Category: টাকা পয়সা

  • দোলের দিন দাম কমল সোনা, রুপোর! আজকের রেট

    দোলের দিন দাম কমল সোনা, রুপোর! আজকের রেট

    সৌভিক মুখার্জী, কলকাতা: দোলের দিন সোনা, রুপোর দাম (Gold Price) নিয়ে বিরাট সুখবর। হ্যাঁ, অনেকটাই কমল আজ হলুদ ধাতুর বাজার দর। অন্যদিকে রুপো নিয়েও সুখবর। কারণ, সাদা ধাতুর দামও অনেকটাই কমেছে। তাই সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের মুখে যে হাসি ফুটেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে সোনা, রুপো তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

    ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today

    ➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬০,৬০০ টাকায় (-৬৫০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৬,২৯০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৬,৪৪০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৬,৩৪০ টাকায়।

    ২৪ ক্যারেট পাকা সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৮,৯৫০ টাকায় (-৭০০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৭০,৫০০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৭০,৬৫০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৭০,৫৫০ টাকায়।

    ১৮ ক্যারেট সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৭,৮৭০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৭,৮৭০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৮,০২০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৭,৯২০ টাকায়।

    আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই চাকরি! IOCL-এ উচ্চ মাধ্যমিক পাসে চলছে নিয়োগ

    আজ রুপোর বাজার দর | Silver Price Today |

    ➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৯২,২৫০ টাকায় (-৪৫০)।

    ➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ৩,১৪,৯০০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ৩,১৫,১০০ টাকায়।

    বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

  • ২ লক্ষ জমিয়েই ৮৫,০৪৯ টাকা সুদ! দারুণ রিটার্ন দিচ্ছে স্টেট ব্যাঙ্কের FD

    ২ লক্ষ জমিয়েই ৮৫,০৪৯ টাকা সুদ! দারুণ রিটার্ন দিচ্ছে স্টেট ব্যাঙ্কের FD

    সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ করতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। বাজারের ওঠানামার ঝুঁকি এড়িয়ে যদি নিরাপদ বিনিয়োগের বিকল্প খুঁজে থাকেন তাহলে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। বিশেষ করে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে বিভিন্ন মেয়াদে আকর্ষণীয় হারে এফডি অফার করছে। কিন্তু প্রশ্ন উঠছে, আপনি ২ লক্ষ টাকার এফডি করেন, সেক্ষেত্রে পাঁচ বছর পর কত টাকা হাতে পাবেন? চলুন হিসাব বুঝে নেওয়া যাক।

    এফডি-র মেয়াদ এবং সুদের হার

    স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ন্যূনতম ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত এফডি করা যায়। তবে বিভিন্ন মেয়াদ অনুযায়ী সুদের হার বিভিন্ন রকম হয়ে থাকে। বর্তমানে পাঁচ বছরের এফডির ক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৬.০৫%, প্রবীণ নাগরিকরা ৭.০৫% এবং অতি প্রবীণ বা সুপার সিনিয়র সিটিজেনরা ৭.১৫% হারে সুদ পেয়ে থাকে। আর দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের কাছে পাঁচ বছরের এফডি অনেকটাই স্থিতিশীল রিটার্ন দিয়ে থাকে বলেই মনে করা হয়।

    ২ লক্ষ টাকা জমা রাখলে কত পাবেন?

    যদি কোনও সাধারণ বিনিয়োগকারী স্টেট ব্যাঙ্কের ৫ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে ২ লক্ষ টাকা জমা করেন, সেক্ষেত্রে ৬.০৫% হারে মেয়াদ শেষে সে রিটার্ন পাবে ২,৭০,০৩৫ টাকা। অর্থাৎ তাঁর সুদ থেকে আয় হবে ৭০,০৩৫ টাকা। অন্যদিকে যদি কোনও প্রবীণ নাগরিক একই মেয়াদে ২ লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে ৭.০৫% হারে সুদ পাবে। সেক্ষেত্রে তাঁর রিটার্ন আসবে ২,৮৩,৬৫২ টাকা। অর্থাৎ, সুদ থেকে আয় হবে ৮৩,৬৫২ টাকা। অন্যদিকে যদি ৮০ বছরের বেশি বয়সী কেউ ৭.১৫% হারে এখানে ২ লক্ষ টাকা জমা করে, তাহলে সে ২,৮৫,০৪৯ টাকা রিটার্ন পাবে। অর্থাৎ, তাঁর সুদ থেকে আয় হবে ৮৫,০৪৯ টাকা।

    আরও পড়ুন: সেমিতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে ফাইনালে উঠবে কে? জেনে নিন

    এক কথায়, মূলধনের নিরাপত্তা, নির্দিষ্ট রিটার্ন এবং নিশ্চিত সুদ আর বাজারের ওঠানামার প্রবণতা না থাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই এফডি স্কিম সাধারণ বিনিয়োগকারীদের কাছে একেবারে দারুণ আকর্ষণ। আর শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের ঝুঁকি যারা নিতে চান না, তারা অবশ্যই একবার এই এফডি স্কিমের কথা ভেবে দেখতে পারেন।

  • সুদের হার নিয়ে বিরাট ঘোষণা EPFO-র, উপকৃত হবেন ৭ কোটি সদস্য

    সুদের হার নিয়ে বিরাট ঘোষণা EPFO-র, উপকৃত হবেন ৭ কোটি সদস্য

    সহেলি মিত্র, কলকাতাঃ EPFO সদস্যদের জন্য জরুরি খবর। প্রভিডেন্ট ফান্ডের সুদের হার নিয়ে বড় ঘোষণা করা হ। এবারেও অপরিবর্তিত থাকল সুদের হার (Interest Rate)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ২০২৫-২৬ অর্থবছরের জন্য কর্মচারীদের PF জমার উপর ৮.২৫ শতাংশ সুদের হার নির্ধারণ করেছে। অর্থাৎ সুদের হারে কোনও বদল হয়নি।

    সুদের হার অপরিবর্তিত রাখল EPFO

    সূত্রের খবর, কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের (CBT) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সারা দেশের ৩১ কোটিরও বেশি সদস্য উপকৃত হবেন। গত আর্থিক বছরে, EPFO ​​৮.২৫ শতাংশ সুদের হার অফার করেছিল। এর আগে, ২০২২-২৩ সালে এই হার ছিল ৮.১৫ শতাংশ, যেখানে ২০২১-২২ সালে তা চার দশকের সর্বনিম্ন ৮.১ শতাংশে নেমে এসেছিল। এহেন পরিস্থিতিতে এবারে সুদের হার স্থিতিশীল রাখা কর্মীদের জন্য স্বস্তির কারণ বলে মনে করা হচ্ছে।

    উপকৃত হবেন ৭ কোটিরও বেশি EPFO সদস্য

    কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্যের সভাপতিত্বে এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করান্দলাজে, শ্রম সচিব বন্দনা গুরনানি এবং ইপিএফও-এর কেন্দ্রীয় কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি উপস্থিত ছিলেন। বোর্ডের সুপারিশ এখন অর্থ মন্ত্রকে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পর, এই সুদের হার সারা দেশের ৭ কোটিরও বেশি ইপিএফও সদস্যের অ্যাকাউন্টে কার্যকর করা হবে।

    আরও পড়ুনঃ কলকাতা, শিয়ালদা, আসানসোল থেকে একাধিক ট্রেন ঘোষণা পূর্ব রেলের! জেনে নিন রুট

    এবার আলোচনা করা যাক কিভাবে EPF-এর সুদ জমা হয় সে বিষয়ে। EPFO প্রতি মাসে অ্যাকাউন্টে জমা হওয়া পরিমাণের উপর সুদ গণনা করে, কিন্তু আর্থিক বছরের শেষে তা এককালীন অ্যাকাউন্টে জমা হয়। এর মানে হল, যদি আপনি নিয়মিত কন্ট্রিবিউট রাখেন, তাহলে আপনি পুরো বছরের সুদ একবারে দেখতে পাবেন। তবে, যদি কোনও অ্যাকাউন্ট ৩৬ মাস ধরে নিষ্ক্রিয় থাকে অর্থাৎ কোনও টাকা না জমা হয়, তাহলে এটি অটোমেটিকভাবে নিষ্ক্রিয় হয়ে যায়।

     

  • মূল বেতনের সঙ্গে মিশে যাবে ৫০% DA? সরকারি কর্মীদের জন্য বড় খবর

    মূল বেতনের সঙ্গে মিশে যাবে ৫০% DA? সরকারি কর্মীদের জন্য বড় খবর

    সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশনের (8th Pay Commission) গঠনের অপেক্ষায় দিন গুনছেন সরকারি কর্মীরা। অষ্টম বেতন পে কমিশনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেখান থেকে রিপোর্ট আসতে এখনও নয় নয় করে ১৮ থেকে ২০ মাস সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। অপরদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন, ফেডারেশনগুলি অষ্টম বেতন পে কমিশন, বেতন বৃদ্ধি, ডিএ (Dearness allowance) বৃদ্ধি সহ একাধিক জিনিস দ্রুত লাগু করার জন্য চাপ বাড়াচ্ছে বলে খবর। এই বিষয়ে সম্প্রতি ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন বা FNPO নাকি অষ্টম বেতন পে কমিশনের চেয়ারম্যান জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইকে চিঠি অবধি লিখেছে। কী আছে সেই চিঠিতে? চলুন জেনে নেওয়া যাক।

    অষ্টম বেতন পে কমিশন নিয়ে ফের চিঠি সরকারকে

    জানা গিয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রসঙ্গ তুলে ধরে FNPO সরকারের কাছে মহার্ঘ্য ভাতার (DA) ৫০% মূল বেতনের সাথে একীভূত করার আবেদন জানিয়েছে। চিঠিতে ১ জানুয়ারি ২০২৬ থেকে “অন্তর্বর্তীকালীন ত্রাণ” হিসাবে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। অর্গানাইজেশনের দাবি, মুদ্রাস্ফীতি কর্মীদের প্রকৃত মজুরি হ্রাস করেছে এবং তাদের ক্রয় ক্ষমতাকে বিরূপভাবে প্রভাবিত করেছে। ফলে যত দ্রুত সম্ভব সরকার এই বিষয়ের ওপর দৃষ্টি নিক্ষেপ করুক।

    DA-র সঙ্গে বেতন মেলালে কী সুবিধা হবে?

    বিগত কয়েক বছরে খাদ্য, বাড়ি ভাড়া, চিকিৎসা পরিষেবা এবং পেট্রোল ও ডিজেলের দাম অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এর ফলে কর্মচারী এবং পেনশনভোগীদের উপর আর্থিক চাপ বেড়েছে। আগে দেখা গিয়েছে, যখনই ডিএ ৫০% অতিক্রম করেছে, তখনই বেতন কমিশন মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে এর একটি অংশ মূল বেতনের সাথে একীভূত করার সুপারিশ করেছে। যেহেতু এইচআরএ অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা এবং গ্র্যাচুইটির মতো সুবিধাগুলি মূল বেতনের উপর নির্ভর করে, তাই ডিএ একীভূত হওয়ার ফলে এগুলিও বৃদ্ধি পাবে। এটি দীর্ঘমেয়াদে কর্মীদের জন্য উপকারী হবে।

    আরও পড়ুনঃ টানা ৩ মাস বাতিল একাধিক ট্রেন, যাত্রা সংক্ষিপ্ত ৩০ এক্সপ্রেসের! তালিকা দিল রেল

    এছাড়াও অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ চূড়ান্ত করতে এবং বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগতে পারে। ততক্ষণ পর্যন্ত কর্মীদের স্বস্তি দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থাটি অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে কয়রা হচ্ছে। এদিকে সরকার যদি এই দাবি মেনে নেয়, তাহলে সরকারি কর্মীদের বেতনে কিছু পরিবর্তন হতে পারে যেমন, মূল বেতন বৃদ্ধির সাথে সাথে আপনার বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি পাবে। অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এবং গ্র্যাচুইটি নতুন মূল বেতনের উপর গণনা করা হবে, যার কারণে তারা আরও বেশি টাকার মুখ এখতে পাবেন। এছাড়াও বাদবাকি ভাতাগুলিও অটোমেটিকভাবে বৃদ্ধি পাবে। এতে আখেরে লাভ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশন প্রাপকদেরই হবে। এখন দেখার সরকার এই দাবিগুলি মেনে নেয় কিনা।

  • মিলবে ৩৬,০০০ টাকা পেনশন! বড় স্কিম সরকারের

    মিলবে ৩৬,০০০ টাকা পেনশন! বড় স্কিম সরকারের

    সহেলি মিত্র, কলকাতাঃ আপনারও কি বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়? সরকারের কাছ থেকে টাকা পেতে চান? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের সরকারের এমন একটি স্কিম সম্পর্কে তথ্য দেব যেখানে আপনি আবেদন করলে এবং যোগ্য হিসেবে প্রমাণিত হলে মাসে ৩০০০ টাকা এবং বছরে ৩৬,০০০ টাকা অবধি পেতে পারেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আজ কথা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PM Kisan Mandhan Yojana) নামে একটি মাসিক পেনশন প্রকল্প নিয়ে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    ৩০০০ টাকা করে দেবে মোদী সরকার

    প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা হল একটি পেনশন প্রকল্প যা বিশেষভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য তৈরি কয়রা হয়েছে। এই প্রকল্পের অধীনে, যখন একজন কৃষক ৬০ বছর বয়সী হলে প্রতি মাসে ৩,০০০ টাকা নির্দিষ্ট পেনশন পাওয়ার যোগ্য হবেন। এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র সেইসব কৃষকদের জন্য উপলব্ধ হবে যাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, যাদের ২ হেক্টর বা তার কম চাষযোগ্য জমি আছে এবং যারা ভারতীয় নাগরিক।

    আরও পড়ুনঃ মার্চে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য একগাদা ছুটি, দেখুন নবান্নের হলিডে লিস্ট

    এই পরিমাণ অর্থ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। এই প্রকল্পের অধীনে, কৃষকদের তাদের বয়সের উপর ভিত্তি করে প্রতি মাসে একটি ছোট পরিমাণ জমা দিতে হবে। উদাহরণস্বরূপ, যদি কোনও কৃষক ২৯ বছর বয়সে এই প্রকল্পে যোগদান করেন, তাহলে তাদের প্রতি মাসে ১০০ টাকা অবদান রাখতে হবে।

    কীভাবে আবেদন করবেন?

    প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা সিএসসি কেন্দ্র নিবন্ধন – এই প্রকল্পের জন্য আবেদন করার প্রক্রিয়া খুবই সহজ। কৃষকদের তাদের নিকটতম সিএসসি কেন্দ্রে (সাধারণ পরিষেবা কেন্দ্র) যেতে হবে। আপনার আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং জমির প্রমাণ (জমির নথি) সাথে আনতে হবে। সিএসসি কেন্দ্রে রেজিস্ট্রেশন করার পরে, কৃষক একটি অনন্য পেনশন আইডি নম্বর পাবেন। কৃষকের ব্যাংক অ্যাকাউন্টটি এই প্রকল্পের সাথে সংযুক্ত হবে এবং মাসিক অবদানের পরিমাণ অটোমেটিকভাবে কেটে নেওয়া হবে। এই প্রকল্পের আরও তথ্য এবং আরও বিশদে জানার জন্য https://nfwpis.da.gov.in/Home/PMKisanMaandhanYojana ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

  • মাসের প্রথম দিনে সোনা, রুপোর দামে মহা পরিবর্তন! আজকের রেট

    মাসের প্রথম দিনে সোনা, রুপোর দামে মহা পরিবর্তন! আজকের রেট

    সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম (Gold Price) নিয়ে চরম দুঃসংবাদ। মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে আজ আবার এক ধাক্কায় ৯৪০০ টাকা ঊর্ধ্বগতি হলুদ ধাতুর বাজার দর। অন্যদিকে রেকর্ড হাকাচ্ছে রুপোর দাম। এক ধাক্কায় প্রায় ২৪ হাজার টাকা দাম বেড়েছে আজ রুপোর। ফলে মধ্যবিত্তদের কপালে যে আবারও চিন্তার ভাঁজ পড়ছে তা বলা অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে সোনা, রুপো তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

    ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today

    ➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬২,১৫০ টাকায় (+৮৯৫০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৬,৪৩০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৪,৮০০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৪,৭০০ টাকায়।

    ২৪ ক্যারেট পাকা সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৯,৬৫০ টাকায় (+৯৪০০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৮,৭১০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৮,৮৬০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৮,৭৬০ টাকায়।

    ১৮ ক্যারেট সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৬,৫৩০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৬,৫৩০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৬,৬৮০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৬,৫৮০ টাকায়।

    আরও পড়ুন: মার্কিন-ইসরায়েলি হানায় মৃত্যু আয়াতুল্লাহ আলী খামেনির! ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    আজ রুপোর বাজার দর | Silver Price Today |

    ➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৯২,৭০০ টাকায় (+২৩,৯০০)।

    ➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ৩,২০,০০০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৯৫,০০০ টাকায়।

    বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

  • পুরনো নিয়ম বাতিল EPFO-র! এখন সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা, কীভাবে?

    পুরনো নিয়ম বাতিল EPFO-র! এখন সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা, কীভাবে?

    সহেলি মিত্র, কলকাতা: EPFO সদস্যদের জন্য সম্প্রতি বড় ঘোষণা করেছে সরকার। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা পিএফ অ্যাকাউন্টধারীদের টাকা ফেরানোর ব্যবস্থা করা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ৭.১১ লক্ষ অকার্যকর EPF অ্যাকাউন্ট নিষ্পত্তির প্রস্তুতি নিচ্ছে। ১,০০০ টাকা বা তার কম ব্যালেন্সযুক্ত অ্যাকাউন্টগুলিতে এখন কোনও আবেদন ছাড়াই সরাসরি অ্যাকাউন্টধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করা হবে। তবে এখনো অবধি এই ১০০০ টাকার হিসেবটা ঠিক বুঝতে পারছেন না। আপনিও কি তাঁদের মধ্যে একজন? তাহলে চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    EPFO -র ১০০০ টাকার অঙ্ক কী?

    এক রিপোর্ট অনুসারে, ছোট এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিতে দীর্ঘ সময় ধরে প্রায় ৩০.৫২ কোটি টাকা দাবিবিহীন অবস্থায় পড়ে আছে। এই পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে স্থানান্তরিত হবে। এর জন্য কোনও ফর্ম পূরণ বা EPFO ​​অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।শ্রম মন্ত্রক ৭.১১ লক্ষ বন্ধ অ্যাকাউন্টের হিসাব নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে যাদের ব্যালেন্স ১,০০০ টাকা বা তার কম। যদি অ্যাকাউন্টধারী মারা যান, তাহলে এই অর্থ তাদের মনোনীত ব্যক্তি বা আইনি উত্তরাধিকারীকে দেওয়া হবে।

    আপনিও কীভাবে টাকা ফেরত পাবেন?

    ইপিএফও এখন ১,০০০ টাকা পর্যন্ত ব্যালেন্স সহ নিষ্ক্রিয় পিএফ অ্যাকাউন্ট থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করছে। অটোমেটিকভাবে টাকা ফেরতের জন্য কোনও ফর্ম পূরণ করার বা কোনও অফিসে যাওয়ার প্রয়োজন নেই। এই প্রক্রিয়ায় ৭ লক্ষেরও বেশি বন্ধ অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ১) টাকা সেই একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে যা আধার (আধার কেওয়াইসি) এর সাথে লিঙ্ক করা আছে।

    ২) এই সুবিধাটি শুধুমাত্র সেইসব অ্যাকাউন্টের জন্য যেগুলো দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে।

    ৩) যেসব অ্যাকাউন্টে ১০০০ টাকা বা তার কম ব্যালেন্স আছে, শুধুমাত্র সেইসব অ্যাকাউন্টই অটো-সেটেলমেন্টের জন্য যোগ্য হবে।

    ৪) টাকা পেতে আপনার UAN-তে লগইন করুন এবং আপনার আধার, প্যান এবং ব্যাঙ্কের বিবরণ আপডেট রাখুন, তবেই আপনি সহজেই টাকা পাবেন।

    আরও পড়ুনঃ দোলের আগে অনেকটাই দাম বাড়ল LPG সিলিন্ডারের, জানুন নতুন রেট

    নিষ্ক্রিয় EPF অ্যাকাউন্ট কী?

    যখন কোনও কর্মচারীর অ্যাকাউন্ট ৩৬ মাস ধরে নিয়োগকর্তার কাছ থেকে কোনও অবদান পায় না, তখন সেই অ্যাকাউন্টটি অকার্যকর বলে বিবেচিত হয়। প্রায়শই, কম ব্যালেন্স সহ এই অ্যাকাউন্টগুলি চাকরি পরিবর্তন, অবসর গ্রহণ বা অন্যান্য জিনিসের অভাবে কারণে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে।