Tag: Bangladesh

  • আবারও IPL দেখবে ওপার বাংলা, নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ!

    আবারও IPL দেখবে ওপার বাংলা, নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) থেকে বাদ দেওয়ার পরই বেঁকে বসেছিল ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার (Bangladesh IPL Ban)। শেষ পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ হয় IPL সম্প্রচার। তবে সেই সময় এখন অতীত। বাংলাদেশের ক্ষমতায় নতুন সরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সাথে ধীরে ধীরে সম্পর্ক আগের অবস্থায় ফিরছে ভারতের। আর সে কারণেই এবার IPL সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে পারে বাংলাদেশ সরকার। এমনটাই ইঙ্গিত দিলেন ওপার বাংলার বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক।

    বাংলাদেশে ফের সম্প্রচারিত হবে IPL?

    তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বাংলাদেশ। এরই মাঝে বাংলাদেশের বর্তমান ক্রীড়া মন্ত্রী আমিনুল হক একেবারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। তিনি জানালেন, গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চলছে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তে আসা গেলে সবটা জানিয়ে দেওয়া হবে।

    ক্রিকবাজের এক রিপোর্টে দাবি করা হচ্ছে, আমিনুল বাবু নাকি জানিয়েছিলেন, “এখনও এসব নিয়ে বিশেষ কিছু ভাবিনি। ইদের ছুটি শেষ হওয়ার পর ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা হবে। তারপরই সবটা জানানো হবে।” ওপার বাংলার ক্রীড়া মন্ত্রীর এমন বক্তব্যের পর অনেকেই আশা করছেন এবার হয়তো বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যেতে পারে।

    অবশ্যই পড়ুন: আইপিএলে নেই কোনও অভিজ্ঞতা, নিলামে কেনেনি কেউ! সেই প্লেয়ারই এবার KKR-এ

    প্রসঙ্গত, বাংলাদেশের একটা বড় অংশের ক্রিকেটপ্রেমী প্রতিবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখেন। তাঁদেরও একাংশের বক্তব্য, “নতুন সরকার যেন দেশে IPL এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয়।” এদিকে বাংলাদেশের নতুন ক্রীড়া মন্ত্রী আমিনুল আগেই জানিয়ে দিয়েছিলেন, ক্রীড়াক্ষেত্রে তিনি একেবারেই রাজনীতি নিয়ে আসতে চান না। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তিনি। এই দুই দেশের মধ্যে কোনও রকম সমস্যা হোক এমনটা একেবারেই আশা করছেন না তিনি।

  • খোলা ছিল রেলগেট, যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    খোলা ছিল রেলগেট, যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা (Train Bus Accident)। দ্রুত গতিতে ছুটে আসা মেল ট্রেন জোরালো ধাক্কা মারে যাত্রী বোঝাই একটি বাসে। আর তারপরই ঘটনাস্থলেই মৃত্যু হল 12 জনের। শনিবার এমন ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো বাংলাদেশ (Bangladesh)। বাংলাদেশের কুমিল্লায় রেললাইন ক্রসিংয়ের সময় আচমকা ওই বাসটিতে ধাক্কা মারে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন। আর তারপরেই প্রাণ হারালেন এক ডজন মানুষ। এছাড়াও আহত হয়েছেন 10 জনেরও বেশি যাত্রী।

    কীভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা?

    বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার স্থানীয় সময় রাত 2টো বেজে 55 মিনিট নাগাদ ঢাকা-চট্টগ্রাম জাতীয় সড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে উঠে পড়া যাত্রী বোঝাই একটি বাসে ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা মারার পরই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

    রবিবার সকালে কুমিল্লা জেলার প্রশাসনের তরফে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার খবর সংবাদ মাধ্যমকে জানানো হয়। এদিকে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন বাংলাদেশের মন্ত্রী মহম্মদ আমিন উর রশিদ। কী কারণে এমন দুর্ঘটনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, “খুব সম্ভবত রেলগেট খোলা ছিল। ফলে স্বাভাবিকভাবেই ড্রাইভার ট্রেন লাইনের উপর উঠে পড়েছিলেন। এদিকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া মেল ট্রেনটি দ্রুত গতিতে ওই বাসে ধাক্কা মারে।”

    এই ঘটনার পর রেল ক্রসিংয়ের কর্তব্যরত গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই ওই রেল ক্রসিংয়ের দুই গ্রেটম্যান হেলাল উদ্দিন এবং মেহেদী হাসানকে কাজ থেকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই দুই গেটম্যানের কাজে গাফিলতির কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

    অবশ্যই পড়ুন: নথি কী কী লাগবে, মোবাইল সহ ভোটের একগুচ্ছ নিয়ম চালু করল নির্বাচন কমিশন

    প্রসঙ্গত, শনিবার মধ্যরাতের ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলিকে রেলের তরফ 1 লাখ বাংলাদেশি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও কুমিল্লা জেলা প্রশাসনের তরফে নিহতদের পরিবারকে 25 হাজার টাকা এবং আহতদের 15 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়। এছাড়াও কুমিল্লা প্রশাসন গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করার আশ্বাস দিয়েছে।

  • সন্ত্রাসী কার্যকলাপে শীর্ষে পাকিস্তান! ভারত, বাংলাদেশ কোথায়? প্রকাশ্যে রিপোর্ট

    সন্ত্রাসী কার্যকলাপে শীর্ষে পাকিস্তান! ভারত, বাংলাদেশ কোথায়? প্রকাশ্যে রিপোর্ট

    সৌভিক মুখার্জী, কলকাতা: সন্ত্রাসের দেশের কথা উঠতেই প্রথমে কোন দেশটির কথা মাথায় আসে? নিশ্চয়ই পাকিস্তান (Pakistan)! হ্যাঁ, প্রতিবেশী পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এই তকমাকে যেন আরও সত্যি করল। সম্প্রতি ‘ইনস্টিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিস’ গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৬ (Global Terrorism Index 2026) এর রিপোর্ট প্রকাশ করেছে। আর সেখানেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, সারা বিশ্বের মধ্যে সন্ত্রাসবাদের প্রভাবে সবথেকে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে পাকিস্তান। কিন্তু সেই তালিকায় ভারত, বাংলাদেশের অবস্থান কোথায়? জানুন।

    রেকর্ড ভাঙা সন্ত্রাসবাদ পাকিস্তানে

    প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত এক দশকের মধ্যে ২০২৫ সালটা ছিল পাকিস্তানের ইতিহাসের সবথেকে রক্তক্ষয়ী বছর। কারণ, পশ্চিম এশিয়ার বুরকিনা ফাসোকে পেছনে ফেলে পাকিস্তান এখন বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী দেশ। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৫ সালে পাকিস্তানে মোট ১০৪৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। আর সেক্ষেত্রে মোট ১১৩৯ জনের প্রাণহানি হয়েছে। সবথেকে বড় ব্যাপার, ২০২০ সালের তুলনায় ২০২৫ সালে পাকিস্তানের জঙ্গি তৎপরতা প্রায় ৬ গুণ বেড়েছে। আর এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে। তাদের হামলা এক বছরে প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বালুচ লিবারেশন আর্মিও পাকিস্তানে যথেষ্ট সন্ত্রাসবাদী কার্যকলাপ বিস্তার করেছে, যা এই রেকর্ডকে আরও বাড়িয়েছে।

    তবে হ্যাঁ, পাকিস্তানের ঠিক বিপরীত চিত্র ভারতে। কারণ, ওই রিপোর্টে ভারতের অবস্থান বর্তমানে ১৩ নম্বরে এবং ভারতের স্কোর ৬.৪২৮। রিপোর্টে ভারতের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। জানা যাচ্ছে, ২০২৫ সালে ভারতে সন্ত্রাসবাদের ঘটনা আগের বছরের তুলনায় প্রায় ৪৩ শতাংশ তলানিতে ঠেকেছে। আর গত এক দশকে ভারতের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী করা হয়েছে যে, বড়সড় কোনও নাশকতামূলক চক্র বিস্তার লাভ করতে পারেনি। এমনকি রিপোর্টে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির সন্ত্রাস মোকাবিলার চিত্র তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে ২০২৫ সালে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ১০০ শতাংশ হ্রাস পেয়েছে। আর নেপালে গত তিন বছরে কোনও রকম বড় জঙ্গি হামলার খবর পাওয়া যায়নি। পাশাপাশি আফগানিস্তানের তালিবান ক্ষমতায় আসার পর সেখানে হামলার সংখ্যা অনেকটাই কমেছে। বিশ্ব র‍্যাকিং-এ আফগানিস্তান এখন ১১ নম্বরে।

    আরও পড়ুন: লিটারে ২ টাকা বাড়ল পেট্রোলের দাম! আজ থেকেই কার্যকর নয়া রেট

    তবে ওই রিপোর্টে সতর্ক করা হয়েছে যে, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে যে চলমান সামরিক উত্তেজনা, তার জন্য বহু মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। আর সীমান্ত নিরাপত্তা এবং টিটিপির মতো সংগঠনের বিস্তার রোধ না করতে পারলে দক্ষিণ এশিয়ায় এই পরিস্থিতি আগামী দিনে ভয়াবহ রূপ নিতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান আর আফগানিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে।

  • ‘অবৈধভাবে পশ্চিমবঙ্গে আটক স্ত্রী’, উদ্ধারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বাংলাদেশি নাগরিক

    ‘অবৈধভাবে পশ্চিমবঙ্গে আটক স্ত্রী’, উদ্ধারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বাংলাদেশি নাগরিক

    সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশে বিয়ের (Bangladesh Marriage Case) পর অবৈধভাবে সেই মেয়েকে ভারতে নিয়ে আসে তাঁর পরিবার। সেই সূত্রে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বাংলাদেশি যুবক অরিজিৎ সরকার। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন সূত্রে খবর, বিয়ের পরপরই মেয়েটির পরিবার তাঁকে জোরপূর্বক পশ্চিমবঙ্গে নিয়ে আসে। আর এখানেই তাঁকে আটকে রেখে দেয় এবং স্বামীর সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে দেয় না। কার্যত একটি মেসেজের জন্যই অপেক্ষা করে থাকে সেই যুবক। কিন্তু কোনও রকম যোগাযোগ করাও সম্ভব হয় না। জানুন সবটা।

    জোরপূর্বক বাংলাদেশি মেয়েকে বাংলায় নিয়ে আসলো পরিবার

    অরিজিৎ সরকার নামের ওই যুবকের বক্তব্য অনুযায়ী, গত বছর সেপ্টেম্বর মাসে তাঁর সঙ্গে বিয়ে হয় ১৯ বছর বয়সী মৌমি সাহার। ঢাকাতে হিন্দু রীতি মেনে একটি মন্দিরেই তাঁদের বিয়ে হয়। কিন্তু এক মাস কাটতে না কাটতেই মেয়ের বাবা-মা কোনও এক অজুহাত দিয়ে তাঁকে জোরপূর্বক বাংলাদেশ থেকে সরিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে আসেন। তাঁর দাবি, ঢাকা বিভাগের নরসিংদী নিকটবর্তী মধ্যকান্দা এলাকার প্রতিবেশী ছিলেন তাঁর স্ত্রী, এবং বিয়ের দু’বছর আগে ধরেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

    অরিজিৎ এর বক্তব্য, অক্টোবর মাসের পরিবার তাঁকে অবৈধভাবে ভারতে নিয়ে এসে উত্তর ২৪ পরগনা জেলার বিরাটিতে এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখেন। এমনকি বাইরের জগতের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ঘরবন্দী থাকাকালীন কোনও উপায়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর স্ত্রী নিজের লোকেশন পাঠান। সেই সূত্রে ২০২৬-এর জানুয়ারি মাসে তিনি বাংলাদেশ থেকে কলকাতায় আসেন। তারপরেই একাধিক টানাপড়েনের পর অবশেষে কলকাতা হাইকোর্টের দারস্থ হন তিনি। তাঁর দাবি, যেহেতু তাঁর কাছে কোনও রকম বৈধ নথিপত্র ছিল না, তাই বাংলাদেশ হাই কমিশনার বা স্থানীয় পুলিশের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, যাতে তাঁরা আমাকে বাংলাদেশে ফিরে যেতে সহায়তা করে।

    আরও পড়ুন: ভোটের আবহে বাড়ছে উদ্বেগ, বীরভূমে উদ্ধার অসংখ্য বিস্ফোরক, আতঙ্ক নলহাটিতে

    এমনকি তিনি আরও বলেন যে, আমি প্রতিদিন তাঁর কাছ থেকে একটি মেসেজের অপেক্ষায় থাকি। কিন্তু কোনও খবরই আসে না। তাঁর সঙ্গে আমার কোনও যোগাযোগ করতে দেওয়া হয় না। বাধ্য হয়ে ব্যারাকপুর নিমতা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপর ৭ জানুয়ারি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনারের দ্বারস্থ হন। তারপর ৯ জানুয়ারি ইমেলের মাধ্যমে তাঁকে স্থানীয় থানায় এফআইআর দায়ের করার করতে বলা হয়। সেই সূত্রে গত তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তবে সেখানেও কোনও রকম কাজের কাজ হয়নি বলে দাবি করেন তিনি। যার ফলে গত ১০ মার্চ কলকাতা হাইকোর্টের দারস্থ হন অরিজিৎ। তাঁর বক্তব্য, চলতি সপ্তাহে এই মামলাটির শুনানি হতে পারে।

  • ভারত থেকে আরও ৪৫ হাজার টন ডিজেল কিনবে বাংলাদেশ

    ভারত থেকে আরও ৪৫ হাজার টন ডিজেল কিনবে বাংলাদেশ

    সৌভিক মুখার্জী, কলকাতা: সেই প্রতিবেশী দেশই ভরসা। সংকটের মুখে আবারো ভারত থেকে ডিজেল আমদানি করবে বাংলাদেশ (Bangladesh Import Diesel)। ইতিমধ্যেই ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠিয়েছে ভারত (India-Bangladesh Trade)। আর এবার আরও ৪৫ হাজার টন ডিজেল আমদানি করার পথে ওপার বাংলা সরকার। সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মোহম্মদ মুরশিদ হোসেন আজাদ ফোনে সংবাদমাধ্যম এএনআইকে নিজেই এ কথা জানিয়েছেন। তাহলে আবারও উন্নত হচ্ছে দুই দেশের সম্পর্ক?

    বাংলাদেশে ফের ৪৫ হাজার টন ডিজেল আমদানি

    ওই কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১৮ বা ১৯ মার্চের মধ্যে ভারত থেকে ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে যাবে এবং আরও অতিরিক্ত ৪০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে মোট ৪৫ হাজার টন ডিজেল নেবে বাংলাদেশ। তবে তার জন্য কিছু প্রক্রিয়াগত কাজ রয়েছে। সেগুলো সম্পন্ন হলেই এই বিপুল পরিমাণ তেল এপ্রিল মাসের মধ্যে ওপার বাংলায় পৌঁছবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, দুই দেশের মধ্যে ডিজেল সরবরাহ উন্নত করার জন্য ২০২৩ সালের মার্চ মাসে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধন করা হয়েছিল। আর সেই চুক্তির মাধ্যমেই এই ডিজেল সরবরাহ করা হয়।

    জানা যায়, ওপার বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয়, এবং ভারতের রাষ্ট্রায়ত্ত নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকেই বাংলাদেশের পার্বতীপুর ডিপোতে নিয়মিত পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হয়। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর এই চুক্তিতে ভাটা পড়ে। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি নিষিদ্ধ করে দিয়েছিল। তারপরে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকে। কিন্তু নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরেই গত কয়েকদিনে পাইপলাইনের মাধ্যমে আবারো ৫ হাজার টন ডিজেল আমদানি হয়েছে এবং আরও ৪৫ হাজার টন আমদানি হবে।

    আরও পড়ুন: মমতার ধরনা মঞ্চে ‘ভুয়ো সাধু’? ‘আমাদের কেউ না’ রামকৃষ্ণ মিশনের বিজ্ঞপ্তিতে নতুন বিতর্ক

    বলাই বাহুল্য, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে মোটরসাইকেল থেকে শুরু করে অন্যান্য যানবাহনের জ্বালানি ভরার জন্য দিনের পর দিন পেট্রোল পাম্পে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সম্প্রতি জ্বালানি বিক্রির উপর রেশনিং সিস্টেমও আরোপ করেছিল। তবে এখন সরকার সেই বিধিনিষেধ তুলে দিয়েছে। আর যেহেতু সামনেই ঈদ, তাই বাংলাদেশের সবথেকে বড় উৎসবকে কেন্দ্র করে শহর থেকে গ্রাম সব জায়গায় জ্বালানি বিক্রি আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে। এমনকি কর্মকর্তারা বলছেন যে, দেশে এখনো পর্যন্ত পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কিন্তু ঈদের সময় যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্যই তারেক রহমান সরকার ভারত থেকে আরও ৪৫ হাজার টন ডিজেল আমদানির পথে।

  • মিসাইল ছুঁড়লেই শেষ! ভয়েই হরমুজ পেরোতে পারল না বাংলাদেশের জাহাজ

    মিসাইল ছুঁড়লেই শেষ! ভয়েই হরমুজ পেরোতে পারল না বাংলাদেশের জাহাজ

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধে হরমুজে (Strait of Hormuz) আটকে ছিল বিশ্বের একাধিক দেশের পণ্যবাহী তরী। তেহরানের তরফে নতুন ঘোষণা পাওয়া মাত্রই আমেরিকা, ইজরায়েল এবং তাদের মিত্র শক্তি ছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলি একে একে নিজেদের জাহাজ নিয়ে ফিরতে শুরু করেছে। এরই মাঝে বেকায়দায় পড়েছে বাংলাদেশের (Bangladesh) জাহাজ। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালীতে আটকে রয়েছে বাংলাদেশের শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। এই বুঝি মিসাইল ছুঁড়ে সব কিছু তছনছ করে দেয় সেই ভয়ে হরমুজ পেরোতে পারেনি জাহাজটি।

    জাহাজে আটকে 31 জন বাংলাদেশী নাবিক

    প্রতিবেদন অনুযায়ী, গত 12 মার্চ হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ করে 66 ন্যাটিক্যাল মাইল দূরে গিয়ে দাঁড়িয়েছিল জাহাজটি। পরবর্তীতে ইরানের মিসাইল হামলার খবর পাওয়া মাত্রই সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকেন জাহাজের নাবিকরা। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীর কোস্টগার্ডদের তরফে নিরাপত্তার কারণে ওই জাহাজটিকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আর তারপর জাহাজটি পারস্য উপসাগর দিয়ে পুনরায় ফিরে যায়।

    প্রথম আলোর প্রতিবেদন বলছে, ওই জাহাজ বর্তমানে UAE র শারজা বন্দরের কাছাকাছি রয়েছে। সূত্রের খবর, জাহাজটি কাতার থেকে নতুন করে কিছু পণ্য তোলার পরিকল্পনা করছিল। জানা গিয়েছে, 11 মার্চ এই জাহাজের নাবিকদের জেবেল আলী বন্দরে পণ্য নামিয়ে কুয়েতের নতুন পণ্য তোলার পরিকল্পনা ছিল। তবে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ মোড় মিলে তা সম্ভব হয়নি। এর মাঝে সদ্য ইরানের তরফে বিশ্বের একাধিক দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবর পাওয়ার সত্ত্বেও জাহাজটি নতুন করে মিসাইল হামলার ভয়ে হরমুজ প্রণালী পেরোতে পারেনি। জানা গিয়েছে, ওই জাহাজে বর্তমানে 31 জন বাংলাদেশি নাবিক আটকে রয়েছেন।

    অবশ্যই পড়ুন: বিশ্বকাপ শেষ হতেই এবার পাকিস্তানের অধিনায়ককে শাস্তি দিল ICC

    প্রসঙ্গত, বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম দাবি করছে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের ওই জাহাজটিকে নিরাপদে ইরানের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনতে তৎপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যেই নাকি ওই জাহাজটিকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ওপার বাংলার নৌপরিবহন মন্ত্রণালয়।

  • “ICC-র থেকে কেউ বড় নয়”, বাংলাদেশের T20 বিশ্বকাপ বয়কট নিয়ে গর্জে উঠলেন জয় শাহ

    “ICC-র থেকে কেউ বড় নয়”, বাংলাদেশের T20 বিশ্বকাপ বয়কট নিয়ে গর্জে উঠলেন জয় শাহ

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশকে ছাড়াই গড়িয়েছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (2026 Men’s T20 World Cup)। আসলে মুস্তাফিজুর রহমানকে KKR র তরফে ছেড়ে দেওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসবেন না ওপার বাংলার প্লেয়াররা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে বাংলাদেশকে বোঝানো সত্ত্বেও সিদ্ধান্ত বদলায়নি। যার কারণে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে জায়গা দিয়ে শুরু হয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের বিশ্বকাপ বয়কট প্রসঙ্গে মুখ খুলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)।

    বিশ্বকাপ বিতর্কে জয়ের প্রতিক্রিয়া

    এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল 7 ফেব্রুয়ারি থেকে। শেষ হয় গত 8 মার্চ ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল দিয়ে। এই আসরে জগত সভায় ফের শ্রেষ্ঠ আসন দখল করেছে টিম ইন্ডিয়া। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পরই বাংলাদেশ বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন ICC র চেয়ারম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে এসে খেলতে রাজি হয়নি বাংলাদেশ দল।

    সে প্রসঙ্গে মুখ খুলে জয় জানিয়েছিলেন, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ICC বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ শুরুর আগে কিছু দল অংশ নেবে কিনা এবং বিশ্বকাপ কীভাবে গড়াবে তা নিয়ে বহু আলোচনা হয়েছে।” এদিন জয় শাহ খোলাখুলি বলেন, “আমি ICC র চেয়ারম্যান হিসেবে বলতে পারি কোনও দলই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের থেকে বড় নয়। কোনও একটি দল এই প্রতিষ্ঠানকে তৈরি করেনি। বরং সংঘবদ্ধভাবে গঠন করা হয়েছে ICC।”

    অবশ্যই পড়ুন: মেসেজ পেলেও ঢোকেনি যুবসাথীর টাকা? জানুন কী হবে এবার

    উল্লেখ্য, মূলত নিরাপত্তাকে ইস্যু বানিয়ে ভারতে খেলতে আসতে চায়নি বাংলাদেশ। বরং পাকিস্তানের মতোই শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রত্যেকটি ম্যাচ খেলতে চেয়েছিল BCB। প্রত্যুত্তরে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বলেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। অন্যথায় বাদ পড়তে হবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।

  • দেশে গ্যাসের সংকট, SIR নিয়ে রায়…! আজকের সেরা ১০ খবর (১০ মার্চ)

    দেশে গ্যাসের সংকট, SIR নিয়ে রায়…! আজকের সেরা ১০ খবর (১০ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ মার্চ, মঙ্গলবার। দেশে গ্যাসের সংকট, SIR নিয়ে রায়, গোবরডাঙ্গা স্টেশনে অগ্নিকাণ্ড, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) এলপিজি সরবরাহ নিয়ে নয়া নির্দেশ কেন্দ্রের

    ভারত সরকার এলপিজি সরবরাহ নিশ্চিত করার জন্য তেল কোম্পানিগুলিকে এবার নতুন নির্দেশ দিল। এলপিজির ঘাটতি এড়ানোর জন্য গার্হস্থ্য ব্যবহারে অগ্রাধিকার দেওয়া হবে আর বাণিজ্যিক সিলিন্ডারের সরবরাহ কিছুটা কমানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি কালোবাজারি রুখার জন্য এলপিজি রিফিল বুকিং এর ন্যূনতম অপেক্ষার সময় এবার ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করানো হয়েছে। আর হাসপাতাল বা জরুরী পরিষেবায় গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) জ্বালানি সংকটে স্কুল-কলেজ বন্ধ করে দিল পাকিস্তান

    পাকিস্তানের জ্বালানি সংকট এবং তেলের দামের বৃদ্ধির জন্য হঠাৎ করে কঠোর সিদ্ধান্ত নিল সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খরচ কমানোর জন্য স্কুল, কলেজ দুই সপ্তাহ বন্ধ আর সরকারি অফিস সপ্তাহে চারদিন খোলা আর আংশিক বাড়িতে বসে কাজ করার ঘোষণা করেছেন। পাশাপাশি সাংসদদের বেতনে ২৫% কমানো হয়েছে আর মন্ত্রীদের বিদেশ সফর নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সরকারি গাড়ির জ্বালানি ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেলের দাম বেড়ে পেট্রোল লিটার প্রতি ৩৩৫.৮৬ টাকা আর ডিজেল ৩২১.১৭ টাকায় পৌঁছেছে প্রতিবেশী দেশে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) গোবরডাঙ্গা স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

    গোবরডাঙ্গা স্টেশনে সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। একটি হোটেল থেকে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ ঘটেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়। ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বনগাঁ-শিয়ালদা লাইনে বেশ খানিকক্ষণ ট্রেন চলাচল ব্যাহত ছিল। তবে হতাহতের কোনও রকম খবর নেই। মাননীয় পৌরপ্রধান শঙ্কর দত্ত ক্ষতিগ্রস্তের ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) বাংলাদেশে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে ভারত

    বাংলাদেশে তীব্র জ্বালানি সংকটের কারণে এবার সহযোগিতার জন্য পাশে দাঁড়াল ভারত। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপ লাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে বেশ কিছু রিপোর্টে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্যই হয়তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার সঙ্গে বৈঠকের পর আগামী চার মাস আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে জ্বালানি সংকট কিছুটা কমানো যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) গ্যাসের অভাবে হোটেল, রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত বেঙ্গালুরুতে

    বেঙ্গালুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ঘাটতি আর মূল্যবৃদ্ধির জন্য হোটেল, রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিল হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং ইরান-ইজরাইল যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে। ১৪ কেজি গ্যাসে ৬৩ টাকা আর ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসে ১১৫ টাকা করে বাড়ানো হয়েছে। সরবরাহ কমে যাওয়ার কারণে এবং কালোবাজারির আশঙ্কায় ব্যবসায়ীরা এখন সমস্যার মুখে পড়ছেন। যার ফলে বহু হোটেল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) বাংলায় এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

    ভারতীয় সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন মামলায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটের আগের দিন পর্যন্ত সমস্যা সমাধান হলে বৈধ ভোটাররা ভোট দিতে পারবে। প্রায় ১০ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে গিয়েছে। আর ২২০ বিচার বিভাগীয় আধিকারিক এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। আদালত স্পষ্ট জানিয়েছে, জুডিশিয়াল অফিসাররা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং তাদের কাজে প্রশ্ন তুললেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠন করাও হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারতে নতুন স্টপেজ

    পূর্ব রেল ঘোষণা করেছে যে, আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসে নতুন স্টপেজ দেওয়া হবে। দলগাঁও রেলওয়ে স্টেশনে ৯ মার্চ থেকে এই ট্রেনটি অতিরিক্ত স্টপেজ দেবে বলে খবর। ১৫৫৯৮ ট্রেনটির রাত ১১:৪৬ মিনিটে এসে ১১:৪৮ মিনিটে ছাড়বে। আর ফিরতি ট্রেনটি ১৬৫৯৭ ১৪ই মার্চ সকাল আটটায় একে এসে ০৮:০৩ মিনিটে এই স্টেশন থেকে ছাড়বে। যাত্রীদের দীর্ঘদিনের দাবির পর এই স্টপেজ যুক্ত করা হয়েছে। এর ফলে স্থানীয় যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) ১ এপ্রিল থেকে বারছে ফাস্ট্যাগ অ্যানুয়াল পাসের দাম

    এনএইচএআই এর বার্ষিক ফাস্ট্যাগ পাসের দাম ১ এপ্রিল থেকে বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে। বর্তমানে এর দাম ৩০০০ টাকা, যা নতুন অর্থবছর থেকে প্রায় ৭৫ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। আর টোলের হার প্রতি বছর মুদ্রাস্ফীতি এবং পাইকারি মূল্য সূচকের উপর ভিত্তি করেই সংশোধন করা হয়। সেই সূত্রেই এবার বাড়ানো হচ্ছে। এই পাস শুধুমাত্র ব্যক্তিগতির জন্যই, কোনও রকম বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর এটি নিলে ১ বছর বা সর্বোচ্চ ২০০টি টোল প্লাজা পারাপারের সুবিধা থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) ইরানের হামলায় খুশি হওয়ায় বাহরাইনে গ্রেফতার বাংলাদেশী-পাকিস্তানি

    বাহরাইনে ইরানের হামলা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়ানোর অভিযোগে ছয় বিদেশি নাগরিকের গ্রেফতার করা হল। তাদের মধ্যে পাঁচজন পাকিস্তানি এবং একজন বাংলাদেশী নাগরিক। বাহরাইন অ্যান্টি সাইবার ক্রাইম ডিরেক্টরেট তদন্তে জানিয়েছে যে, তারা হামলার রেকর্ড করে বারবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিল এবং অহেতুক গুজব ছড়াচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আর আতঙ্ক ছড়াতে পারে। ঘটনার পর সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, যাচাই ছাড়া কোনও খবর বা ভিডিও শেয়ার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) পুরুলিয়া থেকে দিল্লি নতুন ট্রেনের ঘোষণা

    পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেল পুরুলিয়া থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা চালুর ঘোষণা করল। ১৪০২১/১৪০২২ পুরুলিয়া-আনন্দবিহার এক্সপ্রেস খুব শীঘ্রই চালু করা হবে। আর ট্রেনটি প্রতি শুক্রবার বিকেল ৫ টায় পুরুলিয়া থেকে ছেড়ে পরের দিন রাত ১১:১০ মিনিটে দিল্লিতে পৌঁছবে। এদিকে ফিরতি ট্রেনটি বৃহস্পতিবার ভোর পাঁচটায় আনন্দবিহার থেকে ছেড়ে পরের দিন সকাল ১০:৪০ মিনিটে পুরুলিয়াতে পৌঁছবে। পথে রাঁচি, বারানসি, লখনৌ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনের ট্রেনটি থামবে। এর ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

  • তেলের সঙ্কট বাংলাদেশে, উদ্ধারে ৫ হাজার টন ডিজেল পাঠাচ্ছে ভারত

    তেলের সঙ্কট বাংলাদেশে, উদ্ধারে ৫ হাজার টন ডিজেল পাঠাচ্ছে ভারত

    প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে গোটা দেশ জুড়ে তীব্র তেলের সংকট দেখা যাচ্ছে। পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে। এদিকে মূল্যবৃদ্ধির আঁচ পড়েছে বাংলাদেশে (Bangladesh)। জানা গিয়েছে, সেখানে বহু জায়গায় পেট্রোল পাম্প বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গাড়িতে তেল ভরার জন্য বাকি পাম্পগুলিতে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককে। মহা সমস্যায় পড়েছে ওপার বাংলার মানুষ। আর এই পরিস্থিতিতে এবার ভারত থেকে ডিজেল (India Sends Diesel) পাঠানো হচ্ছে বাংলাদেশে, তাও আবার পাইপলাইনের মাধ্যমে।

    আজই বাংলাদেশে যাচ্ছে ডিজেল

    বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ওরফে BPC-র বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানিয়েছে, আজ মঙ্গলবার, ১০ মার্চ ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে যাচ্ছে। আর এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে ওই দেশে পৌঁছাবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মূলত জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

    ভারত বাংলাদেশের উচ্চপর্যায়ে বৈঠক

    উল্লেখ্য, গত রবিবার জ্বালানি সংকট মেটাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানে বাংলাদেশ-ভারত পাইপলাইন দিয়ে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বাংলাদেশ। তাই সরকারের এই উচ্চপর্যায়ের তৎপরতার ৫ হাজার টনের ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে যাচ্ছে। অন্যদিকে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহে পরিবহন খরচ এবং সময় দুটোই সাশ্রয় হবে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: গ্যাস নিয়ে LPG কোম্পানিগুলোকে নয়া নির্দেশ কেন্দ্রের

    প্রসঙ্গত, ভারত, ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছিল বাংলাদেশকে। এরপর ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন এবং ২০২৫ সালে এক লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে। এছাড়া ভারত থেকে বিভিন্ন সময় জেটফুয়েল, ফার্নেস অয়েল এমনকি অকটেনও আমদানি করেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবে আশা করা যাচ্ছে এইবারে হয়তো ধীরে ধীরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি হবে।

  • মমতার ধরনা, বাংলায় চিটফান্ড কেলেঙ্কারি…! আজকের সেরা ১০ খবর (৬ মার্চ)

    মমতার ধরনা, বাংলায় চিটফান্ড কেলেঙ্কারি…! আজকের সেরা ১০ খবর (৬ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ মার্চ, শুক্রবার। মমতার ধরনা, বাংলায় চিটফান্ড কেলেঙ্কারি, দীঘা রুটে নতুন ষ্টেশন,  রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) দাবি না মানলে বাংলাদেশ-নেপালের মতো আন্দোলন, হুঁশিয়ারি তৃণমূলের

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রতিবাদে কমিশনের বিরুদ্ধে ধর্মতলায় ধর্নায় বসেছেন। জলপাইগুড়িতে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভায় নেতারা হুশিয়ারি দিয়েছেন, সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় সমস্ত জীবিত ভোটারদের নাম থাকলে ২০২৬ এর বিধানসভা নির্বাচন করতে দেবেন না এবং প্রয়োজন হলে বাংলাদেশ এবং নেপালের মতো আন্দোলন করা হবে। এই মন্তব্যে রাজনৈতিক মহলে যে বিতর্ক ছড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) দীঘা রুটে এবার নতুন স্টেশন

    পূর্ব মেদিনীপুরে নতুন ঘোলবাগদা রেলওয়ে স্টেশন খুব শীঘ্রই চালু হতে চলেছে, যা দীঘা যাওয়ার পথে সবথেকে গুরুত্বপূর্ণ স্টপেজ হবে। ভগবানপুর-২ ব্লকের এই হল্ট স্টেশনটি নাচিন্দা এবং হেড়িয়া স্টেশনের মাঝে দীঘা-তমলুক রেলপথের মধ্যেই তৈরি করা হচ্ছে। মার্চ মাসেই এই স্টেশন উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। আর যাত্রীদের জন্য বসার জায়গা, পানীয় জল, শৌচালয় এবং টিকিট কাউন্টারের মতো সব উন্নত মানের সুবিধা থাকবে। এটি চালু হলে মেচেদা-দীঘা, পাঁশকুড়া-দীঘা সহ একাধিক লোকাল ট্রেন পরীক্ষামূলকভাবে থামতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) বেঙ্গালুরু-হায়দ্রাবাদ যাত্রা মাত্র ২ ঘণ্টায়

    বেঙ্গালুরু-হায়দ্রাবাদ হাই স্পিড রেল করিডোর প্রকল্প নিয়ে এবার জোর তৎপরতার সঙ্গে কাজ শুরু করল ভারতীয় রেল। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২ ঘণ্টায় এই দুরত্ব পাড়ি দেওয়া সম্ভব হবে। যেখানে বর্তমানে ট্রেনে সময় লাগে সাড়ে আট ঘন্টা। নতুন করে ট্রেনের গতি সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার পর্যন্ত ছুঁতে পারে। এতে মোট ১২টি স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। আর প্রায় ১৭৪ হেক্টর জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হলেই নির্মাণ কাজ শুরু হতে পারে বলে সূত্রের খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস

    ভোটের আগে পশ্চিমবঙ্গে বিরাট প্রশাসনিক পরিবর্তন। সিভি আনন্দ বোস আচমকা রাজ্যপালের পদ থেকে ইত্তেফা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। এরপর তামিলনাড়ু রাজ্যপাল আরএন রবিকে বাংলায় নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হল। প্রাক্তন আইপিএস অফিসার রবি আগে গোয়েন্দা বিভাগ এবং বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বলে খবর। এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) অমৃত ভারত স্টেশনের আওতায় বদলে যাচ্ছে বরাভূম ও আনারা স্টেশন

    ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশনের আওতায় বরাভূম রেলওয়ে স্টেশন এবং আনারা রেলওয়ে স্টেশনের চেহারায় এবার বিরাট পরিবর্তন আসছে। স্টেশনগুলি এখন আরও পরিস্কার, আধুনিক এবং আকর্ষণীয় করে তোলা হচ্ছে। দেওয়ালে সাঁওতাল সংস্কৃতি শিল্পচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর যাত্রীদের জন্য অপেক্ষা কক্ষ, পরিষ্কার শৌচালায়, লিফট, ফ্রি ওয়াইফাইসহ বিভিন্ন রকম সুবিধা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য দেশের রেল স্টেশনগুলিকে আধুনি,ক আরামদায়ক এবং যাত্রীবান্ধব গড়ে তোলা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) বাংলায় নতুন চিটফান্ড কেলেঙ্কারি

    পূর্বস্থলী এলাকায় নতুন করে চিটফান্ড প্রতারণার অভিযোগ উঠল। বিনিয়োগে বেশি সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। এরপর কোম্পানি টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠে। বিনিয়োগকারীরা টাকা ফেরত চাইতে গিয়ে বিষয়টি বুঝতে পেরেছেন। তাদের দেওয়া কাগজপত্রে ত্রুটি ছিল এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কোনও রকম অনুমোদন ছিল না। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) বাংলায় মহিলাদের জন্য গঠিত হবে ৫৭০০ কোটির তহবিল

    আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি তাদের নির্বাচনী ইস্তাহারে একাধিক প্রস্তুতি নিল। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, মহিলাদের উন্নয়নের জন্য এবার ৫৭০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে, যা কিনা জীবিকা, দক্ষতা উন্নয়ন এবং স্বনির্ভর গোষ্ঠীর কাজে লাগানো হবে। পাশাপাশি যুবকদের জন্য স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি আর সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রের অবকাঠামো অনুযায়ী বেতন সংশোধন আর সপ্তম বেতন কমিশন গঠনের কথা বলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হলো চারধাম যাত্রা ২০২৬ এর

    চারধাম যাত্রা ২০২৬ এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু করল উত্তরাখন্ড সরকার। আজ অর্থাৎ ৬ মার্চ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ভক্তরা সরাসরি পোর্টালে আধার কার্ড দিয়েই নিবন্ধন করে নিতে পারবে। ১৯ এপ্রিল গঙ্গোত্রী মন্দির এবং যমুনোত্রী মন্দিরের যাত্রা শুরু হবে, আর ২২ এপ্রিল খুলবে কেদারনাথ এবং ২৩ এপ্রিল বদ্রিনাথ মন্দির। অনলাইনে না পারলে ১৭ এপ্রিল থেকে ঋসিকেশ এবং হরিদ্বারে অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) গ্যাসের সংকট মেটাতে বিরাট উদ্যোগ কলকাতায়

    ইরান-ইজরায়েল সংঘাতের প্রভাবে গ্যাস সরবরাহ নিয়ে এবার সতর্কতা বাড়াল সরকার। সেই কারণেই কলকাতায় আপাতত নতুন ডবল এলপিজি সিলিন্ডার কানেকশন দেওয়া বন্ধ রাখা হল। তেল সংস্থাগুলি ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দিয়েছে, যাদের একটি করে সিলিন্ডার রয়েছে তাদের দ্বিতীয় সিলিন্ডারের আবেদন আর গ্রহণ করা হবে না। ভবিষ্যতে গ্যাসের যোগান স্বাভাবিক রাখার জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রায় এক মাসের এলপিজি গ্যাস মজুত রয়েছে। পরিস্থিতির উপর কেন্দ্র সরকার নজর রাখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) মমতার ধরনা মঞ্চে পার্শ্বশিক্ষকদের বিক্ষোভ

    বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ধর্নায় বসেছিলেন। সেই সময় বেতন বৃদ্ধি এবং চাকরির স্থায়ীকরণের দাবিতে কয়েকজন পার্শ্বশিক্ষক তাঁর মঞ্চের সামনেই প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হলে মুখ্যমন্ত্রী তাঁদেরকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এবং বলেন যে, অভিযোগ থাকলে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের কাছে যান। পরে পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। উল্লেখ্য, পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন