Tag: Dol Purnima

  • আকাশে কালো মেঘের এন্ট্রি, দোলে দক্ষিণবঙ্গে বৃষ্টি? আজকের আবহাওয়া

    আকাশে কালো মেঘের এন্ট্রি, দোলে দক্ষিণবঙ্গে বৃষ্টি? আজকের আবহাওয়া

    সহেলি মিত্র, কলকাতাঃ ক্রমেই বদলাচ্ছে বাংলার আবহাওয়া (Weather Today)। শীত অতীত হয়ে এখন তীব্র গরম পড়তে শুরু করেছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে। সবথেকে বড় কথা, মেঘলা আকাশ যেন গরমের তীব্রতা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার কাজ করেছে। তাহলে কি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? অন্যান্য দিনের মতো আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের আকাশজুড়ে আংশিক মেঘলা রয়েছে। আজ আবার দোলও রয়েছে। বইছে ঠান্ডা, গরম হাওয়া। আকাশ মেঘলা থাকলেও রোদের দেখা মিলেছে সমস্ত দক্ষিণবঙ্গেই। আজ কি বৃষ্টির কোনও সম্ভাবনা আছে? চলুন জেনে নেওয়া যাক।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    প্রথমেই আসা যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। জানা গিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে গরম ও রোদের তীব্রতা চোখে পড়ার মতো থাকবে। দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে। আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩১-৩৩ ডিগ্রির মধ্যে লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। কিছু জায়গায় হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে জানিয়ে রাখি, ভোরে ও রাতে কিন্তু এখনও শীতের আমেজ থাকবে। পাখা বেশিক্ষণ চালিয়ে রাখলে ঠান্ডাও লাগবে। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহে আবার দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর। আগামী ৮ এবং ৯ মার্চ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

    আরও পড়ুনঃ যুবসাথী নিয়ে বিরাট পদক্ষেপ নবান্নর, চিন্তার দিন শেষ আবেদনকারীদের

    এদিকে এখনও অবধি সাগরে ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকাতেও। উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাট উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত। মধ্য অসমেও রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। আগামী বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। যে কারণে আপাতত বাংলার আকাশ কালো মেঘে ঢেকে থাকতে পারে বলে খবর।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত প্রসঙ্গে। আজ দোলের দিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে দার্জিলিংয়ে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত হতে পারে। এছাড়াও দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।

  • দোলে দরদর করে ঝড়বে ঘাম! বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

    দোলে দরদর করে ঝড়বে ঘাম! বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

    প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চ মাস পড়তে না পড়তেই রাজ্য থেকে উধাও শীত (Weather Tomorrow)। এইসময় পাখা যেন বন্ধ করে রাখা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। ঘামে ভিজছে কপাল। দোলের আগেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা গেল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে, যা নিয়ে তাই কপালে চিন্তার ভাঁজ পরেছে সকলের। এদিকে আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গেও দোলের পর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা।

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এইমুহুর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাট উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। আগামী বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। তবে এর কোনো প্রভাব পড়বে না বঙ্গের আবহাওয়ায়। উল্টে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে তাপমাত্রা, ঘর্মাক্ত পরিস্থিতির মধ্যে বসন্ত উৎসবে অংশ নেবে তিলোত্তমাবাসী। একনজরে জেনে নেওয়া যাক, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

    আরও পড়ুনঃ যুবসাথী নিয়ে বিরাট পদক্ষেপ নবান্নর, চিন্তার দিন শেষ আবেদনকারীদের

    দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দোলপূর্ণিমার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার থাকবে আকাশ। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বেলায় পরিষ্কার থাকবে আকাশ। দেখা পাওয়া যাবে রোদের। তবে আগামীকালও রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন পারদ। এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

    আরও পড়ুন: ‘পরিবর্তন যাত্রা’র মঞ্চে বড় চমক! সাংবাদিকতা ছেড়ে বিজেপিতে সন্তু পান

    উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে উষ্ণ আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে সম্পূর্ণ বিপরীত আবহাওয়া থাকবে। সকালের দিকে দার্জিলিংয়ে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকেই কমবে বৃষ্টির দাপট। বুধবার থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে উত্তরের জেলাগুলোতে। জানা গিয়েছে আগামী দু-তিন দিন তাপমাত্রার পরিবর্তন হবে না। তবে পরের দিন থেকেই বাড়বে তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।