Tag: Dubai

  • দুবাইয়ে আটকে অভিনেত্রী শুভশ্রী!  ইউভানকে নিয়ে কবে ফিরবেন কলকাতায়?

    দুবাইয়ে আটকে অভিনেত্রী শুভশ্রী! ইউভানকে নিয়ে কবে ফিরবেন কলকাতায়?

    প্রীতি পোদ্দার, কলকাতা: মার্কিন-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ক্রমেই ভয়ংকর আকার ধারণ করছে। সকাল সন্ধ্যা একের পর এক বোমা বিস্ফোরণের জেরে উথাল পাথাল অবস্থা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আর এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দুবাইতে, যেখানে সেখানে পড়ছে বোম। যার জেরে শঙ্কিত সকলে, আর এই উত্তপ্ত পরিস্থিতিতে বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ে আটকে পড়েছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও তাঁর ছেলে ইউভান। আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটায় ফিরতে পারছেন না কলকাতায়। তবে খবর অনুযায়ী, তাঁরা সুস্থ ও স্বাভাবিকই রয়েছেন।

    দুবাইয়ে আটকে পড়েছেন শুভশ্রী

    গত শনিবার ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল। পরপর হামলায় কার্যত যুদ্ধ পরিস্থিতি সেখানে, যদিও ইরানও পাল্টা আক্রমণ চালায়। সংযুক্ত আরব আমিরশাহির পরিস্থিতিও বেশ ভয়াবহ। পরপর হামলা, বিস্ফোরণের বিকট আওয়াজে কান পাতা দুষ্কর। চতুর্দিকে ভয়ের আবহ। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে আটকে রয়েছেন একাধিক ভারতীয়। এমতাবস্থায় ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবারই সেখানে পৌঁছান অভিনেত্রী। কিন্তু সেখানকার পরিস্থিতি ভয়ংকর থাকায় হোটেলবন্দি দুজনেই। ক্রমাগত ফোন যোগাযোগ করে চলেছে পরিবার। যদিও তাঁরা ভালো আছেন, এমনটাই খবর পরিবারের।

    চিন্তিত গোটা পরিবার

    শুভশ্রী গাঙ্গুলির বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি জানিয়েছিলেন, মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। বিস্ফোরণের খবর কাছাকাছি এলাকায় থাকলেও হোটেলের ভিতরে নিরাপদেই রয়েছে মেয়ে এবং নাতি। দুবাই থেকে ধীরে ধীরে ফ্লাইট পরিষেবা চালু হওয়ায় খুব শিগগিরই কলকাতায় ফেরার পরিকল্পনা করছেন অভিনেত্রীর। এদিকে দুশ্চিন্তায় রয়েছে শুভশ্রীর স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, “দুবাইয়ের পরিস্থিতি খারাপ হতে শুরু করলে ওখানকার সরকার বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেয়। যতটা সম্ভব নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়। যদিও এখন ওরা নিরাপদেই আছে, তবু বাড়ির লোকজন চিন্তায়।” আসা করা যাচ্ছে সব ঠিক থাকলে আজ-কালের মধ্যেই কলকাতায় ফিরবেন শুভশ্রী ও ইউভান।

    আরও পড়ুন: মনোজ আগরওয়ালের স্ত্রী, শ্বশুরের সম্পত্তির হিসেব চায় তৃণমূল, পাল্টা জবাব CEO-র

    প্রসঙ্গত, যুদ্ধ পরিস্থিতির মাঝে বিদেশে গিয়ে আটকে পড়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী। আসলে মা ও মেয়েকে নিয়ে তিনি মদিনায় গিয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটায় আটকে পড়েন তাঁরাও। অবশেষে নিরাপদে কলকাতায় ফিরে এলেন তাঁরা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ফটো পোস্ট করে তিনি লিখেছিলেন, “পরিবারের সঙ্গে। অবশেষে বাড়ি ফিরলাম।” অন্যদিকে ইরান -ইজরায়েলের সংঘর্ষে প্যারিসে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।

  • ইরানের রোষানলে দুবাই, শাহরুখ-আদানি-ঐশ্বর্য সহ আর কোন ভারতীয়র সম্পত্তি আছে সেখানে?

    ইরানের রোষানলে দুবাই, শাহরুখ-আদানি-ঐশ্বর্য সহ আর কোন ভারতীয়র সম্পত্তি আছে সেখানে?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরানে হাড় কাঁপানো হামলা চালিয়েছে আমেরিকা-ইজরায়েল। এরই মাঝে ডোনাল্ড ট্রাম্পের দেশের তরফে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন হামলায় মারা গিয়েছেন। যেই খবর প্রকাশ্যে আসতেই ইরানের রাস্তায় নেমে পড়েছেন খামেনির অনুগামীরা। এদিকে প্রত্যাঘাত হিসেবে পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান বাহিনী। হামলা চালানো হয় দুবাই, দোহা সহ সংযুক্ত আরব আমিরশাহীর একাধিক এলাকায়। সবচেয়ে উল্লেখযোগ্য, দুবাইয়ে আমেরিকান সেনার কোনও ঘাঁটি নেই। কিন্তু তাও কেন এই অঞ্চলে হামলা চালালো ইরান? উঠছে প্রশ্ন। তার উপর দুবাই ভারতীয় ব্যবসায়ী থেকে শুরু করে বলিউড অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ (Celebrity Properties In Dubai)। এখানেই বিপুল বিনিয়োগ রয়েছে ভারতীয় তারকাদের।

    দুবাইয়ে বিপুল সম্পত্তি রয়েছে ভারতীয় তারকাদের

    ইরানের রোষানালে থাকা দুবাই ভারতীয় তারকাদের জন্য আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ। আসলে সংযুক্ত আরব আমিরশাহীর এই শহর বিলাসবহুল জীবন যাপনের জন্য বিশ্বের অন্যতম সেরা ঠিকানা। তাই তো বিনিয়োগের জন্য দুবাইকেই বেছে নিয়েছেন ভারতের বলিউড তারকা থেকে শুরু করে ভারতীয় ব্যবসায়ীরা। না বললেই নয়, বিলাসবহুল বাড়ি, সুউচ্চ ভিলা থেকে শুরু করে বহু মূল্যের অ্যাপার্টমেন্ট সবই রয়েছে ভারতীয়দের।

    অনেকেই হয়তো জানেন, বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এবং অভিনেত্রী ঐশ্বর্য রাই 2015 সালে দুবাইয়ে জুমেইরাহ গলফ স্টেটের স্যাঙ্ক চুয়ারি ফলস এ একটি দারুণ ভিলা কিনেছিলেন। চোখ ধাঁধানো ডিজাইন দ্বারা সুগঠিত এই ভিলার আনুমানিক বাজার মূল্য 16 কোটি টাকা। এখানেই রয়েছে সুইমিং পুল থেকে শুরু করে বিরাট গার্ডেন, পার্ক এমনকি পিকনিক স্পটও। এছাড়াও এমিরেটস হিল এ বিলাসবহুল বাংলো রয়েছে বচ্চন পরিবারের।

    দুবাইয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয়তা কতটা তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। বলিউড কিং শাহরুখের নামে দুবাইয়ের জুমেইরাহতে রয়েছে একটি চোখধাঁধানো বিচ ফ্রন্ট ভিলা। এই বিলাস বহুল ভিলাটি ভারতীয় তারকা শাহরুখের জীবনযাত্রাকে নির্দেশ করে থাকে। অত্যাধুনিক সাজসজ্জার সাথে সাথে সি ফেসিং এই বাড়ি দুবাইয়ের সেলিব্রিটি হোমগুলির মধ্যে অন্যতম।

    দুবাইয়ের জনপ্রিয় শহরে নিজস্ব সম্পত্তি রয়েছে বলিউড অভিনেতা তথা ভাইজান সলমান খানেরও। একাধিক রিপোর্ট অনুযায়ী, দুবাইতে বলা ভাল সংযুক্ত আরব আমিরশাহীতে ছবির শুটিংয়ের সময় গেলে প্রায়শই নিজের সম্পত্তিতে একবার ঢু মেরে আসেন সলমান। বলিউডের এই দুই নামজাদা অভিনেতা ছাড়াও দুবাইয়ে বিনিয়োগ করেছেন বলিউডের অতি পরিচিত এবং অভিজ্ঞ অভিনেতা অনিল কাপুরও। বিভিন্ন ছবির শুটিং সহ ছুটির সময় দুবাইয়ে ঘুরতে আসেন তিনি।

    এখানেই শেষ নয়, দুবাইয়ের বুর্জ প্যাসিফিক প্রজেক্টে বিনিয়োগ করেছেন সলমান খানের ভাই সোহেল খানও। মাঝেমধ্যেই কাজের সূত্রে কিংবা ঘুরতে পরিবার নিয়ে দুবাইতে গেলে নিজের সব ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ এই ফ্লাট গুলিতে থাকেন সোহেল খান সহ তাঁর আত্মীয়রা। দুবাইতে বুর্জ খালিফায় 50 কোটি মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে এ বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। 2010 এ বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্বামী রাজ কুন্দ্রার কাছ থেকে এই ফ্ল্যাটটি উপহার পেয়েছিলেন তিনি।

    অবশ্যই পড়ুন: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গাঙ্গুলি…

    এদিকে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে ধনকুবের মুকেশ আম্বানি থেকে শুরু করে ভারতীয় বংশোদ্ভুত বিনোদ আদানি সহ রেনুকা জগতিয়ানি এমনকি ইউসুফ আলিরও বিপুল সম্পত্তি রয়েছে দুবাইতে। এরমধ্যে রেনুকা জাগতিয়ানি ল্যান্ডমার্ক গ্রুপের চেয়ারম্যানের মোট সম্পত্তির পরিমাণ 5.6 বিলিয়ন ডলার। ( 2025 এর হিসেব অনুযায়ী।) ওদিকে গৌতম আদানির ভাই বিনোদের দুবাইয়ের সম্পত্তির বাজার মূল্য 53.4 বিলিয়ন ডলার। (2024 এর হিসেব)