Category: খেলা

  • ফ্রিতে দেখা যাবে মোহনবাগানের ম্যাচ, বড় ঘোষণা গোয়েঙ্কার

    ফ্রিতে দেখা যাবে মোহনবাগানের ম্যাচ, বড় ঘোষণা গোয়েঙ্কার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফেডারেশনের সিদ্ধান্তে আগামী 6 মার্চ ওড়িশা এফসির বিরুদ্ধে দর্শকশূন্য অবস্থায় খেলতে হতো মোহনবাগানকে (Mohun Bagan Super Giant)। যদিও সমর্থকদের কথা চিন্তা করে পরবর্তীতে কিছুটা নরম হয় ফেডারেশন। AIFF সিদ্ধান্ত নেয় দর্শকদের জন্য আংশিকভাবে খোলা থাকবে স্টেডিয়ামের দরজা। এরই মাঝে যুবভারতীতে নামার আগেই দর্শকদের জন্য বিনামূল্যে ওড়িশা এফসির ম্যাচের জোড়া টিকিট ঘোষণা করলেন মোহনবাগান সুপার জায়ান্ট এর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। এক কথায়, একটি নয় সমর্থকরা একেবারে দুটি করে মোহনবাগান ম্যাচের টিকিট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

    সমর্থকদের প্রতিবাদেই সিদ্ধান্ত বদল ফেডারেশনের

    গত ম্যাচে চেন্নাইয়িন এফসিকে 2-0 গোলে হারানোর পর মহামেডানকে 5-1 ব্যবধানে গুঁড়িয়ে দেয় মোহনবাগান। সেই জয়ে আত্মবিশ্বাস সঞ্চয় করে এবার যুবভারতীতে ওড়িশার বিরুদ্ধে নামতে চলেছে বাগান। তবে সেই ম্যাচের আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নির্দেশ দিয়েছিল এই ম্যাচ রুদ্ধদ্বার হবে। অর্থাৎ মোহনবাগানের ম্যাচে থাকবে না কোনও দর্শক। তবে পরবর্তীতে সমর্থকদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় ফেডারেশন।

    অবশ্যই পড়ুন: “ইরানের সিংহাসনে যেই বসুক মরতে হবে!” বিরাট হুমকি ইজরায়েলের

    সমর্থকদের বিরাট উপহার মোহনবাগানের

    একপ্রকার ফেডারেশনকে চাপে ফেলতে মাস্টার স্ট্রোক হিসেবে মোহনবাগানের তরফে দর্শকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দুটি করে টিকিটের কথা ঘোষণা করা হল। সদ্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এ মোহনবাগান সুপার জায়ান্ট জানিয়ে দিয়েছে, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসার প্রতীক হিসেবে আগামী 6 মার্চ ওড়িশার ম্যাচে দর্শকদের দুটি করে টিকিট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এদিন মোহনবাগানের তরফে দলের প্রত্যেক ক্ষেত্রে সমর্থকদের অবদান স্মরণ করেই স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়, সমর্থকরা শহরের এই ঐতিহ্যবাহী দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

    উল্লেখ্য, হোমগ্রাউন্ড নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সাথে বিনিয়োগকারী সংস্থার সমস্যা দেখা দিলে ত্রাতা হয়ে দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাত ধরেই ইস্টবেঙ্গল তাদের প্রত্যেক ম্যাচ যুবভারতী স্টেডিয়ামে সম্পূর্ণ বিনামূল্যে খেলতে পারছে। একইভাবে মোহনবাগান এবং মহামেডানকেও যুবভারতীতে সম্পূর্ণ বিনামূল্য খেলার অনুমতি দিয়েছে সরকার।

  • সেমিতে তৈরি হবে ইতিহাস, কপিল-হরভজনদের রেকর্ডে ভাগ বসাতে চলেছেন বুমরাহ

    সেমিতে তৈরি হবে ইতিহাস, কপিল-হরভজনদের রেকর্ডে ভাগ বসাতে চলেছেন বুমরাহ

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার এইটে পরপর দুই ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট হাতে পেয়েছে ভারত। সেই মতোই, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, মুম্বইয়ে শক্তিশালী ইংল্যান্ড দলের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিততে পারলেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মহামঞ্চে নিজেদের আসন পাকা করে নেবে মেন ইন ব্লু। তবে তার আগে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ভারতীয় দলের বোলিং বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) হাতে। হিসেব বলছে, বুমরাহ এই ম্যাচে একটি উইকেট তুলতে পারলেই কপিল দেব, হরভজন সিংহের রেকর্ডে ভাগ বসাবেন।

    ইতিহাস তৈরির পথে জসপ্রীত বুমরাহ

    চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন জসপ্রীত। শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতকে দুই উইকেট তুলে দিয়েছিলেন তিনি। ভক্তদের আশা, সেমিফাইনালে বড় কিছু ঘটাবেন বুমরাহ। আর সেটা হলেই ইতিহাসের পাতায় নতুন করে নিজের নাম তুলবেন ভারতের এই তারকা ক্রিকেটার। বলাই বাহুল্য, এই মুহূর্তে তিন ফরম্যাট মিলিয়ে বুমরাহর মোট উইকেট সংখ্যা 499।

    টেস্ট ক্রিকেটে 52টি ম্যাচে অংশ নিয়ে 99 ইনিংসে 234টি উইকেট ভেঙেছেন তিনি। ওয়ানডেতে ভেঙেছেন 149টি এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে 93 ম্যাচে অংশ নিয়ে 116টি উইকেট তুলেছেন জসপ্রীত। কাজেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর মাত্র একটি উইকেট তুলতে পারলেই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে 500 উইকেট সম্পূর্ণ করবেন বুমরাহ। আর এটা করতে পারলেই ভারতীয় তারকা ভাগ বসাবেন 7 ক্রিকেটার তালিকায়।

    অবশ্যই পড়ুন: নির্বাচিত হলেন মুস্তাফিজুর রহমান, বড় সিদ্ধান্ত IPL মালিকদের!

    কম-বেশি সকলেই জানেন, ভারতীয়দের মধ্যে মাত্র 7 জন ক্রিকেটারই রয়েছেন যাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে আজ পর্যন্ত 500 উইকেট সম্পূর্ণ করেছেন। সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে 956 উইকেট নেওয়া অনিল কুম্বলের। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (765 উইকেট), 3 নম্বরে হরভজন সিং (717 উইকেট), চার নম্বরে কপিল দেব (687 উইকেট), 5 নম্বরে রবীন্দ্র জাদেজা (634 উইকেট), 6 নম্বরে জাহির খান (610 উইকেট) এবং সবশেষে 7 নম্বরে জাভাগাল শ্রীনাথ। তাঁর উইকেট সংখ্যা 551। কাজেই বুমরাহ যদি ইংল্যান্ডের ঘাম ছুটিয়ে অন্তত একটি উইকেট তুলতে পারেন তবে তিনি ভারতের 8 নম্বর ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 500 উইকেট পূরণ করবেন।

  • হান্ড্রেড লিগের নিলামে নির্বাচিত হলেন মুস্তাফিজুর রহমান, বড় সিদ্ধান্ত IPL মালিকদের!

    হান্ড্রেড লিগের নিলামে নির্বাচিত হলেন মুস্তাফিজুর রহমান, বড় সিদ্ধান্ত IPL মালিকদের!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়েছিলেন তিনি। এবার সেই মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) প্রথমবারের মতো ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগ দ্য হান্ড্রেডের নিলামে অংশ নিতে চলেছেন। জানা যাচ্ছে, বাংলাদেশের মোট 23 জন ক্রিকেটার এই নিলামে নাম লিখিয়েছিলেন। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র দুজন। আর সেই দুজনের মধ্যেই একজন মুস্তাফিজুর হলে অন্যজন ওপার বাংলার লেগ স্পিনার রিশাদ হোসেন। এবছর ইংল্যান্ডের এই ক্রিকেট লিগে রয়েছে IPL মালিকদের দলও। রিপোর্ট অনুযায়ী, তাদের অনুমোদনের পরই হান্ড্রেড লিগ নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা দেওয়া হয় মুস্তাফিজকে।

    নাম লিখিয়েছিলেন 1000 ক্রিকেটার

    আপাতত যা খবর, আগামী 11 এবং 12 মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে হান্ড্রেড লিগের মেগা নিলাম। সেই নিলামে অংশ নিতে কম করে 1000 জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। তবে চূড়ান্ত পর্বে ঝারাই বাছাই করে শেষ পর্যন্ত 425 জনের নাম রাখা হয়েছে। এই তালিকায় পুরুষ ক্রিকেটার রয়েছেন 247 জন এবং মহিলা ক্রিকেটার রয়েছেন 178 জন। জানা যায়, প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি 75 থেকে 100 জন ক্রিকেটারের তালিকা পাঠিয়েছিল। পরবর্তীকালে সেই তালিকা খতিয়ে চূড়ান্ত তালিকা বের করা হয়।

    বলাই বাহুল্য, বাংলাদেশের 21 জন ক্রিকেটার বাদ পড়ার পাশাপাশি ইংল্যান্ডের এই লিগে জায়গা পাননি পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ ওপেনার সাহিবজাদা ফারহান। যদিও পাকিস্তানের 16 ক্রিকেটার জায়গা পেয়েছেন ইংল্যান্ডের এই গুরুত্বপূর্ণ ক্রিকেট লিগে। সেই তালিকায় 14 জন পুরুষ ক্রিকেটার এবং বাকি দুজন মহিলা।

    অবশ্যই পড়ুন: DA মামলায় জোড়া চাপে পশ্চিমবঙ্গ সরকার

    মুস্তাফিজের বেস প্রাইস কত?

    ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ সংক্রান্ত কয়েকটি ওয়েবসাইট অনুযায়ী, বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান হান্ড্রেড লিগে বেস প্রাইস বা ভিত্তিমূল্য পেয়েছেন 1 লাখ পাউন্ড। এটাই ওই লিগের সর্বোচ্চ ক্যাটাগরি। অন্যদিকে বাংলাদেশের আরেক প্লেয়ার রিশাদের ভিত্তিমূল্য বা বেস প্রাইস 75 হাজার পাউন্ড। বাংলাদেশিদের মধ্যে এই মূল্য দ্বিতীয় সর্বোচ্চ।

  • সেমিতে ইংল্যান্ডকে ধ্বংস করতে তৈরি ভারতের ভয়ানক একাদশ! কারা খেলতে পারে দেখে নিন

    সেমিতে ইংল্যান্ডকে ধ্বংস করতে তৈরি ভারতের ভয়ানক একাদশ! কারা খেলতে পারে দেখে নিন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার এইটের শেষ দুই ম্যাচের দুটিতেই জিতে তুমুল আত্মবিশ্বাসী ভারত (India Vs England)। ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে গুঁড়িয়ে সেমিফাইনালের জন্য শক্তি সঞ্চয় করেছেন সূর্যকুমার যাদবরা। আগামী 5 মার্চ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মহামঞ্চে ওঠার অগ্নিপরীক্ষা ভারতের। এই আসরে তাদের খেলতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এটা সেই ইংল্যান্ড যারা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে বিদায় দিয়ে সেমিফাইনালে জায়গা করেছে। এখন প্রশ্ন, ইংরেজদের টাইট দিতে কোন একাদশ নামাবে ভারত?

    ওপেনিং করবেন কারা?

    ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের ওপেনিং জুটি ছিলেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, শেষ চারের লড়াইয়ে নিজেদের টপ অর্ডারে কোনও বদল আনবে না ভারত। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে, ইংল্যান্ড বাহিনীকে শায়েস্তা করতে ভারতের হয়ে ওপেনিং করবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। ক্রিকেট ভক্তদের একটা বড় অংশের আশা এই ম্যাচে হয়তো ছন্দে ফিরতে পারেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান হিসেবে বিবেচিত অভিষেক।

    মিডল অর্ডারে কারা?

    গত ম্যাচের সাফল্যকে সামনে রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে মিডিল অর্ডারেও বদল আনবে না টিম ইন্ডিয়া। কিছু রিপোর্ট মারফত খবর, ইংরেজদের বিরুদ্ধে ভারতের মিডল অর্ডার সামলানোর দায়িত্ব থাকবে তিন ব্যাটসম্যানের উপর। তিন নম্বরে নামতে দেখা যাবে ইশান কিষাণকে। চতুর্থ নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক সূর্যকুমার এবং চতুর্থ নম্বরে নামতে পারেন তিলক বর্মা। এছাড়াও চতুর্থ নম্বরে নামবেন হার্দিক পান্ডিয়া এবং 5 নম্বরে খেলবেন শিবম দুবে। ইংল্যান্ডের বিরুদ্ধে 7 নম্বরে দেখা যেতে পারে অক্ষর প্যাটেলকেই।

    বোলিং বিভাগে কারা?

    ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে স্পিন এবং ফাস্ট বোলিং কম্বিনেশনকে কাজে লাগাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সে কারণেই গত ম্যাচের উইনিং কম্বিনেশনে বদল আসবে না বলেই মনে করছেন অনেকে। এক কথায় অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়াদের মতো অলরাউন্ডারদের পাশাপাশি ভারতের বোলিং বিভাগে থাকছেন অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ।

    অবশ্যই পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ পড়েও মালামাল, পাকিস্তানকে ৪৬০০০০০০ টাকা দিচ্ছে ICC

    ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

    অভিষেক শর্মা (উইকেট কিপার), সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ।

  • বিশ্বকাপ থেকে বাদ পড়েও মালামাল, পাকিস্তানকে ৪৬০০০০০০ টাকা দিচ্ছে ICC

    বিশ্বকাপ থেকে বাদ পড়েও মালামাল, পাকিস্তানকে ৪৬০০০০০০ টাকা দিচ্ছে ICC

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি পাকিস্তান। একাধিক ম্যাচে বড় ব্যবধানে হারের কারণে তাদের নেট রান রেটের অবস্থা ছিল বেজায় খারাপ। তাই সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাক দলকে (ICC Prize Money To Pakistan)। তবে বিশ্বকাপে আসা শেষ হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে বিপুল আর্থিক পুরস্কার পাচ্ছে তারা। এক কথায়, বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও মালামাল হচ্ছে পাকিস্তান।

    বিশ্বকাপ থেকে বাদ পড়েও বিপুল আর্থিক পুরস্কার পাচ্ছে পাকিস্তান

    এবারের বিশ্বকাপে খুব মাঝারি পারফরমেন্স দেখিয়েছিল পাকিস্তান। চলতি টুর্নামেন্টে সে অর্থে নিজেদের প্রমাণ করতে পারেননি সলমান আলি আঘারা। যার কারণে এবারের বিশ্বকাপ জেতা তো দূর বরং সেমিফাইনালে ওঠার স্বপ্নই পূরণ হয়নি তাদের। ভারতের কাছে বড় ব্যবধানে হারার পাশাপাশি এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের মতো দলের সামনে হারতে হারতে জিতেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থাকলেও বৃষ্টির কারণে তা ভেস্তে যায়। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা একপ্রকার শেষ হয়ে গিয়েছিল তাদের। সেই সাথে ভেঙে পড়েছিল নেট রান রেটও। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ জিতেও সেমিফাইনাল রক্ষা করতে পারেনি পশ্চিমের দেশ।

    তবে গোটা টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে বিপুল আর্থিক পুরস্কার পেতে চলেছে পাকিস্তান। যেসব দল সাধারণত সুপার এইট থেকে ছিটকে যায় তাদের 3.8 কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়ে থাকে ICC। পাকিস্তান যেহেতু সুপার এইটের একটি ম্যাচ জিতেছে তাই তারা ওই ম্যাচের জন্য অতিরিক্ত 1.22 কোটি টাকা পাবে। সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েও পাকিস্তান পেতে চলেছে একেবারে 4.6 কোটি টাকা।

    অবশ্যই পড়ুন: সেমিফাইনালের আগেই ভারতীয় দল ছাড়লেন সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে? বড় খবর!

    উল্লেখ্য, শেষবারের মতো গত শনিবার, 28 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে 212 রান করেছিল পাকবাহিনী। পরবর্তীতে 213 এর লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে দাপট দেখাচ্ছিলেন শ্রীলঙ্কার প্লেয়াররা। এদিন পাকিস্তানের বোলারদের একপ্রকার ছাতু করে রানের পাহাড় গড়ে ফেলেছিল লঙ্কানরা। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণ করতে না পারায় 5 উইকেটে হারতে হারতে জিতে যায় পাকিস্তান।

  • মুস্তাফিজুরের বিকল্প, KKR-এ যোগ দিতে পারেন এই তুখোড় পেসার

    মুস্তাফিজুরের বিকল্প, KKR-এ যোগ দিতে পারেন এই তুখোড় পেসার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাধ্য হয়ে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ফলে, নতুন সিজনে ওপার বাংলার এই প্লেয়ারের বিকল্প কে হবেন তা নিয়ে বেশ চিন্তায় ছিল শাহরুখ খানের দল। সেই মতোই খোঁজ চলছিল বিকল্প মুখের। সবচেয়ে সেরা পরিবর্ত হিসেবে উঠে এসেছিল আফগানিস্তানের ফজলহক ফারুকী এবং জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানির। এবার শোনা যাচ্ছে, এদের মধ্যে একজনকে সই করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই বড় চমক দিতে চলেছে KKR।

    মুস্তাফিজুরের বিকল্প হিসেবে কাকে সই করাতে পারে KKR?

    আফগানিস্তানের ফারুকী নিঃসন্দেহে একজন দুর্ধর্ষ বোলার। দলের কঠিন সময়ে উইকেট নিয়ে দেওয়াল হয়ে দাঁড়াতে পারেন তিনি। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে কার্যত আগুন ঝরিয়েছেন মুজারাবানি। দল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও তাঁর অনবদ্য পারফরেমন্স আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। ভারতের বিরুদ্ধে খেলতে নেমে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের উইকেট তুলেছেন তিনি।

    বলাই বাহুল্য, এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়েছে জিম্বাবুয়ে। সেইসব ম্যাচেও নিজের ক্ষমতা দেখিয়েছিলেন মুজারাবানি। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের মতোই বোলিং করেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, ইডেনের উইকেটে তাঁর মতো বোলারকেই প্রয়োজন KKR এর। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, সবদিক মাথায় রেখেই হয়তো জিম্বাবুয়ের এই তারকা প্লেয়ারকে কম দামে কিনে নিতে পারে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। যদি সেটা হয় তবে তা চমকে দেওয়ার মতোই বিষয়।

    অবশ্যই পড়ুন: মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝে তেলের সঙ্কট এড়াতে বিরাট প্ল্যান ভারতের!

    উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানের বাদ পড়াই শুধুমাত্র চিন্তা বাড়ায়নি KKR এর। সেই সাথে 18 কোটির পেসার শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে জোরালো চোট পেয়েছিলেন। যা কলকাতার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যদিও এর আগে দলের চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে খ্যাত হর্ষিত রানা। যদিও ইতিমধ্যেই অস্ত্রোপচার হয়েছে এই ভারতীয় তারকার। তবে ঠিক কবে নাগাদ পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। যা শাহরুখের দলের চিন্তার পারদ অনেকটাই বাড়িয়েছে।

  • সেমিফাইনালের আগেই ভারতীয় দল ছাড়লেন সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে? বড় খবর!

    সেমিফাইনালের আগেই ভারতীয় দল ছাড়লেন সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে? বড় খবর!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরশু ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলবে ভারত (India National Cricket Team)। সেই মতোই, মুম্বইয়ে পৌঁছেছে টিম ইন্ডিয়া। এরই মাঝে শোনা যাচ্ছে, ইংল্যান্ডের ম্যাচের আগেই আচমকা ভারতীয় দল ছেড়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, এবং শিবম দুবে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, দলের সাথে টিম বাসে না গিয়ে নিজ নিজ গাড়িতে বেরিয়ে গেলেন ভারতীয় দলের এই তিন তারকা। তারপরই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, হার্দিকরা কি তাহলে বাড়ি ফিরে গেলেন? কেন হঠাৎ জাতীয় দল ছাড়লেন তাঁরা?

    কেন দল ছাড়লেন হার্দিক পান্ডিয়ারা?

    প্রথমেই বলি, আগামী 5 মার্চ, ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে। সে কারণে গোটা ভারতীয় দল পৌঁছেছে মুম্বই। এদিকে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং শিবম দুবে এই তিন খেলোয়াড়েরই বাড়ি মুম্বইতে। মূলত সে কারণেই তাঁরা টিম বাসে না গিয়ে নিজ নিজ গাড়িতে উঠে বেরিয়ে যান। কেউ কেউ মনে করছেন, ঘরের কাছে ম্যাচ থাকায় বাড়িতে গিয়েছেন এই তিন ক্রিকেটার। ম্যাচের আগেই জাতীয় দলে যোগ দেবেন তাঁরা।

    এদিকে, ভারতীয় দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের হঠাৎ দল ছেড়ে আলাদা গাড়িতে করে বেরিয়ে যাওয়া চিন্তা বাড়িয়েছে ভক্তদের। কেউ কেউ মনে করছেন, হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে পাওয়া যাবে না এই তিন ক্রিকেটারকে। যদিও এই ধারণা সম্পূর্ণ ভুল। নেট দুনিয়ায় কেউ কেউ আবার এও লিখছেন, মুম্বইয়ে বাড়ি হলে কেনই বা তাঁরা টিম হোটেলে থাকতে যাবেন? যদিও এ নিয়ে মুখ খোলেননি ভারতীয় দলের তিন ক্রিকেটারের কেউই।

     

    অবশ্যই পড়ুন: সেমিফাইনালে ইংল্যান্ডকে ডোবাতে পারেন ভারতের এই ৬ প্লেয়ার

    উল্লেখ্য, সাম্প্রতিক ম্যাচগুলিতে রান খোঁজার চেষ্টা করছেন অধিনায়ক সূর্য। গত ম্যাচেও 18 রান করেই মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে হার্দিক পান্ডিয়াও চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। একই অবস্থা শিবম দুবেরও। সঞ্জুকে সঙ্গ দিতে গিয়ে দু বলে পরপর দুটি চার মেরেছিলেন তিনি। সেমিফাইনালে এই তিন প্লেয়ারের উপরেই নজর থাকবে সকলের।

  • সেমিফাইনালে ইংল্যান্ডকে ডোবাতে পারেন ভারতের এই ৬ প্লেয়ার

    সেমিফাইনালে ইংল্যান্ডকে ডোবাতে পারেন ভারতের এই ৬ প্লেয়ার

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার কাছে অপ্রত্যাশিত ভাবে হারের পর জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। এখন তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। শেষ চারের লড়াইয়ে ইংরেজ বাহিনীকে (India Vs England) হারাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, আগামী 5 মার্চ, ইংল্যান্ডের ঘাম ছুটিয়ে দিতে পারেন ভারতীয় দলের 6 তারকা ক্রিকেটার। কারা তাঁরা?

    সেমিফাইনালে ইংল্যান্ডের হারের কারণ হয়ে উঠতে পারেন ভারতের এই 6 প্লেয়ার

    অভিষেক শর্মা

    চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রমাগত ব্যর্থ টি টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে পরিচিত অভিষেক। শেষ দুই ম্যাচে যথাক্রমে 55 এবং 10 রান করলেও এর আগে শূন্যের হ্যাটট্রিক করেছিলেন ভারতের এই তারকা ক্রিকেটার। ফলে বিশ্বকাপ শেষ হওয়ার আগে যেকোনও প্রকারে ছন্দে ফিরতে চাইছেন অভিষেক শর্মা। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেলে তার সদ্ব্যবহার করবেন অভিষেক। এদিন শর্মার ব্যাট থেকে বড় রানের ইনিংস উপহার পেতে পারে ভারত।

    ইশান কিষাণ

    শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে 10 রানের বেশি তুলতে পারেননি ভারতের তরুণ ক্রিকেটার ইশান কিষাণ। তবে ক্রিকেট মহলের বিশ্বাস, এই খেলোয়াড় টিকে গেলে প্রতিপক্ষের কপালে দুঃখ আছে। আসলে, ইশান এমন একজন ব্যাটসম্যান যিনি ম্যাচের রঙ বদলে দিতে পারেন। ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন শেষ ম্যাচে রান না পাওয়ায় সেমিফাইনালে ইংল্যান্ডের বোলারদের পিটিয়ে ছাতু করবেন তিনি।

    অধিনায়ক সূর্যকুমার যাদব

    টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে দুর্দান্ত ছন্দে ছিলেন সূর্যকুমার যাদব। তবে সাম্প্রতিক ম্যাচগুলিতে রান খোঁজার চেষ্টা করেও বেশ কয়েকবার ব্যর্থ হয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, সেমিফাইনালে আর ব্যর্থতাকে শরীর স্পর্শ করার সুযোগ দেবেন না সূর্য। এদিন ব্যাট করার সুযোগ পেলে ভারতের জয়টা নিজের হাতেই লিখতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এক কথায়, ইংল্যান্ডের পরাজয়ের কারণ হয়ে উঠতে পারেন তিনি।

    হার্দিক পান্ডিয়া

    ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই ভয়ানক হার্দিক পান্ডিয়া। একবার মাঠে টিকে গেলে প্রতিপক্ষ দলের চিন্তার কারণ হয়ে ওঠেন তিনি। অনেকেরই আশা ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে একেবারে জ্বলে উঠবেন তিনি। সেই সাথে বল ছুঁড়েও বেশ কয়েকটি উইকেট তুলতে পারেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার।

    শিবম দুবে

    ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জুর ভরসা হয়েছিলেন শিবম দুবে। ব্যাট করতে নেমেই দুই বলে পরপর দুটি চার মারেন তিনি। ক্রিকেট মহলের অনেকেরই আশা, ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেলে নিজের জাত চেলাবেন দুবে। আর যাই হোক সেমিফাইনাল বলে কথা। তাই নিজের সর্বস্ব দিয়ে লড়তে একটুও পিছুপা হবে না ভারতের এই তারকা অলরাউন্ডার।

    অবশ্যই পড়ুন: “পাকিস্তানের সাথে ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত”, জানালেন খোদ পাক প্রেসিডেন্ট

    বরুণ চক্রবর্তী

    টিম ইন্ডিয়ার মিষ্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সাম্প্রতিক ম্যাচ গুলিতে সে অর্থে জ্বলে উঠতে না পারলেও সেমিফাইনালে রঙ চেনাতে পারেন টিম ইন্ডিয়ার এই ব্রহ্মাস্ত্র। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর বোলার বরুণকে নিয়ে সেমিফাইনালে অনেক আশা বেঁধে রেখেছেন ভক্তরা।

  • ভারতকে সেমিফাইনালে তুলে এবার শাস্তি পেতে পারেন সঞ্জু স্যামসন

    ভারতকে সেমিফাইনালে তুলে এবার শাস্তি পেতে পারেন সঞ্জু স্যামসন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেমিফাইনালে উঠতে গেলে জিততে হতো সুপার এইটের শেষ দুই ম্যাচ। সেই মতোই পরপর জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। তবে যাঁর হাত ধরে সেমিফাইনালের টিকিট পেল টিম ইন্ডিয়া, সেই সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আসলে, গত রবিবার ভারতকে জিতিয়ে নিজের হেলমেটটি খুলে মাটিতে রেখে এক অভিনব পদ্ধতিতে সাফল্যকে উদযাপন করেছিলেন তিনি। আর এখানেই প্রশ্ন উঠছে, ম্যাচ শেষে নিজের হেলমেট মাটিতে রেখে উদযাপন করায় এবার কি সঞ্জুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল?

    দুর্ধর্ষ ইনিংস খেলেন স্যামসন

    এদিন, প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং আক্রমণের সামনে কোনও মতে 195 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে অভিষেক শর্মার সাথে দুর্দান্ত শুরু করেন সঞ্জু স্যামসন। যদিও শুরুর দিকেই মাত্র 10 রান করে মাঠ ছাড়েন অভিষেক। এরপর ইশান কিষাণ থেকে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়ারা মাঠে নামলেও বিশেষ কিছুই করতে পারেননি। কারণ, এদিন একেবারে একার হাতে ওয়েস্ট ইন্ডিজকে শায়েস্তা করার দায়িত্ব নিয়ে রেখেছিলেন সঞ্জু। তাতে শেষ পর্যন্ত সেঞ্চুরি হাত ফসকালেও 97 রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে তুলে দেন তিনি।

    শাস্তি পাবেন সঞ্জু স্যামসন?

    গত রবিবার ইডেনের মাটিতে 97 রানের দুর্ধর্ষ ইনিংস খেলার পর নিজের সাফল্যকে এক অভিনব কায়দায় উদযাপন করেন সঞ্জু। এদিন ভারতের জয় নিশ্চিত করতেই শেষ চারটি মেরে নিজের হেলমেট খুলে মাটিতে রেখে দেন তিনি। তারপরই হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানান ভারতীয় ক্রিকেটার। হাতজোড় করে প্রণামও করেন তিনি। ভারতীয় তারকার এমন উদযাপন দেখে আপ্লুত হয়েছিলেন ক্রিকেট ভক্তরা। তবে সঞ্জুর এমন উদযাপন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়মের পরিপন্থী বলেই মনে করছেন অনেকে।

    অবশ্যই পড়ুন: ভূমিকম্পের জেরে দুর্বল, দোলের সকালে পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি

    ক্রিকেটের নিয়ম অনুযায়ী, হঠাৎ করে প্লেয়াররা নিজের হেলমেট মাটিতে ফেলে দিতে পারেন না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বলে, যদি কোনও ক্রিকেটার উদযাপনের সময় অনুপযুক্ত আচরণ করেন তবে তাঁকে শাস্তি অথবা জরিমানার মুখে পড়তে হবে। এক্ষেত্রে খুব বেশি হলে প্লেয়ারদের ম্যাচ ফি কাটা হতে পারে অথবা ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। সঞ্জুর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে কিনা তা নিয়ে আপাতত সংশয় রয়েছে নানা মহলে। অনেকেই মনে করছেন, উদযাপন করতে গিয়ে হেলমেটটি মাটিতে ফেলে দেওয়ায় সঞ্জুকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হলেও হতে পারে। বলাই বাহুল্য, এটাই প্রথম নয়, উদযাপন করতে গিয়ে মাঠে অনুপযুক্ত আচরণ করেছেন এমন উদাহরণ অহরহ।

  • সেমিতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে ফাইনালে উঠবে কে? জেনে নিন

    সেমিতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে ফাইনালে উঠবে কে? জেনে নিন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেমিফাইনালে মাঠে না নেমেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে ভারত (India Vs England)! এমন প্রসঙ্গই উঠছে নানা মহলে। রবিবার, শহরে ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ দলকে একেবারে ধবল ধোলাই করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের পর সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এখন প্রশ্ন, ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে ফাইনালে উঠবে কোন দল?

    ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে বৃষ্টি হলে কী হবে?

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 5 মার্চ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একে অপরের মুখ দেখবে ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে যেই দল জিতবে তারাই পৌঁছবে এবারের বিশ্বকাপের মহামঞ্চ অর্থাৎ ফাইনালে। আর এখানেই প্রশ্ন উঠছে, ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কোন দল পৌঁছবে ফাইনালে?

    প্রথমত বলে রাখি, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল অর্থাৎ শেষ চারে যদি কোনও ম্যাচ বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে যায় সেক্ষেত্রে রিজার্ভ ডের ব্যবস্থা রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশ্ব ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী, নির্ধারিত তারিখের ম্যাচ ভেস্তে গেলে সেই ম্যাচ গড়াবে পরের দিন। অর্থাৎ ভারত বনাম ইংল্যান্ডের 5 মার্চের ম্যাচটি যদি বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে যায় সে ক্ষেত্রে তা অনুষ্ঠিত হবে পরের দিন অর্থাৎ 6 মার্চ। এদিনের ম্যাচে অন্তত 10 ওভার খেলানোর চেষ্টা করবেন আম্পায়ার। তবে এদিনও যদি বৃষ্টির কারণে গোটা ম্যাচ বাতিল হয়ে যায় সে ক্ষেত্রে কোন দল ফাইনালে উঠবে?

    অবশ্যই পড়ুন: যুবসাথী নিয়ে বিরাট পদক্ষেপ নবান্নর, চিন্তার দিন শেষ আবেদনকারীদের

    সেমিফাইনালে রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি হয় এবং ম্যাচ বাতিল হয়ে যায় সে ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্ট্যান্ডিংস রুল বাস্তবায়ন করবে। তাতে যদি বৃষ্টির কারণে পুরোপুরি ম্যাচটি ভেস্তে যায় তবে সুপার এইট এর গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটিকে তুলে দেওয়া হবে ফাইনালে। আর সেটাই ভারতের জন্য দুঃখের হবে। এর প্রধান কারণ সুপার এইট পর্বের গ্রুপ 2 এর শীর্ষে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে গ্রুপ 1 এর দ্বিতীয় অর্থাৎ রানার্স অফ দল ভারত। ফলে রিজার্ভ ডে তেও যদি বৃষ্টি হয় এবং তাতে ম্যাচ বাতিল হয়ে গেলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে ইংল্যান্ড। অন্যদিকে ম্যাচ না খেলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে ভারত।