে ১৮টি স্পেশাল ট্রেন চালাবে রেল, দেখুন রুট ও সময়সূচি

    সহেলি মিত্র, কলকাতা: বাংলার রেল যাত্রীদের জন্য রইল দুর্দান্ত সুখবর। এবার হাওড়া এবং শিয়ালদা থেকে মোট ১৮টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway Zone)। এশিয়ার অন্যতম বড় দুই স্টেশন হাওড়া এবং শিয়ালদা থেকে আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন রুটে বহু ট্রেন চালানো হবে বলে খবর। রেলের তরফে জানানো হয়েছে এই ১৮টি  ট্রেন অসংরক্ষিত হবে। সবথেকে বড় কথা, রেলের সিদ্ধান্তের কারণে মালদহ টাউন, আসানসোল, দুর্গাপুরের মানুষ উপকৃত হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন রুটে এবং কোন সময়ে বিশেষ ট্রেন চালাবে রেল।

    ১৮টি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

    রেলের তরফে জানানো হয়েছে, বরাকর-হাওড়া, আসানসোল-হাওড়া, দুর্গাপুর হাওড়া, সিউড়ি-হাওড়া,  মালদা টাউন হাওড়া, নিউ ফারাক্কা হাওড়া,  মুরারাই হাওড়া, কাটোয়া হাওড়া, পলাশী শিয়ালদা, কাকদ্বীপ শিয়ালদা, বসিরহাট শিয়ালদা, রানাঘাট শিয়ালদা, বনগাঁ শিয়ালদা, ক্যানিং শিয়ালদা, লালগোলা শিয়ালদা (২টি), গেদে শিয়ালদা এবং শান্তিপুর শিয়ালদা রুটে বিশেষ ট্রেনগুলি চালানো হবে।

    রইল সময়সূচি

    এবার আসা যাক ট্রেনগুলির সময়সূচি সম্পর্কে।

    ১) ট্রেন নম্বর ০৩৫৪০ বরাকর – হাওড়া স্পেশাল ১৩ মার্চ বরাকর থেকে রাত ২০:৫৫ মিনিটে ছেড়ে পরের দিন ০২:৪৫ মিনিটে হাওড়া পৌঁছবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৫৩৯ হাওড়া – বরাকর স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে ২০:৫০ মিনিটে ছেড়ে পরের দিন ০৩:০০ মিনিটে বরাকর পৌঁছবে।

    ২) ট্রেন নম্বর ০৩৫৪২ আসানসোল – হাওড়া স্পেশাল আগামী ১৩ মার্চ আসানসোল থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৫৫ টায় হাওড়া পৌঁছবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৫৪১ হাওড়া – আসানসোল স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৩০ টায় আসানসোল পৌঁছবে।

    ৩) ০৩৫৪৪ দুর্গাপুর – হাওড়া স্পেশাল ১৩ মার্চ দুর্গাপুর থেকে রাত ৯:৫৫ মিনিটে ছেড়ে পরের দিন ০৩:১৫ মিনিটে হাওড়া পৌঁছবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৫৪৩ হাওড়া – দুর্গাপুর স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:৩০ মিনিটে দুর্গাপুর পৌঁছবে।

    ৪) ট্রেন নম্বর ০৩৫৪৬ সিউড়ি – হাওড়া স্পেশাল ১৩ মার্চ সিউড়ি থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৪:৫০ টায় হাওড়া পৌঁছাবে এবং ট্রেন নম্বর ০৩৫৪৫ হাওড়া – সিউড়ি স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে সন্ধ্যা ৭:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৩০ টায় সিউড়ি পৌঁছাবে।

    ৫) ট্রেন নম্বর ০৩৪২০ মালদা টাউন – হাওড়া স্পেশাল ১৩ মার্চ মালদা টাউন থেকে রাত ৯:১০ টায় ছেড়ে পরের দিন ০৫:১০ টায় হাওড়া পৌঁছাবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৪১৯ হাওড়া – মালদা টাউন স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে সন্ধ্যা ৭:৫৫ টায় ছেড়ে পরের দিন ০৩:৫৫ টায় মালদা টাউন পৌঁছাবে।

    ৬) ট্রেন নম্বর ০৩৪২২ নিউ ফারাক্কা – হাওড়া স্পেশাল ১৩ মার্চ নিউ ফারাক্কা থেকে রাত ৯:০০ টায় ছেড়ে পরের দিন ০৪:৩০ টায় হাওড়া পৌঁছাবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩৪২১ হাওড়া – নিউ ফারাক্কা স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে রাত ৯:২০ টায় ছেড়ে পরের দিন ০৫:০০ টায় নিউ ফারাক্কা পৌঁছবে।

    ৭) ট্রেন নম্বর ০৩০২০ মুরারাই – হাওড়া স্পেশাল ১৩ মার্চ মুরারাই থেকে রাত ৯:০০ টায় ছেড়ে পরের দিন ০২:০০ টায় হাওড়া পৌঁছাবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩০১৯ হাওড়া – মুরারাই স্পেশাল ১৪ মার্চ হাওড়া থেকে রাত ৮:৩৫ টায় ছেড়ে পরের দিন ০৩:৩৫ টায় মুরারাই পৌঁছবে।

    ৮) ০৩০২২ কাটোয়া – হাওড়া স্পেশাল আগামী ১৪ মার্চ কাটোয়া থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে ১০:২০ টায় হাওড়া পৌঁছবে এবং ফিরতি পথে ০৩০২১ হাওড়া – কাটোয়া স্পেশাল একই দিনে হাওড়া থেকে সন্ধ্যা ৬:৪৫ টায় ছেড়ে একই দিনে রাত ৯:৪৫ টায় কাটোয়া পৌঁছবে।

    ৯) ট্রেন নম্বর ০৩১২০ পলাশী – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে ১১:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ফিরতি পথে ০৩১১৯ শিয়ালদহ – পলাশী স্পেশাল সেদিনই শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:৩০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় পলাশী পৌঁছবে।

    ১০) ট্রেন নম্বর ০৩১২১ কাকদ্বীপ – শিয়ালদহ স্পেশাল আগামী ১৪ মার্চ কাকদ্বীপ থেকে সকাল ৭:৫০ মিনিটে ছেড়ে একই দিনে ১০:৩০ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে এবং ০৩১২২ শিয়ালদহ – কাকদ্বীপ স্পেশাল  শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭:০০ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:৪৫ মিনিটে কাকদ্বীপে পৌঁছাবে।

    আরও পড়ুন: IPL শুরুর আগেই বড় ক্ষতি হয়ে গেল KKR তারকার!

    ১১) ট্রেন নম্বর ০৩১২৪ বসিরহাট – শিয়ালদহ স্পেশাল আগামী ১৪ মার্চ বসিরহাট থেকে সকাল ৭:০০ টায় ছেড়ে একই দিনে ১০:১৫ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১২৩ শিয়ালদহ – বসিরহাট স্পেশাল একই দিনে শিয়ালদহ থেকে রাত ৯:০০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় বসিরহাট পৌঁছাবে।

    ১২)  ০৩১৪৩ ক্যানিং – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ ক্যানিং থেকে সকাল ৮:০০ টায় ছেড়ে একই দিনে ১০:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ফিরতি পথে ০৩১৪৪ শিয়ালদহ – ক্যানিং স্পেশাল সেদিনই শিয়ালদহ থেকে রাত ৯:১০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় ক্যানিং পৌঁছাবে।

    ১৩)  ০৩১৫৪ লালগোলা – শিয়ালদহ স্পেশাল আগামী ১৩ মার্চ লালগোলা থেকে রাত ৯:৪৫ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৫:০০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১৫৩ শিয়ালদহ – লালগোলা স্পেশাল ১৪ মার্চ শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭:৪০ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৪:০০ মিনিটে লালগোলা পৌঁছাবে।

    ১৪) এরপর ট্রেন নম্বর ০৩১৫৬ লালগোলা – শিয়ালদহ স্পেশাল ১৩ মার্চ লালগোলা থেকে রাত ৯:০০ টায় ছেড়ে পরের দিন ভোর ৪:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১৫৫ শিয়ালদহ – লালগোলা স্পেশাল ১৪ মার্চ শিয়ালদহ থেকে রাত ৯:১৫ টায় ছেড়ে পরের দিন ভোর ৪:১৫ টায় লালগোলা পৌঁছাবে।

    ১৫) ট্রেন নম্বর ০৩১৬৬ শান্তিপুর – শিয়ালদহ স্পেশাল আগামী ১৪ মার্চ শান্তিপুর থেকে সকাল ৭:৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে সেদিনই সকাল ১০:৩০ মিনিটে এবং ০৩১৬৫ শিয়ালদহ – শান্তিপুর স্পেশাল  শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ১২:১৫ মিনিটে শান্তিপুর পৌঁছাবে।

    ১৬) ট্রেন নম্বর ০৩১৬০ গেদে – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ গেদে থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে সকাল ৯:৩০ টায় শিয়ালদহ পৌঁছাবে। এরপর ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১৫৯ শিয়ালদহ – গেদে স্পেশাল  শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:৪৫ টায় ছেড়ে একই দিনে রাত ১২:১৫ টায় গেদে পৌঁছাবে।

    ১৭) ট্রেন নম্বর ০৩১৩৮ রানাঘাট – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ রানাঘাট থেকে সকাল ৬:৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে একই দিনে সকাল ৯:১৫ মিনিটে। সে এরপর ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১৩৭ শিয়ালদহ – রানাঘাট স্পেশাল  শিয়ালদহ থেকে রাত ৮:৪৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:০০ মিনিটে রানাঘাট পৌঁছাবে।

    ১৮) ট্রেন নম্বর ০৩১৪০ বনগাঁ – শিয়ালদহ স্পেশাল ১৪ মার্চ বনগাঁ থেকে সকাল ৬:০০ টায় ছেড়ে একই দিনে সকাল ৯:০০ টায় শিয়ালদহ পৌঁছাবে এবং ০৩১৩৯ শিয়ালদহ – বনগাঁ স্পেশাল শিয়ালদহ থেকে রাত ৮:৩০ টায় ছেড়ে একই দিনে রাত ৯:০০ টায় বনগাঁ পৌঁছাবে।

  • নতুন প্ল্যাটফর্ম নির্মাণ, ট্রেন ধারণের ক্ষমতা হবে দ্বিগুণ! হাওড়া স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

    নতুন প্ল্যাটফর্ম নির্মাণ, ট্রেন ধারণের ক্ষমতা হবে দ্বিগুণ! হাওড়া স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতবর্ষের সবথেকে বড় আর অন্যতম পুরনো রেলওয়ে স্টেশন হাওড়াকে (Howrah Railway Station) এবার নতুন রূপে সাজানো হবে। ১৭৩ বছরের পুরনো পশ্চিমবঙ্গের বৃহৎ এই স্টেশনকে আগামী পাঁচ বছরের মধ্যেই উন্নত করার পরিকল্পনা গ্রহণ করেছে রেল মন্ত্রণালয়। ১৮৫৪ সালে নির্মিত হাওড়া স্টেশনের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য বেশ কয়েকবার সম্প্রসারিত করা হয়েছে। তবে ২০৩০ সালের মধ্যে ট্রেন পরিচালনা ক্ষমতা দ্বিগুণ করানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে (Indian Railways)।

    বলে দিই, ১৯০৫ সালে হাওড়া রেলওয়ে স্টেশনে নতুন ছয়টি প্ল্যাটফর্ম যুক্ত করা হয়। যার ফলে প্ল্যাটফর্ম সংখ্যা দাঁড়ায় সাতটি। আর ১৯৮৪ সালে আরও আটটি প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়। ফলে তখন প্লাটফর্ম সংখ্যা দাঁড়িয়ে ছিল ১৫টিতে। আর ১৯৯২ সালে আরও চারটি প্ল্যাটফর্মসহ নতুন একটি টার্মিনাল কমপ্লেক্স তৈরি করা হয়। পরে ২০০৯ সালে স্টেশনটিকে আবারো সম্প্রসারণ করা হয় এবং বর্তমানে এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা দাঁড়ায় ২৩টি।

    ২০৩০ সালের মধ্যেই ট্রেন পরিচালনা ক্ষমতা হবে দ্বিগুণ

    রেলওয়ে মন্ত্রণালয় জানিয়েছে যে, আগামী পাঁচ বছর প্রধান স্টেশনগুলির ট্রেন পরিচালনা ক্ষমতা দ্বিগুণ করা হবে। যার মধ্যে হাওড়া স্টেশন অন্যতম। এ বিষয়ে পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিবরাম মাঝি বলেছেন, নতুন প্ল্যাটফর্ম এবং প্লাটফর্ম সম্প্রসারণের মাধ্যমে হাওড়া স্টেশনের টার্মিনাল ক্ষমতা বাড়ানো হচ্ছে। ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম রেল টার্মিনালের ট্রেন পরিচালনা ক্ষমতা বাড়ানো হবে আর ট্রাফিক আরও উন্নত করা হবে। হাওড়া স্টেশনে আসা দূরপাল্লার ট্রেনগুলি বিশেষ করে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনগুলির সময়ানুবর্তিতা করার জন্যই এই পদক্ষেপ।

    এদিকে জানিয়ে রাখি, হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মের পুনঃনির্মাণ এবং সম্প্রসারণ সম্পন্ন হয়েছে। হ্যাঁ প্ল্যাটফর্মটি ৩১২ মিটার থেকে ৫৯১ মিটার পর্যন্ত বাড়ানো হয়েছে। যার ফলে ২২ থেকে ২৪টি কোচবিশিষ্ট দূরপাল্লার ট্রেনগুলি আরামসে দাঁড়াতে পারবে। কারণ, আগে এই প্ল্যাটফর্মে শুধুমাত্র লোকাল ট্রেন চলাচল করতে পারত। এছাড়াও ১৪ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণ সম্পন্ন হয়েছে। এটির দৈর্ঘ্য ৫৬৪ মিটার থেকে ৫৮১ মিটার করা হয়েছে। যার ফলে বেশি কোচের ট্রেনগুলি সহজেই দাঁড়াতে পারে।

    আরও পড়ুন: ব্যবসার জন্য ১০ লক্ষ দিচ্ছে রাজ্য সরকার! হাফ টাকা মুকুব, মাধ্যমিক পাসেই আবেদন

    তৈরি হবে নতুন প্ল্যাটফর্ম

    এদিকে স্টেশনের ক্ষমতা সম্প্রসারণ করানোর জন্য আরও দুটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হবে বলেই খবর। আর এই প্ল্যাটফর্ম দুটি হবে ৬৩৫ মিটার লম্বা, যাতে ২৪টি কোচবিশিষ্ট দূরপাল্লার ট্রেন দাঁড়াতে পারবে। এই প্ল্যাটফর্মগুলি নির্মিত হলে সেগুলি শহরতলির সাথে দূরপাল্লার পরিষেবাকে আরও উন্নত করবে বলেই অনুমান করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের ভোগান্তিও দূর হবে।

  • হোলির ৪ দিন বন্ধ থাকবে হাওড়ার পুরনো ক্যাব রোড! বিকল্প উপায় কী?

    হোলির ৪ দিন বন্ধ থাকবে হাওড়ার পুরনো ক্যাব রোড! বিকল্প উপায় কী?

    সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই হোলি। উৎসবকে সামনে রেখে ভিড় বাড়তে শুরু করেছে রাজ্যের প্রধান প্রধান স্টেশনগুলিতে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্ব ভারতগামী দূরপাল্লার ট্রেনগুলি নিয়ন্ত্রণ করার জন্য এবার বিরাট সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত হাওড়ার পুরনো ক্যাব রোড (Howrah Old Cab Road) বন্ধ থাকবে।

    বন্ধ করা হচ্ছে পুরনো ক্যাব রোড

    জানিয়ে রাখি, হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনে যাত্রীসংখ্যা হোলির আগে অনেকটাই বাড়ে। আর সেই বাড়তি ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপদ অপেক্ষার ব্যবস্থা করার জন্যই পুরনো ক্যাব রোড এলাকাকে অস্থায়ীভাবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে সাধারণ যান চলচলের জন্য এই রাস্তা বন্ধ থাকবে। এমনকি রেল কর্তৃপক্ষ যাত্রীদের হাওড়া নতুন ক্যাব রোড ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

    বাড়তি ট্রেন পরিষেবা

    এদিকে হাওড়া ছাড়াও শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। পূর্ব রেলের সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন ডিভিশন মিলিয়ে মোট ২০০টির বেশি ট্রেন চলছে। আর শিয়ালদা ডিভিশন থেকে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। শুক্রবার থেকে মঙ্গলবারের মধ্যেই এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মধুমনি ও গোরক্ষপুরগামী ট্রেন, উড়িষ্যার মালতিপাটপুর পর্যন্ত ট্রেন, উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন আর উত্তরাখণ্ডের লালকূঁয়া ও ঋষিকেশগামী ট্রেন। এছাড়াও যাত্রীদের চাহিদের কথা মাথায় রেখে শিয়ালদা থেকে প্রয়াগরাজ আর হাওড়া থেকে নতুন দিল্লি পর্যন্ত দুটি অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানো হচ্ছে।

    আরও পড়ুন: গিগ কর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক, নয়া নিয়ম রাজ্য সরকারের

    এদিকে ভিড় নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়ন করা হয়েছে। আর দোলের দিন শিয়ালদা ডিভিশনে বহু লোকাল ট্রেন বাতিল থাকবে। এমনকি হাওড়া ডিভিশনও বাতিল করা হয়েছে ৬৬টি লোকাল ট্রেন। যার তালিকা ইতিমধ্যে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে। বিশেষ করে সকালের বেশিরভাগ ট্রেন এই দিন বন্ধ থাকতে পারে বলেই রেলের সূত্র মারফৎ খবর। তাই আগেভাগেই এই দিন যাত্রার জন্য প্রস্তুতি নিয়ে বেরোবেন।