Category: টেক

  • মাত্র ৪৪ টাকাতেই ১ বছর সক্রিয় থাকবে সিম! দারুণ অফার Jio-র

    মাত্র ৪৪ টাকাতেই ১ বছর সক্রিয় থাকবে সিম! দারুণ অফার Jio-র

    সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে টেলিকম গ্রাহকদের একটাই অভিযোগ যে, রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যায়। তবে আপনি যদি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, মাত্র 44 টাকা (Jio Recharge Plan) দিলেই আপনার জিওর নম্বরটি এক বছর ধরে সক্রিয় থাকবে। এবার নিশ্চয়ই হয়তো ভাবছেন যে জিওর তো 44 টাকার কোনও প্লানই নেই, তাহলে কীভাবে এক বছর সিম সক্রিয় থাকবে? আসলে এখানে শুধুমাত্র ইনকামিং কলের সুবিধা পাবেন, আউটগোয়িং সুবিধা মিলবে না। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

    মাত্র ৪৪ টাকাতেই হবে বাজিমাত

    যদি আপনি জিওর সিমটিকে সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন এবং সেটিকে চালু রাখতে চান, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। বিশেষ করে যারা ঘন ঘন এবং ব্যয়বহুল রিচার্জ এড়িয়ে চলতে চান, তাদের জন্য সস্তা আর কার্যকর উপায় এটি। দীর্ঘদিন রিচার্জ না করলেও সিম থাকবে সক্রিয়। মাত্র 44 টাকা খরচ করলেই হবে। জিওর নিয়ম অনুযায়ী, একটি সিম কার্ডে 90 দিনের বেশি রিচার্জ না থাকলে সেটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তাই আপনি যদি 90 দিনের মধ্যে সামান্য ডেটা প্যাক বা কল করা যায় এমন কোন প্ল্যানও রিচার্জ করেন, তাহলে সেই মেয়াদ আবারও শুরু হয়। সেক্ষেত্রে একটি ট্রিক্স খাটাতে হবে।

    প্রথমেই বলে রাখি, জিওর একটি 11 টাকার ডেটা প্যাক রয়েছে, যেটিতে 1 ঘণ্টার জন্য 10GB হাই স্পিড ডেটা পাওয়া যায়। আর এটি জিওর সবথেকে কম দামি রিচার্জ প্ল্যান। আর এই প্ল্যানের মেয়াদ শুধুমাত্র 1 ঘণ্টাই। কিন্তু সবথেকে বড় ব্যাপার, এই প্ল্যান যদি রিচার্জ করেন, তাহলে আগামী তিন মাস সিমটি ডিঅ্যাক্টিভেট হবে না। এর ফলে আপনি নতুন 90 দিনের মেয়াদ পাবেন। আর সেই সময়কাল পর্যন্ত সিমটি সক্রিয় থাকবে। এমনকি এর জন্য কোনও বেস প্ল্যান বা দামি প্ল্যানেরও প্রয়োজন নেই।

    আরও পড়ুন: ‘জনসংগ্রাম মঞ্চ’ নিয়ে ভোটে রাজন্যা, লড়বেন দুই হেভিওয়েট কেন্দ্র থেকে

    সেই সূত্রে যদি আপনি 90 দিন অন্তর 11 টাকা করে রিচার্জ করেন, তাহলে বছরে আপনার খরচ পড়বে 44 টাকা। এর মাধ্যমে আপনি খুব কম খরচেই সেকেন্ডারি সিমটিকে সক্রিয় রাখতে পারবেন। এমনকি এই সময়ে কোনও সক্রিয় প্ল্যানও দরকার নেই। যদি আপনার শুধুমাত্র ইনকামিং কল বা এসএমএস দরকার থাকে, তাহলে এই প্ল্যানটি হতে পারে কার্যকর। এমনকি এক্ষেত্রে ওটিপির মতো পরিষেবাও আপনি এই প্ল্যান রিচার্জ করলে পাবেন, যা ব্যাঙ্কিং পরিষেবার জন্য সবথেকে জরুরী। তবে হ্যাঁ, 90 দিন যাতে না পেরিয়ে যায় সেদিকে মাথায় রাখুন। কারণ, 90 দিনের আগেই এই 11 টাকার প্ল্যানটিকে রিচার্জ করে নিলে আর সিম বন্ধ হবে না।

  • ফিক্সড ১০০০ ডলার করে আয়! ৩ মাস ফ্রিতে ইনকামের সুযোগ দিল ফেসবুক

    ফিক্সড ১০০০ ডলার করে আয়! ৩ মাস ফ্রিতে ইনকামের সুযোগ দিল ফেসবুক

    সৌভিক মুখার্জী, কলকাতা: কনটেন্ট ক্রিয়েটরদের আকর্ষণ করার জন্য বিরাট পদক্ষেপ নিল ফেসবুক (Facebook)। নতুন করে একটি প্রোগ্রাম চালু করেছে তারা। যার নাম দেওয়া হয়েছে ‘Creator Fast Track’। আর এই প্রোগ্রামের আওতায় ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো জনপ্রিয় ক্রিয়েটরদের সরাসরি ফেসবুকে এনে দ্রুত আয় করার সুযোগ দেওয়া হবে।

    কী এই ‘Creator Fast Track’ প্রোগ্রাম?

    ফেসবুকের এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হল অন্য প্ল্যাটফর্মের প্রতিষ্ঠিত ক্রিয়েটরদেরকে নিজের প্ল্যাটফর্মে নিয়ে এসেই আয়ের সুযোগ করে দেওয়া এবং তাদেরকে দ্রুত গ্রো করতে সাহায্য করা। এই প্রোগ্রামে থাকছে তিন মাস পর্যন্ত গ্যারান্টেড ইনকাম এবং কনটেন্টের বেশি রিচ আর দ্রুত ফলোয়ার বাড়ানোর সুযোগ। তাই এটি ক্রিয়েটরদেরকে জন্য হতে চলেছে দারুণ ধামাকা।

    কত টাকা আয় করতে পারবেন?

    প্রসঙ্গত, এই প্রোগ্রামের সবথেকে বড় আকর্ষণ হল গ্যারান্টেড পেমেন্ট। যদি কোনও ক্রিয়েটরের ১ লক্ষ ফলোয়ার তাকে, তাহলে সে মাসে প্রায় ১০০০ ডলার ইনকাম করতে পারবে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৯০ হাজার টাকা। আর যদি ১০ লক্ষ ফলোয়ার থাকে, তাহলে মাসে ৩০০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবে। অর্থাৎ, জনপ্রিয় ক্রিয়েটরদেরকে জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ।

    আর ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে, এই প্রোগ্রামে যোগ দিলে প্রথম তিন মাস ক্রিয়েটররা নিশ্চিত পেমেন্ট পাবে। অর্থাৎ, নতুন প্ল্যাটফর্ম শুরু করার ভয়ও কমবে আর শুরুতেই আয় করা যাবে এবং দ্রুত অডিয়েন্স তৈরি করাও সহজ হবে। সাধারণভাবে ফেসবুকে আয় করতে গেলে কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন নির্দিষ্ট কিছু ফলোয়ার লাগে। তবে এই প্রোগ্রামে নতুন ক্রিয়েটরদের জন্য সেই বাধ্যবাধকতা নেই। সরাসরি মনিটাইজেশন টুল অ্যাক্সেস দেওয়া হবে আর প্রথম দিন থেকেই আয় করা সম্ভব হবে।

    কারা পাবে এই সুযোগ?

    যারা ইতিমধ্যে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্মে জনপ্রিয়, তারাই শুধুমাত্র এই প্রোগ্রামের আওতায় সুযোগ পাবে। কিন্তু হ্যাঁ, তাদের ভালো ফলোয়ার বেস থাকতে হবে আর নিয়মিত কনটেন্ট তৈরি করতে হবে। এ বিষয়ে ফেসবুক ক্রিয়েটর প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট Yair Livne জানিয়েছেন যে, আমরা চাই ক্রিয়েটরদের সহজে ফেসবুকে এনে তাদেরকে অডিয়েন্স তৈরি করতে সাহায্য করা এবং নতুন প্রোগ্রামের মাধ্যমে তাদের আয় বাড়ানো।

    আরও পড়ুন: বাংলায় ‘অঘোষিত জরুরি অবস্থা’? কমিশনের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন মমতা

    কিন্তু হ্যাঁ, তিন মাস গ্যারান্টেড পেমেন্ট দেওয়ার পর সরাসরি টাকা দেওয়া বন্ধ হবে। তখন ফেসবুক রিচ বাড়াতে সাহায্য করবে আর ক্রিয়েটরদের নিজের ভিউয়ের মাধ্যমে আয় চালিয়ে যেতে হবে। আর এই প্রোগ্রামের আরও একটা সুবিধা হল, নতুন কনটেন্ট তৈরি বাধ্যতামূলক নয়, বরং আগের ভাইরাল বা জনপ্রিয় ভিডিও শেয়ার করতে পারবেন। ফলে ক্রিয়েটরদের কাজও আরও সহজ হয়ে যাচ্ছে।

  • 6000mAh ব্যাটারি, দারুণ লুক! মাত্র ১৩,৯৯৯ টাকায় লঞ্চ হল Samsung Galaxy-র নতুন ফোন

    6000mAh ব্যাটারি, দারুণ লুক! মাত্র ১৩,৯৯৯ টাকায় লঞ্চ হল Samsung Galaxy-র নতুন ফোন

    সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির এরকম কোনও ফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, Samsung এবার এমনই এক ফোন নিয়ে হাজির হল। হ্যাঁ, কোম্পানিটি ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের নতুন 5G ফোন Samsung Galaxy M17e 5G, যার দাম শুরু হচ্ছে মাত্র 13,999 থেকে। কম দামে শক্তিশালী ফিচার্সের কারণে এই ফোনটি ইতিমধ্যেই বাজেট সেগমেন্টে বাজারে নজর কেড়েছে। কিন্তু কী কী ফিচার্স রয়েছে ফোনটিতে? জানুন এই প্রতিবেদনে।

    পারফরম্যান্স ও ব্যাটারি

    নতুন Galaxy M17e 5G ফোনটিতে ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 6300 প্রসেসর, যা কিনা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্টিং কিংবা গেমিংয়ের জন্য একেবারে সেরা পারফরম্যান্স দেবে। এদিকে এই ফোনটির সবথেকে বড় আকর্ষণ এর 6000mAh এর ব্যাটারি, যেটি একবার চার্জ দিলে একদিন অনায়াসে ব্যবহার করা যাবে এবং এটি ভিডিও গেম খেলা থেকে শুরু করে ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট দেখার জন্য দীর্ঘস্থায়ী ব্যাকআপ দেবে। ফলে বারবার চার্জ দেওয়ার কোনও ঝামেলা পোহাতে হবে না।

    বিরাট ডিসপ্লে এবং আধুনিক ডিজাইন

    প্রসঙ্গত, এই ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির একটি বিরাট ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট 120Hz, যেটি স্ক্রলিং বা ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলবে। আর ডিজাইনের ক্ষেত্রেও Samsung নতুনত্ব এনেছে। কারণ, এই ফোনটি এবার Vibe Violet ও Blitz Blue রঙের ভেরিয়েন্টে বাজারে আসছে। আর ব্যাক প্যানেলে রয়েছে GFRP। এমনকি ফোনটি পুরু মাত্র 8.2 মিলিমিটার।

    ক্যামেরাতে চমক

    ফটোগ্রাফির জন্য ফোনটিতে দেওয়া রয়েছে 50MP একটি রেয়ার ক্যামেরা, আর একটি ডেপথ সেন্সর। পাশাপাশি 8MP ফ্রন্ট ক্যামেরা থাকছে, যেটি সেলফি বা ভিডিও কলের জন্য একেবারে সেরা পারফরম্যান্স দেবে। দৈনন্দিন ছবি তোলা বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য এই সেটআপ যথেষ্ট কার্যকর।

    এদিকে স্মার্টফোনটি চলছে নতুন Android 16 ভিত্তিক One UI 8 অপারেটিং সিস্টেমের উপর বেস করে। পাশাপাশি ফোনটি নিরাপত্তার উপরেও জোর দিয়েছে। কারণ, এটিতে অটো ব্লক ফিচার্স দেওয়া রয়েছে। আর কোম্পানি দাবি করছে, এটি 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট এবং 6 জেনারেশন অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। এই দামে এই আপডেট সত্যিই বিরল।

    আরও পড়ুন: ভারতীয় রেলে বিদ্যুৎ বিপ্লব! বছরে বাঁচাল ৬০০০ কোটি টাকা

    দাম কত এই মডেলের?

    জানিয়ে রাখি, Samsung Galaxy M17e 5G মডেলটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। তার মধ্যে 4GB + 128GB ভেরিয়েন্টের দাম 13,999 টাকা এবং 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 15,499 টাকা। আর এটি আগামী 20 মার্চ থেকে বিক্রি শুরু হবে, যা Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরের মাধ্যমে কিনতে পারবেন।

  • বসতে পারে ট্যাক্স, দামি হওয়ার পথে Jio থেকে Airtel-র রিচার্জ! এবার কতটা?

    বসতে পারে ট্যাক্স, দামি হওয়ার পথে Jio থেকে Airtel-র রিচার্জ! এবার কতটা?

    সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী দিনে মধ্যবিত্তদের পকেটে আরও চাপ পড়তে চলেছে। হ্যাঁ, মোবাইল রিচার্জের খরচ আরও বাড়তে পারে (Mobile Recharge Plan Hike)। কারণ, মোবাইল ডেটা ব্যবহারের উপর নতুন করে একটি কর বসানোর সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র সরকার। বিষয়টি এখনো পর্যন্ত প্রাথমিক আলোচনার পর্যায়ে থাকলেও যদি এই প্রস্তাব কার্যকর হয়, তাহলে হয়তো ২৪৯ টাকা বা ২৯৯ টাকার জনপ্রিয় রিচার্জ প্ল্যানগুলির দাম আবারও কিছুটা বাড়তে পারে।

    প্রসঙ্গত, ভারত বর্তমানে বিশ্বের সবথেকে সস্তা মোবাইল ডেটা ব্যবহারকারী দেশ। আর ভিডিও স্ট্রিমিং থেকে শুরু করে অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া কিংবা অফিসের যে কোনও কাজ, সব ক্ষেত্রেই এখন ইন্টারনেট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কিন্তু ডিজিটাল ব্যবহারের এই দ্রুত বৃদ্ধি থেকেই এবার নতুন কর আরোপের পথে হাঁটছে কেন্দ্র।

    বৈঠকে উঠল নতুন প্রস্তাব

    সম্প্রতি টেলিকম খাত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়টি উঠে এসেছিল। আর এই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং নিজেই। দেশে দ্রুত বাড়তে থাকা ডিজিটাল অর্থনীতি থেকে কীভাবে নতুন উপায়ে সরকারি রাজস্ব বাড়ানো যায় সেই সম্পর্কেই আলোচনা হই উক্ত বৈঠকে। এরপরেই টেলিকম বিভাগের দায়িত্বে থাকা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনকে বিষয়টি বিস্তারিত সমীক্ষার নির্দেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে যে ধারণা নিয়ে আলোচনা করা হচ্ছে সেখানে মোবাইল ডেটা ব্যবহারে প্রতি ১ জিবিতে এবার ১ টাকা করে ছোট কর বসানো হতে পারে। সরকারের হিসেব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারতে মোট মোবাইল ডেটা ব্যবহার হয়েছে ২২৯ বিলিয়ন জিবি। আর সেই হিসাব অনুযায়ী, প্রতি জিবি ডেটার উপর যদি ১ টাকা করে কর আরোপ করা হয়, তাহলে বছরে ২২,৯০০ কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত রাজস্ব পেতে পারে সরকার।

    আরও পড়ুন: পোর্টালে সমস্যায় আপডেট করা যাচ্ছে না সার্ভিস বুক, কর্মীদের নয়া নির্দেশ রাজ্য সরকারের

    এবার ধরুন, কেউ প্রতিদিন ২ জিবি করে ডেটার কোনও প্ল্যান রিচার্জ করেন। সাধারণত এই ধরনের প্ল্যানে মাসে ৬০ জিবি ডেটা দেওয়া হয়। আর যদি প্রতি জিবিতে ১ টাকা করে কর বসানো হয়, তাহলে মাসিক খরচ প্রায় ৬০ টাকা বেড়ে যেতে পারে। অর্থাৎ, বর্তমানে ২৪৯ টাকার যে প্ল্যান রয়েছে সেটি হয়তো ৩১০ টাকা পর্যন্ত পৌঁছতে পারে বা ২৯৯ টাকার প্ল্যানের দাম বাড়তে পারে আরও ৬০ টাকা মতো। এক্ষেত্রে আরও উল্লেখ করার বিষয়, বর্তমানে মোবাইল রিচার্জের উপর ব্যবহারকারীরা এমনিতেই ১৮ শতাংশ জিএসটি দিয়ে থাকে। তবে নতুন কর চালু হলে সেটি এই চার্জের সঙ্গেই অতিরিক্ত হিসেবে যোগ করা হবে। তবে হ্যাঁ, এই প্রস্তাব এখনো পর্যন্ত কার্যকর হয়নি। শুধুমাত্র আলোচনার পর্যায়ে রয়েছে। বিস্তারিত কোনও আপডেট আসলে তা জানিয়ে দেওয়া হবে।

  • এবার আপনার জন্য টয়লেট খুঁজে দেবে গুগল ম্যাপ

    এবার আপনার জন্য টয়লেট খুঁজে দেবে গুগল ম্যাপ

    সৌভিক মুখার্জী, কলকাতা: নিত্য যাতায়াতকারীদের যাত্রা আরও সহজ আর স্মার্ট করে তোলার জন্য বিরাট আপডেট নিয়ে আসলো গুগল ম্যাপ (Google Maps)। হ্যাঁ, এবার এই জনপ্রিয় নেভিগেশন অ্যাপে যুক্ত হল আধুনিক AI ভিত্তিক নতুন ফিচার্স Ask Maps, যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই কাছাকাছি টয়লেট, চার্জিং পয়েন্ট বা প্রয়োজনীয় পরিষেবা পেতে পারবে। এই নতুন ফিচার্সের কথা ঘোষণা করেছে গুগলের সিইও সুন্দর পিচাই নিজেই।

    AI এর সাহায্যে এবার আরও স্মার্ট গুগল ম্যাপ

    বলে রাখি, নতুন Ask Maps ফিচার্সটি গুগলের উন্নত Gemini AI মডেলের উপর ভিত্তি করে তৈরি করা। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন সরাসরি কথোপকথনের মতো করে প্রশ্ন করতে পারবে। আর ম্যাপ সেই অনুযায়ী ব্যক্তিগত তথ্য দেখাবে। উদাহরণস্বরূপ, আপনি চাইলে প্রশ্ন করতে পারবেন যে, “কাছাকাছি এমন কোনও পাবলিক টয়লেট আছে যেখানে কিছু কিনতে হবে না?” বা “আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, কোথায় দ্রুত চার্জ করতে পারব?” AI এই প্রশ্নগুলি বিশ্লেষণ করেই কাছাকাছি উপযুক্ত জায়গাগুলি দেখিয়ে দেবে।

    আজকালকার দিনে বড় শহরে অনেক সময় টয়লেট ব্যবহার করতে গেলে দোকান বা ক্যাফেতে কিছু কিনতে হয়। তবে নতুন এই ফিচার্স সেই ধরনের জায়গাগুলিকে বাদ দিয়ে সরাসরি প্রকৃত পাবলিক টয়লেটগুলিকেই দেখাবে। বিশেষ করে ভ্রমণকারীরা পরিবার নিয়ে বাইরে বেরোনো বা জরুরি পরিস্থিতিতে থাকা ব্যবহারকারীদের জন্য এটি বিরাট সুবিধা দেবেই বলে মনে করছে প্রযুক্তি মহল।

    আরও পড়ুন: দ্বিতীয়বার স্লট চেঞ্জ! ১৯ মার্চ থেকে নতুন সময়ে আসছে ‘সাত পাকে বাঁধা’

    কীভাবে ব্যবহার করবেন নতুন ফিচার্স?

    গুগল ম্যাপের আপডেটেড সংস্করণে একটি Ask Maps বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন। এরপর AI-চালিত সিস্টেম আপনার প্রশ্ন অনুযায়ী মানচিত্রের উপযুক্ত জায়গাগুলো দেখিয়ে দেবে। এমনকি প্রাসঙ্গিক তথ্য তুলে ধরবে, আর দ্রুত সেখানে যাওয়ার পথ জানিয়ে দেবে। উল্লেখ্য, নতুন এই ফিচার্স ইতিমধ্যেই ধাপে ধাপে ভারত এবং আমেরিকাতে চালু হয়েছে। আর বিশ্বের বাকি দেশগুলোতেও খুব তাড়াতাড়ি চালু হবে বলে মনে করা হচ্ছে।

  • লাগবে না গ্যাস-বিদ্যুৎ, রোদেই হবে রান্না! LPG সংকটে মুশকিল আসান এই উনুন

    লাগবে না গ্যাস-বিদ্যুৎ, রোদেই হবে রান্না! LPG সংকটে মুশকিল আসান এই উনুন

    সৌভিক মুখার্জী, কলকাতা: রান্নার গ্যাসের দাম বৃদ্ধি আর সরবরাহের সমস্যা (LPG Crisis) দিনের পর দিন চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে বিকল্প রান্নার উপায় খুঁজছে এখন আমজনতা। ঠিক এরকম সময় আলোচনায় উঠে আসছে সূর্যের আলোতে চলা সোলার কুকার (Solar Cooker)। এই প্রযুক্তিতে রান্নার জন্য প্রয়োজন হবে না কোনও এলপিজি গ্যাস বা বিদ্যুতের। বিশেষজ্ঞদের মতে, যে সমস্ত অঞ্চলে প্রচুর রোদ সেখানে সোলার কুকার হতে পারে একেবারে দারুণ বিকল্প।

    কীভাবে কাজ করে এই সোলার কুকার?

    সোলার কুকার মূলত বিজ্ঞান আর প্রযুক্তির প্রয়োগ। এতে একটি রিফ্লেক্টর বা চকচকে পৃষ্ঠ থাকে, যেটি সূর্যের আলোকে নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত করে রাখে। আর ওভেনের ভেতরের অংশ সাধারণত কালো রঙের হয়ে থাকে, যাতে সূর্যের তাপ সহজেই শোষিত হয়। আর উপরে কাঁচের ঢাকনা থাকার কারণে ভিতরে গ্রীনহাউস ইফেক্ট তৈরি হয় এবং তা বাইরে যেতে পারে না। এভাবে সোলার কুকারের ভিতরে তাপমাত্রা অনেক সময় ১৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়, যা কিনা ভাত, ডাল, সবজি বা অন্যান্য সাধারণ খাবার রান্নার জন্য একেবারে পারফেক্ট।

    তবে হ্যাঁ, বর্তমানে বাজারে মূলত দুই ধরনের সোলার কুকার পাওয়া যায়। প্রথমত রয়েছে বক্স টাইপ কুকার। এই ধরনের কুকারগুলি ছোট পরিবারের জন্য উপযোগী। এর দাম ২৫০০ টাকা থেকে ৪৫০০ টাকার মধ্যে হয়ে থাকে। আর দ্বিতীয়ত রয়েছে প্যারাবোলিক সোলার কুকার। এগুলি দ্রুত তাপ তৈরি করতে পারে আর তুলনামূলকভাবে বেশি কার্যকর। এর দাম ৫০০০ থেকে ৮০০০ টাকার মধ্যে হয়ে থাকে। এগুলি অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে অনায়াসে কিনে নিতে পারবেন।

    সোলার কুকারের প্রধান সুবিধা

    জানিয়ে রাখি, সোলার কুকার ব্যবহার শুধুমাত্র যে খরচ বাঁচাবে এমনটাই নয়, বরং পরিবেশের দিক থেকেও এটি উপকারী। কারণ, এক্ষেত্রে রান্নার জন্য গ্যাস বা বিদ্যুতের প্রয়োজন তো পড়েই না, পাশাপাশি দীর্ঘমেয়াদে রান্নার খরচ একেবারে শুন্য নেমে আসে। আর ধীরে রান্না হওয়ার কারণে খাবারের পুষ্টিগুণ অনেকটাই বাড়ে। পাশাপাশি গ্যাস লিকেজ বা আগুন লাগার ঝুঁকিও থাকে না, এবং  রক্ষণাবেক্ষণ খুবই সহজে করা যায়।

    আরও পড়ুন: LPG সংকটের জের, রেস্তোরাঁর বিলের সাথে যুক্ত হচ্ছে গ্যাসের চার্জ!

    এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, সোলার কুকার ব্যবহার করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন, এমন জায়গায় এই কুকার রাখতে হবে যেখানে কমপক্ষে ৩ থেকে ৪ ঘণ্টা সরাসরি রোদ পড়ে, বিশেষ করে ছাদ বা বারান্দায় ব্যবহার করলে সবথেকে ভালো। তাছাড়া রান্নার জন্য কালো রঙের পাত্র ব্যবহার করুন। এতে দ্রুত তাপ শোষণ হয়। আর সকাল দশটা থেকে এগারোটার মধ্যে খাবার রাখলে দুপুরের মধ্যেই তা রান্না হয়ে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

  • সম্প্রসারিত হবে 6G নেটওয়ার্ক! ২৭১ কোটির ১০৪টি গবেষণা প্রকল্পে অনুমোদন কেন্দ্রের

    সম্প্রসারিত হবে 6G নেটওয়ার্ক! ২৭১ কোটির ১০৪টি গবেষণা প্রকল্পে অনুমোদন কেন্দ্রের

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভবিষ্যতের টেলিকম প্রযুক্তি উন্নয়নের লক্ষ্য এবার বিরাট উদ্যোগ নিল ভারত সরকার (Government of India)। দেশের 6G প্রযুক্তি (6G Network) এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 271 কোটি টাকার 104টি গবেষণা প্রকল্পে অনুমোদন দেওয়া হল। সূত্রের খবর, রাজ্যসভায় একটি লিখিত জবাবের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী পেম্মাসনি চন্দ্র শেখর। সরকারের মতে, আগামী প্রজন্মের টেলিকম প্রযুক্তিতে বিশ্ব প্রতিযোগিতায় ভারতকে এগিয়ে রাখার জন্যই এই গবেষণা প্রযুক্তি উন্নয়নে জোর দেওয়া হচ্ছে।

    কোন প্রকল্পের মাধ্যমে এই গবেষণা?

    বলে রাখি, এই গবেষণা প্রকল্পগুলির অনুমোদন করা হয়েছে কেন্দ্রের টেলিকম বিভাগের টেলিকম টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্পের আওতায়। এই স্কিমের মূল উদ্দেশ্য হল দেশের মধ্যে টেলিকম প্রযুক্তির গবেষণা, নতুন উদ্ভাবন আর দেশীয় প্রযুক্তি বিকাশে সহায়তা করা। জানা যাচ্ছে, এই তহবিল থেকে যে ধরনের কাজ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল 6G প্রযুক্তির গবেষণা, নতুন টেস্টবেড তৈরি, প্রোটোটাইপ ডেভেলপমেন্ট এবং ভবিষ্যতের টেলিকম পরিষেবার বাণিজ্যিক ব্যবহার।

    এদিকে উল্লেখ করার বিষয়, সরকার ইতিমধ্যেই দেশের 6G উন্নয়নের জন্য একটি নথি প্রকাশ করেছে। যার নাম দেওয়া হয়েছে ভারত 6G ভিশন ডকুমেন্ট। আর এই নথিতে 6G প্রযুক্তির গবেষণা, উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিষেবা চালুর একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কোন কোন স্পেক্ট্রাম ব্র্যান্ড 6G পরিষেবার জন্য ব্যবহার করা হবে সেগুলিও চিহ্নিত করা হয়েছে। আর সরকার একটি স্পেক্ট্রাম রোডম্যাপও প্রকাশ করেছে। সেখানে তিনটি ধাপে পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে স্বল্পমেয়াদী পরিকল্পনা রয়েছে 2025 থেকে 2026 সালের মধ্যে, মধ্যমেয়াদি পরিকল্পনা 2027 থেকে 2030 সালের মধ্যে আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা 2031 থেকে 2035 সালের মধ্যে।

    প্রসঙ্গত, ভারতের এই উদ্যোগ আন্তর্জাতিক টেলিকম গবেষণার সঙ্গেও সামঞ্জস্য রেখে এগোচ্ছে। কারণ, বিশ্বব্যাপী টেলিকম মান নির্ধারণ করা সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ইতিমধ্যেই ভবিষ্যতে 6G নেটওয়ার্কের জন্য একটি কাঠামো তৈরি করে ফেলেছে। যার নাম দেওয়া হয়েছে IMT‑2030। আর এই কাঠামোতে পরবর্তী প্রজন্মের বেতার নেটওয়ার্কের ব্যবহার, প্রযুক্তিগত চাহিদা আর পরিষেবার ধরন নিয়ে বিস্তারিত নির্দেশিকাও তুলে ধরা হয়েছে।

    দ্রুত বাড়ছে 5G নেটওয়ার্ক

    প্রসঙ্গত, দেশে বর্তমানে 5G পরিষেবা দ্রুত হারে সম্প্রসারিত হচ্ছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 5G পরিষেবা পৌঁছে গিয়েছে। আর প্রায় 99.9 শতাংশ জেলাতেই এই পরিষেবা চালু হয়েছে। পাশাপাশি 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে 5.23 লক্ষ 5G ট্রান্সসিভার স্টেশন বসানো হয়েছে বলে ওই রিপোর্টে দাবি করা হচ্ছে। এছাড়াও সরকার স্বাস্থ্য পরিষেবা, কৃষি, স্মার্ট উৎপাদন, শিক্ষাক্ষেত্রে 5G পরিষেবা দ্রুত হারে বাড়াচ্ছে।

    আরও পড়ুন: হাওড়াগামী বহু ট্রেনের নম্বর, বিভাগ বদলাচ্ছে রেল! ভ্রমণের আগে দেখুন তালিকা

    এদিকে এখনো পর্যন্ত TTDF প্রকল্পের আওতায় মোট 136টি গবেষণা প্রকল্প অনুমোদিত হয়েছে। যার মধ্যে 104টি প্রকল্প 6G প্রযুক্তি নিয়ে এগোচ্ছে, আর 11টি প্রকল্প 5G প্রযুক্তি নিয়ে এগোচ্ছে। পাশাপাশি ছয়টি গবেষণার মধ্যে রয়েছে টেরাহার্টজ টেস্টবেড, উন্নত ট্রান্সমিটার প্রযুক্তি, AI ও মেশিন লার্নিং ভিত্তিক নেটওয়ার্ক এবং রিকনফিগারেবল ইন্টেলিজেন্ট সারফেস প্রযুক্তি।

  • 7200mAh ব্যাটারি, লুক আর পারফরমেন্সে অনবদ্য! 17 মার্চ লঞ্চ হচ্ছে Vivo T5x 5G

    7200mAh ব্যাটারি, লুক আর পারফরমেন্সে অনবদ্য! 17 মার্চ লঞ্চ হচ্ছে Vivo T5x 5G

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে খুব শীঘ্রই শক্তিশালী ফোন নিয়ে হাজির হতে চলেছে চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থা Vivo। হ্যাঁ, তারা ইতিমধ্যে ঘোষণা করেছে যে তাদের নতুন T সিরিজের স্মার্টফোন Vivo T5x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ করা হবে। আর এই ফোনটি আগের মডেল Vivo T4x 5G এর উত্তরসূরী হিসেবে বাজারে আসছে। বড় ব্যাটারী, শক্তিশালী প্রসেসরের কারণে এটি মিড-রেঞ্জ সেগমেন্টের মধ্যে যে দারুণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

    কবে লঞ্চ হবে এই ফোন?

    বলে রাখি, সংস্থার ঘোষণা অনুযায়ী আগামী 17 মার্চ ভারতে আনুষ্ঠানিকভাবে Vivo T5x 5G কোনটি লঞ্চ করা হবে। আর লঞ্চের পরেই ফোনটি অনলাইনে ফ্লিপকার্ট, ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন অফলাইন স্টোরে ফোনটি পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

    বিশাল ব্যাটারি

    এই স্মার্টফোনের সবথেকে বড় আকর্ষণ হল এর 7200mAh এর ব্যাটারি। কোম্পানি দাবি করছে, এই সেগমেন্টে এটিই হতে পারে সবথেকে বড় ব্যাটারিযুক্ত ফোনগুলির মধ্যে একটি। আর দীর্ঘ সময় ধরে ভিডিও স্ট্রিমিং, গেমিং বা ইন্টারনেট ব্রাউজিং করার জন্য এই ব্যাটারি বিশেষভাবে সাহায্য করবে বলই জানিয়েছে সংস্থা।

    এদিকে ফোনটিতে ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 7400 Turbo চিপসেট। কোম্পানি দাবি করছে, এই প্রসেসর দ্রুত পারফরমেন্স দিতে পারবে এবং জনপ্রিয় বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম AnTuTu Benchmark-এ 1 কোটি মিলিয়নেরও বেশি স্কোর অর্জন করেছে এই প্রসেসর।

    সফটওয়্যার ও ক্যামেরা

    জানা যাচ্ছে, এই ফোনটি OriginOS 6 সফটওয়্যারের উপর ভিত্তি করে চলে, যার ফলে ব্যবহারকারীরা আরও মসৃণ অ্যানিমেশন আর ভালো কাস্টমাইজেশন উপভোগ করতে পারবে। এমনকি বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফোনটির পিছনে একটি 50MP Sony IMX852 সেন্সর থাকতে পারে। আর এই ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়াও সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।

    আরও পড়ুন: কাটবে পেট্রোল-ডিজেলের অনিশ্চয়তা, বাজারে ছাড়া হচ্ছে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল

    বলে রাখি, ফোনটির আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হল IP68 ও IP69 রেটিং, যেটি জল বা ধুলো থেকে সুরক্ষা দেবে। আর এই মডেল আগের তুলনায় আরও বেশি সুরক্ষিত হবে। এদিকে প্রাথমিক তথ্য অনুযায়ী, ফোনটির দাম ভারতে 23 হাজার টাকা মধ্যেই রাখা হতে পারে। কিন্তু সঠিক দাম, ভেরিয়েন্ট এবং অন্যান্য ফিচার্স জানতে আগামী 17 মার্চ অবধি অপেক্ষা করতে হবে।

  • নতুন প্রযুক্তির সাথে উন্নত ফিচার্স, বাজেটেই তিনটি ধামাকাদার গাড়ি আনছে Maruti Suzuki

    নতুন প্রযুক্তির সাথে উন্নত ফিচার্স, বাজেটেই তিনটি ধামাকাদার গাড়ি আনছে Maruti Suzuki

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা Maruti Suzuki খুব শীঘ্রই তাদের গাড়ির লাইনআপে বিরাট চমক আনতে চলেছে। কোম্পানি আগামী কয়েক বছরে গ্রাহকদের জন্য নতুন প্রযুক্তি আর উন্নত ফিচার্স সহ একাধিক নতুন মডেল (Maruti Suzuki New Car) আনার পরিকল্পনা করছে। আর সেই তালিকায় রয়েছে জনপ্রিয় কয়েকটি গাড়ির আপডেটেড ভার্সন এবং সম্পূর্ণ নতুন মডেল। বিশেষ করে ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তি আর ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে এবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে মারুতি সুজুকি/

    নতুন মারুতি সুজুকি Fronx

    Fronx মডেলটি ভারতের বাজারে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। তবে এবার এই গাড়ির নতুন সংস্করণ আনার পরিকল্পনা করছে সংস্থা। সূত্রের খবর অনুযায়ী, এটি ভারতের প্রথম ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির গাড়ি হিসেবেই আসতে পারে। আর এই প্রযুক্তির ফলে গাড়িটি একাধিক ধরনের জ্বালানি ব্যবহার করতে পারবে। এছাড়াও এতে লেভেল-2 ADAS সিস্টেম থাকতে পারে। এই আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ড্রাইভিংকে আরও নিরাপদ এবং আরামদায়ক করে তুলবে।

    মারুতি সুজুকি Brezza ফেসলিফ্ট

    ভারতের জনপ্রিয় এসইউভি মডেল Brezza-র নতুন ফেসলিফ্ট সংস্করণ বাজারে আসতে পারে বলে বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে। সাম্প্রতিক কিছু ছবিতে দেখা গিয়েছে, গাড়িটির ইন্টেরিয়রে বিরাট পরিবর্তন এসেছে। আর এতে বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং আরও আধুনিক ফিচার্স যুক্ত করা হতে পারে। ডিজাইনের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। পাশাপাশি সিএনজি সংস্করণে বড় ধরনের আপডেট আনার সম্ভাবনা রয়েছে। আর গাড়ির ফুয়েল ট্যাঙ্কের অবস্থান পরিবর্তন করে বুটস্পেস বাড়ানোর পরিকল্পনা করেছে সংস্থা।

    আরও পড়ুন: নতুন প্ল্যাটফর্ম নির্মাণ, ট্রেন ধারণের ক্ষমতা হবে দ্বিগুণ! হাওড়া স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

    মারুতি সুজুকির নতুন ইলেকট্রিক এমপিভি

    এদিকে ইলেকট্রিক গাড়ির বাজারেও নিজেদের অবস্থান শক্তপোক্ত করতে চলেছে মারুতি সুজুকি। সেই উদ্দেশ্যে কোম্পানি একটি নতুন ইলেকট্রিক এমপিভি তৈরির কাজ করছে। এই গাড়িটির অভ্যন্তরীণ কোডনেম YMC। আর এটি ভবিষ্যতে Maruti Suzuki e-Vitara এর প্ল্যাটফর্ম এবং ব্যাটারি প্রযুক্তির উপর ভিত্তি করেই তৈরি করা হতে পারে বলে দাবি করছে একাধিক রিপোর্ট। ডিজাইনের দিক থেকে নতুন e-Vitara এর সঙ্গে কিছুটা মিল থাকতে পারে।

  • গরম পড়তেই দুঃসংবাদ, এতটা দাম বাড়ছে এসির

    গরম পড়তেই দুঃসংবাদ, এতটা দাম বাড়ছে এসির

    সৌভিক মুখার্জী, কলকাতা: মার্চ মাস শুরু হতেই দেশজুড়ে বেড়েছে গরমের দাপট। অনেক জায়গায় এখন মে-জুন মাসের মতোই গরম অনুভূত হচ্ছে। যার ফলে শীতল পরিবেশ বজায় রাখার জন্য এখনই অনেকে এসি (Air Conditioner) কেনার পরিকল্পনা করছে। কিন্তু ঠিক এই সময়ই বাজারে আসলো খারাপ খবর। বেশ কিছু বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, দেশের একাধিক বড় বড় কোম্পানি ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত এসির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে (AC Price Hike)। বিশেষ করে কাঁচামালের দাম বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার খরচ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত।

    কোন কোন কোম্পানি দাম বাড়াচ্ছে?

    ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে ধাপে ধাপে দাম বাড়াতে শুরু করেছে বেশ কয়েকটি বড় বড় সংস্থা। যার মধ্যে উল্লেখযোগ্য হল Daikin, Voltas, Blue Star, LG, Haier ইত্যাদি। গরমের মরসুমে যখন এসির চাহিদা বাড়তে শুরু করেছে, ঠিক সেই সময় এই মূল্যবৃদ্ধি কার্যকর হওয়ার কারণে বাজারে প্রভাব পড়তে পারে বলেই মনে করছে ব্যবসায়ীরা।

    কেন বাড়ানো হচ্ছে এসির দাম?

    বিশেষজ্ঞদের মতে, এসির দাম বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি বড় বড় কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল কাঁচামালের দাম বৃদ্ধি। এসির গুরুত্বপূর্ণ উপাদান তামার দাম আন্তর্জাতিক বাজারে অনেকটাই ঊর্ধ্বগতিতে ঠেকেছে। যার ফলে উৎপাদন খরচ বেড়েছে। দ্বিতীয়ত ডলারের দাম বৃদ্ধি। কারণ, বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম অনেকটাই কমেছে। এছাড়া সরকারের নতুন শক্তিশালী মানদন্ড অনুযায়ী এখনকার এসিতে আগের তুলনায় আরও বেশি বিদ্যুৎ সাশ্রয় হলেও এগুলোর উৎপাদন খরচ অনেকটা বেড়েছে।

    আরও পড়ুন: ‘আমাকে বলছে ডোন্ট শাউট!’ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য

    আর বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির এসির দাম মডেল অনুযায়ী ভিন্ন ভিন্ন। কারণ, একটি ২ টন ইনভার্টার এসি যেমন Hitachi এর মডেলের দাম পড়তে পারে ৪৫,০০০ টাকার কাছাকাছি। আর দাম বাড়লে এটি ৫০,০০০ টাকা পর্যন্ত পৌঁছতে পারে। অন্যদিকে Daikin এর ১ টন থ্রি-স্টার ইনভার্টার এসির দাম এখন ৩২,০০০ টাকা। আর যদি ১২ শতাংশ দাম বাড়ে, তাহলে ৩৫,৮০০ টাকা পর্যন্ত দাঁড়াতে পারে। এছাড়া ব্লু-স্টারের ১.৫ টন ফাইভ-স্টার এসির দাম এখন ৪১,০০০ টাকা। আর এটিও দাম বাড়লে ৪৫,০০০ থেকে ৪৬,০০০ টাকার মধ্যে পাওয়া যেতে পারে। Voltas এর ১.৫ টন এসির দাম বর্তমানে ৩০,০০০ টাকা, যা ভবিষ্যতে ৩৪,০০০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।