Category: খেলা

  • বিশ্বকাপ শেষ করে বিশ্রামে চলে যাচ্ছেন ভারতীয় T20 দলের আসল প্লেয়ার!

    বিশ্বকাপ শেষ করে বিশ্রামে চলে যাচ্ছেন ভারতীয় T20 দলের আসল প্লেয়ার!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডকে ফুটিয়ে এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে ভারত (India)। সেই সাফল্যে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান থেকে শুরু করে বোলার, কারও অবদানই ভোলার মতো নয়। তবে সেই তালিকায় টিম ইন্ডিয়ার পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ নামটা বেশি গুরুত্বপূর্ণ (BCCI On Team India Player)। তার কারণে এবারের বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিপক্ষের রান আটকে প্রয়োজনীয় উইকেট ভেঙেছেন তিনি। ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডের লম্ফঝম্প ঘুঁচিয়ে দিয়েছিলেন বুমরাহই। তবে শোনা যাচ্ছে, বিশ্বকাপ শেষ হওয়ার পর এবার নাকি বিশ্রামে চলে যাচ্ছেন টিম ইন্ডিয়ার এই আসল লোক।

    বুমরাহকে নিয়ে অন্য পরিকল্পনা BCCI এর

    মাত্র 15 রান দিয়ে 4 উইকেট। ভারতীয় তারকা জসপ্রীতের হাতে কার্যত মার খাওয়ার স্মৃতি চিরকাল মনে দাগ কেটে থাকবে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের। শুধু ফাইনাল নয় বরং সেমিফাইনালের মঞ্চেও ইংল্যান্ডের রান আটকে দিয়ে ভারতকে জিতিয়েছিলেন তিনি। সে কথা আলাদা করে বলার প্রয়োজন পড়বে না বোধহয়। শোনা যাচ্ছে, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য বুমরাহকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে বোর্ড। খেলোয়াড়ের ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে এবার হয়তো তাঁকে টি-টোয়েন্টিতে বিশ্রাম দিয়ে ওয়ানডের বিশ্বকাপের জন্য তৈরি করা হতে পারে।

    বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, 2027 একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান ব্রহ্মাস্ত্র হয়ে উঠবেন বুমরাহ। তাই সেই টুর্নামেন্টের আগে খেলোয়াড়কে যাতে কোনও ধরনের চোট স্পর্শ করতে না পারে সেজন্যই নাকি 20 ওভারের ক্রিকেটে দীর্ঘকালীন বিশ্রামে রাখা হতে পারে তাঁকে। এক কথায়, ওয়ানডে বিশ্বকাপের আগে পর্যন্ত টি-টোয়েন্টি দলে নিয়মিত থাকবেন না বুমরাহ। এর বদলে কাজে লাগানো হতে পারে মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিংদের। ওদিকে টি-টোয়েন্টি থেকে একপ্রকার দীর্ঘ বিশ্রাম নিলেও আসন্ন ওয়ানডে সিরিজ গুলিতে মাঠে বল হাতে ক্ষমতা দেখাবেন বুমরাহ।

    অবশ্যই পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে বিশেষ সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

    উল্লেখ্য, আগামী 14 জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের প্রতিটি ম্যাচ গড়াবে ভারতের মাটিতেই। প্রথম ম্যাচ 14 তারিখ অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ 17 জুন এবং তৃতীয় অর্থাৎ সিরিজের শেষ ম্যাচটি গড়াবে 20 জুন। সেই আসরে বুমরাহ যে থাকছেন সে কথা বলার অপেক্ষা রাখে না।

  • “দেশ বিশ্বকাপ জিতেছে, উনি রাজনীতি করছেন” কীর্তি আজাদকে পাল্টা হরভজনের

    “দেশ বিশ্বকাপ জিতেছে, উনি রাজনীতি করছেন” কীর্তি আজাদকে পাল্টা হরভজনের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল ভারতের (India) হাতে উঠেছে এবারের বিশ্বকাপের ট্রফি। দলীয় সাফল্যের পর সেই ট্রফি নিয়ে হনুমান মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, প্রধান কোচ গৌতম গম্ভীর সহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ। তা নিয়েই একেবারে বিতর্কিত মন্তব্য করে বসেন 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ। মূলত মন্দির নিয়ে তৃণমূল সাংসদের বিতর্কিত মন্তব্যের পাল্টা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh On Kirti Azad)।

    কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন হরভজন

    গত রবিবার রাতে তৃতীয় বিশ্বকাপ ট্রফি জেতার পর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকে সাথে করে হনুমান মন্দিরে গিয়েছিলেন ICC চেয়ারম্যান। ভারতীয় দলের এমন ধর্মীয় আচরণকে সামনে রেখেই প্রশ্ন তোলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর বক্তব্য ছিল “ভারতের এই জয় এই ট্রফি সমস্ত ধর্মের মানুষের। তাহলে কেন নির্দিষ্ট একটি ধর্মের মন্দিরে নিয়ে যাওয়া হবে এই ট্রফি? এদিন ভারতীয় তারকা সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজদের প্রসঙ্গ এবং দলের সাফল্যতে তাদের অবদানও স্মরণ করিয়েছিলেন কীর্তি। সেই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য হরভজন সিং।

    কীর্তি আজাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং জানান, “ভারতীয় দল বিশ্বকাপ জিতেছে। উনি এটা নিয়ে রাজনীতি করছেন। দেখেও খারাপ লাগছে। একটা দল ট্রফি নিয়ে মন্দির, মসজিদ এমনকি গির্জায় যেতেই পারে। কেউ যদি তার ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করেন এবং তা যদি পূরণ হয়, তাতে সমস্যা কোথায়? আমার মনে হয় উনি খেলার থেকে বেশি রাজনীতিকে গুরুত্ব দিচ্ছেন। দল বিশ্বকাপ জিতেছে সেটা সেলিব্রেট করুন। কিন্তু আপনি রাজনীতি নিয়ে ব্যস্ত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ঈশ্বর আলাদা আলাদা হতে পারে তবে তাঁর কাছে পৌঁছনোর পথ একটাই। কারও বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।”

     

    অবশ্যই পড়ুন: সারদা কাণ্ডের গোপন নথি প্রকাশ্যে আসছে? ১৩ বছর পর বিরাট নির্দেশ হাইকোর্টের

    উল্লেখ্য, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ বিশ্বকাপজয়ী দলের সদস্য ইশান কিষাণও। সম্প্রতি সাংবাদিকদের তরফে তাঁকে কীর্তি আজাদের বক্তব্যে প্রতিক্রিয়া জানাতে বলা হলে ইশান সাফ জানিয়ে দেন, “দেশ বিশ্বকাপ জিতেছে, কোথায় সেসব নিয়ে প্রশ্ন করবেন তা না কোন কীর্তি আজাদ কী বলেছে সেটা নিয়ে এখন কথা বলতে হবে!” তৃণমূল সাংসদের বক্তব্যে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও।

  • ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে বিশেষ সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

    ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে বিশেষ সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের প্রাক্তন সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) এবার বিশেষ সম্মানে সম্মানিত করতে চলেছে তাঁরই প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড। জানা যাচ্ছে, আগামী 15 মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে মাঠে নামবে ম্যানচেস্টার। এই ম্যাচ গড়াবে ওল্ড ট্রাফোর্ডে। শোনা যাচ্ছে, এদিনের ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন সৌরভ। সেখানেই তাঁকে বিশেষ সম্মান দেবে বিশ্বের জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার।

    বাবার সাথেই স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন মেয়ে সানাও

    প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ যে একেবারে ছেলেবেলা থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের চরম ভক্ত সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আগে যখনই ক্রিকেট খেলতে লন্ডনে যেতেন ম্যানচেস্টারের খেলা থাকলে গ্যালারিতে হাজির হয়ে যেতেন ভারতীয় তারকা। ক্রিকেটের পাশাপাশি ফুটবলের প্রতিও যে আলাদাভাবে টান রয়েছে সৌরভের সেকথা কমবেশি সকলেই জানেন। এবার সেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন ম্যানচেস্টারের তরফে তাঁকে বিশেষ সম্মান দেওয়া হবে।

    গতকাল অর্থাৎ মঙ্গলবার, ক্যামেরার মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে অনেক আগে থেকেই তাঁকে বলা হচ্ছিল। বিশ্বকাপ চলছিল বলে তিনি সময় পাননি। তবে এবার একটু ফাঁকা হতেই যাচ্ছেন। সৌরভের বক্তব্য, “ওরা আমাকে বিশেষভাবে সম্মানিত করবে বলেছে।”

    বলাই বাহুল্য, বাবা ম্যানচেস্টার ইউনাইটেডের চরম ভক্ত হলেও ফুটবলপ্রেমী সানা কিন্তু চেলসির সমর্থক। এই দলের হয়েই প্রায়শই গলা ফাটাতে দেখা যায় তাঁকে। বেশ কয়েকবার দলটির জার্সি গায়েও ধরা দিয়েছিলেন তিনি। তবে 15 মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টারের ম্যাচে বাবা সৌরভের সাথে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন তিনিও। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

    অবশ্যই পড়ুন: ৫২৪টি LPG সিলিন্ডার ভর্তি ট্রাক উধাও! গ্যাসের সংকটের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঝাঁসিতে

    উল্লেখ্য, এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে 51 পয়েন্ট নিয়ে লড়ছে ম্যানচেস্টার। লিগ টেবিলে তাঁদের বর্তমান অবস্থান তৃতীয়। অন্যদিকে সম সংখ্যক পয়েন্ট নিয়ে আসন্ন প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা এই মুহূর্ত চার নম্বরে রয়েছে। এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা ধরে রেখেছে 67 পয়েন্ট পাওয়া আর্সেনাল। পাশাপাশি ম্যানচেস্টার সিটি 60 পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে।

  • চালাতেন স্কুল বাস, সেই ব্যক্তির জোরেই দুবার বিশ্বকাপ জিতল ভারত

    চালাতেন স্কুল বাস, সেই ব্যক্তির জোরেই দুবার বিশ্বকাপ জিতল ভারত

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সমস্ত বাধা পেরিয়ে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। বিশ্বের কোনও দেশ যেটা পারেনি সেটাই করে দেখিয়েছে টিম ইন্ডিয়া। জাতীয় দলের এমন সাফল্য গত কয়েকদিন ধরে উদযাপন (2026 Men’s T20 World Cup) করে আসছেন ভক্তরা। সেই সাথে ভারতীয় দলের জয়ের নেপথ্য কারিগরদেরও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন দেশবাসী। তবে টিম ইন্ডিয়ার প্লেয়াররা ছাড়াও পর্দার আড়ালে থাকা কোচিং স্টাফরাও মেন ইন ব্লুর বিশ্বকাপ জয়ের বড় কারিগর। আর সেই তালিকায় এমন একজন রয়েছেন যিনি একটা সময় চালাতেন স্কুল বাস। হ্যাঁ, অবিশ্বাস্য লাগলেও টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর সেই প্রাক্তন বাস চালকই।

    ভারতকে পরপর দুবার বিশ্বকাপ জিতিয়েছেন প্রাক্তন বাস চালক

    2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের ঘরে এসেছিল তৎকালীন অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে। এ বছর নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে একটানা দ্বিতীয়বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল টিম ইন্ডিয়া। তবে পরপর দু’বছর দুই ভিন্ন অধিনায়কের দক্ষতায় ভারত বিশ্বকাপ জিতলেও টিম ইন্ডিয়ার দুবারের সাফল্যে নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের বর্তমান থ্রো-ডাউন বিশেষজ্ঞ কোচ নুওয়ান সেনেভিরত্নে। তাঁর আরও এক পরিচয়, একটা সময় তিনি ছিলেন স্কুল বাসের ড্রাইভার।

    এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নুওয়ান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সাথে ওই পোষ্টের ক্যাপশনে প্রাক্তন প্রথম শ্রেণীর লঙ্কান ক্রিকেটার লিখেছেন, “2023 এ এই জায়গাটি আমাদের ভাল স্মৃতি দেয়নি। তবে 2026 সাল এই জায়গায় আমাদের নতুন স্মৃতি তৈরি করে দিল। 2024 এবং 2026 পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। টিম ইন্ডিয়া.. ফরেভার।”

    বলে রাখি, ভারতীয় দলের জয়ের নেপথ্যে যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে একেবারে শুরুর দিকেই নাম আসে এই প্রাক্তন ক্রিকেটারের। আসলে তিনিই বাঁহাতি ফাস্ট বোলারদের বিপক্ষে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের প্রস্তুত করে থাকেন। বিভিন্ন কোণ এবং বৈচিত্রের মধ্যে দিয়ে প্লেয়ারদের অনুশীলন করান তিনি। তাঁর ধৈর্যশীল মনোভাব এবং কঠোর অনুশীলনের মধ্যে দিয়েই তৈরি হয় টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। শক্তি পান ব্যাটসম্যানরা। ভারত তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জেতায় শ্রীলঙ্কার গণমাধ্যমে ব্যাপক প্রশংসা চলে নুওয়ানের।

    Indian Cricket Team

    অবশ্যই পড়ুন: সাতসকালে দুর্গাপুরে ED-র হানা, কয়লা কাণ্ডে পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

    স্কুল বাস চালাতেন নুওয়ান

    1979 র 14 নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে জন্ম হয় ভারতীয় দলের বর্তমান কোচিং স্টাফ নুওয়ানের। 2004 এ দুটি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছিলেন তিনি। তবে একজন ক্রিকেটার হিসেবে বেশিদিন টিকে থাকতে পারেননি তিনি। সংসার চালানোর তাগিদে একটা সময় স্কুল বাসও চালাতে হয়েছিল তাঁকে। স্কুলের বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়ার দায়িত্ব শেষ করে এনসিসি মাঠে ব্যাটসম্যানদের অনুশীলন করাতেন তিনি। এভাবেই একটা দীর্ঘ সময় কাটিয়ে দেওয়ার পর 2017 সালে বিরাট কোহলির নজরে পড়ে যান নুওয়ান। সেখান থেকেই ভাগ্যের চাকা ঘোরে প্রাক্তন লঙ্কান ক্রিকেটারের। 2018 এশিয়া কাপের পরই ভারতীয় দলে কোচিং স্টাফ হিসেবে যুক্ত হন তিনি।

  • T20 বিশ্বকাপ শেষ করে এবার এই টুর্নামেন্টে নামছেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা

    T20 বিশ্বকাপ শেষ করে এবার এই টুর্নামেন্টে নামছেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (India National Cricket Team) জয় দিয়েই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (2026 Men’s T20 World Cup)। পরপর দুবার 20 ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে টিম ইন্ডিয়া। জাতীয় দলের সেই সাফল্যকে নিজেদের মতো করে উদযাপন করেছেন দেশবাসী। বলা বাহুল্য, সূর্যকুমার যাদবদের জয়ের রেশ এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি ভারতীয় সমর্থকরা। এরই মধ্যে প্রশ্ন উঠছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ তো শেষ। এবার কোন টুর্নামেন্টে নামবে টিম ইন্ডিয়া প্লেয়াররা?

    এবার সরাসরি এই টুর্নামেন্টে দেখা যাবে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি মেনেই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার পালা বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, এবারের IPL অনুষ্ঠিত হবে 26 মার্চ থেকে। তবে পরবর্তীতে সিদ্ধান্ত বদলে সম্প্রচারকারী সংস্থা জানিয়ে দিয়েছে 26 তারিখ নয় বরং চলতি মাসের 28 তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে এদিন IPL এর উদ্বোধনী ম্যাচ কোথায় আয়োজিত হবে সেই তথ্য মেলেনি। তাছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি BCCI।

    তবে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, খুব শীঘ্রই IPL নিয়ে বড় ঘোষণা দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বলে রাখি, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে বিশ্রামে রয়েছেন ভারতের প্লেয়াররা। এই মুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দলের হাতে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। ফলে দীর্ঘ ছুটি কাটিয়ে আগামী 28 তারিখ থেকে বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ অর্থাৎ IPL এ আসর জমাবেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। অভিষেক শর্মা থেকে শুরু করে সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ সহ সকলেই IPL এ নিজ নিজ দলের হয়ে মাঠ কাঁপাবেন।

    অবশ্যই পড়ুন: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ঠ্যালায় খেল দেখাবে বৃষ্টি, ৬ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

    প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যদি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের কথা বলা যায় সেক্ষেত্রে এরপর আবার আসন্ন জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের।

  • বিশ্বকাপ জিতেও শাস্তি পাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার

    বিশ্বকাপ জিতেও শাস্তি পাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বল ছোড়াই কাল হল! ক্ষমা চাওয়া সত্ত্বেও নিস্তার পেলেন না টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার (Team India Player Punishment)। জানা যাচ্ছে, ভারতের জয়ের ফাইনালে (2026 Men’s T20 World Cup) নিউজিল্যান্ড ব্যাটার ড্যারেল মিচেলকে বল ছুড়ে মারার অভিযোগে এবার বড়সড় শাস্তি পেতে চলেছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার অর্শদীপ সিং। বলাই বাহুল্য, রবিবার ম্যাচ চলাকালীন এমনকি ম্যাচের পরেও নিজের কর্মকাণ্ডের জন্য কিউই ব্যাটসম্যানের কাছে ক্ষমা চেয়েছিলেন ভারতের পাঞ্জাবি তারকা অর্শদীপ।

    কী শাস্তি পাচ্ছেন ভারতীয় তারকা?

    গত রবিবার ফাইনালের মঞ্চে, নিউজিল্যান্ড ব্যাটার মিচেলকে বল করছিলেন অর্শদীপ। এমন সময় একটি বল মিচেল ব্যাট দিয়ে ঠুকে দিলে মাটিতে ড্রপ খাওয়ার পর সেটি সরাসরি অর্শদীপের হাতে এসে ধরা দেয়। আর বল পাওয়া মাত্রই উইকেট লক্ষ্য করে সেটি ছুঁড়তে গিয়ে মিচেলের পায়ে মেরে দেন তিনি। আসলে, কিউই তারকা স্ট্যাম্প থেকে কিছুটা পা সরাতেই উইকেট ভাঙার লক্ষ্যেই বল ছুড়েছিলেন ভারতীয় তারকা। তবে সেই বলের গতিপথ বদলে গিয়ে লাগে মিচেলের প্যাডে। আর তারপরেই অর্শদীপের দিকে তেড়ে আসেন তিনি।

    ফাইনালের দিনের এই ঘটনার পর নিউজিল্যান্ড ব্যাটসম্যানের কাছে গিয়ে বোলারের জন্য ক্ষমা চেয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন মাঠের মধ্যেই আচমকা সূর্যকে কিউই তারকার কাছে গিয়ে কিছু বলতে দেখা গিয়েছিল। তাতে পরবর্তীতে এক গাল হাসি নিয়ে সবটা মেনে নেন মিচেল। ওভার চলাকালীনই মিচেলের সাথে সবটা মিটিয়ে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারও। এমনকি ম্যাচের পরেও নিউজিল্যান্ড তারকার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসেন অর্শদীপ। কিন্তু তাতেও রেহাই পেলেন না তিনি।

    জানা যাচ্ছে, নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে বল ছুঁড়ে মারার অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে লেভেল ওয়ান পর্যায়ের শৃঙ্খলা ভঙ্গ করেছেন অর্শদীপ। তাই তাঁকে ম্যাচ ফির অন্তত 15 শতাংশ অর্থ জরিমানা করা হচ্ছে। এখানেই শেষ নয়, একজন ক্রিকেটার হিসেবে অগ্রহণযোগ্য আচরনের কারণে তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হচ্ছে বলেও জানিয়ে দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা।

    অবশ্যই পড়ুন: ‘নাম বাদ গেলেই ব্যাঙ্কের টাকা ঢুকবে মোদী সরকারের ঝুলিতে!’ বিস্ফোরক অভিষেক

    ICC বলছে, ক্রিকেটের নিয়ম অনুযায়ী ধারা 2.9 মেনে আন্তর্জাতিক ম্যাচে কোনও প্লেয়ারকে উদ্দেশ্য করে বিপদজনক আচরণ কিংবা বল ছুঁড়ে মারার ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। সে কারণেই ভারতীয় ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। তবে গত এক বছরে এটাই অর্শদীপের প্রথম অপরাধ। অনেকেই বলছেন, সে কারণেই অল্পতে রক্ষা পেলেন তিনি।

  • ঘাম ঝরবে প্রতিপক্ষের, IPL-এ বিরাট চমক দিয়ে প্রস্তুত KKR!

    ঘাম ঝরবে প্রতিপক্ষের, IPL-এ বিরাট চমক দিয়ে প্রস্তুত KKR!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছরের তীব্র হতাশা কাটিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আপাতত এমনটাই আশা নাইট ভক্তদের। তবে IPL এর নতুন সিজন (Indian Premier League) শুরু হওয়ার আগে শাহরুখ খানের দলের চিন্তা বাড়িয়েছে ওপেনিং বিভাগ। একটা সময় KKR এর হয়ে শুভারম্ভ করতেন ফিল সল্ট এবং সুনীল নারিন। এই দুই বিদেশীর কাঁধে ভর করে প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়ে এসেছে কলকাতা। তবে ফিল সল্টকে KKR ছেড়ে দিয়েছে বহুদিন হল। গত বছরও ওপেনিংয়ে কিছুই করতে পারেনি KKR। তাই এবছর ওপেনিং বিভাগে বিশেষ নজর দেবে শহরের এই ঐতিহ্যবাহী দলটি। শোনা যাচ্ছে, IPL শুরুর আগেই বিধ্বংসী ওপেনিং জুটি পেয়ে গিয়েছে নাইট ম্যানেজমেন্ট।

    IPL শুরুর আগেই বিরাট চমক KKR র!

    ইতিমধ্যেই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তৃতীয়বারের জন্য 20 ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে এই আসরেই নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে একেবারে আগুন ঝরিয়েছিলেন দুই ওপেনার টিম শেইফার্ট এবং ফিন অ্যালেন। শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে এই দুই প্লেয়ার একেবারে রুদ্রমূর্তি ধরেছিলেন। বলাই বাহুল্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমির মঞ্চে প্রথমে ব্যাট করতে নেমে একাই 33 বলে 100 রানের অপরাজিত ইনিংস খেলেন ফিন অ্যালেন।

    অন্যদিকে, নিউজিল্যান্ডের আরেক ওপেনার তথা কলকাতা নাইট রাইডার্স দলের নতুন সদস্য শেইফার্টও 33 বলে 58 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। বলতেই হয়, এই দুই ব্যাটসম্যানের জোরেই 9 উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল কিউই দল। সবচেয়ে বড় কথা, ইডেনের মাটিতে দুই নাইট তারকার এমন পারফরমেন্স বুকের বল বাড়িয়েছিল শাহরুখ খানের ম্যানেজমেন্টের। তাছাড়াও ভারতের বিপক্ষে ফাইনালের মঞ্চে কঠিন সময়ে সবচেয়ে বেশি রান করেছিলেন নাইট তারকা শেইফার্ট। এদিন ফিন অ্যালেন ব্যর্থ হলেও 26 বলে 52 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন ওপেনার শেইফার্ট। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, নিউজিল্যান্ডের এই দুই প্লেয়ারকেই IPL এ ওপেনিং করাতে পারে কলকাতা।

    অবশ্যই পড়ুন: বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে টাকায় মুড়িয়ে দিল BCCI, কত পেলেন সূর্যরা?

    প্রসঙ্গত, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এক বছর আগে চ্যাম্পিয়ন হওয়া দলটা 2025 এ এসে যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, তা দেখে একেবারে মাথায় হাত দিয়েছিলেন সমর্থকরা। তবে এ বছর ঘুরে দাঁড়াবে KKR। নাইট ভক্তদের দাবি, ক্যামেরন গ্রিনদের পাশাপাশি নিউজিল্যান্ডের দুই দাপুটে ওপেনার টিম শেইফার্ট এবং ফিন অ্যালেনের জোরেই প্রতিপক্ষ দলগুলিকে টাইট দেবে কলকাতা।

  • বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে টাকায় মুড়িয়ে দিল BCCI, কত পেলেন সূর্যরা?

    বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে টাকায় মুড়িয়ে দিল BCCI, কত পেলেন সূর্যরা?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে বিপুল অর্থ পুরস্কার পেয়েছে ভারতীয় দল (India)। এবার টিম ইন্ডিয়ার উপর অর্থ বৃষ্টি করল ভারতীয় ক্রিকেট বোর্ডও। রিপোর্ট অনুযায়ী, 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতীয় দলকে একেবারে টাকায় মুড়ে দিচ্ছে BCCI (BCCI Cash Reward)। এক দুই নয়, সূর্যকুমার যাদবদের আর্থিক পুরস্কারের সংখ্যা 100 কোটি ছাড়িয়েছে।

    বিশ্বকাপ জিতে BCCI এর কাছ থেকে কত পাচ্ছে টিম ইন্ডিয়া?

    নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জয় করে এবার হাতেনাতে ফল পাচ্ছে ভারতীয় দল। জানা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনবারের চ্যাম্পিয়ন হতেই এবার ভারতীয় দলকে একেবারে 131 কোটি টাকা উপহার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিয়ম অনুযায়ী, বোর্ডের তরফে পাওয়া 131 কোটি টাকা ভাগ হয়ে যাবে টিম ইন্ডিয়ার প্লেয়ার, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে। কিন্তু তা হলেও টি-টোয়েন্টি দলের সদস্য প্রত্যেক ভারতীয় ক্রিকেটার সমান ভাগ পাবেন।

    ICC র কাছ থেকে কত টাকা পেয়েছিল ভারত?

    গত টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পুরস্কার মূল্য অন্তত 20 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই সূত্র ধরেই এবছরের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে পুরস্কার মূল্য বাবদ 27 কোটি 48 লাখ টাকা পেয়েছে। সেই সাথে টিম ইন্ডিয়ার অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়েছে গর্বের ট্রফি। এবার টিম ইন্ডিয়াকে টাকায় সাজিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ডও।

    অবশ্যই পড়ুন: বিশ্বকাপ শেষ হতেই T20 ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন হার্দিক পান্ডিয়া? জানালেন নিজেই

    উল্লেখ্য, রোহিত শর্মার নেতৃত্বে 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সে বছর ভারতীয় দলের এমন সাফল্যে টিম ইন্ডিয়ার প্লেয়ার, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফদের 125 কোটি টাকা পুরস্কার হিসেবে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। টিম ইন্ডিয়ার হাতে সেই অর্থ তুলে দিয়েছিলেন BCCI এর তৎকালীন সচিব জয় শাহ। তবে এ বছর ভারতীয় ক্রিকেট দলের পুরস্কার মূল্যের পরিমাণ যে অনেকটাই বাড়ল সে কথা বলাই যায়।

  • বিশ্বকাপ শেষ হতেই T20 ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন হার্দিক পান্ডিয়া? জানালেন নিজেই

    বিশ্বকাপ শেষ হতেই T20 ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন হার্দিক পান্ডিয়া? জানালেন নিজেই

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। 2024 এর পর ফের জগতসভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে ভারত (India National Cricket Team)। জয়জয়কার হয়েছে ভারতের ক্রিকেটারদের। টিম ইন্ডিয়ার সাফল্যের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি দেশবাসীও। এরই মাঝে শোনা যাচ্ছিল, পরপর দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে জেতানোর পর এবার নাকি 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)! সেই খবরের সত্যতা কতটা জানালেন ভারতীয় তারকা নিজেই। সেই সাথে বলে দিলেন আগামীর পরিকল্পনাও।

    টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন হার্দিক?

    রবিবার রাতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল জেতার পরই ইতিহাস তৈরি করেছে ভারত। ঘরের মাঠে 20 ওভারের বিশ্বকাপ জেতার যে ইতিহাস আগে কেউ লিখতে পারেনি সেটাই করে দেখিয়েছে টিম ইন্ডিয়া। দলের এমন সাফল্যের পরই তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া খুব পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, এখনই অবসরের কথা ভাবছেন না তিনি। দলকে তাঁর অনেকটা দেওয়া বাকি।

    ভারতীয় ক্রিকেটারের কথায়, “এখন আমাকে সিনিয়র খেলোয়ার বলা হয়। এটা শুনেও ভাল লাগে।” নিজের কেরিয়ার নিয়ে পরবর্তী পরিকল্পনা কী জানতে চাওয়া হলে হার্দিক জানিয়ে দেন, “আমার এখনও 10 বছরের ক্রিকেট খেলা বাকি। আমি আমার কেরিয়ারের সবেমাত্র অর্ধেকটা শেষ করেছি। এখনও 10 বছরের মধ্যে IPL সহ আরও 10টি ট্রফি জিততে চাই।” ভারতীয় তারকা এও বলেন, “IPL ট্রফি তো আছে তবে ICC ট্রফি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

    অবশ্যই পড়ুন: দাঁড়ায় প্রায় সব ট্রেন! তবে বাংলার এই স্টেশনের নাম জানেন না যাত্রীরা

    এক কথায়, ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অবসরের প্রসঙ্গ উঠলেও তিনি যে আগামী 10 বছরের মধ্যে 20 ওভারের ক্রিকেট ছেড়ে কোথাও যাচ্ছেন না সে কথা একেবারে স্পষ্ট। বলাই বাহুল্য, 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও ক্যামেরার মুখোমুখি হয়ে হার্দিক বলেছিলেন তাঁকে প্রচুর ট্রফি জিততে হবে। সেই অধ্যায়েরই সূচনা হয়েছে সবে। এবারেও সেই বক্তব্যকে ধরে রাখলেন ভারতীয় ক্রিকেটার।

  • টিম ইন্ডিয়ার থেকে T20 বিশ্বকাপের ট্রফি ফিরিয়ে নিল ICC! কারণ কী?

    টিম ইন্ডিয়ার থেকে T20 বিশ্বকাপের ট্রফি ফিরিয়ে নিল ICC! কারণ কী?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: একেবারে ঝড়ের গতিতে ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup Trophy) জিতেছে ভারত। রবিবারের রাতে ভারতের (India National Cricket Team) এই সাফল্যকে উদযাপন করেছে গোটা দেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে পাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ট্রফি নিয়ে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে এসেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর। সঙ্গে ছিলেন ICC চেয়ারম্যান জয় শাহও। তবে শোনা যাচ্ছে, ভারতীয় দলের হাতে তুলে দেওয়া আসল ট্রফিটি ফিরিয়ে নিয়েছে ICC! কিন্তু কেন?

    ভারতীয় দলের কাছ থেকে ট্রফি ফেরত নিয়েছে ICC!

    সাধারণত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্বের নিয়ম অনুযায়ী, কোনও দলকেই বিশ্বকাপ জয়ের পর আসল ট্রফি দেওয়া হয় না। নিয়ম বলছে, ফাইনাল জয়ের পর ফটোশুট সহ দলের সেলিব্রেশনের সময় আসল ট্রফিটি দিয়ে থাকে বিশ্ব ক্রিকেট সংস্থা। রবিবার রাতে ভারতীয় দল ফাইনাল জেতার পর আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেওয়া হয় ভারতের অধিনায়ক সূর্যর হাতে। এরপরই সেই ট্রফি নিয়ে উদযাপন করে টিম ইন্ডিয়া।

    বিশ্ব ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী, ভারতীয় দলের সেলিব্রেশন এবং ফটোশুটের পর ফের সেই ট্রফিটি ফিরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বদলে ভারতীয় দলকে দেওয়া হয়েছে একটি ড্যামি ট্রফি। যা দেখতে অনেকটা আসল ট্রফির মতোই। জানা যাচ্ছে, অন্যান্য সময়ের মতোই নিয়ম মেনে টিম ইন্ডিয়ার আসল ট্রফিটি রাখা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুবাইয়ের সদর দপ্তরে।

    অবশ্যই পড়ুন: তেলের সঙ্কট বাংলাদেশে, উদ্ধারে ৫ হাজার টন ডিজেল পাঠাচ্ছে ভারত

    বলাই বাহুল্য, আজ থেকে 27 বছর আগে ট্রফি সংক্রান্ত এই নিয়ম চালু করেছিল ICC। সাধারণত আসল ট্রফিটি সোনা সহ বিভিন্ন বহুমূল্য ধাতু দিয়ে তৈরি করার কারণে সেটি যাতে চুরি হয়ে না যায় সে জন্যই চ্যাম্পিয়ন দলের কাছ থেকে উদযাপন এবং ফটোশুট অনুষ্ঠানের পর আসল ট্রফিটি নিয়ে নেওয়া হয়। টিম ইন্ডিয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হয়েছে। বলে রাখি, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল ট্রফিটির ওজন প্রায় 6 কেজি। একই সাথে এটি 21 ইঞ্চি লম্বা। সবচেয়ে বড় কথা, এই ট্রফির সাথে যোগ রয়েছে জয়পুরের। কারণ এই ট্রফিটি যিনি ডিজাইন করেছেন সেই অমিত পবওয়াল জয়পুরের শিল্পী।