Category: টাকা পয়সা

  • এখন আরও বেশি লাভ, ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC ব্যাঙ্ক

    এখন আরও বেশি লাভ, ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC ব্যাঙ্ক

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভবিষ্যতের জন্য বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের অন্যতম পছন্দ ফিক্সড ডিপোজিট বা FD স্কিম (FD Interest Rate Hike)। এবার এই FD তে সুদের হার বাড়াল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাঙ্ক HDFC। ভারতের এই বৃহৎ প্রাইভেট ব্যাঙ্কটি 6 মার্চ অর্থাৎ গতকাল FD স্কিমে নিজেদের নতুন সুদের হার ঘোষণা করেছে। যা গতকাল থেকেই কার্যকর হয়ে গিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত HDFC ব্যাঙ্কের গ্রাহকরা।

    কোন ধরনের FD তে কার্যকর হবে নতুন সুদের হার?

    জানা যাচ্ছে, দেশের বৃহৎ প্রাইভেট ব্যাঙ্ক HDFC তাদের FD তে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে। বেসরকারি ব্যাঙ্কটির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই সুদের হার সমস্ত ধরনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ব্যাঙ্কটির ঘোষণা অনুযায়ী, বিশেষ করে 3 বছর 1 দিন থেকে 4 বছর 7 মাস মেয়াদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে সুদের হার 0.10 শতাংশ বাড়ানো হয়েছে।

    বলাই বাহুল্য, এতদিন এই নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ গ্রাহকরা ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে 6.40 শতাংশ সুদ পেতেন। বর্তমানে সেটা 0.10 শতাংশ বাড়িয়ে 6.50 শতাংশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে FD তে সঞ্চয় এর ক্ষেত্রে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকরা এখন থেকে 6.90 শতাংশের বদলে 7 শতাংশ সুদ পাবেন। যদিও HDFC বিবৃতি জারি করে খুব পরিষ্কারভাবে জানিয়েছে, 6 মার্চ কার্যকর হওয়া, নতুন সুদের হার শুধুমাত্র 3 কোটি টাকার কম খুচরো আমানতের উপর কার্যকর হবে।

    অবশ্যই পড়ুন: সঞ্জু স্যামসন ২৬ রান করলেই ফাইনাল জিতে যাবে ভারত! হিসেবটা বুঝে নিন

    HDFC র অন্যান্য সুদের হার

    দেশের সবচেয়ে বড় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান HDFC র ডোমেস্টিক অ্যাকাউন্ট, NRO এবং NRE ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ন্যূনতম 7 থেকে 14 দিনের মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার 2.75 শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সুদের হার 3.25 শতাংশ। এছাড়াও 6 মাস 1 দিন থেকে 9 মাস পর্যন্ত মেয়াদে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার 5.50 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 6 শতাংশ রয়েছে।

  • ৩০ এপ্রিলের মধ্যে দিতে হবে জমা, কর্মচারী ও পেনশনভোগীদের বিশেষ নির্দেশ সরকারের

    ৩০ এপ্রিলের মধ্যে দিতে হবে জমা, কর্মচারী ও পেনশনভোগীদের বিশেষ নির্দেশ সরকারের

    সহেলি মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রইল জরুরি খবর। আর এই খবরটি হল অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) সংক্রান্ত। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন এখন বিভিন্ন অংশীদারদের কাছ থেকে পরামর্শ এবং স্মারকলিপি চেয়েছে। সময়সীমা ৩০ এপ্রিল, ২০২৬।

    ৩০ এপ্রিল ডেডলাইন দিল কেন্দ্র

    জানা গিয়েছে, কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে যে কর্মচারী, পেনশনভোগী, ইউনিয়ন এবং অন্যান্য অংশীদাররা একটি অনলাইন পোর্টালের মাধ্যমে তাদের মতামত জমা দিতে পারবেন। এই পোর্টালটি ইতিমধ্যে গত ৫ মার্চ, ২০২৬ থেকে চালু করা হয়েছে এবং পরামর্শ জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২৬ নির্ধারণ করা হয়েছে। কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে সমস্ত পরামর্শ অফলাইন নয়, শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমে গ্রহণ করা হবে। হার্ড কপি, ইমেল বা পিডিএফ ফাইল বিবেচনা করা হবে না। অতএব, বেতন, ভাতা বা অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কিত দাবি সহ যে কোনও কর্মচারী বা প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনেই তাদের প্রস্তাব জমা দিতে হবে।

    আরও পড়ুনঃ শুধুমাত্র এদেরই বকেয়া DA দেবে নবান্ন? সুপ্রিম কোর্টে জমা রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

    কী বলা হয়েছে ওয়েবসাইটে?

    অষ্টম বেতন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত মেসেজ অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী (শিল্প ও অ-শিল্প), সর্বভারতীয় পরিষেবার কর্মকর্তা, প্রতিরক্ষা বাহিনীর কর্মী, কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মচারী, ভারতীয় নিরীক্ষা ও হিসাব বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, সংসদের আইনের অধীনে গঠিত নিয়ন্ত্রক সংস্থার সদস্য (আরবিআই ছাড়া), সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কর্মচারী, অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা, পেনশনভোগী এবং কর্মচারী ইউনিয়ন এই প্রক্রিয়ায় তাদের মতামত জমা দিতে পারবেন।

    আরও পড়ুনঃ বাংলা ও বিহার হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল? স্পষ্ট জানিয়ে দিল সরকার

    এছাড়াও, কেন্দ্রীয় সরকারের মন্ত্রক, বিভিন্ন বিভাগ, সংস্থা, কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন, কর্মচারী ইউনিয়ন, গবেষক এবং শিক্ষা বিশেষজ্ঞরাও কমিশনের কাছে পরামর্শ জমা দিতে পারবেন। কমিশন ইতিমধ্যেই বেতন কাঠামো, ভাতা, সুযোগ-সুবিধা এবং নিয়ম সম্পর্কিত বিষয়গুলির উপর প্রতিক্রিয়া জানতে ১৮টি প্রশ্নের একটি প্রশ্নপত্র জারি করেছে। এই প্রশ্নের উত্তর অনলাইনেও দিতে হবে, যার সময়সীমা ১৬ মার্চ, ২০২৬ পর্যন্ত।

  • সোনা সুখবর শোনালেও রুপো নিয়ে খারাপ খবর! আজকের রেট

    সোনা সুখবর শোনালেও রুপো নিয়ে খারাপ খবর! আজকের রেট

    সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও সোনার দাম (Gold Price) নিয়ে সুখবর। কারণ, আজ হলুদ ধাতুর বাজার দর অনেকটাই পতন হল। তবে রুপো নিয়ে দুঃসংবাদ। কারণ, সাদা ধাতুর দাম অনেকটাই চড়েছে। ফলে বিনিয়োগকারীরা সেক্ষেত্রে চিন্তার মধ্যে পড়ল। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে সোনা, রুপো তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

    ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today

    ➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৪০০ টাকায় (-৮০০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,০০০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,১৫০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,০৫০ টাকায়।

    ২৪ ক্যারেট পাকা সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬০,৩৫০ টাকায় (-৮০০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৬৪০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৮০০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৭০০ টাকায়।

    ১৮ ক্যারেট সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৭৩০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৭৩০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৮৮০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৭৮০ টাকায়।

    আরও পড়ুন: এক লাফে অনেকটাই বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, জানুন নতুন রেট

    আজ রুপোর বাজার দর | Silver Price Today |

    ➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৬৫,৯০০ টাকায় (+২৪৫০)।

    ➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮৯,৯০০  টাকায়।

    ➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮৫,০০০ টাকায়।

    বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

  • সোনা, রুপো কেনার সুবর্ণ সুযোগ! আজকে দাম কত?

    সোনা, রুপো কেনার সুবর্ণ সুযোগ! আজকে দাম কত?

    সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে বিরাট সুখবর। আজ অনেকটাই পতন হলুদ ধাতুর বাজার দর (Gold Price)। অন্যদিকে সাদা ধাতু নিয়েও সুখবর। অনেকটাই কমেছে আজ রুপোর দাম। ফলে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের মুখে যে হাসি ফুটেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে সোনা, রুপো তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

    ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today

    ➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,২০০ টাকায় (-৭৪০০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,২৯০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,৪৪০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,৩৪০ টাকায়।

    ২৪ ক্যারেট পাকা সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬১,১৫০ টাকায় (-৭৮০০)।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬২,৮৭০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,০২০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬২,৯৩০ টাকায়।

    ১৮ ক্যারেট সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,১৫০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,১৫০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৩০০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,২০০ টাকায়।

    আরও পড়ুন: এখনও নিখোঁজ বায়ুসেনার যুদ্ধ বিমান সুখোই, ভেঙে পড়েছিল অসমে

    আজ রুপোর বাজার দর | Silver Price Today |

    ➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৬৩,৪৫০ টাকায় (-২৮,৮০০)।

    ➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৯৪,৯০০  টাকায়।

    ➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮৪,৯০০ টাকায়।

    বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

  • বেতনে ৬৬% বৃদ্ধির সম্ভাবনা? DA থেকে ফ্যামিলি ইউনিট নিয়ে নতুন ফর্মুলার দাবি কর্মীদের

    বেতনে ৬৬% বৃদ্ধির সম্ভাবনা? DA থেকে ফ্যামিলি ইউনিট নিয়ে নতুন ফর্মুলার দাবি কর্মীদের

    সহেলি মিত্র, কলকাতাঃ দেশজুড়ে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী বর্তমানে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) বিষয়ে সরকারের উপর নজর রাখছেন। সকলেই ভাবছেন যে তারা কখন তাদের বর্ধিত বেতন এবং পেনশন পাবেন? ২৫শে ফেব্রুয়ারি প্রথম গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন অল ইন্ডিয়া রেলওয়েম্যানস ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং কর্মীদের পক্ষের একজন নেতা শিব গোপাল মিশ্র। এদিনের বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয় ওঠে। যার মধ্যে অন্যতম ছিল পারিবারিক ইউনিটের (Family Unit) সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ করা হোক। নিশ্চয়ই ভাবছেন এর অর্থ কী? চলুন জেনে নেওয়া যাক।

    পারিবারিক ইউনিট বৃদ্ধি পাবে?

    জানা গিয়েছে, আগামী বৈঠক ১০ই মার্চ অনুষ্ঠিত হবে। এই সভা বা বৈঠকগুলিতে অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর, পারিবারিক ইউনিট, DA একীভূতকরণ এবং ভাতার মতো প্রধান বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে এবং হবে। যাইহোক, আজ আলোচনা হবে পারিবারিক ইউনিট বৃদ্ধির বিষয়ে এবং এর সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) কীভাবে জড়িয়ে রয়েছে সে ব্যাপারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলির মতে, বেতন গণনায় বিবেচিত পরিবারের সংখ্যা তিন থেকে পাঁচে বৃদ্ধির প্রস্তাব অষ্টম বেতন কমিশনের অধীনে বেতন সংশোধন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে।

    সরকারি কর্মীদের বিশেষ যুক্তি

    সরকারি কর্মীদের যুক্তি, সরকার যদি এই দাবি মেনে নেয়, তাহলে মূল বেতন সংশোধনের জন্য ব্যবহৃত ফিটমেন্ট ফ্যাক্টর ৩ ছাড়িয়ে যেতে পারে, যার ফলে কর্মচারীদের বেতন একলপ্তে অনেক বেশি বৃদ্ধি পেতে পারে। ৩.০ ছাড়িয়ে যেতে পারে। অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF)-এর মহাসচিব সি. শ্রীকুমার বড় তথ্য দিয়েছেন। ২০০৭ সালের বাবা-মা এবং প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ আইন অনুসারে, শিশুদের তাদের বাবা ও মায়ের ভরণপোষণ করা একটি আইনি দায়িত্ব। এই বাধ্যবাধকতার কারণে, কর্মচারী সংস্থাগুলি বিশ্বাস করে যে পারিবারিক ইউনিট গণনার অংশ হিসাবে বিবেচনা করা উচিত। এতে করে একদিকে যেমন বেতন বাড়বে তেমনই আর্থিক বোঝাও অনেকটা কমবে।

    আরও পড়ুনঃ ৬ কিস্তিতে বকেয়া পরিশোধ, ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

    ৬৬% অবধি হতে পারে বেসিক পে?

    যদি পরিবারের সংখ্যা তিন থেকে পাঁচে বৃদ্ধি করা হয়, তাহলে মূল বেতন ৬৬ শতাংশ বৃদ্ধি পাবে। একটি পরিবারের ইউনিট বৃদ্ধি করলে মূল বেতন ৩৩.৩৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। দুই পরিবারের ইউনিট বৃদ্ধি করলে বেতন ৬৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে। যদি পুরো পরিবার ইউনিটের নিয়ম প্রযোজ্য হয়, তাহলে একজন কর্মচারীর মূল বেতন কত হবে? যদি কর্মচারীর মূল বেতন ৭৮,০০০ টাকা হয়, তাহলে বর্তমান ডিএ হার ৫৮%। ডিএ হার ৮% বৃদ্ধি পেতে পারে, যার বার্ষিক বৃদ্ধি ১২%। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ১.৭৬% থাকে, তাহলে ন্যূনতম মূল বেতন হবে ১,৩৮,৬৮৮ টাকা।

  • মধ্যবিত্তদের মুখে হাসি, অনেকটাই দরপতন সোনা, রুপোর! আজকের রেট

    মধ্যবিত্তদের মুখে হাসি, অনেকটাই দরপতন সোনা, রুপোর! আজকের রেট

    সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে বিরাট খবর। আজ অনেকটাই কমল হলুদ ধাতুর বাজার দর (Gold Price)। অন্যদিকে রুপো নিয়েও আজ বিরাট সংবাদ। কারণ, মধ্যবিত্তদের মুখে অবশেষে হাসি ফুটিয়েছে সোনা এবং রুপো। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে সোনা, রুপো তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

    ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today

    ➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,৯৯০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,৯৯০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫০,০৫০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৯,৯৫০ টাকায়।

    ২৪ ক্যারেট পাকা সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৫৩০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৫৩০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৬৮০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৩,৫৮০ টাকায়।

    ১৮ ক্যারেট সোনার দাম

    ➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৬৫০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৬৫০ টাকায়।

    ➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৮০০ টাকায়।

    ➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২২,৭০০ টাকায়।

    আরও পড়ুন: নিচে মেট্রো, মাঝখানে ট্রেন, উপরে ছুটবে বুলেট ট্রেন! ভারতে তৈরি হচ্ছে ১৬ তলার স্টেশন

    আজ রুপোর বাজার দর | Silver Price Today |

    ➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৯৫,০০০ টাকায় (-৪৫০)।

    ➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৯৫,০০০ টাকায়।

    ➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮৫,০০০ টাকায়।

    বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

  • মাসে ১৪০০ টাকা বিনিয়োগে পেয়ে যান ২৫ লক্ষ, মধ্যবিত্তদের জন্য দারুণ প্ল্যান LIC-র

    মাসে ১৪০০ টাকা বিনিয়োগে পেয়ে যান ২৫ লক্ষ, মধ্যবিত্তদের জন্য দারুণ প্ল্যান LIC-র

    সহেলি মিত্র, কলকাতাঃ প্রতি মাসে কত টাকাই কত জায়গায় খরচ হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, যদি প্রতি মাসে মাত্র ১৪০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে আপনি ২৫ লক্ষ টাকা অবধি থোক টাকা দেখতে পাবেন? শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে LIC-র এমন এক স্কিম রয়েছে যেখানে ১৪০০ টাকা আপনার কাছে ২৫ লক্ষ টাকা হয়ে ফিরে আসতে পারেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

    ১৪০০ টাকার বিনিয়োগে পেয়ে যান ২৫ লক্ষ টাকা

    সবাই প্রায়শই একটি নিরাপদ, ঝুঁকিমুক্ত বিনিয়োগের চেষ্টা করে। আপনিও যদি এমন একটি বিনিয়োগের জায়গা খুঁজে থাকেন, তাহলে এলআইসি-র “জীবন আনন্দ পলিসি” (LIC Jeevan Anand) বেছে নিতে পারেন। এই LIC স্কিমটি একটি চমৎকার বিকল্প হতে পারে আপনার জন্য। অল্প পরিমাণে বিনিয়োগ করে আপনি দীর্ঘমেয়াদে একটি উল্লেখযোগ্য ফান্ড তৈরি করতে পারেন। আপনি এই ফান্ডটি আপনার সন্তানদের শিক্ষা, বিবাহ বা অন্য যেকোনো জরুরি সময়ে ব্যবহার করতে পারেন। কারণ টাকার দরকার কখন পড়ে কেউ বলতে পারে না।

    আরও পড়ুনঃ ভারতের এই প্লেয়ারকে প্রচন্ড ভয় পায় ইংল্যান্ড! সেমির আগেই ফাঁস সব

    সবথেকে বড় কথা, এই স্কিমটি কেবল আপনার সেভিংস-ই বৃদ্ধি করতে সাহায্য করে না বরং বীমা সুরক্ষাও প্রদান করে। ধরুন আপনার বয়স ৩৫ বছর এবং আপনি ৫ লক্ষ টাকার বীমাকৃত অর্থ বেছে নিলেন। যদি আপনি ৩৫ বছরের জন্য একটি পলিসি নেন, তাহলে আপনাকে বার্ষিক প্রায় ১৬,৩০০ টাকা প্রিমিয়াম দিতে হবে। মাসিক ভিত্তিতে, এর অর্থ প্রতি মাসে প্রায় ১,৪০০ টাকা। এর অর্থ দৈনিক প্রায় ৪৫-৪৬ টাকা। এই পুরো মেয়াদে, আপনার মোট আনুমানিক ৫.৭০ লক্ষ টাকা জমা হবে। তবে, পলিসিটি পরিপক্ক হলে, বর্তমান বোনাস হারের উপর ভিত্তি করে আপনি প্রায় ২৫ লক্ষ টাকা অবধি এককালীন পাবেন। এর মধ্যে রয়েছে আপনার ৫ লক্ষ টাকার মূল বীমাকৃত অর্থ, ৮.৬০ লক্ষ টাকার সরল সংশোধনী বোনাস এবং ১১.৫০ লক্ষ টাকার চূড়ান্ত অতিরিক্ত বোনাস।

    কী কী সুবিধা মিলবে?

    জীবন আনন্দ পলিসির সবচেয়ে বড় আকর্ষণ হল এর “হোল লাইফ কভারেজ”। মেয়াদপূর্তির পরেও, আপনি ৫ লক্ষ টাকার আজীবন ঝুঁকি কভার উপভোগ করতে পারবেন। এর অর্থ হল, যদি পলিসিধারক মারা যান (এমনকি ১০০ বছর বয়সেও), তাহলে তার মনোনীত ব্যক্তিকে ৫ লক্ষ টাকার আলাদা অর্থ প্রদান করা হবে। এই পলিসি দুটি অর্থ প্রদান করে: একবার মেয়াদপূর্তির পর জীবদ্দশায় এবং একবার মৃত্যুর পর পরিবারকে। এই পলিসিটি প্রয়োজনের সময় কাজে লাগতে পারে। পলিসির ২ বছর পর আপনি এর বিপরীতে ঋণ নিতে পারেন। যদি কোনও কারণে আপনি প্রিমিয়াম দিতে ভুলে যান, তাহলে এটি একটি গ্রেস পিরিয়ডও অফার করে। মাসিক প্রিমিয়ামের উপর ১৫ দিনের গ্রেস পিরিয়ড এবং অন্যান্য ক্ষেত্রে ৩০ দিনের গ্রেস পিরিয়ড পাওয়া যায়। ১৮ থেকে ৫০ বছর বয়সী এই প্ল্যানে বিনিয়োগ করতে পারবেন। এছাড়া আপনি আপনার প্রয়োজনের উপর নির্ভর করে ১৫ থেকে ৩৫ বছর পর্যন্ত একটি মেয়াদ বেছে নিতে পারেন।

  • ৩৭ লক্ষ মানুষের অ্যাকাউন্টে ২০০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর! কারা পেলেন?

    ৩৭ লক্ষ মানুষের অ্যাকাউন্টে ২০০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর! কারা পেলেন?

    সহেলি মিত্র, কলকাতা: হোলির আবহে বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রবীণ নাগরিক থেকে শুরু করে বিধবা, প্রতিবন্ধীদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করল সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মঙ্গলবার ঘোষণা করেছেন যে তাঁর সরকার পেনশন (Pension) বাবদ ৩৭.৭৯ লক্ষ সুবিধাবঞ্চিত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ২০০০ টাকা করে বিশেষ ফান্ড জমা করেছে।

    রাজ্যবাসীকে ২০০০ টাকা দিল সরকার

    মুখ্যমন্ত্রী স্ট্যালিন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট মারফট বলেছেন যে বয়স্ক, বিধবা, বয়স্ক তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অতিরিক্ত সহায়তার দাবিতে, সরকার আজ তাদের বিদ্যমান মাসিক পেনশনের পাশাপাশি প্রত্যেককে ২,০০০ টাকা করে প্রদান করা হয়েছে। স্বাভাবিকভাবেই উৎসবের আবহে সরকারের তরফে এমন টাকা প্রদান অনেকের কাছেই বিরাট উপহারের সমান। মুখ্যমন্ত্রী বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো সমাজের প্রান্তিক মানুষের অর্থনৈতিক বোঝা কমানো।

    বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সুবিধা গ্রহণকারী প্রায় ২৯.২৯ লক্ষ প্রবীণ নাগরিক এবং বিধবা তাদের নিয়মিত পেনশন ১,২০০ টাকার পাশাপাশি অতিরিক্ত ২,০০০ টাকা পেয়েছেন। মোট ৩,২০০ টাকা তাদের অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এছাড়াও রাজ্যের ৫.৯২ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তি ৩,৫০০ টাকা (১,৫০০ টাকা পেনশন + ২,০০০ টাকা বিশেষ তহবিল) পেয়েছেন। বিশেষ যত্নের প্রয়োজন এমন প্রায় ২.৫৮ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তি তাদের অ্যাকাউন্টে মোট ৪,০০০ টাকা জমা পেয়েছেন।

    মৎস্যজীবী এবং চা চাষীদের জন্য ত্রাণ ঘোষণা

    মুখ্যমন্ত্রী কেবল পেনশনভোগীদের জন্যই নয়, অন্যান্য শ্রমিক শ্রেণীর জন্যও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি ঘোষণা করেছেন যে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়কালের জন্য (এপ্রিল থেকে জুন) ১,৬২,৯০০টি মৎস্যজীবী পরিবারকে প্রতি পরিবারে ৮,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও, নীলগিরি জেলার ১৪,৮৭০ জন ক্ষুদ্র চা চাষীর জন্য ৮.৫৩ কোটি টাকার সহায়তা মূল্য প্রকাশ করা হয়েছে।

    আরও পড়ুনঃ পদত্যাগ করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার! JDU-র সাথে জোট ভাঙবে BJP?

    উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে কালাইগনার মাগালির উরিমাই থোগাই স্কিমের অধীনে মহিলাদের জন্য ২০০০ টাকার একটি বিশেষ গ্রীষ্মকালীন প্যাকেজ বিতরণ করা হয়েছিল, যার বর্তমান কিস্তির অর্থায়ন করা হয়েছে। এই স্কিমের ফলে অনেকের লাভ হয়েছে।  মুখ্যমন্ত্রীর মতে, সরকার রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সুবিধা গ্রহণকারী ২৯.২৯ লক্ষ সুবিধাভোগীর কাছে ৩,২০০ টাকার একটি বিশেষ সহায়তা প্যাকেজ হস্তান্তর করেছে, যার মধ্যে প্রবীণ নাগরিক এবং বিধবারাও রয়েছেন।

  • এক ডলার ৯২ টাকারও বেশি! মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে রেকর্ড পতন ভারতীয় মুদ্রায়

    এক ডলার ৯২ টাকারও বেশি! মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে রেকর্ড পতন ভারতীয় মুদ্রায়

    সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। ইরানের একের পর এক হামলায় দিশেহারা ইজরায়েল ও আমেরিকা। আর সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই প্রভাব পড়ল ভারতের মুদ্রা বাজারে। হ্যাঁ, বুধবার সকালে লেনদেন শুরু হতেই মার্কিন ডলারের বিপরীতে ৭০ পয়সা বেড়ে ৯২.১৭ টাকায় দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রা (Indian Rupee)। আর বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে এতটা দুর্বল অবস্থা ভারতীয় মুদ্রাকে কখনো দেখা যায়নি। প্রসঙ্গত, সোমবার এক ডলারের দাম ছিল  ৯১.৪৯ টাকা। মাত্র দু’দিনের ব্যবধানেই এতটা উত্থান পতন।

    বাড়ছে ডলারের চাহিদা

    ইরানকে ঘিরে ইজরাইল এবং আমেরিকার সঙ্গে সংঘাত এখন চরম উচ্চতায় পৌঁছেছে। পরিস্থিতি জেরে আপাতত সেরকম কোনও তৈলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পারাপার করতে পারছে না। যার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে এবং দামও অনেকটাই ঊর্ধ্বমুখী। আর ভারত তার মোট আমদানিকৃত তেলের সবথেকে বড় অংশই ইরান, সৌদি আরব এবং কুয়েতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আনে। যার ফলে ওই অঞ্চলে উত্তেজনা বাড়লে ভারতের আমদানি ব্যয় অনেকটাই বেড়ে যায়। আর তেলের দাম বাড়লে বেশি পরিমাণে ডলার খরচ করতে হয়। এতে স্বাভাবিকভাবেই ডলারের চাহিদা বাড়ছে আর টাকার উপর চাপ পড়ছে। অর্থনীতিবিদদের মতে, এই কারণে টাকার মূল্য দিনের পর দিন তলানিতে ঠেকছে।

    অন্যদিকে বাণিজ্যিক সমঝোতার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হয়েছে ভারতের। সেই কারণে রাশিয়া থেকে তুলনামূলকভাবে তেল কেনা কমিয়েছে ভারত। এমনটাই বাজার মহল ধারণা করছে। আর এর ফলে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা অনেকটা বেড়েছে। এমনকি বর্তমান অস্থির পরিস্থিতিতে আরও চাপে ফেলতে পারে ভারতের অর্থনীতিকে, এমনটাই মত প্রকাশ করছে ওয়াকিবহাল মহল।

    আরও পড়ুন: হোলির দিন মধ্যমগ্রামে ভয়াবহ বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে ভস্মীভূত একাধিক দোকান

    তবে শুধু তেলের দাম নয়, বরং মুদ্রা বাজারের অস্থিরতার প্রভাব পড়ছে ভারতের শেয়ার বাজারেও। মুম্বাইয়ের দালাল স্টিকে দেখা গিয়েছিল বড়সড় পতন। BSE Sensex এক ধাক্কায় প্রায় ১৫০০ পয়েন্ট হারিয়ে ৮০ হাজারের নিচে নেমে আসে। এমনকি NIFTY 50 ৪০০ পয়েন্টের বেশি পড়ে যায়। বিনিয়োগকারীদের মতে, শেয়ারবাজারেও দিনের পর দিন তৈরি হচ্ছে অনিশ্চয়তা এবং আতঙ্ক। আর বিশেষজ্ঞরা দাবি করছে, যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সমাধান না হয়, তাহলে বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

  • ATM-এ টাকা তোলা থেকে ডেবিট কার্ড, ১ এপ্রিল বদলাচ্ছে HDFC ব্যাঙ্কের একাধিক নিয়ম

    ATM-এ টাকা তোলা থেকে ডেবিট কার্ড, ১ এপ্রিল বদলাচ্ছে HDFC ব্যাঙ্কের একাধিক নিয়ম

    সহেলি মিত্র, কলকাতাঃ এইচডিএফসি ব্যাংক (HDFC Bank) গ্রাহকদের জন্য রইল জরুরি খবর। আপনিও যদি ভারতের অন্যতম বড় ব্যাংক HDFC Bank-এর সাধারণ গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে বেশ কিছু নিয়মে বদল আনতে চলেছে ব্যাংকটি। যার মধ্যে অন্যতম হল এটিএম থেকে টাকা তোলার নিয়ম। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে HDFC ব্যাংক-এর একাধিক নিয়ম

    প্রধান বেসরকারি ব্যাংক HDFC ব্যাংক জানিয়েছে, এটিএম থেকে করা ইউপিআই নগদ টাকা তোলা এখন মাসিক বিনামূল্যে লেনদেনের সীমার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এর অর্থ হল গ্রাহকরা UPI ব্যবহার করে এটিএম থেকে টাকা তুললেও, এটি এখনও একটি নিয়মিত এটিএম লেনদেন হিসাবে গণ্য হবে। এই নতুন নিয়মটি ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। সেইসঙ্গে ১ এপ্রিল, ২০২৬ এর পরে, যদি গ্রাহকরা তাদের বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করেন, তাহলে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য তাদের ২৩ টাকা এবং প্রযোজ্য কর চার্জ করা হবে। এই নিয়ম UPI ব্যবহার করে টাকা তোলা এবং নিয়মিত ATM টাকা তোলার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য।

    আরও পড়ুনঃ ৮ মার্চ অবধি বহু ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল, যাত্রার আগে দেখুন তালিকা

    ব্যাংক তার সেভিংস এবং স্যালারি অ্যাকাউন্টধারীদের প্রতি মাসে ৫টি বিনামূল্যে এটিএম লেনদেনের সুযোগ দেবে। অন্যান্য ব্যাংকের এটিএমের জন্য, মেট্রো শহরগুলিতে বিনামূল্যে হার তিনটি, অন্য ব্যাংকের এটিএমের জন্য, নন-মেট্রো শহরগুলিতে বিনামূল্যে হার পাঁচটি। অতিরিক্তভাবে, বিদেশে এটিএম ব্যবহারের জন্য আলাদা ফি প্রযোজ্য হবে।

    HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ড পেমেন্টের নতুন চার্জ

    দেশীয় দোকান এবং ওয়েবসাইটে HDFC ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করার জন্য কোনও অতিরিক্ত ফি নেই। তবে, IRCTC এবং রেলওয়ে স্টেশনের মতো নির্দিষ্ট কিছু স্থানে আলাদা ট্রান্সেকশন চার্জ প্রযোজ্য হতে পারে। রেলওয়ে স্টেশনগুলিতে, টিকিট প্রতি ৩০ টাকা এবং লেনদেনের পরিমাণের ১.৮% ফি গুনতে হবে। IRCTC-এর জন্য, লেনদেন চার্জ ১.৮% ফি গুনতে হবে। সরকারি মালিকানাধীন পেট্রোল পাম্পে ব্যাংক সোয়াইপ মেশিন দিয়ে পেমেন্ট করার সময় জ্বালানি সারচার্জ প্রযোজ্য নয়।