Tag: Alipurduar

  • আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস পেল নয়া স্টপেজ, কোন স্টেশনে দাঁড়াবে জানাল রেল

    আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস পেল নয়া স্টপেজ, কোন স্টেশনে দাঁড়াবে জানাল রেল

    সহেলি মিত্র, কলকাতা: বাংলা এবং দক্ষিণ ভারতের রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। অবশেষে নতুন এক স্টপেজ পেল আলিপুরদুয়ার –এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস (Alipurduar – SMVT Bengaluru Amrit Bharat Express)। দীর্ঘদিন ধরেই এই ট্রেনের একটি স্টপেজ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন সাধারণ রেল যাত্রীরা। অবশেষে সকলের সেই ইচ্ছার দাম দিয়ে নতুন স্টপেজ দেওয়া হল। আপনিও কি জানতে ইচ্ছুক নতুন স্টপেজের নাম কী? চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    নতুন স্টপেজ পেল এই রুটের অমৃত ভারত এক্সপ্রেস

    পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আলিপুরদুয়ার –এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস এবার থেকে দলগাঁও স্টেশনে থামবে। যাত্রীদের সুবিধার্থে ট্রেন নম্বর ১৬৫৯৮/১৬৫৯৭ আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস এবার থেকে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী দলগাঁও স্টেশনে থামবে। গতকাল ৯ মার্চ থেকে নিয়মটি কার্যকর হবে।

    আরও পড়ুনঃ দাঁড়ায় প্রায় সব ট্রেন! তবে বাংলার এই স্টেশনের নাম জানেন না যাত্রীরা

    এক নজরে ট্রেনের কর্মসূচি

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬৫৯৮ আলিপুরদুয়ার-এসএমভিটি অমৃত ভারত এক্সপ্রেস রাত ২৩:৪৬ নাগাদ দলগাঁও স্টেশনে পৌঁছাবে এবং সেখান থেকে ছাড়বে ২৩:৪৮ মিনিটে অর্থাৎ মাত্র ২ মিনিটের হল্ট দেওয়া হবে। এদিকে ফিরতি পথে ১৬৫৯৭ এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস ১৪ মার্চ, ২০২৬ থেকে সকাল ৮:০১ মিনিটে দলগাঁওতে থামবে এবং ছাড়বে ৮:০৩ মিনিটে। যদিও ট্রেনটির অন্যান্য সকলের স্টেশনের কর্মসূচি অপরিবর্তিত থাকবে।

    উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু হবে । নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের শ্রেণীর যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যের এবং উচ্চমানের পরিষেবা প্রদানের জন্য এই নতুন নন-এসি ট্রেনটি তৈরি করা হয়েছে। ট্রেনটি ছয়টি রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্য দিয়ে যাবে: পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটক। ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন, ডানকুনি, খুরদা রোড, নেলোরের মতো কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে স্টপেজ দেয়।