Tag: BUS

  • খোলা ছিল রেলগেট, যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    খোলা ছিল রেলগেট, যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা (Train Bus Accident)। দ্রুত গতিতে ছুটে আসা মেল ট্রেন জোরালো ধাক্কা মারে যাত্রী বোঝাই একটি বাসে। আর তারপরই ঘটনাস্থলেই মৃত্যু হল 12 জনের। শনিবার এমন ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো বাংলাদেশ (Bangladesh)। বাংলাদেশের কুমিল্লায় রেললাইন ক্রসিংয়ের সময় আচমকা ওই বাসটিতে ধাক্কা মারে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন। আর তারপরেই প্রাণ হারালেন এক ডজন মানুষ। এছাড়াও আহত হয়েছেন 10 জনেরও বেশি যাত্রী।

    কীভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা?

    বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার স্থানীয় সময় রাত 2টো বেজে 55 মিনিট নাগাদ ঢাকা-চট্টগ্রাম জাতীয় সড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে উঠে পড়া যাত্রী বোঝাই একটি বাসে ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা মারার পরই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

    রবিবার সকালে কুমিল্লা জেলার প্রশাসনের তরফে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার খবর সংবাদ মাধ্যমকে জানানো হয়। এদিকে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন বাংলাদেশের মন্ত্রী মহম্মদ আমিন উর রশিদ। কী কারণে এমন দুর্ঘটনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, “খুব সম্ভবত রেলগেট খোলা ছিল। ফলে স্বাভাবিকভাবেই ড্রাইভার ট্রেন লাইনের উপর উঠে পড়েছিলেন। এদিকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া মেল ট্রেনটি দ্রুত গতিতে ওই বাসে ধাক্কা মারে।”

    এই ঘটনার পর রেল ক্রসিংয়ের কর্তব্যরত গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই ওই রেল ক্রসিংয়ের দুই গ্রেটম্যান হেলাল উদ্দিন এবং মেহেদী হাসানকে কাজ থেকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই দুই গেটম্যানের কাজে গাফিলতির কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

    অবশ্যই পড়ুন: নথি কী কী লাগবে, মোবাইল সহ ভোটের একগুচ্ছ নিয়ম চালু করল নির্বাচন কমিশন

    প্রসঙ্গত, শনিবার মধ্যরাতের ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলিকে রেলের তরফ 1 লাখ বাংলাদেশি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও কুমিল্লা জেলা প্রশাসনের তরফে নিহতদের পরিবারকে 25 হাজার টাকা এবং আহতদের 15 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়। এছাড়াও কুমিল্লা প্রশাসন গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করার আশ্বাস দিয়েছে।

  • চালাতেন স্কুল বাস, সেই ব্যক্তির জোরেই দুবার বিশ্বকাপ জিতল ভারত

    চালাতেন স্কুল বাস, সেই ব্যক্তির জোরেই দুবার বিশ্বকাপ জিতল ভারত

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সমস্ত বাধা পেরিয়ে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। বিশ্বের কোনও দেশ যেটা পারেনি সেটাই করে দেখিয়েছে টিম ইন্ডিয়া। জাতীয় দলের এমন সাফল্য গত কয়েকদিন ধরে উদযাপন (2026 Men’s T20 World Cup) করে আসছেন ভক্তরা। সেই সাথে ভারতীয় দলের জয়ের নেপথ্য কারিগরদেরও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন দেশবাসী। তবে টিম ইন্ডিয়ার প্লেয়াররা ছাড়াও পর্দার আড়ালে থাকা কোচিং স্টাফরাও মেন ইন ব্লুর বিশ্বকাপ জয়ের বড় কারিগর। আর সেই তালিকায় এমন একজন রয়েছেন যিনি একটা সময় চালাতেন স্কুল বাস। হ্যাঁ, অবিশ্বাস্য লাগলেও টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর সেই প্রাক্তন বাস চালকই।

    ভারতকে পরপর দুবার বিশ্বকাপ জিতিয়েছেন প্রাক্তন বাস চালক

    2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের ঘরে এসেছিল তৎকালীন অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে। এ বছর নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে একটানা দ্বিতীয়বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল টিম ইন্ডিয়া। তবে পরপর দু’বছর দুই ভিন্ন অধিনায়কের দক্ষতায় ভারত বিশ্বকাপ জিতলেও টিম ইন্ডিয়ার দুবারের সাফল্যে নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের বর্তমান থ্রো-ডাউন বিশেষজ্ঞ কোচ নুওয়ান সেনেভিরত্নে। তাঁর আরও এক পরিচয়, একটা সময় তিনি ছিলেন স্কুল বাসের ড্রাইভার।

    এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নুওয়ান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সাথে ওই পোষ্টের ক্যাপশনে প্রাক্তন প্রথম শ্রেণীর লঙ্কান ক্রিকেটার লিখেছেন, “2023 এ এই জায়গাটি আমাদের ভাল স্মৃতি দেয়নি। তবে 2026 সাল এই জায়গায় আমাদের নতুন স্মৃতি তৈরি করে দিল। 2024 এবং 2026 পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। টিম ইন্ডিয়া.. ফরেভার।”

    বলে রাখি, ভারতীয় দলের জয়ের নেপথ্যে যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে একেবারে শুরুর দিকেই নাম আসে এই প্রাক্তন ক্রিকেটারের। আসলে তিনিই বাঁহাতি ফাস্ট বোলারদের বিপক্ষে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের প্রস্তুত করে থাকেন। বিভিন্ন কোণ এবং বৈচিত্রের মধ্যে দিয়ে প্লেয়ারদের অনুশীলন করান তিনি। তাঁর ধৈর্যশীল মনোভাব এবং কঠোর অনুশীলনের মধ্যে দিয়েই তৈরি হয় টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। শক্তি পান ব্যাটসম্যানরা। ভারত তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জেতায় শ্রীলঙ্কার গণমাধ্যমে ব্যাপক প্রশংসা চলে নুওয়ানের।

    Indian Cricket Team

    অবশ্যই পড়ুন: সাতসকালে দুর্গাপুরে ED-র হানা, কয়লা কাণ্ডে পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

    স্কুল বাস চালাতেন নুওয়ান

    1979 র 14 নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে জন্ম হয় ভারতীয় দলের বর্তমান কোচিং স্টাফ নুওয়ানের। 2004 এ দুটি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছিলেন তিনি। তবে একজন ক্রিকেটার হিসেবে বেশিদিন টিকে থাকতে পারেননি তিনি। সংসার চালানোর তাগিদে একটা সময় স্কুল বাসও চালাতে হয়েছিল তাঁকে। স্কুলের বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়ার দায়িত্ব শেষ করে এনসিসি মাঠে ব্যাটসম্যানদের অনুশীলন করাতেন তিনি। এভাবেই একটা দীর্ঘ সময় কাটিয়ে দেওয়ার পর 2017 সালে বিরাট কোহলির নজরে পড়ে যান নুওয়ান। সেখান থেকেই ভাগ্যের চাকা ঘোরে প্রাক্তন লঙ্কান ক্রিকেটারের। 2018 এশিয়া কাপের পরই ভারতীয় দলে কোচিং স্টাফ হিসেবে যুক্ত হন তিনি।