Tag: 2026 Men’s T20 World Cup

  • যা পারেননি মহেন্দ্র সিং ধোনি, রোহিতরা! ফাইনালে সেটাই করে দেখাতে পারেন সূর্যকুমার

    যা পারেননি মহেন্দ্র সিং ধোনি, রোহিতরা! ফাইনালে সেটাই করে দেখাতে পারেন সূর্যকুমার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভারতের (India National Cricket Team) ঝুলিতে এসেছিল রোহিত শর্মার হাত ধরে। তবে তিনি এই মুহূর্তে 20 ওভারের ক্রিকেটে অতীত। ভারতীয় টি-টোয়েন্টি দল সামলাচ্ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এবার তাঁর নেতৃত্বেই একটানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় ভারতীয় দল। স্কাই যদি আজ ফাইনালে টিম ইন্ডিয়াকে জেতাতে পারেন তবে তাঁর হাত ধরেই ইতিহাসের পাতায় নাম লেখাবে ভারত। তবে শুধু এটাই নয়। ভারতীয় অধিনায়কের কাছে সুযোগ রয়েছে বিশ্বকাপের ফাইনালে বড় রান করে পুরনো ধারা ভেঙে দেওয়ার।

    পুরনো ধারা ভেঙে দেবেন সূর্য!

    টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আজ পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে ভারতীয় দল। তবে অবাক করা বিষয়, 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যন্ত মোট তিনবার অর্থাৎ 2007, 2014 এবং 2024 সালের বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের অধিনায়করা কেউই ব্যাট চালিয়ে দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। তিনটি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় অধিনায়কদের রান একত্রিত করলে 19 রান হয়। এক কথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে ভারতীয় অধিনায়কদের কেউই আজ পর্যন্ত দুই অঙ্কের রান করতে পারেননি।

    কাজেই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সূর্য যদি অন্তত 10 রানও করতে পারেন তবে তিনি হয়ে উঠবেন ভারতের প্রথম অধিনায়ক যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। আর সেটা হলে, ভারতীয় অধিনায়কদের ব্যর্থতার যে ধারা বা প্রবণতা তা পুরোপুরি মিটে যাবে। সহজ ভাষায় বলতে গেলে, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা রাজা পারেননি সেটাই করে দেখাতে পারেন সূর্য। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, গত কয়েকটি ম্যাচে সেভাবে রান করতে না পারায় ফাইনালে সুযোগ পেলে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেন স্কাই। কাজেই তাঁর উপর নজর থাকবে ভক্তদের।

    অবশ্যই পড়ুন: ভারত না নিউজিল্যান্ড, T20 বিশ্বকাপে কার ক্ষমতা বেশি? পরিসংখ্যান দেখলে ভয় পাবেন!

    উল্লেখ্য, আজ অর্থাৎ 8 মার্চ, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনাল। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা সাতটায় শুরু হবে খেলা। তার আগে সাড়ে ছটায় অনুষ্ঠিত হবে দুই দলের টস পর্ব। যার উপর নির্ভর করছে ম্যাচের একটা বড় অংশের হার-জিত।

  • ভারত না নিউজিল্যান্ড, T20 বিশ্বকাপে কার ক্ষমতা বেশি? পরিসংখ্যান দেখলে ভয় পাবেন!

    ভারত না নিউজিল্যান্ড, T20 বিশ্বকাপে কার ক্ষমতা বেশি? পরিসংখ্যান দেখলে ভয় পাবেন!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (India Vs New Zealand)। একটানা দ্বিতীয় বারের জন্য 20 ওভারের বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) ট্রফি কাঁধে তোলার অপেক্ষায় টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার সুযোগ রয়েছে ব্ল্যাক ক্যাপসদের হাতে। এবছর দুই দলই নিজেদের সর্বশক্তি দিয়ে খেলেছে। এখন দেখার ফাইনালের মঞ্চে কার পাল্লা বেশি ভারী হয়। তবে তার আগে এক নজরে দেখে নেওয়া যাক ভারত এবং নিউজিল্যান্ডের হেড টু হেড পরিসংখ্যান।

    কখন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল?

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ রবিবার সন্ধ্যা সাতটা থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ডের দুর্ধর্ষ মেগা ফাইনাল। তার আগে 6টা 30 মিনিটে গড়াবে দু দলের টস পর্ব। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এই টসের উপরই নির্ভর করে ম্যাচের বেশিরভাগ হার-জিত।

    ভারত বনাম নিউজিল্যান্ড হেড টু হেড

    পুরনো কাসুন্দি ঘাটলে জানা যাবে, আজ পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মোট 30 বার মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। সেই আসরে দুটি সুপার ওভার সহ 18টি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে নিউজিল্যান্ড জিততে পেরেছে মোট 11 বার। বাকি একটি ম্যাচ টাই হয়েছিল। সেক্ষেত্রে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে ভারত। এদিকে ঘরের মাঠের পরিসংখ্যান বলছে, আজ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে 16 ম্যাচের 11টিতে জিততে পেরেছে টিম ইন্ডিয়া।

    অবশ্যই পড়ুন: ‘Updated Soon’ মেসেজে বিপাকে আবেদনকারীরা, যুবসাথীর স্ট্যাটাস চেক নিয়ে আপডেট সরকারের

    তবে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বলা হয়। সেক্ষেত্রে আজ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। অবাক করা বিষয়, তিনবারের ম্যাচের তিনটিতেই জিতেছে কিউই বাহিনী। এক কথায়, 2007 সালের বিশ্বকাপ, 2016 সালের বিশ্বকাপ এবং 2021 সালের বিশ্বকাপে অনুষ্ঠিত তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। সেক্ষেত্রে বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামছে কিউই দল। ফলে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করতে হবে ভারতকে।

  • সঞ্জু স্যামসন ২৬ রান করলেই ফাইনাল জিতে যাবে ভারত! হিসেবটা বুঝে নিন

    সঞ্জু স্যামসন ২৬ রান করলেই ফাইনাল জিতে যাবে ভারত! হিসেবটা বুঝে নিন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: যে ছেলেটা এতদিন ক্রমাগত ব্যর্থতা দেখে এসেছে, বিশ্বকাপের শেষ প্রান্তে এসে সেই ছেলেই (Sanju Samson) স্বপ্নের ফর্মে। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ থেকে শুরু করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই, সবেতেই নিজের 100 শতাংশ উজাড় করে দিয়েছেন সঞ্জু স্যামসন। প্রথমটিতে 97 রানের দুর্ধর্ষ ইনিংস খেলার পাশাপাশি সেমিফাইনালে 89 রান করে ভারতের (India National Cricket Team) জয়ের রাস্তা তৈরি করেছিলেন তিনি। ফাইনালেও কি সঞ্জুকেই ত্রাতা হিসেবে দেখা যাবে? কয়েকটি রিপোর্ট দাবি করছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের মঞ্চে সঞ্জু যদি মাত্র 26 রান করে ফেলেন তাহলেই জিতে যাবে ভারত! কিন্তু কীভাবে?

    সঞ্জু স্যামসন 26 রান করলেই জিতবে ভারত?

    আজ পর্যন্ত নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে মোট মোট 61টি ম্যাচ খেলেছেন সঞ্জু। সেই আসরের 53 ইনিংস মিলিয়ে রয়েছে 1310 রান। তালিকায় রয়েছে তিনটি সেঞ্চুরিও। তবে এই 61 ম্যাচের মধ্যে এমন 16টি ম্যাচ রয়েছে যেগুলিতে সর্বোচ্চ স্কোর করেছেন ভারতীয় ক্রিকেটার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই 16 ম্যাচ 25 এর বেশি রান করেছেন সঞ্জু। অবাক করা বিষয়, সঞ্জু যে 16টি ম্যাচে 25 এর বেশি রান করেছেন সেই সবকটিতেই জিতেছে ভারতীয় দল।

    ওয়াকিবহাল মহলের অনেকেই আশা করছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে সঞ্জু যদি 25 এর বেশি অর্থাৎ 26 রান করে ফেলেন সে ক্ষেত্রে পুরনো ধারা অব্যাহত রেখেই জিতে যাবে ভারত। আসলে সঞ্জু 25 এর বেশি রান করলেই সেটা ভারতের জন্য লাকি নম্বর হয়ে যায়। মূলত সেই সূত্র ধরেই অনেকেই মনে করছেন, স্যামসন এদিন যদি 26 রানের ইনিংস খেলে দেন তাহলে ভারতের জয় নিশ্চিত। যদিও এ নিয়ে দ্বিমত রয়েছে।

    অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপ ফাইনালের দিন বৃষ্টি হলে ট্রফি জিতবে কোন দল?

    উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনাল। সন্ধ্যা 7টা থেকে শুরু হবে ম্যাচ। ভারত এবং নিউজিল্যান্ড দুই দলের কাছেই সুযোগ রয়েছে ফাইনাল জিতে ইতিহাস তৈরির। এখন দেখার, শনির ম্যাচে কার পাল্লায় ওজন বেশি থাকে।

  • T20 বিশ্বকাপ ফাইনালের দিন বৃষ্টি হলে ট্রফি জিতবে কোন দল?

    T20 বিশ্বকাপ ফাইনালের দিন বৃষ্টি হলে ট্রফি জিতবে কোন দল?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেখতে দেখতে শেষ হতে চলল টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup Final)। চলতি টুর্নামেন্ট শুরুর আগে এবং পরে চরম নাটকীয়তা দেখেছে ক্রিকেট বিশ্ব। এসবের মধ্যে দিয়েই অবশেষে ফাইনালের দোরগোড়ায় এবারের বিশ্বকাপ। মহামঞ্চে একে অপরের মুখ দেখবে ভারত এবং নিউজিল্যান্ড। দুইদলের হাতেই সুযোগ রয়েছে ইতিহাস তৈরির। একদিকে নিউজিল্যান্ড যেমন এবারের বিশ্বকাপ ফাইনাল জিততে পারলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল হিসেবে আত্মপ্রকাশ করবে। অন্যদিকে ভারত যদি ফাইনাল জিতে যায় সেক্ষেত্রে একটানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল হয়ে উঠবে তারা। এখন প্রশ্ন, ফাইনালে বৃষ্টি হলে ট্রফি জিতবে কে?

    ফাইনালে বৃষ্টি হলে কে জিতবে টি-টোয়েন্টি বিশ্বকাপ?

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 8 মার্চ, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনাল। তার জন্যই জোর কদমে প্রস্তুতি নিচ্ছে দুই দল। তবে প্রশ্ন থাকে, শেষ পর্যন্ত যদি ফাইনালের দিন আহমেদাবাদে বৃষ্টি নামে সেক্ষেত্রে কী হবে? বলে রাখি, প্রথমত 8 মার্চ আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে যদি শেষ পর্যন্ত আবহাওয়ার মুড বদলে বৃষ্টি নামে সেক্ষেত্রে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে তে।

    অবশ্যই পড়ুন: DA না দেওয়ার জন্য বিরাট যুক্তি রাজ্য সরকারের, কবে মিলবে বকেয়া? জানাল সময়

    হ্যাঁ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের জন্য রিজার্ভ ডের ব্যবস্থা করেছে ICC। যদিও বৃষ্টি উপেক্ষা করে প্রথম দিন কিছু ওভারের ম্যাচ আয়োজন এর চেষ্টা করবেন আম্পায়াররা। শেষ পর্যন্ত ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে প্রথম দিন শেষ হওয়া অংশ থেকে রিজার্ভ ডে তে শুরু হবে খেলা। তবে সেদিনও যদি বৃষ্টি হয় এবং ম্যাচ যদি ভেস্তে যায় সেক্ষেত্রে ভারত এবং নিউজিল্যান্ড উভয় দলকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এক কথায়, বৃষ্টির কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ভাগ করে নেবে দুই দল।

    উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল যেহেতু 8 মার্চ। ফলে সেদিনের ম্যাচ বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে গেলে রিজার্ভ ডের খেলা অনুষ্ঠিত হবে ঠিক তার পরের দিন অর্থাৎ 9 তারিখ। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, প্রথম দিন বৃষ্টি বা অন্যান্য বাধার ক্ষেত্রে 120 মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়। শেষ পর্যন্ত 5 ওভার করে ম্যাচ আয়োজনের চেষ্টা করেন আম্পায়াররা। সেটা না হলে তবেই রিজার্ভ ডেতে গড়ায় খেলা।

  • এই ৪ কারণে ফাইনালে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে তৃতীয় T20 বিশ্বকাপ জিতবে ভারত!

    এই ৪ কারণে ফাইনালে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে তৃতীয় T20 বিশ্বকাপ জিতবে ভারত!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেমিফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে কার্যত জবাই করে ফাইনালে (India Vs New Zealand) জায়গা পাকা করেছে ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেই দল যারা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে হারানো দক্ষিণ আফ্রিকাকে বিদায় দিয়েছে। তাছাড়াও এবারের টুর্নামেন্টের সাম্প্রতিক ম্যাচগুলিতে দুর্দান্ত ছন্দে ছিল কিউই বাহিনী। কাজেই বোঝাই যাচ্ছে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড নিজেদের শক্তি প্রদর্শন করবে। তবে বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, মূলত 4 কারণে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতবে ভারত।

    এই 4 কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ভারত!

    প্রথম কারণ

    ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, জিম্বাবুয়ে সাদা দলের ক্রিকেটে যখনই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে সে বারই বিশ্বকাপ জিতেছে ভারত। সেটা 1983 র ওয়ানডে বিশ্বকাপ হোক কিংবা 2007 এর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবছর অর্থাৎ 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেও অস্ট্রেলিয়া দলকে হারিয়েছিল আফ্রিকার এই দল। ফলে, অনেকেরই আশা অতীতের পুনরাবৃত্তি হতে পারে। অর্থাৎ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে টিম ইন্ডিয়া।

    দ্বিতীয় কারণ

    2011 সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথম দল হিসেবে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে আজ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন কোনও দল নেই যারা নিজেদের ঘরের মাঠে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে, ভারতের কাছে সুযোগ রয়েছে ইতিহাস তৈরি করার। অর্থাৎ এবারের বিশ্বকাপ জিততে পারলেই প্রথম দল হিসেবে হোম গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নেবে টিম ইন্ডিয়া। অনেকেই মনে করছেন, এই ইতিহাস সৃষ্টির তাগিদেই নিউজিল্যান্ডকে হারাবেন এবং ফাইনাল জিতবেন সূর্যকুমার যাদবরা।

    তৃতীয় কারণ

    2011 সালের ওয়ানডে বিশ্বকাপে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কাকতালীয়ভাবে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি সব ম্যাচ জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, হয়তো পুরনো ধারা অব্যাহত রেখেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল হিসেবে আত্মপ্রকাশ করবে টিম ইন্ডিয়া।

    অবশ্যই পড়ুন: একসময় ছিল পাকিস্তানের অংশ! বাংলাতেই রয়েছে ভারতের শেষ স্টেশন

    চতুর্থ কারণ

    সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের খানিকটা খাপছাড়া দেখালেও পরবর্তীতে ম্যাচের গুরুত্ব বুঝে কড়া ফিল্ডিং সেট করেছিলেন অধিনায়ক সূর্য। একাধিক রিপোর্ট অনুযায়ী, টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনাল জিততে ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিং সব ক্ষেত্রেই এক চুলও জায়গা ছাড়বে না ভারত। তাছাড়াও গত দিন গুলিতে ব্যর্থ অভিষেক শর্মারও ফাইনালে ফর্মে ফেরার সম্ভাবনা খুঁজে পাচ্ছেন অনেকেই। সব মিলিয়ে বলা যেতে পারে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সংঘবদ্ধ লড়াইই জেতাতে পারে সূর্যদের।

  • T20 বিশ্বকাপে একসাথে ইতিহাস তৈরি করতে চলছে ভারত এবং নিউজিল্যান্ড

    T20 বিশ্বকাপে একসাথে ইতিহাস তৈরি করতে চলছে ভারত এবং নিউজিল্যান্ড

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে প্রথম টিম হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড (India Vs New Zealand)। গতকাল ইংল্যান্ডকে বিদায় দিয়ে মহামঞ্চে তাদের প্রতিপক্ষ হল ভারত (India National Cricket Team)। আগামী 8 মার্চ, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনাল। হ্যাঁ, এবছর ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই ফাইনালে ইতিহাস তৈরি করতে চলেছে। তাও আবার একসাথে।

    একসাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইতিহাস তৈরি করবে ভারত এবং নিউজিল্যান্ড

    প্রথমত বলে রাখি, গত 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর একটানা দ্বিতীয়বারের জন্য 20 ওভারের বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় রয়েছে ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপ জিততে পারলে পরপর দুটি বিশ্বকাপ জিতে নেবে টিম ইন্ডিয়া। সেই সূত্রে ভারতের ঝুলিতে আসবে তিন তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখ দেখবে নিউজিল্যান্ড। 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে আজ পর্যন্ত এর আগে কখনও মুখোমুখি হয়নি ভারত এবং কিউই দল।

    এক কথায়, আগামী 8 মার্চের বিশ্বকাপ ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই ইতিহাস গড়তে চলেছে। বলাই বাহুল্য, এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর ওয়ানডে চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপ ও টেস্ট ফরম্যাটের ফাইনালে ভারতের বিপক্ষে জায়গা করেছিল নিউজিল্যান্ড। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ এটাই প্রথম।

    অবশ্যই পড়ুন: ফাইনাল জিততে টোটকা, টিম ইন্ডিয়ার জন্য দুটি বড় বদল!

    উল্লেখ্য, এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। গত সুপার এইট পর্বে ভারতকে নাকানি চোবানি খাওয়ানো দক্ষিণ আফ্রিকাকেও হারিয়ে দিয়েছে তারা। ফলে বোঝাই যাচ্ছে ফাইনাল জেতাটা ভারতের পক্ষে মোটেই সহজ হবে না। এর জন্য ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন ক্ষেত্রেই ভারতকে আটঘাট বেঁধে নামতে হবে।

  • ফাইনাল জিততে টোটকা, টিম ইন্ডিয়ার জন্য দুটি বড় বদল!

    ফাইনাল জিততে টোটকা, টিম ইন্ডিয়ার জন্য দুটি বড় বদল!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডকে গুঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত (India Vs New Zealand Final)। আগামী 8 মার্চ, টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচ জিতে একটানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি কাঁধে তোলার সুযোগ রয়েছে ভারতের (India National Cricket Team) । আর সেটা করতেই ম্যাচের আগে দুটি বড়সড় পরিবর্তন করল টিম ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, নেতিবাচক প্রভাব থেকে বাঁচতেই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ভারত।

    ফাইনালের আগে টিম ইন্ডিয়ার বিশেষ টোটকা

    একাধিক রিপোর্ট অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামার আগে ভারতীয় দলের হোটেল এবং স্টেডিয়ামের ড্রেসিংরুম পরিবর্তন করা হয়েছে। বলাই বাহুল্য, পরশু কিউইদের বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলবে ভারত। সেই মতোই ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে শোনা যাচ্ছে, যে হোটেলে ভারতীয় প্লেয়ারদের থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই হোটেল এবার বদলে ফেলা হচ্ছে। এক কথায়, নির্ধারিত হোটেলের বদলে অন্য একটি হোটেলে থাকবেন সূর্যকুমার যাদবরা।

    জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রটোকল মেনে আহমেদাবাদের প্রথম ফাইনালিস্ট অর্থাৎ নিউজিল্যান্ড দলের থাকার ব্যবস্থা করা হয়েছে, আইটিসি নর্মদা হোটেলে। অন্যদিকে ভারতীয় দলের থাকার ব্যবস্থা হয়েছে তাজ স্কাইলাইনে। বলাই বাহুল্য, 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের সময় আহমেদাবাদের আইটিসি নর্মদা হোটেলেই ছিল টিম ইন্ডিয়া। কাকতালীয়ভাবে সেবারই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। হয়তো সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে ভারতীয় দলকে ওই হোটেলে রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। অনেকেই এই বিষয়টির মধ্যে আধ্যাত্মিক ভাব এবং কুসংস্কার খুঁজে পাচ্ছেন।

    তবে হোটেল বদলালেও ঠিক কোন কারণে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম বদলে ফেলা হচ্ছে সেকথা জানা যায়নি। বেশ কয়েকটি সূত্র এও বলছে, পরিস্থিতি অনুযায়ী টিম ইন্ডিয়ার প্লেয়াররা প্রতিপক্ষ দল অর্থাৎ নিউজিল্যান্ডের ড্রেসিং রুমও ব্যবহার করতে পারে। সে ক্ষেত্রে নিউজিল্যান্ডের প্লেয়াররা ভারতের ড্রেসিংরুম ব্যবহার করবে কিনা তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য নেই।

    অবশ্যই পড়ুন: সেমিফাইনালে ইংল্যান্ডের হারের কারণ ভারতের এই পাঁচ প্লেয়ার

    উল্লেখ্য, বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে 254 রানের বড় লক্ষ্য দিয়েছিল ভারত। পরবর্তীকাল সেই রান তাড়া করতে নেমে দাপিয়ে খেলেছিল ইংরেজ বাহিনী। নিজেদের সর্বস্ব দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ভারতকে চাপে রাখার চেষ্টা করেছিল ইংল্যান্ড দল। কিন্তু তাতে কাজ হয়নি। টিম ইন্ডিয়ার প্লেয়ারদের সঙ্ঘবদ্ধ লড়াইয়ের কাছেই হেরে গিয়েছে ইংরেজরা।

  • সেমিফাইনালে ইংল্যান্ডের হারের কারণ ভারতের এই পাঁচ প্লেয়ার

    সেমিফাইনালে ইংল্যান্ডের হারের কারণ ভারতের এই পাঁচ প্লেয়ার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবারের হাই ভোল্টেজ ম্যাচ মনে থাকবে সবার (India Vs England)। এদিন ভারতের দেওয়া বিরাট রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে সমানে সমানে লড়াই করেছিল ইংল্যান্ড। তবে দুঃখের বিষয়, মাত্র 7 রানের ব্যবধানে হারতে হয়েছে তাঁদের। অন্যদিকে, ক্ষমতা দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। তবে ম্যাচের পর যে প্রশ্নটা সবচেয়ে বেশি উত্থাপিত হয়েছে তা হল, ভারতের কোন প্লেয়ারদের জন্য হারতে হলো ইংল্যান্ডকে? কারা টিম ইন্ডিয়ার জয়ের নায়ক?

    এই 5 ভারতীয় প্লেয়ারের জন্যই হারল ইংল্যান্ড

    প্রথম প্লেয়ার

    গতকাল টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ইংলিশরা। সেই সূত্রেই ওপেনিং করতে নেমে বড় সুযোগ পেয়ে যান সঞ্জু স্যামসন। গত ম্যাচের নায়ক এদিনও প্রতিপক্ষের চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন। বৃহস্পতিবার, ব্যাট হাতে ইংল্যান্ডের বোলারদের একেবারে পিটিয়ে ছাতু করেছিলেন সঞ্জু। একার হাতে তুলে নিয়েছিলেন 89 রান। ক্রিকেট বিশেষজ্ঞদের প্রায় সকলেরই বক্তব্য, ইংল্যান্ডের হারের অন্যতম কারণ সঞ্জু।

    দ্বিতীয় প্লেয়ার

    গতকালের ম্যাচে ইংল্যান্ডের পরাজয়ের নেপথ্য ভারতীয় প্লেয়ারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে অক্ষর প্যাটেলের নাম। গতকালের ম্যাচে বোধহয় সবচেয়ে বেশি অবদান ছিল তাঁর। ব্যাট হাতে সেভাবে বড় কিছু করার সুযোগ না পেলেও বল হাতে একটি উইকেট নিয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, ইংল্যান্ডের উইল জ্যাকস এবং বেথেলের ভয়ানক পার্টনারশিপ ভেঙেছিলেন তিনি। ঝড়ের গতিতে অভিনব কায়দায় বল ধরে তা পাস করেছিলেন শিবম দুবের কাছে। দুবে ক্যাচ লুফে নিতেই আউট হয়ে মাঠ ছাড়েন জ্যাকস।

    তৃতীয় প্লেয়ার

    গতকাল ভারতের হয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন হার্দিক পান্ডিয়া। টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার ব্যাট হাতে 27 রানের ইনিংস খেলার পাশাপাশি সঠিক সময়ে শেষের মুহূর্তে তুলে নিয়েছিলেন দুটি উইকেট। যা ইংল্যান্ড শিবিরকে একেবারে আত্মবিশ্বাসহীন করে তুলেছিল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ইংরেজদের হারের অন্যতম প্রধান কারণ হার্দিক।

    চতুর্থ প্লেয়ার

    ভারতীয় দলের হয়ে গতকাল একটি উইকেট তুললেও রান আটকে দেওয়ার কাজটা করেছিলেন জসপ্রীত বুমরাহ। আসলে প্রতিপক্ষের রান আটকে দিয়েও যে ম্যাচ জেতা যায় সেটাই একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ বোলার। কাজেই গতকাল ইংল্যান্ডের পরাজয়ের নেপথ্যে বুমরাহকে দায়ী করতে হচ্ছেই।

    অবশ্যই পড়ুন: সেমিফাইনালে ১০ বছর পুরনো রেকর্ড একসাথে ভাঙল ভারত এবং ইংল্যান্ড

    পঞ্চম প্লেয়ার

    বৃহস্পতিবারের ম্যাচে ভারতের জয়ের নেপথ্যে আরেক গুরুত্বপূর্ণ মুখ হলেন শিবম দুবে। গতকাল শেষ ওভারে বল করে প্রচুর রান দিলেও ব্যাট হাতে কিন্তু ভারতের জন্য 43 রানের ভরসাযোগ্য ইনিংস খেলে দিয়ে গেছিলেন তিনি। আর কিছুক্ষণ টিকে থাকলে হয়তো হাফ সেঞ্চুরি করে ফেলতেন এই ভারতীয় ক্রিকেটার। তাছাড়াও অক্ষরের ছুড়ে দেওয়া ক্যাচ লুফে নিয়ে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন তিনি।

  • সেমিফাইনালে ১০ বছর পুরনো রেকর্ড একসাথে ভাঙল ভারত এবং ইংল্যান্ড

    সেমিফাইনালে ১০ বছর পুরনো রেকর্ড একসাথে ভাঙল ভারত এবং ইংল্যান্ড

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে ভারতেরই (India Vs England)। তবে টিম ইন্ডিয়ার রানের পাহাড় চড়তে নিজেদের সর্বস্ব ঢেলে দিয়েছিল ইংল্যান্ড। ইংলিশ তারকা জ্যাকব বেথেল একেবারে শেষ সময় কার্যত নিঃশ্বাস চেপে চেষ্টা করে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত 7 রানের ব্যবধানে হারতে হয় ইংরেজদের। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচেই যেমন একের পর এক নতুন রেকর্ড তৈরি হয়েছে তেমনই ভেঙেছে পূর্বের সব উজ্জ্বল কীর্তিও।

    10 বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছে ভারত এবং ইংল্যান্ড

    গতকাল, টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। সেই সূত্রেই সঞ্জু স্যামসনদের সঙ্গবদ্ধ লড়াইয়ে ইংরেজ দলের সামনে 254 রানের লক্ষ্য রাখে ভারতীয় দল। ওয়াংখেড়ের মাঠে যা ছিল বিরাট স্কোর। ম্যাচের শুরুটা দেখে মনে হয়েছিল সহজেই জিতে যাবে ভারত। যদিও পরবর্তীতে সমানে সমানে লড়াই করে ইংল্যান্ড। তাতেই শেষ পর্যন্ত 246 রান তোলে তারা। এদিন দুই দলের রান মিলিয়ে মোট স্কোর দাঁড়িয়েছিল 499।

    পুরনো পরিসংখ্যান ঘেঁটে দেখলে জানা যাবে, দুই দলই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ স্কোর করেছিল গতকাল। সেটা যদি দুই দলের মিলিত স্কোর হয় সে ক্ষেত্রেও গতকালের 499 রান, ভারত এবং ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। বলাই বাহুল্য, 2016 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে মোট স্কোর উঠেছিল 459। ওয়াংখেড়েতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল এতদিনের সর্বোচ্চ স্কোর। তবে গতকাল মুম্বইয়ের জনপ্রিয় স্টেডিয়ামটিতে ভারত এবং ইংল্যান্ডের মিলিত 499 রান ভেঙে দিয়েছে 10 বছর পুরনো রেকর্ড।

    অবশ্যই পড়ুন: এখনও নিখোঁজ বায়ুসেনার যুদ্ধ বিমান সুখোই, ভেঙে পড়েছিল অসমে

    প্রসঙ্গত, বৃহস্পতিবারের ম্যাচে ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করে জেতার একেবারে সর্বোচ্চ চেষ্টা করেছিল ইংল্যান্ড। দলের বাকি সতীর্থরা ধাপে ধাপে আউট হলেও মাঠে টিকে থেকে প্রতিপক্ষের দুঃস্বপ্ন হয়ে ওঠার কাজটা করেছিলেন ইংল্যান্ডের বেথেল। তবে এদিন সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি তিনি। তবে ম্যাচ ভারত জিতলেও সমর্থকদের মন জিতে নিয়েছেন এই ইংরেজ তারকা।

  • ইংল্যান্ডকে কাঁদিয়ে T20 বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত

    ইংল্যান্ডকে কাঁদিয়ে T20 বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ জিতে সেমিফাইনালে (India Vs England) নিজেদের আসন পাকা করে নিয়েছিল ভারত। বিশ্বকাপের মহামঞ্চে জায়গা করতে হলে হারাতে হতো শক্তিশালী দল ইংল্যান্ডকে। সেই মতোই, কোমর বেঁধে নেমেছিল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসন থেকে শুরু করে ইশান কিষাণ, অক্ষর প্যাটেলদের সঙ্ঘবদ্ধ লড়াইয়ে বৃহস্পতিবার ইংরেজ বাহিনীকে একেবারে কাঁদিয়ে দিয়ে ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হয়ে গেল মেন ইন ব্লু।

    ভারতের সামনে টিকলো না ইংল্যান্ডের লম্ফঝম্প

    আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে যায় ভারত। তাতে শুরুতে অভিষেক শর্মার উইকেট হারালে গত ম্যাচের নায়ক সঞ্জু প্রতিপক্ষকে একেবারে বুঝে নিয়েছিলেন। এদিন 9 রান করে অন্যান্য দিনের মতো অভিষেক মাঠ ছাড়তেই একেবারে রুদ্রমূর্তি ধরেন স্যামসন। পাশে ছিলেন সতীর্থ ইশান কিষাণ। দুই তারকার কাঁধে চেপে ভালই এগোচ্ছিল টিম ইন্ডিয়া।

    এদিকে, ইংল্যান্ডের বোলিং বিভাগ ক্রমাগত ভারতকে চাপে ফেলার চেষ্টায় ছিল। শেষ পর্যন্ত সেই চেষ্টায় সফল হয় তারা। 39 রানে ইশান আউট হয়ে গেলে মাঠে নামেন শিবম দুবে। তারপরই ঝড় উঠে মাঠে। ওয়াংখেড়ের হাই স্কোরিং পিচকে কাজে লাগিয়ে অর্ধশতরান না হলেও ইংরেজদের পিটিয়ে 25 বলে 43 রান করেন তিনি। এরপর একপ্রকার ঝড়ের গতিতেই উইকেট পড়তে থাকে সূর্যকুমারদের। তবে শেষ পর্যন্ত ভারতকে বাঁচিয়ে দিয়েছিল সঞ্জুর ইনিংস। দক্ষিণী ব্যাটসম্যানের কাঁধে চেপে আজ ইংল্যান্ডকে 254 রানের লক্ষ্য দিয়েছিল ভারত।

    ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমেই 5 রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ফিল সল্ট। এরপর 7 রান করে জসপ্রীত বুমরাহর বলে ধরা পড়েন অধিনায়ক হ্যারি ব্রুক। মাঝে ভাল শুরু করলেও 17 রানে আউট হন টম ব্যান্টন। তবে এরপর যা হল তা মনে রাখার মতো। দুই ইংরেজ তারকা উইল জ্যাকস এবং জ্যাকব বেথেলের দুর্ধর্ষ লড়াই চিন্তা বাড়িয়ে দিয়েছিল ভারতের। রক্তচাপ বাড়ছিল সমর্থকদের। একটানা দীর্ঘক্ষণ ধরে ভারতকে চাপে রেখেছিল এই দুই প্লেয়ার। যদিও শেষ পর্যন্ত অর্শদীপ সিংয়ের বলে অক্ষর এবং দুবের যৌথ চেষ্টায় ক্যাচ আউট হন জ্যাকস।

    অবশ্যই পড়ুন: ২২ হাজার টাকা বিনিয়োগে দিনে ৭০ হাজার আয়? যা জানাল কেন্দ্র সরকার

    এরপর থেকে ভারতীয় বোলিং আক্রমণের তেজকে উপেক্ষা করে ধীরে ধীরে এগিয়ে চলছিল ইংল্যান্ড। অন্যদিকে ভারতের লক্ষ্য ছিল প্রতিপক্ষের উইকেট ভেঙে যে কোনও প্রকারে নিজেদের এগিয়ে রাখা। দেরিতে হলেও সেই লক্ষ্যে সফল হয় টিম ইন্ডিয়া। জেকবের শত রানের মাঝেও উইকেট ফেলে টিম ইন্ডিয়া। আর সেখানেই হেরে গিয়েছিল ইংরেজরা। কারণ জিততে হলে ইংল্যান্ডকে করতে হতো 6 বলে 30 রান। স্বাভাবিকভাবে ইতিহাস বদলাতে না পেরে ভারতের কাছে পরাজয় স্বীকার করেই বিশ্বকাপ থেকে বিদায় নিল লাল ব্রিগেড। অন্যদিকে, ক্ষমতা দেখিয়ে বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত।