Category: খেলা

  • ভক্তদের আশায় জল ঢাললেন KKR তারকা!

    ভক্তদের আশায় জল ঢাললেন KKR তারকা!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ডুবিয়েও ভারতের (India) বিরুদ্ধে জিততে পারেনি নিউজিল্যান্ড। গত ম্যাচে যেসব কিউই ব্যাটসম্যানরা ব্যাট হাতে আগুন ঝরিয়েছিলেন গতকাল ভারতীয় বোলিং বিভাগের সামনে মুখ থুবড়ে পড়তে হয়েছে তাঁদের। ওপেনার টিম শেইফার্ট এবং অধিনায়ক মিচেল স্ট্যান্টনার ছাড়া ভারতের সামনে হাত খুলতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। সেই তালিকায় নাম রয়েছে KKR এর (Kolkata Knight Riders) নতুন আশা বলা ভাল নাইট শিবিরের নবীন ক্রিকেটার ফিন অ্যালেনেরও। এদিন ব্যাট হাতে একেবারে ডাহা ফেল করেছেন তিনি।

    ভক্তদের আশায় জল ঢাললেন KKR তারকা

    সুপার এইটে যে দক্ষিণ আফ্রিকা ভারতকে গুঁড়িয়ে দিয়েছিল সেই প্রোটিয়া দলকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একেবারে নাকানি-চোবানি খাইয়েছিল নিউজিল্যান্ড। এ ম্যাচেই কলকাতা নাইট রাইডার্স দলের দুই নতুন ক্রিকেটার শেইফার্ট এবং ফিন অ্যালেন উভয় প্লেয়ারই রান পেয়েছিলেন। এদিন এই দুই প্লেয়ারের জোরেই দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।

    সেমিফাইনালের মঞ্চে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে একাই 100 রান করেছিলেন নতুন নাইট তারকা ফিন অ্যালেন। এদিন কিউই প্লেয়ারের অপরাজিত শতরান বুকের বল বাড়িয়েছিল শাহরুখ খানের দলের। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচের আগে গৌতম গম্ভীরদের চিন্তার কারণ হয়ে উঠেছিলেন এই KKR তারকাই। নিউজিল্যান্ড ভক্তদের আশা ছিল হয়তো ফাইনালেও বড় কিছু করে দেখাতে পারেন অ্যালেন। তবে সেই আশায় একেবারে বালতি বালতি জল ঢেলেছেন কলকাতার নতুন সদস্য। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করলেও ভারতের ম্যাচে 9 রান করেই অক্ষর প্যাটেলের হাতে উইকেট দিতে হয়েছিল তাঁকে। এক দিক থেকে দেখতে গেলে বিষয়টা ভারতের জন্য শুভকর হলেও ফাইনালের মঞ্চে প্লেয়ারের এমন অবস্থা কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে KKR এর।

    অবশ্যই পড়ুন: এই দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, বললেন অভিষেক

    উল্লেখ্য, 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে যাঁকে চেয়েছে তাঁকেই কিনেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন হোক কিংবা শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। আর সেই আসরেই নিউজিল্যান্ডের দুই দাপুটে ওপেনার অ্যালেন এবং শেইফার্টকে দলে টেনেছিল নাইট ম্যানেজমেন্ট। শাহরুখের দলের আশা, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই দুই প্লেয়ারই কলকাতার মান বাঁচাতে পারবেন।

  • “ভারত ক্রিকেটটাকেই ধ্বংস করে দিচ্ছে”, সূর্যরা ফাইনাল জিততেই বললেন শোয়েব আখতার

    “ভারত ক্রিকেটটাকেই ধ্বংস করে দিচ্ছে”, সূর্যরা ফাইনাল জিততেই বললেন শোয়েব আখতার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (Team India) সাফল্যে যে পাকিস্তানিরা খুশি হন না সে কথা আলাদা করে বোধহয় বলার অপেক্ষা রাখে না (Shoaib Akhtar On Team India)। কেননা, রবিবার ভারতীয় দল তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার যেমন মন্তব্য করলেন তাতে ক্রিকেটের ময়দানে ভারতের প্রতি পশ্চিমের দেশের শত্রুতা একেবারে স্পষ্ট। বিশ্বকাপে সূর্যকুমার যাদবদের সাফল্যে যেখানে গোটা বিশ্ব শুভেচ্ছা জানাচ্ছে সেই পর্বে দাঁড়িয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব বলছেন, “ক্রিকেটটাকেই ধ্বংস করে দিচ্ছে ভারত।”

    হঠাৎ কেন এমন মন্তব্য শোয়েব আখতারের?

    সেমিফাইনালে ইংল্যান্ডকে ডুবিয়ে বিশ্বকাপের মহামঞ্চে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেখান থেকেই একতরফা কিউইদের মাঠছাড়া করে পরপর দুবার ট্রফি জিতল ভারতীয় দল। টিম ইন্ডিয়ার সেই সাফল্য গতকাল রাত থেকে উদযাপন করে আসছেন দেশবাসী। তারই মাঝে হঠাৎ বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আখতার।

    গতকাল পাকিস্তানের জনপ্রিয় টিভি শো গেম অন হ্যায় তে বক্তব্য রাখার সময় দীর্ঘদিন এদেশে সময় কাটানো শোয়েব আখতার বলেন, “ভারত খানিকটা পাড়ার ক্রিকেটের ধনী ছেলের মতো। পাড়ায় যদি ধনী ছেলে থাকে তবে সে গরিব বাচ্চাদের ডেকে বলে চলো ক্রিকেট খেলি। পরে তাদের উপর আধিপত্য বিস্তার করে। তাদের হারিয়ে দেয়। তারপর তারা বলে দেখো আমরা জিতেছি। ভারত গোটা ক্রিকেটটাকেই নষ্ট করে দিচ্ছে।”

    এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে পুরোপুরি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপকে নিজেদের স্বার্থ মতো ব্যবহার করার অভিযোগ তোলেন পাকিস্তান দলের প্রাক্তন সদস্য। তবে অবাক করা বিষয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকে অর্থাৎ ফাইনালের আগে একেবারে অন্য সুর টেনে কথা বলেছিলেন আখতার। তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন এ বিশ্বকাপে ভারত ফেভারিট। তবে সেই বক্তব্য যে একেবারেই মন থেকে বলেননি শোয়েব, সেটাই পুরোপুরি প্রমাণিত হল গতকালের মন্তব্যের পর।”

     

    অবশ্যই পড়ুন: সিভিকের মতো এবার পথবন্ধু ভলান্টিয়ার নিয়োগ করতে চায় রাজ্য সরকার, কী কাজ করবে?

    উল্লেখ্য, রবিবার প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শিবিরে একপ্রকার হুলুস্থুল ফেলে দিয়েছিলেন অভিষেক শর্মারা। দুর্ধর্ষ ব্যাটিং দিয়ে নিউজিল্যান্ডের সামনে 256 রানের বিরাট লক্ষ্য রাখে ভারতীয় দল। পরবর্তীতে সেই লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের জীবন বাজি রাখলেও কার্যত বলে বলে উইকেট তুলতে থাকে টিম ইন্ডিয়া।

  • ২৬ মার্চ শুরু হচ্ছে না IPL, তাহলে কবে থেকে? প্রকাশ্যে দিনক্ষণ

    ২৬ মার্চ শুরু হচ্ছে না IPL, তাহলে কবে থেকে? প্রকাশ্যে দিনক্ষণ

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডকে গো হারা হারিয়ে তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত (India)। আর সেই জয়ের মেজাজ ধরে রেখে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) শুরুর দিন ঘোষণা করে দিল সম্প্রচারকারী সংস্থা JioHotstar। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুকেশ আম্বানির মালিকানাধীন এই সংস্থাটি জানিয়ে দিয়েছে, 26 মার্চ নয় বরং একদিন পিছিয়ে 28 মার্চ থেকে শুরু হবে বহু অপেক্ষিত IPL 2026। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচের দিন ঘোষণা হলেও পূর্ণাঙ্গসূচি প্রকাশ করা হয়নি।

    IPL র ফাইনাল গড়াবে চিন্নাস্বামীতে

    ভারতীয় দলের সঙ্ঘবদ্ধ লড়াই তৈরি করেছে নতুন ইতিহাস। ফাইনালের মঞ্চে বড় ব্যবধানে জিতে নতুন অধিনায়ক হিসেবে তৃতীয় ট্রফিক কাঁধে তুলেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলের এমন সাফল্য রবিবার রাত থেকেই উদযাপন করে আসছেন ভক্তরা। এদিকে ট্রফি জেতার পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকে নিয়ে ট্রফি সহ হনুমান মন্দিরে পুজো দিয়ে এসেছেন। সেই সাথে আশীর্বাদ নিয়েছেন বজরংবলীর। আর এই সব কিছুর মাঝেই IPL নিয়ে বড় ঘোষণা করে ফেলেছে সম্প্রচারকারী সংস্থাটি।

    আপাতত যা খবর, 26 মার্চের বদলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে 28 মার্চ থেকে। তবে নিয়ম মেনে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এ প্রসঙ্গে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শোনা যাচ্ছে, উদ্বোধনী ম্যাচ না পেলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে চিন্নাস্বামী স্টেডিয়ামেই। এও শোনা যাচ্ছে, ফাইনালের পাশাপাশি প্লে অফের একটি ম্যাচও পাবে RCB র ঘরের মাঠ।

    বলাই বাহুল্য, বিরাট কোহলিদের দল সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাতটি হোম ম্যাচের পাঁচটি তারা খেলবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ছত্তিশগড়ের বীর বাহাদুর সিং স্টেডিয়ামে। শোনা যাচ্ছে দলের সেই সিদ্ধান্ত মেনেই হয়তো পাঁচটি ম্যাচই গড়াবে চিন্নাস্বামীতে। তবে উদ্বোধনী ম্যাচ এই স্টেডিয়ামে হবে কিনা সেই উত্তর নেই কারও কাছে।

    অবশ্যই পড়ুন: ফাইনালের আগেই মৃত্যু হয় দিদি, জামাইবাবুর! তবুও দলকে বিশ্বকাপ জেতাতে নামেন ভারতীয় ক্রিকেটার

    উল্লেখ্য, মার্চ থেকে মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সহ ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। বাংলার পাশাপাশি তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে অনুষ্ঠিত হবে নির্বাচন। সবচেয়ে বড় কথা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচগুলি খেলতে সবচেয়ে বেশি সমস্যা হবে কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের। তাছাড়াও তামিলনাড়ুর নির্বাচনের কারণে সমস্যায় পড়তে পারে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররাও। সবমিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচি তৈরি করতে একেবারে নাজেহাল অবস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের।

  • ফাইনালের আগেই মৃত্যু হয় দিদি, জামাইবাবুর! তবুও দলকে বিশ্বকাপ জেতাতে নামেন ভারতীয় ক্রিকেটার

    ফাইনালের আগেই মৃত্যু হয় দিদি, জামাইবাবুর! তবুও দলকে বিশ্বকাপ জেতাতে নামেন ভারতীয় ক্রিকেটার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত (India T20 World Cup Final)। তৈরি হয়েছে নতুন ইতিহাস। আর এই ইতিহাস তৈরির নেপথ্যে কোনও একজন নয় বরং গোটা দলের অবদান রয়েছে। যা অনস্বীকার্য। তবে অনেকেই হয়তো জানেন না, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের 48 ঘন্টা আগে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ভারতীয় ক্রিকেটারের দিদি এবং জামাইবাবুর। সেই খবর পেয়েও এদিন ভারতের হয়ে মাঠে নামেন তিনি। শুধু তাই নয়, নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ইশান কিষাণ (Ishan Kishan)।

    প্রিয়জনের মৃত্যুর পরেও দায়িত্বে অবিচল ছিলেন ইশান

    টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ফাইনালের আগে শুক্রবার পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ইশানের মাসতুতো দিদি এবং জামাইবাবু। সেই খবর পাওয়ার পরও হৃদয়ে উথাল পাথাল অবস্থা নিয়েও দলের জন্য ফাইনালে নিজের সর্বস্ব বাজি রেখেছিলেন এই ভারতীয় ক্রিকেটার। এদিন ব্যাট করতে নেমে ভারতীয় দলের হয়ে 25 বলে 54 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিয়ে গিয়েছিলেন ইশান। সেই সাথে দুর্ধর্ষ ফিল্ডিং এবং ক্যাচ ধরে দলের জয়ের রাস্তা পরিষ্কার করেছিলেন তিনি।

    বলাই বাহুল্য, প্রিয়জনের মৃত্যুর খবর পেয়ে আহমেদাবাদে খেলা দেখতে যাননি ইশানের বাবা প্রণব পান্ডে। সূত্রের খবর, ভারতীয় তারকাও নাকি এমন খবর পেয়ে প্রথমে বাড়ি ফিরতে চেয়েছিলেন। যদি পরবর্তীতে দলের জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। বুঝতে পারেন ফাইনালে দলের তাঁকে প্রয়োজন। তাই এদিন একরাশ দুঃখ নিয়েও মাঠে হাসিমুখে দলের জয়ের কান্ডারী হয়েছিলেন ইশান কিষাণ। যদিও ফাইনালের আগে অনুশীলন চলাকালীন একরাশ হতাশা ধরা পড়েছিল ইশানের মুখে।

    অবশ্যই পড়ুন: ‘রাজ্য সরকার চাইলে বাংলায় কমবে গ্যাসের দাম’ কতটা?

    উল্লেখ্য, ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল শুরুর আগে ইশানের বাবা প্রণব পান্ডে জানিয়েছিলেন, “আমাদের পরিবারে খুব খারাপ ঘটনা ঘটেছে। কারও মানসিক অবস্থা ভাল নেই। তাই আমি আহমেদাবাদে খেলা দেখতে যেতে পারিনি। ইশানও বাড়ি ফিরে আসবে বলেছিল। যদিও পড়ে ও সিদ্ধান্ত বদলেছে। ওর মন মানসিকতাও ভাল নেই।”

  • ফিল্ডিং করার জন্য ১০ হাজার টাকা করে নেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা! ফাঁস হল হাঁড়ির খবর

    ফিল্ডিং করার জন্য ১০ হাজার টাকা করে নেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা! ফাঁস হল হাঁড়ির খবর

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইতিমধ্যেই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারেও জগত সভায় শ্রেষ্ঠ আসনটা ধরে রেখেছে ভারতই (Indian Cricket Team)। প্লেয়ারদের সঙ্গবদ্ধ লড়াইকে সামনে রেখেই পরপর দু’বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাসই তৈরি করেছে মেন ইন ব্লু (Sport)। গতকাল রাত থেকেই ভারতীয় দলের সাফল্যের উদযাপন করে চলেছেন ক্রিকেট ভক্তরা। সেই সাথে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিংয়ের ভুয়সী প্রশংসা করছেন তাঁরা। এসবের মাঝেই ফাঁস হয়েছে বড় খবর। জানা যাচ্ছে, শুধুমাত্র ফিল্ডিং করার জন্যই টিম ইন্ডিয়ার প্লেয়াররা নাকি 10 হাজার টাকা করে নেন।

    ফিল্ডিং করার জন্য 10 হাজার টাকা করে পান টিম ইন্ডিয়ার প্লেয়াররা?

    ভারতীয় দলের যে ক্রিকেটাররা ক্রিকেট থেকে কোটি কোটি টাকা উপার্জন করেন, তাঁরা শুধুমাত্র ফিল্ডিং করার জন্য 10 হাজার টাকা পান এমন খবর অবাক করলেও এমনটাই বলছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক বিমল কুমার। সিনিয়র সাংবাদিক বিমলের কথায়, “ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ প্লেয়ারদের ভাল ফিল্ডিং করার জন্য 10 হাজার বা 20 হাজার টাকা করে দেন! সেই টাকা পাওয়ার জন্য ভারতীয় দলের প্লেয়াররা একে অপরের মধ্যে প্রতিযোগিতা করেন। কে ভাল ফিল্ডিং করে কোচের নজর কাড়তে পারেন সেসবই চলে মাঠে।”

    বিমল কুমারের মতে, ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ টিম ইন্ডিয়ার প্লেয়ারদের 10 হাজার টাকা করে দেন কারণ, স্বদেশী খেলোয়াড়রা আর্থিক পুরস্কার পেলে নিজেদের ফিল্ডিংয়ে বিশেষ নজর দেবে। তাছাড়াও অর্থ ছোট হোক বা বড় পুরস্কার পেতে সবারই ভালো লাগে। এক কথায়, ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড় যাতে ভাল ফিল্ডিং করেন সেই লক্ষ্যেই 10 হাজার টাকার অর্থ পুরস্কার ঘোষণা করে তাঁদের মধ্যে একপ্রকার প্রতিযোগিতা তৈরি করেন ফিল্ডিং কোচ টি দিলীপ। ওই সাংবাদিকের বক্তব্য, ভাল ফিল্ডিং করলে খামে করে 10 হাজার টাকা তুলে দেওয়া হয় প্লেয়ারের হাতে। বিশ্বকাপ চলাকালীন নাকি ইশান কিষাণও সেই অর্থ পেয়েছেন।

     

    অবশ্যই পড়ুন: বিশ্বকাপ জিতে কত টাকা পেল টিম ইন্ডিয়া?

    প্রসঙ্গত, এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকে কিছুটা ভুল-ত্রুটি হলেও নকআউট পর্বের ম্যাচ বিশেষ করে সেমি ফাইনাল এবং ফাইনালে আঁটসাঁট ফিল্ডিং দিয়ে সকলের নজর কেড়েছেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। অক্ষর প্যাটেল থেকে শুরু করে ইশান কিষাণ, রিঙ্কু সিং, অভিষেক শর্মা সহ প্রায় প্রত্যেকেই কড়া ফিল্ডিং দিয়ে প্রতিপক্ষের সম্ভাব্য রান আটকে দিয়েছেন।

  • বিশ্বকাপ জিতে কত টাকা পেল টিম ইন্ডিয়া?

    বিশ্বকাপ জিতে কত টাকা পেল টিম ইন্ডিয়া?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডকে বাড়ি পাঠিয়ে ঘরের মাঠে ফের জগৎজয় করেছে ভারত (India National Cricket Team)। একটানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (2026 Men’s T20 World Cup) জিতেছে টিম ইন্ডিয়া। সেই সূত্র ধরেই বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে সূর্যকুমার যাদবদের দল। নিউজিল্যান্ডকে একতরফা হারিয়ে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি কাঁধে তোলার পাশাপাশি আর্থিক দিক থেকেও লাভবান হয়েছে ভারত। তবে চ্যাম্পিয়ন ভারতের পাশাপাশি এবারের বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড থেকে শুরু করে অংশগ্রহণকারী প্রায় সব দলই মোটা টাকা পেয়েছে।

    তৃতীয় বার বিশ্বকাপ জিতে কত টাকা পেল টিম ইন্ডিয়া?

    2007 এর টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পুরস্কার মূল্য কয়েকগুণ বেড়েছিল 2024 এ পৌঁছে। সে বছর সবমিলিয়ে 100 কোটি টাকা পুরস্কার হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেট সংস্থা। তবে 2026 এ দাঁড়িয়ে সেই পুরস্কার মূল্য অন্তত 20 শতাংশ বেড়েছে। অর্থাৎ এবছর ভারত সহ অন্যান্য সমস্ত দলের পুরস্কার মূল্য 120 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন তাহলে ভারত কত পেল?

    সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার এইট এমনকি সেমিফাইনালে ঝকঝকে ক্রিকেট দিয়ে সকলের মন জয় করেছিল টিম ইন্ডিয়া। তবে ফাইনালের মঞ্চে যেন লড়াইটা আরও সহজ করে নিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একপেশে ম্যাচে নিজেদের জয়ের পতাকা ওড়ানোর পাশাপাশি মোটা টাকার পুরস্কার মূল্য জিতেছে টিম ইন্ডিয়া। বলাই বাহুল্য, এ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল হিসেবে শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে পুরস্কার মূল্য বাবদ 27 কোটি 48 লাখ টাকা পেয়েছে সূর্যর দল।

    অবশ্যই পড়ুন: পশুর নামে গোটা ট্রেন, বাঘ এক্সপ্রেসের নামকরণের আসল কারণ জানেন না ৯৯% মানুষ

    কত টাকা পেল বাকি দলগুলি?

    এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড। তাই কিউই বাহিনীকে 14 কোটি 65 লাখ টাকা দিচ্ছে ICC। ওদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে 7 কোটি 24 লাখ টাকা করে। একইভাবে সুপার এইটে যোগ্যতা অর্জনকারী প্রত্যেকটি দলকে দেওয়া হবে 3 কোটি 80 লাখ টাকা করে। অন্যদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলি 2 কোটি 29 লাখ টাকা করে পেতে চলেছে। না বললেই নয়, বিশ্ব ক্রিকেট সংস্থার পুরস্কার মূল্য ছাড়াও ম্যাচ জেতার কারণে আলাদাভাবে টাকা পাবে দলগুলি। এমনকি চ্যাম্পিয়ন ভারতকেও আলাদাভাবে আর্থিক পুরস্কার দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

  • এই ৫ প্লেয়ারের জন্যই ফের T20 বিশ্বকাপ জিতল ভারত

    এই ৫ প্লেয়ারের জন্যই ফের T20 বিশ্বকাপ জিতল ভারত

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা হওয়ার তাই হয়েছে (India Vs New Zealand)। নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) ফাইনালে গুঁড়িয়ে দিয়ে ফের জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে ভারত। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের পর নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের হাত ধরে ইতিহাসের পাতায় নাম লিখেছে টিম ইন্ডিয়া। রবিবারের ম্যাচ জেতার সাথে সাথেই ঘরের মাঠে 20 ওভারের তিন তিনটি বিশ্বকাপজয়ী প্রথম দল হয়ে উঠেছে ভারত। আর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার 5 দাপুটে ক্রিকেটার। কারা তাঁরা?

    এই 5 প্লেয়ারের জোরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

    অভিষেক শর্মা

    রবিবার প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই নিউজিল্যান্ডকে নাকের জলে চোখের জলে করেছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা। এদিন বাউন্ডারি ওভার বাউন্ডারিতে অভিষেক বুঝিয়েছিলেন নিজের ক্ষমতা। মাত্র 21 বলে 6টি চার এবং 3টি ছয় দিয়ে নিজের 52 রানের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন অভিষেক। শুধু তাই নয়, শেষের ওভারে বল করার সুযোগ পেয়ে একটি উইকেটও তোলেন তিনি। সবচেয়ে বড় কথা, এই ভারতীয় ওপেনার যদি ম্যাচের শুরুটা দাপটের সাথে না করতেন তাহলে বোধহয় নিউজিল্যান্ডকে হারানোটা যথেষ্ট চাপের হয়ে যেত ভারতের পক্ষে।

    সঞ্জু স্যামসন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকে যে ছেলেটা ক্রমাগত ব্যর্থ হয়ে এসেছিল। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকেই ছন্দে ফেরেন সেই সঞ্জু স্যামসন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 97 রানের ইনিংস খেলার পর সেমিফাইনালে ইংল্যান্ড বোলারদের ডুবিয়ে 89 রান করেছিলেন তিনি। কে জানত ফাইনালেও নিউজিল্যান্ডের বিপক্ষে 89 রানই করবেন সঞ্জু! এদিন 8টি ছয় এবং 5টি বাউন্ডারি মিলিয়ে এই দুর্ধর্ষ ইনিংস গড়েন দক্ষিণী ব্যাটসম্যান। আজ ভারতের জয়ের নেপথ্যে তাঁর অবদান কতটা সেটা বোধহয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

    ইশান কিষাণ

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় টি-টোয়েন্টি দলে ছিলেন না তিনি। তবে সুযোগ পেতেই নিজেকে মেলে ধরেন তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান ইশান কিষাণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ব্যাট হাতে সুযোগ পেতেই 25 বলে 54 রানের দানবীয় ইনিংস খেলেন ইশান। সেটাই যেন কোথাও না কোথাও ভারতকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। তবে শুধু ব্যাট হাতে নয় রবিবার পরপর দুটি ক্যাচ ধরে নিউজিল্যান্ডকে গাড্ডায় ফেলে দিয়েছিলেন তিনি। আজ ভারতীয় তারকার ফিল্ডিংয়ের প্রশংসা না করে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।

    জসপ্রীত বুমরাহ

    ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক না হলেও টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের স্তম্ভ জসপ্রীত রবিবারের জয়ে ভারতের জন্য কতটা অবদান রেখেছেন সেটা হারে হারে বুঝতে পারছেন সমর্থকরা। এদিন গুরুত্বপূর্ণ সময়ে নিউজিল্যান্ডের চার চারটি উইকেট ভাঙেন তিনি। তাও আবার মাত্র 15 রান দিয়ে। গত সেমিফাইনালের মতোই এদিন উইকেট তোলার পাশাপাশি প্রতিপক্ষের রান বেঁধে দিয়েছিলেন ভারতীয় তারকা। গোটা টুর্নামেন্টে না হলেও ফাইনালে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কিন্তু বুমরাহই।

    অবশ্যই পড়ুন: “জঙ্গল রাজ চলবে না”, ইরান সংঘর্ষ নিয়ে আমেরিকাকে সরাসরি সতর্ক করল চিন!

    অক্ষর প্যাটেল

    রবিবার ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের নেপথ্যে যার নাম না বললেই নয় তিনি হলেন অক্ষর প্যাটেল। এদিন ভারতের যখনই উইকেটের প্রয়োজন পড়েছে ঠিক তখনই একেবারে ত্রাতা হয়ে নিউজিল্যান্ডের উইকেট ভেঙেছেন তিনি। গত সেমিফাইনালেও দুর্ধর্ষ বোলিং করার পাশাপাশি ফিল্ডিং দিয়ে সকলের নজর কেড়েছিলেন প্যাটেল। এই ভারতীয় ক্রিকেটারের অবদান ভুলতে পারবেন না সমর্থকরা।

  • নিউজিল্যান্ডকে বান্ডিল করে ফের T20 বিশ্বকাপ জিতল ভারত

    নিউজিল্যান্ডকে বান্ডিল করে ফের T20 বিশ্বকাপ জিতল ভারত

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবারের সন্ধ্যায় প্রথমে ব্যাট করার সুযোগটা পেয়ে শুরু থেকেই 100 শতাংশ দিয়েছিল ভারত (India Vs New Zealand)। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের কাঁধে চেপে পাওয়ার প্লেতে কার্যত নিউজিল্যান্ড বোলারদের মাথায় উঠে নেচেছিল টিম ইন্ডিয়া। সঞ্জুদের দাপুটে ইনিংসের দৌলতে ব্ল্যাক ক্যাপসদের রানের পাহাড়ে চাপা দিল মেন ইন ব্লু। শত চেষ্টা করেও একটানা দ্বিতীয় বিশ্বকাপ (2026 Men’s T20 World Cup) জিতে ইতিহাস তৈরি থেকে ভারতকে আটকাতে পারল না মিচেল স্ট্যান্টনারের দল।

    বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের

    মহেন্দ্র সিং ধোনির হাত ধরে 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপের পর 2024 এ রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য 20 ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। কাজেই নতুন অধিনায়ক হিসেবে 2026 এর বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস তৈরির সুযোগ ছিল সূর্যকুমারের হাতে। সেই মতোই রবিবার একেবারে তৈরি হয়ে নেমেছিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনদের দুর্ধর্ষ ইনিংসের সহায়তায় নিউজিল্যান্ডকে শুরুতেই ধাক্কা দিয়েছিল ভারত। পরবর্তীতে একটানা উইকেট পড়লেও হার্দিক পান্ডিয়া, শিবম দুবেদের সঙ্গবদ্ধ লড়াইয়ের দৌলতে 20 ওভারে নিউজিল্যান্ড বাহিনীকে 256 রানের বিরাট লক্ষ্য দিয়েছিল টিম ইন্ডিয়া।

    আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের দেওয়া লক্ষ্য পূরণ করে জিততে পারলে ইতিহাস তৈরি করে ফেলত কিউই দল। তবে টিম ইন্ডিয়ার আঁটসাঁট বোলিংয়ের সামনে যে সেটা সম্ভব নয় তা প্রথম দিকেই বুঝে গিয়েছিলেন ক্রিকেট ভক্তরা। সেই মতোই নিউজিল্যান্ডের ইনিংস শুরু হতেই খেল দেখানো শুরু করে নীল জার্সিধারী জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেলরা। এদিন শুরুর দিকে টিম শেইফার্টরা হাত খোলার চেষ্টা করলেও ভারতের জালে ধরা দিতেই হয়।

    অবশ্যই পড়ুন: ট্রেনেই পৌঁছতে পারবেন কেদারনাথ, বদ্রিনাথ! শীঘ্রই চারধাম যাত্রীদের সুখবর দিতে পারে রেল

    টিম ইন্ডিয়ার আক্রমণাত্মক বোলিংকে বেশিক্ষণ ঠেকিয়ে না রাখতে পেরে শেষ পর্যন্ত 35 রানে আউট হয়েছিলেন কিউই ওপেনার শেইফার্ট। এর আগে 9 রান করে ফিরেছিলেন ফিন অ্যালেন। উইকেট যায় রচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপসেরও। ঝকঝকে বোলিং দিয়ে নিউজিল্যান্ড বিভাগকে শুরুতেই বেঁধে ফেলেছিল ভারত। পাহাড় প্রমাণ রানকে সামনে রেখে চেষ্টাও করে যাচ্ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে আজকের জয়টা হয়তো প্রথম থেকেই ভারতের ভাগ্যে লেখা ছিল। তাই তো স্বদেশী বোলারদের ক্রমাগত আক্রমণের ফাঁদে পড়ে চেষ্টা করেও মাথা ঝোঁকালো নিউজিল্যান্ড। সেই সূত্রেই, সূর্যর হাত ধরে তৃতীয় বার এবং পরপর দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জগত সভায় শ্রেষ্ঠ আসনটা ধরে রাখলো ভারত।

  • একমাত্র গৌতম গম্ভীরের জন্যই ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসন, মনে করেন ইনি

    একমাত্র গৌতম গম্ভীরের জন্যই ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসন, মনে করেন ইনি

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: চরম ব্যর্থতা থেকে আজ স্বপ্নের ফর্মে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসনের (Sanju Samson) কামব্যাক প্রশংসা করার মতোই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইট ম্যাচ থেকে ছন্দে ফিরে সেমিফাইনালেও ভারতের জয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটসম্যান। এবার সেই সঞ্জুর উপর ভরসা রাখার জন্য ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আক্তার। ভারতীয় তারকার দুর্ধর্ষ কামব্যাকের জন্য গম্ভীরের কৃতিত্ব স্মরণ করিয়েছেন পাকিস্তানি তারকা।

    গৌতম গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ শোয়েব আখতার

    চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকে সুযোগ পেলেও ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছিলেন সঞ্জু। তাতে ভারতীয় তারকার মনের অবস্থা যে কী হয়েছিল তা বুঝতে বাকি নেই ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা একটি ভিডিওতে দেখা যায়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা সঞ্জুকে পিঠ চাপড়ে বলছেন, “দুঃখ করো না। এটা অনেক বড় একটা টুর্নামেন্ট। যেকোনও সময় সুযোগ আসতে পারে।”

    রোহিতের সেই বক্তব্যের পরই যেন নতুন করে নিজেকে মেলে ধরেন ভারতীয় ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে ওপেনিং করতে নেমে একাই 97 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন সঞ্জু। এখানেই শেষ নয়, ভারতকে সেমিফাইনালে তুলে ইংল্যান্ডের বিরুদ্ধেও শুরু থেকে ব্যাট চালিয়ে 89 রানের বড় ইনিংস খেলেছিলেন টিম ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ সদস্য। ভারতীয় দলে তাঁর এমন অবদানের নেপথ্যে এবার প্রধান কোচ গৌতম গম্ভীরকে দায়ী করলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আক্তার।

    পিটিভি স্পোর্টসের গেম অন হ্যায় শোতে কথা বলার সময় পাকিস্তানি তারকা বলেন, সঞ্জু স্যামসনকে নির্বাচন করাটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষে সহজ সিদ্ধান্ত ছিল না। আক্তারের কথায়, “সঞ্জু ভাইকে অন্তর্ভুক্ত করার জন্য গম্ভীরকে একটি অনেক কিছু করতে হয়েছে। 2014 সাল থেকে সঞ্জু স্যামসন ভারতীয় ক্রিকেট সার্কিটে রয়েছেন। আমি যখন ভারতে কাজ করছিলাম, 2015 সালে সেই সময় ভারতীয় ক্রিকেটারদের অনেক হাইপ ছিল। তখন মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিকের মতো উইকেট কিপারদের নিয়মিত সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো। তবে সঞ্জুকে দলে আনার জন্য গম্ভীর অনেক লড়াই করেছেন।” পাক তারকা মনে করেন, গৌতম গম্ভীরের জন্যেই টিম ইন্ডিয়ায় এই মুহূর্তে নিয়মিত সুযোগ পাচ্ছেন সঞ্জু।

     

    অবশ্যই পড়ুন: ভারত না নিউজিল্যান্ড, T20 বিশ্বকাপে কার ক্ষমতা বেশি? পরিসংখ্যান দেখলে ভয় পাবেন!

    উল্লেখ্য, ভারতের জার্সি গায়ে গত দুই ম্যাচে সঞ্জু স্যামসন ওপেনিং করতে নেমে যেভাবে নিজের ক্ষমতা দেখিয়েছেন তাতে আজ অর্থাৎ ফাইনালে এই ভারতীয় ক্রিকেটারের উপর নজর থাকবে ভক্তদের। প্রায় সিংহভাগেরই আশা, অন্যান্য দিনের মতো আজও ব্যাট হাতে প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নেবেন তিনি।

  • ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল লন্ডভন্ড করবে বৃষ্টি? দেখুন ওয়েদার রিপোর্ট

    ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল লন্ডভন্ড করবে বৃষ্টি? দেখুন ওয়েদার রিপোর্ট

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: 140 কোটি ভারতবাসীর চোখ এখন আহমেদাবাদে। কেননা, এই শহরের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল (India Vs New Zealand)। যেই আসরে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে একটানা দ্বিতীয়বারের জন্য ট্রফি জয়ের সুযোগ রয়েছে ভারতের। অন্যদিকে নিউজিল্যান্ডও চাইবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের প্রথম ট্রফি ঘরে তুলতে। তবে ম্যাচ শুরুর আগে যে প্রশ্নটা ভক্তদের কুরে কুরে খাচ্ছে তা হল, আজকের ম্যাচে বৃষ্টি (Weather) হবে কি। কেমন থাকবে আজকের আবহাওয়া?

    ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি হবে?

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা 7টা থেকে শুরু হবে দু দলের দুর্ধর্ষ ফাইনাল। তার আগে অ্যাকুওয়েদারের রিপোর্ট বলছে, আহমেদাবাদের তাপমাত্রা আজ সকাল থেকে প্রায় 34 ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি ঘোরাফেরা করছে। বেলা বাড়তেই তাপমাত্রা পৌঁছবে 41 ডিগ্রী সেলসিয়াসে। যদিও সন্ধ্যার দিকে কমতে শুরু করবে তাপমাত্রা। ম্যাচ যখন শুরু হবে আহমেদাবাদের তাপমাত্রা তখন 29 ডিগ্রী সেলসিয়াসে ঘোরাফেরা করতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    কয়েকজন বিশিষ্ট আবহাওয়াবিদের দাবি, ম্যাচ শুরুর সময় আকাশ পরিস্কার থাকবে। সেই সাথে ম্যাচ চলাকালীন বৃষ্টির এক শতাংশও সম্ভাবনা নেই। এক কথায়, খারাপ আবহাওয়া বা বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কাজেই ICC ফাইনালের প্রথম দিনের বিকল্প হিসেবে যে রিজার্ভ ডে রেখেছিল তা খুব সম্ভবত ব্যবহার করতে হচ্ছে না।

    অবশ্যই পড়ুন: যা পারেননি মহেন্দ্র সিং ধোনি, রোহিতরা! ফাইনালে সেটাই করে দেখাতে পারেন সূর্যকুমার

    উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই একের পর এক ম্যাচ জিতে বিপুল শক্তি সঞ্চয় করেছে। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড হারিয়েছে ভারতকে হারিয়ে দেওয়া দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে শক্তিশালী দল ইংল্যান্ডকে গুঁড়িয়ে দ্বিতীয় ফাইনালিস্ট হয়েছে টিম ইন্ডিয়া। এখন দেখার 2026 এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি কোন দলের ঘরে ওঠে।