Category: ভারত

  • খামেনির মৃত্যুর মাঝেই ভারত সীমান্তে পাকিস্তানি ড্রোন! বড়সড় হামলার ছক?

    খামেনির মৃত্যুর মাঝেই ভারত সীমান্তে পাকিস্তানি ড্রোন! বড়সড় হামলার ছক?

    সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা আর ইজরায়েলের সংঘাত এখন তুঙ্গে। খামেনির মৃত্যুর পর কার্যত তোলপাড় গোটা বিশ্ব। টানা বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা আর পাল্টা আক্রমণের খবরে আন্তর্জাতিক মহলে বর্বর অবস্থা। আর এই আবহের মধ্যেই রবিবার ভোরবেলা জম্মু ও কাশ্মীরের সীমান্তে ড্রোন (Pakistani Drone in India) অনুপ্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে তৎপর হয়েছে ভারতীয় সেনা। তাহলে কি ভারতের উপর কোনও আক্রমণের ছক?

    ভোরবেলা ভারত সীমান্তে ড্রোন

    সেনাদের সূত্রে জানা গিয়েছে, ১ মার্চ ভোর ৫:৪৫ থেকে ৬:০০ টার মধ্যে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছেই দুই থেকে তিনটি ছোট ড্রোন পাকিস্তানের দিক থেকে ভারতীয় সীমান্তের দিকে ঢোকার চেষ্টা করেছিল। একটি ডোন সীমান্ত অতিক্রম করতেই সামনের পোস্টে থাকা জওয়ানেরা দ্রুত গুলি চালানো শুরু করে। তারপর ডিগওয়ার এলাকার আকাশে কিছুক্ষণ চক্কর কাটার পর ড্রোনগুলি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে ঘুরে চলে যায়।

    সেনা আধিকারিকদের দাবি, ফরোয়ার্ড পোস্টে মোতায়েন জওয়ানরা প্রায় ১ ডজনের বেশি রাউন্ড গুলি চালিয়েছিল ড্রোনটিকে লক্ষ্য করে। তবে সেটি গুলির হাত থেকে রক্ষা পেয়ে দ্রুত সীমান্তের ওপারে চলে যায়। আর গত তিনদিনের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা, যখন সীমান্তে ড্রোন অনুপ্রবেশ লক্ষ্য করে সেনাকে গুলি চালাতে হয়েছে।

    আরও পড়ুন: মার্চে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য একগাদা ছুটি, দেখুন নবান্নের হলিডে লিস্ট

    প্রসঙ্গত, এই ঘটনার প্রেক্ষাপট হিসেবে আন্তর্জাতিক পরিস্থিতিই উঠে আসছে। কারণ, এখন মধ্যপ্রাচ্যে সংঘাত তুঙ্গে। ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এসেছে। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতেও মার্কিন মিশনকে লক্ষ্য করে হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকি সেখানে হতাহতের খবরও মিলেছে। আর একইসঙ্গে তেহরান থেকে ইজরায়েল এবং আশেপাশের কয়েকটি দেশের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগে উঠেছে। সেই সূত্র ভারতের উপর কোনও হামলার ফন্দি আঁটা হচ্ছে কিনা সেদিকেই নজর বিশেষজ্ঞদের।

  • গিগ কর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক, নয়া নিয়ম মহারাষ্ট্র সরকারের

    গিগ কর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক, নয়া নিয়ম মহারাষ্ট্র সরকারের

    সৌভিক মুখার্জী, কলকাতা: বিরাট সিদ্ধান্তের পথে হাঁটল মহারাষ্ট্র সরকার (Government of Maharashtra)। নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে এবার অনলাইন ফুড ও কুইক কমার্স সংস্থাগুলির ডেলিভারি কর্মীদের (Gig Worker) জন্য বাধ্যতামূলক পুলিশ ভেরিফিকেশন চালু করতে চলেছে এই রাজ্য। শ্রমমন্ত্রী আকাশ ফান্ডকার বিধানসভায় নিজেই এই ঘোষণা করেছেন। ফলে গিগ কর্মীদের জন্য হতে চলেছে এটি বিরাট ধাক্কা।

    কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

    আসলে বিধানসভায় বিষয়টি উত্থাপন করেছিলেন বিধায়ক ভীমরাও তাপকির। তিনি জানিয়েছেন, বর্তমানে বহু ডেলিভারি কর্মী তৃতীয় পক্ষের সংস্থার মাধ্যমে নিয়োগ পায়। এর ফলে মূল সংস্থাগুলি সরাসরি দায় এড়াতে পারে। দিনরাত বিভিন্ন সময়ে বাড়ি বাড়ি ডেলিভারি দেওয়ার কারণে মহিলা থেকে শুরু করে প্রবীণ নাগরিক বা অন্যান্য ঝুঁকিপূর্ণ গ্রাহকরা বিভিন্ন রকম প্রশ্ন তোলে। এমনকি তিনি আরও দাবি করেছেন, একাধিক বড় সংস্থা পুলিশ ভেরিফিকেশন ছাড়া ডেলিভারি পার্টনার নিয়োগ করছে।

    কোন কোন সংস্থার নাম উঠল?

    আলোচনায় উঠে এসেছে এবার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলির নাম। তালিকায় রয়েছে Zomato, Swiggy, Blinkit, Zepto, Amazon। যদিও ওই সংস্থাগুলোর বিরুদ্ধে সরাসরি এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়নি। তবে নিয়োগ প্রক্রিয়ায় এবার কড়াকড়ি বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    আরও পড়ুন: খামেনির মৃত্যুর প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, পাল্টা প্রতিরোধে নিহত ১০

    এ বিষয়ে মন্ত্রী আকাশ ফান্ডকার জানিয়েছেন, বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে কর্মীরা পরিচয়পত্র, গাড়ির তথ্য এবং অন্যান্য ডকুমেন্ট জমা দিয়ে থাকে। আর অনেক ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকে। কিন্তু ভবিষ্যতে কোনও ডেলিভারি কর্মীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়া আর নিয়োগ করা হবে না। এমন নির্দেশ খুব শীঘ্রই জারি করা হবে। এমনকি তিনি আরও বলেছেন, যে সমস্ত সংস্থা এই নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র দফতর ব্যবস্থা নেবে। এক কথায় এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের গিগ ইকোনমি এবং অনলাইন ডেলিভারি খাতে বিরাট পরিবর্তন আসতে পারে।

  • মার্চেই হাওড়া থেকে ছুটবে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার! কোন রুটে? জানুন রেলের প্ল্যান

    মার্চেই হাওড়া থেকে ছুটবে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার! কোন রুটে? জানুন রেলের প্ল্যান

    সহেলি মিত্র, কলকাতাঃ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে দেশ শীঘ্রই পেতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Express) ট্রেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অর্থাৎ আবারও দূরের ট্রেন ভ্রমণ হবে আরও আরামে শুয়ে, বসে। তবে প্রশ্ন উঠছে, কোন রুটে এরকম প্রিমিয়াম ট্রেন দেবে রেল?

    কোন রুটে চলবে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার?

    বর্তমানে কামাখ্যা-হাওড়া-কামাখ্যা রুটে চলছে বন্দে ভারত স্লিপার ট্রেন। আর এই ট্রেন লঞ্চ হওয়ার আগে থেকেই সাধারণ মানুষের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এখনও করছে অবশ্য। গুয়াহাটি এবং কলকাতার মধ্যে চলাচলকারী বন্দে ভারত ট্রেনটি একটি জনপ্রিয় পছন্দ, যে কারণে এর যাত্রীদের সংখ্যা বেশ ভালো। এর সুযোগ-সুবিধা দেখে অন্যান্য শহরের মানুষ নিঃসন্দেহে ভাবছেন যে তাদের শহরে এটি কখন চলাচল শুরু করবে। রেলমন্ত্রী (Ashwini Vaishnaw) নিজেই ঘোষণা করেছেন যে এই বছরের শেষ নাগাদ ১২টি বন্দে ভারত ট্রেন লাইনে নামবে। আগস্টের মধ্যে আরও ছয়টি ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। যাইহোক, এখন সকলে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন সকলে।

    সূত্রের খবর, চলতি মার্চ মাসের মধ্যেই দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চলতে পারে। যদিও এখনও অবধি রুট কিংবা ভাড়া সম্পর্কে কোনও খবর মেলেনি। কানাঘুষো শোনা যাচ্ছে, দিল্লি-হাওড়া, দিল্লি-মুম্বাই, অথবা চেন্নাই-বেঙ্গালুরু-মুম্বাই, কোনও একটা রুটের মধ্যে নতুন ট্রেনটি চলাচল করতে পারে।

    আসছে আরও ২০০টি বন্দে ভারত স্লিপার?

    রেল মন্ত্রকের (Indian Railways) মতে, রেলওয়ে এই বছরের শেষ নাগাদ ১২টি বন্দে ভারত স্লিপার কোচ রেলপথে স্থাপনের প্রস্তুতি শুরু করেছে। তাদের উৎপাদনও ত্বরান্বিত করা হচ্ছে। মে মাসের মধ্যে আরও দুটি বন্দে ভারত স্লিপার কোচ রেলপথে স্থাপন করা সম্ভব হবে বলে খবর। BEML এবং ICF-তে বন্দে ভারত স্লিপার তৈরি করা হচ্ছে। মে মাসের পরে ট্রেনের উৎপাদন দ্রুত শুরু হবে।

    আরও পড়ুনঃ পুরনো নিয়ম বাতিল EPFO-র! এখন সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা, কীভাবে?

    মন্ত্রকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যাখ্যা করেছেন যে নতুন ট্রেন ডিজাইনের প্রথম এক বা দুটি রেকের উৎপাদনে সময় লাগে, কিন্তু তার পরে উৎপাদন দ্রুত শুরু হয়। বন্দে ভারত স্লিপার কোচের জন্যও একই রকম উৎপাদন করা হবে। ভারতীয় রেলওয়ে মোট ২৬০টি বন্দে ভারত স্লিপার ট্রেনসেট তৈরির পরিকল্পনা করেছে। পর্যায়ক্রমে এগুলোর উৎপাদন করা হবে। বেঙ্গালুরু এবং চেন্নাই কোচ কারখানায় এগুলো তৈরি করা হচ্ছে।

  • দোলের আগে অনেকটাই দাম বাড়ল LPG সিলিন্ডারের, জানুন নতুন রেট

    দোলের আগে অনেকটাই দাম বাড়ল LPG সিলিন্ডারের, জানুন নতুন রেট

    সহেলি মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে দাম বাড়ল রান্নার (LPG Price) গ্যাসের। দু’দিন পরেই রয়েছে দোল। কিন্তু দোলের আগে হঠাৎ রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সকলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বটে। আজ রবিবার মূলত তেল কোম্পানিগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে। এর ফলে রেস্তোরাঁ, হোটেল এবং ছোট ব্যবসার খরচ বাড়বে বলে আশা করা হচ্ছে।

    দাম বাড়ল LPG সিলিন্ডারের

    জানা গিয়েছে, এই বৃদ্ধির ফলে, দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এখন ১,৭৬৮.৫০ টাকা হবে। আগে যা ছিল ১,৭৪০.৫০ টাকা। এর অর্থ হল এখন আপনাকে ২৮ টাকা বেশি দিতে হবে। এর পাশাপাশি কলকাতা শহরে এখন ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম এখন বেড়ে ১৮৭৫.৫০ টাকা হয়েছে। আগে এটি ১৮৪৪.৫০ টাকা ছিল। একইভাবে, মুম্বাইতে, নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭২০.৫০ টাকা। চেন্নাইতে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ১৮৯৯.৫০ টাকা থেকে বেড়ে ১৯২৯ টাকা হয়েছে।

    ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়ল?

    এখন প্রশ্ন উঠছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পাশাপাশি কি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে সরকার? জানিয়ে রাখি, ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি, যা গড় গ্রাহকদের জন্য স্বস্তির। রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার এখনও ৮৫৩.০০ টাকায় পাওয়া পাচ্ছে। কলকাতায় এর দাম ৮৭৯.০০ টাকা, মুম্বাইতে ৮৫২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮৬৮.৫০ টাকা।

    আরও পড়ুনঃ ছুটির দিনে বৃষ্টিতে ভিজতে পারে ৫ জেলা, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া?

    এলপিজি সিলিন্ডারের দাম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, আমদানি সমতা মূল্য (আইপিপি) এর উপর ভিত্তি করে এগুলি নির্ধারিত হয়, যার মধ্যে আন্তর্জাতিক গ্যাসের দাম, ডলার-রুপির বিনিময় হার এবং মালবাহী, বীমা এবং কর ইত্যাদি খরচ অন্তর্ভুক্ত থাকে। কর এবং সরবরাহ খরচ রাজ্যভেদে পরিবর্তিত হয়।