Tag: Gulf Country

  • “আর হামলা হবে না” হঠাৎ ক্ষমা চাইল ইরান! ঘুরে গেল খেলা?

    “আর হামলা হবে না” হঠাৎ ক্ষমা চাইল ইরান! ঘুরে গেল খেলা?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হারিয়েছে ইরান (Iran War Update)। সুপ্রিম লিডারের মৃত্যুর পরই কার্যত পাগল হয়ে গিয়েছিল মধ্যপ্রাচ্যের এই দেশ। খামেনির মৃত্যুর বদলা হিসেবে উপসাগরীয় দেশগুলিতে থাকা আমেরিকার একের পর এক সামরিক ঘাঁটিতে হাড় কাঁপানো হামলা চালায় ইরানের সেনাবাহিনী। হামলা চলে ইজরায়েলেও। তবে দুই শক্তি ধরের সাথে লড়াইয়ে ইরানের মরণ কামড় খেতে হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কাতার, কুয়েত, দোহার মতো প্রতিবেশীদের। যদিও সময় কিছুটা গড়াতেই হঠাৎ পড়শি দেশগুলির কাছে ক্ষমা চেয়ে নিল ইরান। ক্ষমা চেয়েছেন খোদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian)।

    হঠাৎ ক্ষমা চেয়ে নিল ইরান

    গত শনিবার থেকে শুরু হওয়া আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের ভয়াবহ সংঘাতের কোপে পড়ে ল্যাজে গোবরে অবস্থা হয়েছিল উপসাগরীয় দেশগুলির। রাতবিরেতে ছুটে আসছিল একের পর এক ইরানি মিসাইল। এক কথায়, সুপ্রিম লিডারকে হারানোর পর আমেরিকা ও ইজরায়েলের মতো দেশকে মদত দেওয়ার অভিযোগে নিজের প্রতিবেশী দেশগুলিকেও ছাড়েনি একসময় আমেরিকার বন্ধু দেশটি। এবার সেইসব প্রতিবেশী দেশের কাছেই ক্ষমা চেয়ে নিল ইরান।

    সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট খুব স্পষ্ট করে জানিয়েছেন, “ইয়ানের উপর যদি হামলায় আমেরিকা বা ইজরায়েলকে মদত দেওয়া না হলে ইরানও প্রতিবেশী দেশগুলিতে হামলা চালাবে না। উপসাগরীয় এলাকার দেশগুলির সাথে ইরানের কোনও ব্যক্তিগত শত্রুতা নেই।” জানা গিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পরই প্রাথমিকভাবে একটি অন্তর্বর্তী কাউন্সিল গঠন করা হয়েছিল। সেই কাউন্সিলর সদস্য ছিলেন ইরানের প্রেসিডেন্ট সহ মোট তিনজন। এবার সেই কাউন্সিলই প্রতিবেশী দেশগুলিতে হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

    ইরানের প্রেসিডেন্ট খুব সাফ ভাবে বুঝিয়েছেন, এবার থেকে উপসাগরীয় দেশগুলি যদি আমেরিকা এবং ইজরায়েলকে ইরানের উপর হামলা চালানোর জন্য মদত না যোগায় তবে ইরানের সেনাবাহিনীও এই দেশ গুলির উপর হামলা চালাবে না। এদিন মধ্যপ্রাচ্যের এই দেশের তরফে প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়, আমেরিকা এবং ইজরায়েল প্রথমে হামলা চালানো শুরু করেছিল বলেই ইরান প্রত্যাঘাত করে।

     

    অবশ্যই পড়ুন: ভূমিহীন ক্ষেতমজুরদের অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা? দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর

    ট্রাম্পকে কড়া বার্তা মাসুদের

    সম্প্রতি ইরানের কাছ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, তাঁর বেছে দেওয়া ব্যক্তিদের মধ্যে থেকে পছন্দের একজনকে ইরানের সিংহাসনে বসানো হোক। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির পরিপ্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান একেবারে স্পষ্ট করে জানিয়েছেন, “এসব আসলে ট্রাম্পের স্বপ্ন। এই স্বপ্ন নিয়েই তাঁকে সমাধিস্থ হতে হবে।” এক কথায় বলা যায়, প্রতিবেশী দেশগুলির উপর হামলা বন্ধ করলেও আমেরিকা এবং ইজরায়েলের সাথে কোনও মতেই আপস করতে রাজি নয় ইরান। বরং হামলা হলে যে পাল্টা ভয়ঙ্কর প্রত্যাঘাত করা হবে সে কথাও বুঝিয়ে দিয়েছে তেহরান।

  • যুদ্ধ আবহে আরব দেশগুলি থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রের

    যুদ্ধ আবহে আরব দেশগুলি থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: অশান্ত মধ্যপ্রাচ্য। ইরানের মরণ কামড়রের যন্ত্রণায় কাতরাচ্ছে আরব দেশগুলিও। ইতিমধ্যেই আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, কুয়েত, দোহা সহ একাধিক দেশে মার্কিন সেনাঘাঁটিতে জোরালো হামলা চালিয়েছে ইরান। আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার দেশের রোষানলে পড়েছে UAE র জনপ্রিয় শহর দুবাইও। সব মিলিয়ে, আমেরিকা এবং ইজরায়েলের আক্রমণ এবং ইরানের পালটা আক্রমণে অস্থিরতা ক্রমশ বাড়ছে আরব দেশগুলিতে। এবার সেদিকে কড়া নজর রেখেই বিভিন্ন গল্ফ কান্ট্রিতে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে বিশেষ পদক্ষেপ করল নয়া দিল্লি (India Special Rescue Flights)।

    ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে তৎপর কেন্দ্র

    দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আরব দুনিয়ায় চরম সংঘাতের পরিস্থিতিতে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেই বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়, মঙ্গলবার অর্থাৎ 3 মার্চ জেদ্দা থেকে ভারতের বিভিন্ন শহরে মোট 10টি বিমান চালানোর পরিকল্পনা করা হয়েছে। এই বিমান গুলি আরব দেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনবে।

    রিপোর্ট বলছে, ইতিমধ্যেই ভারতের তরফে জেদ্দার সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি বুঝে আকাশ পথ সুস্থ থাকলে এবং যাবতীয় প্রয়োজনীয় অনুমতি মিললে ভারতের বিশেষ বিমান গুলি জেদ্দা থেকে ভারতীয়দের উদ্ধার করে ভারতে নিয়ে আসবে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছেন, “আরব দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর কেন্দ্র। আমরা সব রকম ভাবে প্রস্তুতি নিয়েছি।”

    কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “আরব দেশগুলিতে যেখানেই ভারতীয়রা বিপদে রয়েছেন সেখান থেকে নিরাপদে তাদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার। এর আগে আমরা ইউক্রেন থেকেও আমাদের দেশের নাগরিকদের ফিরিয়ে এনেছিলাম। ভারতীয়দের সুরক্ষা আমাদের কাছে প্রথম অগ্রাধিকার।”

    অবশ্যই পড়ুন: সেমিফাইনালের আগেই ভারতীয় দল ছাড়লেন সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে? বড় খবর!

    প্রসঙ্গত, গত রবিবার রাতে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠক ডাকা হয়। সেখানেই গল্ফ কান্ট্রিতে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেই সাথে দ্রুত কীভাবে তাদের বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসা যায় তা নিয়েও হয় জোরালো আলোচনা। আর তারপরেই জেদ্দা থেকে ভারতের বিভিন্ন শহর মিলিয়ে বিশেষ বিমান পরিষেবা চালু করল নরেন্দ্র মোদি সরকার। আশা করা হচ্ছে, এই বিমানগুলিই নিরাপদে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে পারবে।