Tag: Ajinkya Rahane

  • “অজিঙ্কা রাহানেকে ফের অধিনায়ক করে বড় ভুল করে ফেলল KKR”

    “অজিঙ্কা রাহানেকে ফের অধিনায়ক করে বড় ভুল করে ফেলল KKR”

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) চিরকাল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) স্মৃতির তালিকায় স্মরণীয় হয়ে থাকবে। আসলে 2024 এর চ্যাম্পিয়ন দল গত বছর যেভাবে ক্রমাগত ব্যর্থতা দেখেছে তা বোধহয় এর আগে ভোগ করতে হয়নি KKR কে। সবচেয়ে অবাক করা বিষয়, গত বছর যে অজিঙ্কা রাহানে অধিনায়ক হিসেবে ডাহা ফেল করেছিলেন এ বছর তাঁকেই নেতার আসনে বসিয়ে রেখেছে নাইট ম্যানেজমেন্ট। মূলত সে কারণেই প্রশ্ন উঠছে, রাহানেকে ফের অধিনায়ক করে কি ভুল করে ফেলল KKR?

    রাহানেকে অধিনায়ক করে ফের বড় ভুল করল KKR?

    গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উদ্বোধনী ম্যাচের রান বাদ দিলে গোটা মরসুমে ব্যাট হাতে সে অর্থে ছাপ রাখতে পারেননি রাহানে। অধিনায়ক হিসেবেও দলকে সাফল্য পাইয়ে দিতে একেবারে মুখ থুবড়ে পড়েছিলেন তিনি। মাঝে দু একটা ম্যাচ কলকাতা এত বাজে ভাবে হেরেছে, যা কল্পনারও অতীত। আর সেসবের দায় একেবারে সরাসরি গিয়ে পড়েছিল তৎকালীন প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং অধিনায়ক রাহানের উপর। বহু লাইট ভক্ত দাবি করেছিলেন রাহানেকে অধিনায়কের আসন থেকে সরানোর। কিন্তু সেসব শুনল না শাহরুখ খানের ম্যানেজমেন্ট।

    সম্প্রতি হাজারো জল্পনার অবসান ঘটিয়ে সেই রাহানেকেই অধিনায়কের আসনে বহাল রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এই সিদ্ধান্তই কি এবার বিপদে ফেলবে KKR কে? প্রশ্ন তুলছেন অনেকেই। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন নাইট ওপেনার আকাশ চোপড়া জানিয়েছেন, ” KKR কিন্তু তাদের নিলাম পর্বের দ্বিতীয় অথবা তৃতীয় দফায় রাহানেকে কিনেছিল। আপনি যখন ক্যাপ্টেন হিসেবে একজনকে পছন্দ করছেন তাহলে এত দেরি কেন? প্রথমে নাম ওঠা মাত্রই ক্যাপ্টেন হিসেবে তাঁকে কিনে নেওয়া উচিত ছিল। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্যাপ্টেনের বড় ভূমিকা থাকে।”

    অবশ্যই পড়ুন: ট্রেনের খাবার কতটা সতেজ জানতে পারবেন স্ক্যান করেই, QR কোড সিস্টেম চালু করল রেল

    প্রসঙ্গত, গতবারের IPL নিলামের একেবারে শেষ পর্বে দেড় কোটির বেস প্রাইস দিয়ে রাহানেকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। দলে নেওয়া মাত্রই এই খেলোয়াড়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাঁকে অধিনায়ক করে দিয়েছিল KKR। তবে অনেকেরই দাবি, “যে প্লেয়ার বছরের পর বছর ধরে জাতীয় দলে উপেক্ষিত, গত সিজনে যিনি কোনও ভাবেই দলের জন্য দেওয়াল হয়ে দাঁড়াতে পারেননি, তাঁকে ফের অধিনায়কের দায়িত্বটা দিয়ে একদিক থেকে ভুলই করল KKR।”

  • অধিনায়ক কে হবে ঘোষণা করে দিল KKR, নাম জানলে চমকে যাবেন

    অধিনায়ক কে হবে ঘোষণা করে দিল KKR, নাম জানলে চমকে যাবেন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: কে হবেন KKR (Kolkata Knight Riders) এর অধিনায়ক? আদৌ কি অজিঙ্কা রাহানেকে নেতার পদে বসিয়ে রাখবে নাইট ম্যানেজমেন্ট? নাকি অন্য কেউ বসবে KKR এর সিংহাসনে? এমন একাধিক প্রশ্নের অবসান ঘটল মঙ্গলবারই। রাক ঢাক না রেখে অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। এবছরেও KKR কে নেতৃত্ব দিচ্ছেন খোদ অজিঙ্কা রাহানে। হ্যাঁ, নতুন করে আবার (Indian Premier League) ভারতের অভিজ্ঞ ক্রিকেটারের উপর ভরসা রেখেছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট।

    রাহানেতেই কেন ভরসা KKR এর?

    গতবছর, পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। এর নেপথ্যে একাধিক কারণ খুঁজে নিয়েছিল KKR। তাছাড়াও প্রথম প্রথম অধিনায়ক হিসেবে দলের সাথে সেভাবে মানিয়ে নিতে পারছিলেন না রাহানেও। তবে ব্যাট হাতে কলকাতার অন্যান্য প্লেয়ারের থেকে সবচেয়ে বেশি পরিশ্রমী দেখা গিয়েছিল তাঁকেই। রানও করেছিলেন বেশি। মূলত সে কারণেই, 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও রাহানেতেই ভরসা ধরে রাখল KKR।

    মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে নাইট ম্যানেজমেন্ট। হাজারো জল্পনার মাঝেও নিজেদের অধিনায়ক বদলাচ্ছে না শাহরুখ খানের দল। যে খবরে ভক্তদের একাংশ উচ্ছ্বসিত হলেও আরেকাংশের কাছে সিদ্ধান্তটা একেবারেই ঠিক মনে হচ্ছে না। সূত্রের খবর, দলে সুনীল নারিন, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং এমনকি বরুণ চক্রবর্তীদের মতো খেলোয়াড় থাকলেও প্রধান কোচ অভিষেক নায়ারের সিদ্ধান্তেই বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাটতে চায়নি KKR। তাই রাহানেকেই আরও একবার গুরুদায়িত্ব সপে দিল কলকাতা।

     

    অবশ্যই পড়ুন: আজ পর্যন্ত গড়ায়নি ট্রেনের চাকা, দেশের সেই রাজ্যেই রেলপথ তৈরিতে মিলল বিরাট সাফল্য

    উল্লেখ্য, ভারতীয় দলে অজিঙ্কা রাহানের দেখা নেই বহুদিন। টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে না পেরে এর আগে বহুবার দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছিল ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটারকে। তবে আন্তর্জাতিক মঞ্চে ব্যাট হাতে নামতে না পারলেও মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রায়শই দেখা যায় তাঁকে। 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে তাঁকে অল্প টাকায় কিনে অধিনায়ক করে দিয়েছিল শাহরুখ খানের দল। সেখান থেকেই ফের চর্চায় আসেন তিনি। তাছাড়াও গত সিজনে ব্যাট হাতে যথেষ্ট সাফল্য পেয়েছেন এই নাইট তারকা।

  • সাড়ে সর্বনাশ! KKR-র অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন অজিঙ্কা রাহানে?

    সাড়ে সর্বনাশ! KKR-র অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন অজিঙ্কা রাহানে?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL (IPL 2026) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। আগামী 28 মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণের প্রথম ধাপের সূচি ইতিমধ্যেই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী 12 এপ্রিল পর্যন্ত ম্যাচের তালিকা দিয়েছে BCCI। সেই আসরে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রথম ম্যাচ আগামী 29 মার্চ। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে শাহরুখ খানের দল। আর তার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভয়ানক খবর। শোনা যাচ্ছে, KKR-র অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অজিঙ্কা রাহানে।

    KKR র অধিনায়কত্ব ছাড়লেন রাহানে?

    এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে বেছে বেছে শক্তিশালী প্লেয়ারদের কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিন থেকে শুরু করে ফিন অ্যালেন, টিম শেইফার্ট, মাথিশা পাথিরানার মতো খেলোয়াড় এসেছে শাহরুখের দলে। কিন্তু তা সত্বেও মুস্তাফিজুর রহমানের বিদায়, শ্রীলঙ্কান পেসার পাথিরানার চোট এবং হর্ষিত রানার অস্ত্রোপচার চিন্তায় রেখেছে নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে। এরই মাঝে শোনা যাচ্ছে, খোদ অধিনায়ক অজিঙ্কা রাহানে নাকি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

    সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা খবর অনুযায়ী, KKR নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন রাহানে। সেখানে নাকি ভারতীয় ক্রিকেটার KKR কে নেতৃত্ব দেওয়ার সুযোগের জন্য নাইট ফ্রাঞ্চাইজিকে কৃতজ্ঞতা জানিয়েছেন। KKR তারকা নাকি লিখেছেন, “কলকাতা নাইট রাইডার্স দলকে নেতৃত্ব দিতে পারা এবং দলকে ম্যাচ জেতানো আমার জন্য পরম সম্মানের। সামনেই IPL এর নতুন মরসুম। আমি বিশ্বাস করি এখনই একজন নতুন নেতাকে বেছে নেওয়ার সঠিক সময়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কের আসন ধরে রাখবো না।”

    Kolkata Knight Riders

    অবশ্যই পড়ুন: IPL-এ SRH বয়কটের দাবি, পাকিস্তানি প্লেয়ারকে কেনায় কাব্যর উপর ক্ষিপ্ত ভারতীয়রা

    রাহানে আর KKR কে নেতৃত্ব দেবেন না এমন খবর শোনা মাত্রই কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে নাইট ভক্তদের। অনেকেই বলছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়ে বসলেন রাহানে? তবে বলে রাখি, রাহানের নাম করে যে ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তা আদতেই ভুয়ো। ভারতীয় ক্রিকেটারের তরফে আজ পর্যন্ত এই ধরনের বক্তব্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা হয়নি। KKR ও রাহানের অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কোনও মন্তব্য করেনি। এক কথায় বলা যেতে পারে, সব ঠিক থাকলে এবারেও KKR এর অধিনায়ক থাকছেন রাহানেই।