Tag: Ali Khamenei

  • ‘আমার অনুমতি ছাড়া টিকতে পারবে না!’ মোজতবা খামেনি নির্বাচিত হওয়াতে হুঁশিয়ারি ট্রাম্পের

    ‘আমার অনুমতি ছাড়া টিকতে পারবে না!’ মোজতবা খামেনি নির্বাচিত হওয়াতে হুঁশিয়ারি ট্রাম্পের

    সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার সংঘর্ষ দিনের পর দিন তীব্র আকার ধারণ করছে (Iran-Israel War)। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণের পর নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি, যিনি আলি খামেনিরই মেজ ছেলে। আমেরিকা এবং ইজরায়েলের যৌথ সামরিক হামলায় খামেনি নিহত হওয়ার পরই তাঁর নেতৃত্বের প্রশ্ন সামনে এসেছিল। আর সেই পরিস্থিতিতেই মোজতবা খামেনিকেই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মত আন্তর্জাতিক মহলের।

    তবে এই ঘটনাকে কেন্দ্র করে এবার নতুন করে উত্তেজনা ছড়াল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর অনুমতি ছাড়া ইরানে কোনও সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ধরে টিকতেই পারবে না। ট্রাম্পের এই মন্তব্য সামনে আসতেই কূটনৈতিক মহলে পড়েছে শোরগোল।

    দিনের পর দিন বাড়ছে উত্তেজনা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইতিমধ্যেই দশম দিনে পৌঁছেছে। একদিকে আমেরিকার তরফ থেকে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইরানও পাল্টা আক্রমণ চালাচ্ছে। যার ফলে সংঘাত দিনের পর দিন ভয়াবহ আকার ধারণ করছে বলেই মত বিশেষজ্ঞদের। এদিকে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, প্রয়োজনে তারা এই যুদ্ধ ছয় মাস পর্যন্ত চালিয়ে যেতে প্রস্তুত। অন্যদিকে ট্রাম স্পষ্ট জানিয়েছেন যে, আপাতত ইরানের সঙ্গে কোনও রকম সমঝোতার পথে হাঁটতে রাজি নয় আমেরিকা।

    ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিন প্রথমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, ইরানের কোনও দেশের সঙ্গে শত্রুতা নেই। আর অন্য কোনও রাষ্ট্র দখল করার ইচ্ছাও নেই। কিন্তু পরবর্তীতে দেশের ভিতরে রাজনৈতিক চাপ বাড়ার কারণে তিনি নিজের বক্তব্য পরিবর্তন করেছেন। তিনি জানিয়েছেন যে, ইরানের উপর হামলা হলে দেশ আর নিশ্চুপ থাকবে না। উপযুক্ত জবাব দেওয়া হবে।

    আরও পড়ুন: ‘রাজ্য সরকার চাইলে বাংলায় কমবে গ্যাসের দাম’ কতটা?

    এদিকে ইরান বাহরিনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দফতরেও হামলা চালিয়েছে। আর এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অন্যদিকে আমেরিকাও ইরানের বিভিন্ন তেলের ভাণ্ডারে হামলা চালাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র তাদের শক্তি বাড়াতে পশ্চিম এশিয়ায় অতিরিক্ত যুদ্ধ জাহাজ মোতায়ন করানোর প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন দাবি করা হচ্ছে, ইরানে মজুত ইউরেনিয়াম সুরক্ষিত রাখার জন্য বিশেষ বাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করছে আমেরিকা এবং ইজরায়েল। আর এই খবর সামনে আসতেই গোটা বিশ্বজুড়ে উদ্বেগ আরও বেড়েছে।

  • তৃণমূলের তোলাবাজি, মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্বস্তি…! আজকের সেরা ১০ খবর (৫ মার্চ)

    তৃণমূলের তোলাবাজি, মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্বস্তি…! আজকের সেরা ১০ খবর (৫ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ মার্চ, বৃহস্পতিবার। তৃণমূলের তোলাবাজি, মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্বস্তি, নয়া রূপে স্টেশন আহমেদাবাদ, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) ১৬ তলা স্টেশন হচ্ছে আহমেদাবাদ

    আহমেদাবাদ বুলেট ট্রেন স্টেশনকে ২৪ হাজার কোটি টাকার প্রকল্পের ১৬ তলা বিশিষ্ট আধুনিক মাল্টি মডেল পরিবহন কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে বলে খবর। আর এখানে নিচে মেট্রো, মাঝখানে সাধারণ ট্রেন এবং সর্বোচ্চ স্তরে বুলেট ট্রেন চলবে। প্রায় ৩৫ হেক্টর জুড়ে তৈরি এই স্টেশনের ৫৮% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলেই খবর। এতে পার্কিং, অফিস, হোটেল, মল এবং আধুনিক যাত্রার সুবিধা থাকবে। আর প্রতিদিন ২ থেকে ৩ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন বলে খবর। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৯) মালদায় বাজির ফুলকি কাণ্ড নিয়ে মৃত্যু একজনের

    মালদার হরিশ্চন্দ্রপুরের সাইরা গ্রামে বাজির ফুলকি নিয়ে দুই পরিবারের ঝামেলা ভয়াবহ রূপ নিয়েছে। সাত বছরের এক শিশুর ফুলঝুরি জ্বালানোর সময় ফুলকি এক নাবালিকার গায়ে পড়ার কারণে তর্ক শুরু হয় এবং তা সংঘর্ষে রূপান্তরিত হয়। অভিযোগ ওঠে, স্থানীয় তৃণমূল নেতার উস্কানিতে শাহজাহান মিয়াকে তরোয়াল দিয়ে কোপানো হয়েছে। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে এক তৃণমূল কর্মী গ্রেফতার হয়েছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৮) অতিরিক্ত চাপে ট্রেন ছেড়ে চলে গেলেন চালক

    বিহারের ঠাকুরগঞ্জ স্টেশনে এক লোকো পাইলট ৯ ঘন্টা ডিউটি শেষ করার পর ক্লান্তির কথা জানিয়ে শিলিগুড়িগামী ৭৫৭১৯ ডেমু ট্রেন চালাতে অস্বীকার করেছেন। রেলের নিরাপত্তা নিয়ম মেনে তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের বেশি ট্রেন চালানো বেশ ঝুঁকিপূর্ণ। স্টেশন মাস্টার সহ রেল কর্তৃপক্ষ অনুরোধ করলেও তিনি তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন। ট্রেনটি দুপুর ২:৫২ থেকে দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। আর এতে শিলিগুড়ি এবং কিষানগঞ্জগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৭) অতিরিক্ত তিন মাসে রেশন মজুদের নির্দেশ কেন্দ্রের

    ইরান-ইজরায়েল সংঘাত ক্রমশ তীব্র হওয়ার কারণে সম্ভাব্য সংকটের আশঙ্কায় কেন্দ্র সরকার এবার রাজ্যগুলোকে সতর্ক করল। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক নির্দেশ দিয়েছে যে, আগামী তিন মাসের চাল, গম আগাম মজুদ করে রেশন ডিলারদের কাছে পৌঁছে দেওয়া উচিত। সাধারণত এক মাসের রেশন আগাম তোলা হয়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে তিন মাস করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, যুদ্ধের প্রভাব পড়লে জ্বালানি এবং পরিবহনের সমস্যা তৈরি হতে পারে। তাই গণবণ্টন ব্যবস্থা ঠিক রাখার জন্য এবং সাধারণ মানুষের খাদ্য সরবরাহের কোনও সমস্যা না হওয়ার কারণেই এই প্রস্তুতি। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৬) তৃণমূলে যোগদান করলেন সৌরভ চন্দ্র

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের আইনজীবী সৌরভ চন্দ্র বৃহস্পতিবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরেই তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়েছে। আবার অন্যদিকে অমিত শাহের উপস্থিতিতে সাংবাদিক সন্তু পান ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। ভোটের আগে দুই শিবিরে নতুন মুখ যোগ দেওয়ার কারণে রাজনৈতিক মহলে জোড় আলোচনা শুরু হয়েছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৫) রাজনীতির ময়দানে যোগদান করেন কোয়েল মল্লিক

    অভিনেত্রী কোয়েল মল্লিক প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী তৈরি করেছে। বৃহস্পতিবার বিধানসভায় স্বামী নিশপাল সিং এর সঙ্গে গিয়েই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই দিনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে ভোট হবে বলে জানা গেছে। আর বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন রাহুল সিনহা। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৪) তৃণমূল দ্বারা তৈরি স্ট্রিট লাইট নিয়ে আসানসোলে বিতর্ক

    আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের সারাকডিহি গ্রামে একটি স্ট্রিট লাইটকে ঘিরে শুরু হলে বিতর্ক। অভিযোগ উঠছে, রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক উদ্বোধন করলেও বর্তমানে সেখানে কোনও রকম লাইট নেই। ফলে রাতে এলাকা অন্ধকারে ডুবে থাকছে। আর বাসিন্দাদের যাতায়াত করতে সমস্যা হচ্ছে। স্থানীয়রা দাবি করছে, উন্নয়নের নামে শুধুমাত্র তোলাবাজি করা হয়েছে। পরিষেবা নেই বললেই চলে। বিষয়টা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। গ্রামবাসীরা দ্রুত লাইট বসানোর দাবি করছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ৩) উৎসব উপলক্ষে কর্মীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের

    দূর্গা পূজা এবং ঈদের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা করলেন নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৬ হাজার টাকা থেকে ৫৪ হাজার টাকার মধ্যে বেতনের সর্ব কর্মীরা সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ফেস্টিভ্যাল এডভান্স পাবে। আর ৪৬,০০০ টাকা বা তার কম বেতনের কর্মীরা অ্যাড হক বোনাস হিসাবে ৭৪০০ টাকা করে পাবে। এছাড়াও ৪০ হাজার টাকার মধ্যে পেনশন পাওয়া পেনশনভোগীরা ৩৮০০ টাকা অনুদান পাবে। আর এই সুবিধা সরকারি এবং সরকারপোসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও মিলবে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ২) রাজ্যসভার প্রার্থী হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

    বিহারের মুখ্যমন্ত্রী রাজ্যেসভার নির্বাচিত প্রার্থী হতে চলেছেন নীতিশ কুমার। প্রায় ২ দশক ধরেই বিহারের রাজনীতিতে প্রভাবশালী এই নেতা এবার জাতীয় রাজনীতিতে যাওয়ার জন্য ইঙ্গিত দিয়েছেন। পাটনায় অমিত শাহের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে খবর। নীতিশ সরে গেলেই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সম্রাট চৌধুরী, নিত্যানন্দ রায়, দিলীপ জাসওয়াল, বিজয় সিনহা সোহ বেশ কয়েকজনের নাম আলোচনায় উঠে এসেছে। কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

    ১) খামেনির মৃত্যু নিয়ে শোক প্রকাশ করল ভারত

    ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর ভারত আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে। দিল্লি থেকে ইরানের দূতাবাসকে শোক পুস্তিকায় সই করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ৮৬ বছর বয়সে খামেনীর মৃত্যুর পর ইরানের নেতৃত্ব নিয়ে বাড়ছে জল্পনা। আর সেই সূত্রে উত্তরসূরি হিসেবে তার ছেলের নাম উঠে এসেছে। এদিকে ইরান, আমেরিকা এবং ইজরায়েলের সংঘাতে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি দিনের পর দিন জটিল হয়ে উঠছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

  • খামেনির মৃত্যুতে অবশেষে শোক প্রকাশ ভারতের, ফের কোনও কূটনৈতিক বার্তা?

    খামেনির মৃত্যুতে অবশেষে শোক প্রকাশ ভারতের, ফের কোনও কূটনৈতিক বার্তা?

    সৌভিক মুখার্জী, কলকাতা: ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করল ভারত (India on Ali Khamenei Death)। বৃহস্পতিবার দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোক পুস্তিকায় সই করেছেন স্বয়ং ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। এমনকি একইসঙ্গে তিনি ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকার করেছেন এবং খামেনির প্রয়াণে ভারতের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

    বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, খামেনির মৃত্যুতে ভারত সরকার গভীরভাবেই শোক প্রকাশ করেছে। আর সেই সূত্র ধরেই দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোক পুস্তিকায় স্বাক্ষর করেছেন বিদেশ সচিব বিক্রম মিসরি। যদিও এই পদক্ষেপকে কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    কীভাবে মৃত্যু হল খামেনির?

    প্রসঙ্গত জানিয়ে রাখি, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের এক ভয়াবহ সামরিক হামলায় নিহত হন দেশের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলি খামেনি। অভিযোগ ওঠে, এই হামলার পেছনে ছিল ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রশাসনিক দফতরের তরফ থেকে এই কথা স্বীকার করা হয়। বিশেষজ্ঞদের মতে, সাধারণত এই ধরনের হামলা রাতের বেলায় হয়। কিন্তু খামেনের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর দিনের বেলাতেই এই হামলা চালানো হয়। আর ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে রিপোর্ট।

    এমনকি পরদিন আমেরিকা এবং ইজরায়েল যৌথভাবেই ঘোষণা করে যে উক্ত অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন। আর পরে ইরান সরকারের তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। জানা যাচ্ছে, মৃত্যুকালে নেতার বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৮৯ সাল থেকেই তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে সিংহাসনে বসে রয়েছেন। অন্যদিকে খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব নিয়ে বাড়ছে জল্পনা। জানা যাচ্ছে, তিন সদস্যের একটি অন্তর্বর্তী কাউন্সিল দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে খামেনির ছেলে মোজতবা খামেনির নামই বেছে নিয়েছে।

    আরও পড়ুন: মৃত্যু হয়েছে শাশুড়ির, অন ক্যামেরায় চলছে কান্নাকাটি! ট্রোলের মুখে ‘প্রবাসে ঘরকন্না’ মহুয়া

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের উদ্বেগ

    এদিকে এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য কার্যত যুদ্ধের দামামায় জ্বলছে। ইরান ওই অঞ্চলে থাকা সমস্ত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার, দুবাই থেকে শুরু করে বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, জর্ডান সহ একাধিক দেশের উপর হামলা চালাচ্ছে ইরান। আর এতে পরিস্থিতি দিনের পর দিন জটিল হয়ে উঠছে। কার্যত একে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেও আখ্যা দিতে পিছপা হচ্ছে না বুদ্ধিজীবীরা। সবথেকে বড় ব্যাপার, গত কয়েকদিন ইরান প্রায় ৫০০টি ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ এর বেশি ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে আমেরিকা এবং ইজরায়েলও যৌথভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

  • খামেনিকে কটূক্তি করায় গ্রেফতার বিষাক্ত ছেলে প্রহ্লাদ মাইতি? জানালেন খোদ ইউটিউবার

    খামেনিকে কটূক্তি করায় গ্রেফতার বিষাক্ত ছেলে প্রহ্লাদ মাইতি? জানালেন খোদ ইউটিউবার

    সৌভিক মুখার্জী, বারাসত: মধ্যপ্রাচ্য সংঘাতের আবহে সম্প্রতি খামেনির (Ali Khamenei) মৃত্যুকে কেন্দ্র করে বাংলাজুড়ে চলা প্রতিবাদ মিছিলের বিরুদ্ধে সরব হয়ে একটি ভিডিও বানিয়েছিলেন বারাসতের জনপ্রিয় ইউটিউবার প্রহ্লাদ মাইতি (Prahlad Maity) ওরফে ‘বিষাক্ত ছেলে’। তবে সেই ভিডিওকে কেন্দ্র করেই শুরু হয় রাজনৈতিক জলঘোলা। ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে এমনটা দাবি করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তাঁর বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছিল, এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল যে প্রহ্লাদ মাইতিকে নাকি গ্রেফতার করা হয়েছে! তবে সমস্ত জলপথের অবসান ঘটালেন ইউটিউবার নিজেই।

    ঘটনাটি কী?

    আসলে জানিয়ে রাখি, গত ২ মার্চ প্রহ্লাদ মাইতি একটি ভিডিও পোস্ট করেছিলেন। আর সেখানে তিনি বলেছিলেন, যে ইরান ভারতের থেকে কত দূরবর্তী একটি দেশ। আর এখানকার ধর্মীয় নেতা আয়তুল্লা আলি খামেনিকে ইজরায়েল আর আমেরিকা যৌথভাবে মেরে ফেলেছে। খামেনি ইতিহাসের সবথেকে জঘন্যতম মানুষ ছিলেন, মহিলাদের উপর অত্যাচার করতেন এবং নিজের ধর্মের মানুষদেরকে মারতেন। তাঁর মৃত্যুর প্রতিবাদেই ভারতবর্ষের মুসলিমরা পথ নেমেছে। এমনকি আন্দোলন করছে। পহেলগাঁওতে জঙ্গি হামলার সময় কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি। এমনকি আরজি কর ঘটনার সময়ও কেউ পথে নামেনি।

    তবে তাঁর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেট নাগরিকরা সমালোচনা করতে থাকে। কেউ কেউ বলে, প্রহ্লাদ মাইতি মুসলিম ধর্মের মানুষদের ভাবাবেগকে আঘাত করছে। আবার কেউ কেউ তাঁর এই ভিডিওকে প্রশংসাও করে। তবে চাপে পড়ে বিষাক্ত ছেলে ওরফে প্রহ্লাদ মাইতি নিজের ভিডিওটি সন্ধ্যাবেলা ইউটিউব এবং ফেসবুক থেকে ডিলিটও করে দেয়। এমনকি তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়। অনেকের দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে জঘন্যতম মন্তব্য করেছেন তিনি। তাঁর অবিলম্বে শাস্তির দরকার। আর সেই সূত্রেই বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়।

    আরও পড়ুন: রাজনীতিতে নতুন সমীকরণ, চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ সৌরভের

    জল্পনার অবসান ঘটালেন প্রহ্লাদ মাইতি নিজেই

    তবে আজ ফেসবুকে তুষার দাস নামের তাঁর ঘনিষ্ঠ ইউটিউবারের পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে প্রহ্লাদ মাইতি নিজেই জানান যে, আমাকে কোনও রকম গ্রেফতার করা হয়নি। কিন্তু এই ভিডিওটি প্রকাশের পর আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নরকম ভাবে ট্রোল করা হচ্ছে, এবং অহেতুক গুজব ছড়ানো হচ্ছে। আমি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে ওই ভিডিও বানাইনি। আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কিন্তু আমাকে গ্রেফতার করা হয়নি। আমার আইনজীবী প্রশাসনের সঙ্গে কথা বলছেন। তবে এটুকু বলে রাখি, গুজবে কান দেবেন না আর আমি রিলাক্সেই আছি। সমস্তটা সময়েই বলা হবে।

  • “ইরানের সিংহাসনে যেই বসুক মরতে হবে!” বিরাট হুমকি ইজরায়েলের

    “ইরানের সিংহাসনে যেই বসুক মরতে হবে!” বিরাট হুমকি ইজরায়েলের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (Israel On Iran)। সুপ্রিম লিডারের মৃত্যুতে একেবারে ক্ষেপে গিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের এই দেশের মরণ কামড় খেতে হচ্ছে আরব দেশগুলিকেও। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার আসনে কাকে বসানো হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। এর আগে শোনা গিয়েছিল খামেনি ঘনিষ্ঠ আলিরেজা আরাফিকে ইরানের সর্বোচ্চ নেতার পদ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাঁকে প্রাণে মেরে ফেলা হয়। এমতাবস্থায় শোনা যাচ্ছে, আর অন্য কেউ নয় বরং খামেনির পুত্র মোজতবাকেই বসানো হবে ইরানের সিংহাসনে। সেই খবর প্রকাশ্যে আসতেই বড়সড় হুঁশিয়ারি দিয়েছে ইজারায়েল। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী একেবারে হুঙ্কার দিয়ে বলেছেন, “ইরানের সর্বোচ্চ নেতার আসনে যাকেই বসানো হবে তাঁকেই মৃত্যুবরণ করতে হবে।”

    ইরানকে বিরাট হুশিয়ারি ইজরায়েলের

    86 বছর বয়সে মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার খামেনির। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ইরানবাসী। দেশের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে এক প্রকার জীবন বাজি রেখে লড়ছে দেশটির সেনাবাহিনী। ঠিক সেই আবহে শোনা যাচ্ছিল, ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসানো হতে পারে খামেনির পুত্র মোজতবাকে। আর এই খবর প্রকাশ্যে আসার পরই ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ বুধবার একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেলেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিকল্প হিসেবে যে নেতাকেই সিংহাসনে বসাক না কেন ইরান, তাঁকে মেরে ফেলা হবে।”

    এর আগে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সে দেশের গণমাধ্যমকে জানিয়েছিলেন, তেহরানের এক অনুষ্ঠানে ইরানিরা খামেনিকে শেষ বিদায় জানাবেন। ইরানের ইসলামিক প্রপ্যাশন কাউন্সিলের প্রধান হোজ্জাতোলেসলাম মাহমুদি জানিয়েছেন, তিন দিনের জন্য বিদায় অনুষ্ঠান অব্যাহত থাকবে। এরপর অন্তষ্টিক্রিয়ার মিছিল ঘোষণা করা হবে। সেই সব পর্ব মিটিয়ে পঞ্চম দিনে পা দিতেই ইজারায়েল ইরান এবং লেবাননে নতুন করে হামলা চালায়। ইরানের গণমাধ্যম বলছে, লেবাননের একের পর এক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইজরায়েলের ভয়াবহ হামলায়। এদিকে, নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে খামেনির খেলেকে সিংহাসনে বসানোর আগেই ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এমন হুমকি চিন্তা বাড়িয়েছে, ইরানের রেভোলিউশনারি গার্ড থেকে শুরু করে সে দেশের নেতাদের।

     

    অবশ্যই পড়ুন: এক ধাক্কায় খরচ বাড়ল ৯০ হাজার কোটি, দেশের প্রথম বুলেট ট্রেন নিয়ে দুঃসংবাদ!

    উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর খবর সবার প্রথম জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সর্বপ্রথম আমেরিকান প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ইরানের তরফে সে কথা অস্বীকার করা হলেও পরবর্তীতে সেই সত্যতা মেনে নেয় দেশটি। তবে সর্বোচ্চ নেতা মারা গেলেও যুদ্ধের ময়দান থেকে এক চুলও সরতে রাজি নয় আমেরিকার এক সময়কার বন্ধু।

  • খামেনির মৃত্যুর ৪ দিন পরও নীরব মোদি, নিন্দা করেনি ভারত! নেপথ্যে কী কারণ?

    খামেনির মৃত্যুর ৪ দিন পরও নীরব মোদি, নিন্দা করেনি ভারত! নেপথ্যে কী কারণ?

    প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যপ্রাচ্য জুড়ে ভয়ংকর যুদ্ধ যেন কিছুতেই থামতে চাইছে না। গতকালও নতুন করে হামলার খবর পাওয়া গেছে। এদিকে গত শনিবার, মার্কিন-ইজরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র (Ayatollah Ali Khamenei Death) মৃত্যু হয়েছিল। যা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল, ভারতেও সেই ঘটনার ছায়া পড়েছে। বিরোধীরা সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতির দাবি করে চলেছে। কিন্তু এদিকে খামেনির মৃত্যুর ৪ দিন কেটে গেলেও এখনও নীরব মোদি সরকার। দেওয়া হয়নি কোনো বিবৃতি।

    খামেনির মৃত্যু নিয়ে নীরব মোদি

    গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি গুরুতর উদ্বেগের বিষয়। এমনকি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে যৌথ সংবাদিক বৈঠকেও তিনি জানিয়েছেন, “ভারত শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। ভারত সর্বদা এই ধরনের বিরোধের সমাধান খুঁজে বের করার জন্য সংলাপ এবং কূটনীতির আহ্বান জানিয়েছে।” অর্থাৎ মধ্য এশিয়ায় ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সংযম এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু একবারের জন্যও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেননি। আর তাতেই অবাক সকলে। আসলে নয়াদিল্লি আগ বাড়িয়ে দুনিয়ার বৃহৎ শক্তিকে চটাতে চাইছে না বলেই মনে করছেন কূটনীতিবিদরা।

    চুপ উপসাগরীয় রাষ্ট্রগুলিও

    ইরান ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে লক্ষ লক্ষ ভারতীয় আটকে রয়েছে, তাই তাঁদের নিরাপত্তা নিয়ে এখন বেশ দুশ্চিন্তায় রয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে উপকূলীয় দেশগুলির রাষ্ট্রনেতাদের সঙ্গেও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। কারণ ইরান যে ভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনবহুল এলাকাগুলিতেও হামলা চালাচ্ছে, তাতে সেখানে বসবাসকারী ভারতীয়দেরও জীবন সংকটের মুখে পড়েছে। এদিকে উপসাগরীয় রাষ্ট্রগুলিও বেশিরভাগই পশ্চিমী শক্তির পক্ষে, তাই আয়াতুল্লাহ আলি খামেনি-র মৃত্যু নিয়ে নীরব আছে। জাপান এবং জার্মানি স্থিতিশীলতা এবং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু কোনও শোক বিবৃতি দেয়নি।

    আরও পড়ুন: নির্বাচিত হলেন মুস্তাফিজুর রহমান, বড় সিদ্ধান্ত IPL মালিকদের!

    কেন্দ্রের তরফে কিছু না জানানো হলেও মধ্যপ্রাচ্যের এই সংঘাতের আবহে ভারত একটি পক্ষকে যে সমর্থন করে সেই নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদনও লিখেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। যা নিয়ে দেশে বেশ শোরগোল পরে গিয়েছিল। এদিকে খানিক পিছনের দিকে গেলে দেখা যাবে ভারতের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে অনভিপ্রেত মন্তব্য করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি কখনও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, কখনও CAA আবার কখনও দিল্লির হিংসা নিয়েও প্রশ্ন তুলেছিল, যা কেন্দ্রীয় সরকারের বিপক্ষে ছিল, আর সকলের ধারণা সেই কারণের জন্যই খামেনি-র মৃত্যু নিয়ে নীরব নরেন্দ্র মোদি। যদিও সবটাই অনুমান, এখনও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কেন্দ্রীয় সরকারের তরফে।

  • ইরানে হামলার পিছনে ইজরায়েলের সাথে হাত আছে মোদীর? জানালেন দেশটির রাষ্ট্রদূত

    ইরানে হামলার পিছনে ইজরায়েলের সাথে হাত আছে মোদীর? জানালেন দেশটির রাষ্ট্রদূত

    সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে এখন চলছে যুদ্ধ। তবে তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ইজরায়েল সফর নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তিনি ইজরায়েল সফরে গিয়েছিলেন। আর ঠিক তা দু’দিন পর অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের উপর সামরিক হামলা চালায়। এমনকি ১ মার্চ ইরানের সর্বোচ্চ নেতার আয়াতুল্লাহ আলি খামেনিকে নিকেশ করে দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে, সফর চলাকালীন কি তাহলে হামলার বিষয়ে কিছু জানানো হয়েছিল? প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এর পিছনে হাত রয়েছে?

    সফরের সময় নেওয়া হয়নি কোনও সিদ্ধান্ত

    এদিন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার স্পষ্ট ভাষায় এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রধানমন্ত্রী মোদী ইজরায়েল থাকাকালীন হামলার কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর কথায়, অপারেশন অনুমোদন দেওয়া হয়েছিল ২৮ ফেব্রুয়ারি সকালবেলা। ততক্ষণে প্রধানমন্ত্রী সফর শেষ করে দেশে ফিরে গিয়েছেন। এমনকি তিনি আরও জানিয়েছেন, হামলার পর ইজরায়েলের বিধানমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রী এস জয়সঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন আর পরিস্থিতির ব্যাখ্যাও করেন।

    বলে রাখি, গত এক বছরের মধ্যে দ্বিতীয়বার ইরানের উপর ইজরায়েল হামলা চালিয়েছে। ইজরায়েলের দাবি, এটি ছিল প্রি-এম্পটিভ স্ট্রাইক। অর্থাৎ সম্ভাব্য কোনও বড় হুমকি ঠেকাতে আগাম পদক্ষেপ। আর রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী, ইজরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা। তাঁর অভিযোগ, ইরান দীর্ঘদিন ধরেই সামরিক উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করে আসছে। আর আঞ্চলিক বিভিন্ন গোষ্ঠীকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা করছে। ভাই ইজরায়েল নিরাপত্তাজনিত কারণেই সামরিক পদক্ষেপ নিয়েছে।

    আরও পড়ুন: রাত হতেই বদলে যায় রেলের এই নিয়মগুলো! ট্রেনে ওঠার আগে জানুন, নাহলেই বিপদ

    এদিকে ইরানে সরকার পরিবর্তন হবে কিনা সে বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও রাষ্ট্রদূত স্পষ্ট বলেছেন যে, আমরা জানি না শাসন ব্যবস্থায় পরিবর্তন আদৌ হবে কিনা। কিন্তু ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবে। তিনি দাবি করেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব নিজের দেশেই কঠোর পদক্ষেপ নিয়েছে। এর ফলে অভ্যন্তরীণ অসন্তোষ বাড়ছে।

  • খামেনিকে কটূক্তি! ইউটিউবার বিষাক্ত ছেলের শাস্তির দাবিতে বসিরহাট থানায় তুলকালাম

    খামেনিকে কটূক্তি! ইউটিউবার বিষাক্ত ছেলের শাস্তির দাবিতে বসিরহাট থানায় তুলকালাম

    সৌভিক মুখার্জী, বসিরহাট: ইজরাইল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির মৃত্যুর পর তোলপাড় আন্তর্জাতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। তাঁর মৃত্যুর প্রতিবাদে একাধিক দেশের একাধিক জায়গায় কর্মসূচির আয়োজন করেছে আমজনতা। সেই মতোই উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে তা নিয়ে সরব হয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রহ্লাদ মাইতি (Prahlad Maity) ওরফে ‘বিষাক্ত ছেলে’ একটি ভিডিও বানিয়েছিল। এবার তাঁর বিরুদ্ধেই বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হল।

    ভিডিওতে কী বলেছিল বিষাক্ত ছেলে?

    সম্প্রতি প্রহ্লাদ মাইতি যে ভিডিওটি পোস্ট করেছিল সেখানে তিনি বলেন, কোথায় ৪০০০ থেকে ৫০০০ কিলোমিটার দূরে ইরান একটি দেশ। সেখানকার এক ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনিকে ইজরায়েল আর আমেরিকা মিলে মেরে দিয়েছে। আর খামেনি মহিলাদের উপর অত্যাচার করত এবং ইতিহাসের সবথেকে জঘন্যতম মানুষ ছিলেন। তাঁর মৃত্যুর প্রতিবাদেই বাংলার মুসলিমরা পথে নেমেছে। যখন কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছিল তখন সবাই মুখে কুলুপ এঁটে ছিল। এমনকি আরজি কর ঘটনার সময়ও কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি। তবে জঘন্যতম এক মুসলিম নেতার মৃত্যুর প্রতিবাদে বাংলার মানুষ এইভাবে ধর্নায় নামছে যা সত্যিই কুরুচিকর।

    তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই একদিকে যেমন সমালোচনার ঢেউ বয়ে যায়, অন্যদিকে অনেকে প্রশংসাও করতে থাকে। কিন্তু প্রতিবাদকারীরা তাঁর বিরুদ্ধে গিয়েই বসিরহাট থানায় গতকাল প্রহ্লাদ মাইতি ওরফে বিষাক্ত ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় খামেনিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে বিষাক্ত ছেলে। হ্যাঁ, তাদের স্পষ্ট দাবি, সোশ্যাল মিডিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলি খামিনিকে নিয়ে জঘন্যতম মন্তব্য করা হয়েছে। সেই প্রতিবাদেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে নেট নাগরিকরা এই সিদ্ধান্তে ক্ষোভ উগড়ে দিচ্ছে। কেউ কেউ বলছে, এটা কোনও ইসলামিক দেশ নয়। এখানকার মানুষদের দেখছি ইরানের প্রতি দরদ উতলে উঠেছে।

    আরও পড়ুন: বাড়বে DA থেকে পেনশন, বাংলায় ৭ পে কমিশন গঠনের দিন ঘোষণা, তবে রয়েছে শর্ত

    বলাই বাহুল্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ১ মার্চ মার্কিন এবং ইজরায়েল যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। এমনকি সেই ঘটনার পর ইরান সরকার ৪০ দিনে জাতীয় শোক আর ৭ দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে। এ বিষয়ে ইতিমধ্যেই আনুষ্ঠানিক বিবৃতি মিলেছে ইজরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। আর এ নিয়ে এখন মধ্যপ্রাচ্ছে সংঘাত তুঙ্গে। ইরান একে একে আমেরিকা থেকে শুরু করে দুবাই, সৌদি আরব, ইরাক, ওমান, ইয়ামেন, ইজরায়েলের উপর হামলা চালাচ্ছে। এমনকি অনেকেই এই পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেও আখ্যা দিচ্ছে।

  • খামেনির উত্তরসূরী হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু আরাফির! দাবি রিপোর্টে

    খামেনির উত্তরসূরী হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু আরাফির! দাবি রিপোর্টে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় প্রাণ গিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। সেই খবর নিজেই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের সুপ্রিম লিডারের মৃত্যুতে শোকে ভেসেছিলেন ইরানের বাসিন্দারা। খামেনির যোগ্য মুখ খুঁজতে একেবারে হিমশিম খেতে হচ্ছিল মধ্যপ্রাচ্যের দেশটিকে। তার মধ্যেও ইরানের ভবিষ্যৎ মুখ হিসেবে উঠে এসেছিল বেশ কয়েকজনের নাম। সেই তালিকায় ছিলেন খামেনি ঘনিষ্ঠ ধর্মগুরু আলিরেজা আরাফি (Alireza Arafi Death)। তাঁকেই বসানো হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতার আসনে। এবার শোনা যাচ্ছে, এক বিমান হামলায় নিহত হয়েছেন তিনিও।

    খামেনির উত্তরসূরিকেও মারল আমেরিকা?

    গত শনিবার, ইরানে ভয়াবহ হামলা চালিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে সেই দায় নেয় আমেরিকা। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যের দেশটি এমন দাবি অস্বীকার করলেও পরবর্তীতে জানা যায় আদতেই মৃত্যু হয়েছে খামেনির। এরপরই তাঁর যোগ্য উত্তরসূরি খোঁজার কাজ শুরু হয়। সেই সূত্রেই উঠে আসে প্রতিষ্ঠিত আলেম আরাফির নাম। শোনা যাচ্ছিল, তাঁকেও নাকি খামেনির উত্তরসূরি হিসেবে জায়গা দিয়েছিল ইরানের নেতৃত্ব। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, 2 মার্চ এক বিমান হামলায় মৃত্যু হয়েছে সেই আরাফিরও।

    এক্স হ্যান্ডেলে ভেসে আসা একের পর এক রিপোর্ট দাবি করছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে 67 বছরের আরাফিকে বসানোর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছক মারা হয়েছে। যদিও প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত তাঁর মৃত্যুর দায়ভার নেয়নি ইজরায়েল বা আমেরিকা। ফলে কীভাবে আরাফির মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

     

    অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের সেমিতে কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে ভারত? দেখে নিন

    উল্লেখ্য, তুলনামূলকভাবে কম পরিচিত হলেও ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির অত্যন্ত কাছের লোক ছিলেন আরাফি। মৃত্যুর আগে পর্যন্ত আরাফি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন। তাছাড়াও ইরান সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার গাঢ় অভিজ্ঞতা ছিল তাঁর।

  • খামেনির মৃত্যু, মমতার ধর্নার ঘোষণা…! আজকের সেরা ১০ খবর (১ মার্চ)

    খামেনির মৃত্যু, মমতার ধর্নার ঘোষণা…! আজকের সেরা ১০ খবর (১ মার্চ)

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মার্চ, রবিবার। খামেনির মৃত্যু, মমতার ধর্নার ঘোষণা, ভারতে ড্রোন হামলার চেষ্টা,  রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

    ১০) এসআইআর নিয়ে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    এসআইআর এর চূড়ান্ত তালিকায় ৬৪ লক্ষ নাম বাদ পড়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ৬ মার্চ ধর্মতলায় ধর্নায় বসবেন বলে জানানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নাম বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি তীব্র আক্রমণও শানিয়েছেন এবং আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি বাদ পড়া ভোটারদের ৬ নম্বর ফর্ম পূরণের পরামর্শ দিয়েছেন। আর আগে এ নিয়ে মিছিল এবং বৈঠকও হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৯) ফের ভারতে পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা

    মধ্যপ্রাচ্যের সংবাদের আবহে পাকিস্তান থেকে জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ড্রোন অনুপ্রবেশের চেষ্টা দেখা গেল। ভারতীয় সেনা গুলি চালালে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে ফিরে গিয়েছে সেগুলি। সাম্প্রতিক দিনের দ্বিতীয় ঘটনা এটি। এমনকি আয়তুল্লা আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে আন্তর্জাতিক উত্তেজনা বেড়েছে। আর বিশেষজ্ঞরা এই সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্ক থাকছেন। বিশেষ করে দিনের পর দিন পাকিস্তানের ড্রোন ভারতের সীমান্ত পেরোচ্ছে যা যথেষ্ট উদ্বেগের বিষয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৮) মার্চ মাসে একাধিক ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

    পশ্চিমবঙ্গ সরকার মার্চ মাসে দোল, হোলি, হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি, রামনবমী, মহাবিব জয়ন্তী, ঈদুল ফিতর উপলক্ষে এবার একটানা ছুটির ঘোষণা করল। হ্যাঁ, ৩ থেকে ৪ মার্চ হোলি উপলক্ষে ছুটি থাকবে। ২০ থেকে ২২ মার্চ ঈদ উপলক্ষে টানা তিনদিন ছুটি মিলবে। আর এরপরে সরকারি কর্মচারীরা ভ্রমণের সুবিধা পাবে বলে জানানো হয়েছে। এছাড়া মার্চ মাসে বিভিন্ন রাজ্যে মোট ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই আগেভাগে সমস্ত কাজ সেরে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৭) খামেনির মৃত্যুতে পাকিস্তানের সংঘর্ষ, মৃত্যু ১০

    আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটে তীব্র বিক্ষোভ ও সংঘর্ষে নিহত হল ১০ জন এবং ৩০ জন আহত হয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে গুলিবর্ষন ঘটেছে বলে খবর। খামেনির দফতরে ক্ষেপণাস্ত্র হামলাতেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু তা এখনও পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ঘটনায় নতুন করে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৬) গিগ কর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার

    মহারাষ্ট্র সরকার অনলাইন ফুড এবং কুইক কমার্স ডেলিভারি কর্মীদের জন্য এবার বাধ্যতামূলকভাবে পুলিশ ভেরিফিকেশন চালুর ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছে। শ্রমমন্ত্রী আকাশ ফান্ডকার জানিয়ে দিয়েছেন যে, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাজ্য তরফ থেকে আর এই তালিকায় জোম্যাটো থেকে শুরু করে তৈরি অ্যামাজন এবং বিভিন্ন সংস্থার নাম উঠে এসেছে। নিয়ম না মানলে স্বরাষ্ট্রদফতর দপ্তর ব্যবস্থা নেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৫) কলকাতা এয়ারপোর্ট থেকে একাধিক ফ্লাইট বাতিল

    কলকাতা বিমানবন্দর থেকে কাতার, সৌদি আরব, দুবাই এবং আবুধাবিগামী একাধিক ফ্লাইট বাতিল করে দেওয়া হল। ইরান এবং ইজরাইল সংঘাতের জেরে মূলত আকাশ সীমা বন্ধ থাকবে। এ বিষয়ে ডিজিসিএ জানিয়েছে, ১ মার্চ ৪৪৪টি ফ্লাইট বাতিল করার সম্ভবনা রয়েছে। আর এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর বিমানে বাতিল করা হচ্ছে। যাত্রীরা আগাম তথ্য না পাওয়ার কারণে ক্ষুব্ধ। কিন্তু পরিস্থিতি মোকাবিলা করার জন্য কর্তৃপক্ষ ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৪) দেশে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার চালানোর ঘোষণা

    দেশে খুব শীঘ্রই দ্বিতীয় বন্দে ভারত স্লিপার চালানো হবে বলে জানানো হয়েছে। বর্তমানে কামাখ্যা-হাওড়া রুটে একটি ট্রেন চলছে। আর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, বছরে ১২টি স্লিপার বন্দে ভারত চালু করার পরিকল্পনা রয়েছে। নতুন ট্রেনটি দিল্লি-হাওড়া, দিল্লি-মুম্বাই বা চেন্নাই-বেঙ্গালুরু-মুম্বাই রুটে চলতে পারে বলে রেলের সূত্র মারফত খবর। এমনকি ভারতীয় রেলওয়ে মোট ২৬০টি স্লিপার ট্রেন সেট তৈরি করার পরিকল্পনা করেছে, যা যাত্রীদের আরামদায়ক এবং স্বস্তিদায়ক ভ্রমণের সুবিধা দেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ৩) নতুন নিয়ম চালু করল ইপিএফও

    ইপিএফও নিষ্ক্রিয় পিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে এবার নতুন নিয়ম চালু করল। ১০০০ টাকা বা তার কম ব্যালেন্স যুক্ত অ্যাকাউন্টের টাকা এখন থেকে আবেদন ছাড়াই আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানানো হয়েছে। ৩৬ মাস অবদান না আসলে অ্যাকাউন্ট অটোমেটিক নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আর মৃত সদস্যদের ক্ষেত্রে মনোনীত ব্যক্তি টাকা পাবে। এমনকি ইউএএন, আধার, প্যান এবং ব্যাঙ্কের তথ্য আপডেট থাকলে স্বয়ংক্রিয়ভাবে টাকা মিলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ২) হোলি উপলক্ষে বন্ধ হাওড়ার পুরনো ক্যাব রোড

    হোলি উপলক্ষে অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া পুরনো ক্যা বরোড শনিবার থেকে সোমবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। যাত্রীদের নতুন ক্যাব রোড ব্যবহার করতে বলা হয়েছে। এদিকে পূর্ব রেল জানিয়ে দিয়েছে, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে ২০০টির বেশি অতিরিক্ত স্পেশাল ট্রেন চলবে। এমনকি শিয়ালদা থেকে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে। আর হোলির দিন বহু লোকাল ট্রেন বাতিল থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

    ১) প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

    প্রয়াত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি। মার্কিন-ইজরায়েল যৌথ বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করছে ইরানের রাষ্ট্রীয় টিভি। তাঁর মৃত্যুর পর ইরানে ৪০ দিনে জাতীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। আর ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস নতুন নতুন উত্তরসূরি নিয়োগের জন্য তৎপর হয়েছে। ঘটনায় ইরানের রাজনৈতিক এবং সামরিক কাঠামোতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন