Category: ভারত

  • এক লাফে অনেকটাই বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, জানুন নতুন রেট

    এক লাফে অনেকটাই বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, জানুন নতুন রেট

    সহেলি মিত্র, কলকাতা: দাম বাড়ল রান্নার (LPG Cylinder Price) গ্যাসের। একদিকে যখন ইরান ও ইজরায়েলের মধ্যেকার যুদ্ধের জেরে সমগ্র মধ্যপ্রাচ্য উত্তপ্ত, ঠিক তখনই আচমকা দাম বাড়লো ঘরোয়া রান্নার গ্যাসের। জানা গিয়েছে, ১৪. ২ কেজি ঘরোয়া রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, এক লাফে ৬০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।

    দাম বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের

    বর্তমানে ১৪. ২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে এখন এই ১৪. ২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা থেকে ৯১৩ টাকায় বৃদ্ধি পেয়েছে। নতুন দাম আগামীকাল অর্থাৎ ৭ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হবে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক দেশবাসী। সেইসঙ্গে এই দামের প্রভাব সাধারণ মানুষের হেঁশেলে ও বাজেটে যে পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

    হোলিতে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও

    গত ১ মার্চ, তেল কোম্পানিগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (১৯ কেজি) দাম আবার বাড়িয়ে দেয়। ১ মার্চ থেকে, দিল্লিতে দাম ২৮ টাকা এবং অন্যান্য মহানগরীতে ৩১ টাকা বেড়েছে। এখন, দিল্লিতে একটি সিলিন্ডার ১৭৬৮.৫০ টাকায় পাওয়া যাচ্ছে। মুম্বাইতে এর দাম ১৮৩৫ টাকা হয়েছে। যারা হোটেল, রেস্তোরাঁ এবং ধাবা চালাচ্ছেন তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ গ্যাসের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব খাবারের বিলের উপর পড়তে পারে। সরকারি কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক উত্তেজনার কারণে সরবরাহ ব্যাহত হলে, দেশে গ্যাসের প্রাপ্যতার উপর কোনও উল্লেখযোগ্য প্রভাব না পড়ার বিষয়টি নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • কৃষকরা কবে পাবেন পিএম কিষাণের ২২ তম কিস্তির টাকা? এভাবে চেক করুন স্ট্যাটাস

    কৃষকরা কবে পাবেন পিএম কিষাণের ২২ তম কিস্তির টাকা? এভাবে চেক করুন স্ট্যাটাস

    সহেলি মিত্র, কলকাতাঃ দেশের কোটি কোটি কৃষকদের জন্য রইল জরুরি খবর। বর্তমানে এখন কয়েক কোটি কৃষক করছেন পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ২২ তম কিস্তির টাকার জন্য। কবে সেই টাকা পাঠাবে কেন্দ্রীয় সরকার? সেই প্রশ্ন সকলের। এসকল প্রশ্ন, অপেক্ষার মাঝেই সামনে এল বিরাট আপডেট যা প্রত্যেক কৃষকের জেনে রাখা উচিৎ। সেইসঙ্গে কবে পরবর্তী কিস্তির টাকা ঢুকবে সেটা জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

    কৃষকরা কবে পাবেন ২০০০ টাকা?

    আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, আপনি যদি যোগ্য হন তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় (PM Kisan 22nd Installment) যোগদান করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে, আপনাকে বছরে তিনবার ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা দেওয়া হবে। এখনও পর্যন্ত, এই স্কিমের ২১টি কিস্তি দিয়েছে কেন্দ্র এবং এখন ২২তম কিস্তির পালা। যদিও ফেব্রুয়ারিতে ২২তম কিস্তি দেওয়ার কথা ছিল, তা হয়নি। এখন, ২২তম কিস্তি ১৩ মার্চ, ২০২৬ তারিখে আসার সম্ভাবনা রয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি জারি করা হয়নি। যে কারণে এখনও অবধি ধোঁয়াশার মধ্যে রয়েছেন সাধারণ চাষিরা।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আগামী ১৩ মার্চ, ২০২৬-এ আসামের কোকরাঝার সফর করবেন। যেখানে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন। এহেন পরিস্থিতিতে এই আলোচনাও শুরু হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই দিনে অর্থাৎ ১৩ মার্চ ২২তম কিস্তি প্রকাশ করতে পারেন। এই কর্মসূচির মাধ্যমে, প্রধানমন্ত্রী মোদী ডিবিটির মাধ্যমে এই প্রকল্পের সাথে যুক্ত কোটি কোটি যোগ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিটি ২০০০ টাকা করে ট্রান্সফার করতে পারবেন। তবে এই বিষয়ে পাকাপাকিভাবে কিছু জানা সম্ভব হয়নি।

    কারা টাকা নাও পেতে পারেন? কীভাবে স্টেটাস চেক করবেন

    যদিও এই টাকা অনেক কৃষক নাও পেতে পারেন বলে মনে করা হচ্ছে। নিশ্চয়ই ভাবছেন কারা এই টাকা পাবেন না? আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সাথে যুক্ত থাকেন এর জন্য, আপনাকে ই-কেওয়াইসি এবং জমি যাচাইয়ের মতো কাজও করতে হবে। সেইসঙ্গে আধার লিঙ্কিংয়ের কাজও সম্পন্ন করা বাধ্যতামূলক। যদি না করেন তাহলে টাকা পাওয়া আপনার ভাগ্যে নেই।

    আরও পড়ুনঃ DA থেকে সপ্তম পে কমিশন, শাহের ওপর আস্থা? জানালেন পশ্চিমবঙ্গ সরকাররের কর্মীরা

    আপনি টাকা পাবেন কিনা সেটা জানতে নিজের স্টেটাস দেখতে হবে। এর জন্য কৃষকরা এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের অবস্থান বা স্টেটাস পরীক্ষা করতে পারবেন। আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর এন্ট্রি করালে কিস্তি পরিশোধ হয়েছে কিনা সে সম্পর্কে তথ্য পাওয়া যাবে। যদি আপনার কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি নিকটতম পরিষেবা কেন্দ্র বা কৃষি বিভাগের অফিসে যোগাযোগ করতে পারেন।

  • রাশিয়া থেকে ভয়ানক অস্ত্র কিনছে ভারত, মাথা ঝোঁকাবে পাকিস্তানের মতো শত্রুরা!

    রাশিয়া থেকে ভয়ানক অস্ত্র কিনছে ভারত, মাথা ঝোঁকাবে পাকিস্তানের মতো শত্রুরা!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ALH Mk-III (MR) এবং VL-Shtil ক্ষেপণাস্ত্র কিনছে ভারত (India Russia New Missile System)। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ALH Mk-III (MR) এবং VL-Shtil 1 ক্ষেপণাস্ত্র পেতে 5,083 কোটির চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত। এও জানা যাচ্ছে, ভারতীয় নৌবাহিনী (Indian Navy) রাশিয়ার জেএসসি রোসোবোরোনেক্সপোর্টের সাথে 2,182 কোটি টাকা মূল্যের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনার জন্য চুক্তি করেছে। যা আগামী দিনে ভারতীয় জল বাহিনীকে শত্রুর যেকোনও ধরনের হামলা প্রতিহত করতে সাহায্য করবে।

    কী এই Shtil 1?

    ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, Shtil 1 আসলে একটি আঞ্চলিক বিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এক কথায়, এটি আসলে একটি মিডিয়াম রেঞ্জ নেভাল এয়ার ডিফেন্স সিস্টেম। যা রাশিয়ার আলমাজ আন্তে সংস্থা হালকা যুদ্ধ জাহাজের জন্য তৈরি করেছে। Shtil-1 9M317ME সক্রিয় রাডার হোমিং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে। এটি সম্পূর্ণভাবে নৌ বাহিনীর জন্য ডিজাইন করা হয়েছে। যা যেকোনও সময় বায়বীয় হুমকি মোকাবিলা করতে পারবে।

    প্রতিরক্ষা খাতের গবেষকরা বলছেন, এই এয়ার ডিফেন্স সিস্টেম প্রতি 2 থেকে 3 সেকেন্ডে একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে। দ্বিতীয় বিষয় এই Shtil-1 অবিলম্বে বায়বীয় হুমকি ধরার ক্ষমতা রাখে। তৃতীয়ত, এটি সুপারসনিক বিমান, ড্রোন, হেলিকপ্টার এমনকি অ্যান্টিসেপ্টর ক্ষেপণাস্ত্র পরিচালনা করতে সক্ষম। এর রেঞ্জ সাড়ে তিন কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে পাহাড়ি এলাকায় এটি সর্বোচ্চ 15 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। জানা যাচ্ছে, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা Shtil-1 একসাথে 12টি লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে।

    অবশ্যই পড়ুন: পাকিস্তানকে সমর্থন করে হান্ড্রেড লিগ থেকে নিজেই বাদ মইন আলি!

    কেন Shtil-1 বেছে নিল ভারত?

    রাশিয়ার কাছ থেকে এই বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার অন্যতম কারণ এটি অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমের তুলনায় অনেকটাই সস্তার। দ্বিতীয়ত ক্ষেপণাস্ত্রের আকার এবং টার্মিনাল শক্তি ইজরায়েলের বারাক এমআর এসএমের মতো সক্রিয় রাডার হোমিং সিস্টেমের থেকে অনেক ভাল। একই সাথে এই ক্ষেপণাস্ত্রটি ব্যাটারি চালিত রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটারের উপর নির্ভর করে চালনা করা যায়। সেই সাথে এই ডিফেন্স সিস্টেমে থাকা আলো বা লাইট অত্যন্ত মৃদু। এর ফলে শত্রু এটিকে পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পায় না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহার অত্যন্ত সহজ। গুরুত্বপূর্ণ বিষয়একটি জাহাজে 24 থেকে 36টি এই এয়ার ডিফেন্স সিস্টেম বহন করা যায়। অনেকেই বলছেন, এই ক্ষেপণাস্ত্রগুলির সামনে পাকিস্তানের মতো শত্রুরা মাথা ঝোকাবে!

  • শুরু হল চারধাম যাত্রা ২০২৬-র অনলাইন রেজিস্ট্রেশন, কোথা থেকে করবেন? দেখে নিন

    শুরু হল চারধাম যাত্রা ২০২৬-র অনলাইন রেজিস্ট্রেশন, কোথা থেকে করবেন? দেখে নিন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: চারধাম যাত্রায় (Char Dham Yatra 2026) যাবেন? এপ্রিলের আগেই ভক্তদের সুখবর দিল উত্তরাখণ্ড সরকার। এবছর আগামী 22 এপ্রিল খুলছে কেদারনাথ (Kedarnath) ধাম। তার আগে গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দিরের দরজা খুলবে 19 এপ্রিল। এছাড়াও বদ্রিনাথ মন্দির ভক্তদের জন্য আগামী 23 এপ্রিল থেকে খুলে যাবে। তার আগেই আজ অর্থাৎ 6 মার্চ, শুক্রবার থেকেই চারধাম যাত্রার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। শুক্রবার সকাল সাতটা থেকেই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। বলাই বাহুল্য, চারধাম যাত্রায় অংশ নেওয়ার আগে ভক্তদের রেজিস্ট্রেশন করার বিষয়টি বাধ্যতামূলক করেছে পুষ্কর সিং ধামী সরকার।

    চারধামের সময়সূচী

    আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবছর 19 এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন খুলে যাচ্ছে গঙ্গোত্রী এবং যমুনেত্রী মন্দিরের দরজা। এইদিন থেকেই পশ্চিম হিমালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তীর্থযাত্রা। অন্যদিকে কেদারনাথ মন্দিরের দরজা খুলছে 22 এপ্রিল। সরকারি ঘোষণা অনুযায়ী এদিন সকাল 8টায় বৃশ লগ্নে খুলবে মন্দিরের দরজা। এছাড়াও জানা গিয়েছে এ বছর কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত থাকছেন টি গঙ্গাধর লিং। মন্দিরের যাবতীয় পুজো পার্বণের দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই।

    অন্যদিকে বদ্রিনাথ মন্দির খুলবে আগামী 23 এপ্রিল। এদিন ভোর 6টা বেজে 15 মিনিট নাগাদ ব্রহ্ম মুহূর্তে খোলা হবে এই মন্দিরের দরজা। তার আগে 7 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে বার্ষিক গদুঘর যাত্রা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেদারনাথের দরজা খুলতেই হাজার হাজার ভক্ত সেখানে পাড়ি দিতে পারবেন। তবে তার আগে রেজিস্ট্রেশন করে নেওয়া বাধ্যতামূলক।

     

    আধার কার্ডের মাধ্যমে করা যাচ্ছে রেজিস্ট্রেশন

    উত্তরাখণ্ড সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে চারধাম যাত্রা 2026 এ অংশ নিতে হলে আগে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে সরকারি পোর্টালে। শুক্রবার থেকে শুরু হওয়া অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে চারধাম যাত্রায় নিজের নাম জুড়তে উত্তরাখণ্ড সরকারের অফিসিয়াল পোর্টাল Registrationandtouristercare.uk.gov.in এ গিয়ে আধার কার্ডের মাধ্যমে ভক্তরা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তবে বিদেশি ভক্তদের জন্য ইমেইল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন এর সুবিধা থাকছে।
    এছাড়াও টুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড মোবাইল অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন করা যাচ্ছে। একই সাথে, 8394833833 এই নম্বরে হোয়াটসঅ্যাপে Yatra লিখে পাঠালে সমস্ত তথ্য পেয়ে যাবেন তীর্থ যাত্রীরা। এভাবেও রেজিস্ট্রেশন করা যাবে।

    অবশ্যই পড়ুন: সেমিফাইনালে ১০ বছর পুরনো রেকর্ড একসাথে ভাঙল ভারত এবং ইংল্যান্ড

    কিন্তু যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না তাঁদের আগামী 17 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন থেকেই শুরু হচ্ছে চারধাম যাত্রার অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চারধাম যাত্রা শুরুর দুদিন আগেই ঋষিকেশ নিবন্ধন কেন্দ্র, ঋষিকুল গ্রাউন্ড, হরিদ্দার এবং বিকাশ নগর দেহরাদুন নিবন্ধন কেন্দ্র সহ অন্যান্য ট্রানজিট ক্যাম্প বা কাউন্টার থেকে চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করাতে পারবেন ভক্তরা। এছাড়াও উত্তরাখণ্ড সরকারের তরফে চারধাম যাত্রা সম্পর্কিত ভক্তদের যেকোনও প্রকার সমস্যা সমাধানের জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। চারধাম যাত্রা সম্পর্কিত যে কোনও ধরনের প্রশ্নের উত্তর পেতে বা তথ্য জানতে 0135-1364 এই নম্বরে কল করতে হবে।

  • দ্বিতীয় বা তৃতীয় সন্তানের জন্ম দিলেই ২৫,০০০ টাকা দেবে অন্ধ্রপ্রদেশ সরকার, কবে থেকে?

    দ্বিতীয় বা তৃতীয় সন্তানের জন্ম দিলেই ২৫,০০০ টাকা দেবে অন্ধ্রপ্রদেশ সরকার, কবে থেকে?

    সহেলি মিত্র, কলকাতাঃ বড় ঘোষণা করল রাজ্য সরকার (Government)। এবার দুই বা তার বেশি সন্তান থাকলে পেয়ে যেতে পারেন ২৫,০০০ টাকা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। মূলত রাজ্যে জন্মহার বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

    দ্বিতীয় সন্তানের জন্ম দিলেই সরকার দেবে ২৫,০০০ টাকা

    আসলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বৃহস্পতিবার বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে রাজ্য সরকার জন্মহার বাড়াতে দ্বিতীয় সন্তানের জন্মের জন্য দম্পতিদের ২৫,০০০ টাকা উপহার দেওয়ার কথা বিবেচনা করছে। বিধানসভায় ভাষণ দিতে গিয়ে চন্দ্রবাবু নাইডু বলেন, সরকার অন্ধ্র প্রদেশের মোট প্রজনন হার (টিএফআর) বর্তমান ১.৫ থেকে ২.১-এ উন্নীত করার লক্ষ্য নিয়েছে। “আমরা একটি নতুন পদ্ধতির কথা বিবেচনা করছি। আমরা দ্বিতীয় বা পরবর্তী সন্তানের জন্মের জন্য অভিভাবকদের ২৫,০০০ টাকা দেব। এটি একটি বড় পরিবর্তন হবে। যদি আমরা এটি করতে পারি, তাহলে এটি খুবই কার্যকর হবে,” বলেন মুখ্যমন্ত্রী।

    কী বলছেন মুখ্যমন্ত্রী?

    জনসংখ্যা ব্যবস্থাপনার গুরুত্বের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বার্ধক্যজনিত জনসংখ্যার কারণে অনেক দেশই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তিনি বলেন, সরকার মার্চ মাসের শেষ নাগাদ একটি জনসংখ্যা ব্যবস্থাপনা নীতি প্রণয়ন এবং এপ্রিল থেকে তা বাস্তবায়নের পরিকল্পনা করছে। এদিকে রাজ্য সরকারের এহেন ঘোষণা একদিকে কিছু মানুষ যেমন অবাক হয়েছেন, ঠিক তেমনই খুশিও হয়েছেন। ২৫,০০০ টাকা দেওয়ার পাশাপাশি চন্দ্রবাবু নাইডু আরও বেশ কিছু কথা বলেন। যেমন মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে ২০ মাসে রাজ্যে ৬.২৮ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন যে সরকার সুষম আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে এবং বিশাখাপত্তনম, অমরাবতী এবং তিরুপতিকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হচ্ছে।

    আরও পড়ুনঃ দু ঘন্টায় পৌঁছে যান হায়দরাবাদ! হাই স্পিড রেল করিডোর নিয়ে তৎপর রেল

    মুখ্যমন্ত্রী আরও বলেন, “অন্ধ্রপ্রদেশ ২০৪৭ সালের মধ্যে ২.৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য নিয়েছে।” তিনি বলেন যে বিশাখাপত্তনম তথ্য প্রযুক্তি এবং জিসিসির কেন্দ্রস্থল হিসেবে আবির্ভূত হতে প্রস্তুত। অমরাবতীতে “কোয়ান্টাম ভ্যালি”-এর মতো একটি বাস্তুতন্ত্র তৈরি করা হচ্ছে। তিরুপতিকে মহাকাশ, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

  • এখনও নিখোঁজ বায়ুসেনার যুদ্ধ বিমান সুখোই, ভেঙে পড়েছিল অসমে

    এখনও নিখোঁজ বায়ুসেনার যুদ্ধ বিমান সুখোই, ভেঙে পড়েছিল অসমে

    সহেলি মিত্র, কলকাতা: বড়সড় দুর্ঘটনার কবলে ভারতীয় বাযুসেনার সুখোই বিমান (Sukhoi Su-30MKI Crash)। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান, Sukhoi Su 30 MKI ভেঙে পড়েছে। ইতিমধ্যেই বায়ুসেনার তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

    ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই বিমান

    বায়ুসেনা জানিয়েছে, ‘সু-৩০এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল, যা জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে আসামের কার্বি আংলং এলাকায় ভেঙে পড়ে। ভারতীয় বিমান বাহিনী ৫ মার্চ, বৃহস্পতিবার রাত ৯:৩৪ মিনিটে যুদ্ধবিমানটি নিখোঁজ হওয়ার খবর দেয়। যুদ্ধবিমানটি আসামের জোরহাট থেকে উড্ডয়ন করেছিল এবং শেষবার সন্ধ্যা ৭:৪২ মিনিটে যোগাযোগ করা হয়েছিল। এখনো অবধি পাইলটের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    নিখোঁজ পাইলট

    Su-30MKI হল রাশিয়ান বিমান নির্মাতা সুখোই দ্বারা নির্মিত একটি দুই আসনের যুদ্ধবিমান। যুদ্ধবিমানটি নিখোঁজ হওয়ার পরপরই বায়ুসেনা একটি সার্চ অপারেশন শুরু করে। দুর্ঘটনার সময়ে বিমানটিতে দুইজন  পাইলট ছিলেন বলে খবর। কিন্তু এখনো অবধি কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাঁরা বেঁচে আছেন নাকি মৃত সে বিষয়ে কোনো তথ্য নেই সেনার কাছে।

    আরও পড়ুনঃ দু ঘন্টায় পৌঁছে যান হায়দরাবাদ! হাই স্পিড রেল করিডোর নিয়ে তৎপর রেল

    শেষ পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় জোরহাট বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই আসামের কার্বি আংলং জেলার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ভারতীয় বিমান বাহিনীর সুখোই-30 যুদ্ধবিমানটি রাডারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে কার্বি আংলং পাহাড়ে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

  • দু ঘন্টায় পৌঁছে যান হায়দরাবাদ! হাই স্পিড রেল করিডোর নিয়ে তৎপর রেল

    দু ঘন্টায় পৌঁছে যান হায়দরাবাদ! হাই স্পিড রেল করিডোর নিয়ে তৎপর রেল

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন্দ্রীয় বাজেটে তুলে ধরা হয়েছিল বেঙ্গালুরু-হায়দরাবাদ হাই স্পিড রেল করিডোরের (Bengaluru-Hyderabad High Speed Rail) বিষয়টি। আর তারপরেই এই বিশেষ রেল করিডোর নিয়ে তৎপর হয়েছে সেন্ট্রাল রেলওয়ে। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ পর্যন্ত হাই স্পিড রেল করিডোর নিয়ে আলোচনার জন্য কর্নাটকে পৌঁছেছিলেন সেন্ট্রাল রেলওয়ের কর্মকর্তারা। সিংহভাগেরই আশা, ভারতীয় রেলের (Indian Railways) বিশেষ প্রকল্পটি বাস্তবায়িত হলে চেহারা পাল্টে যাবে দক্ষিণ ভারতের পরিবহন ব্যবস্থার।

    মাত্র দু’ঘণ্টায় পৌঁছে যাবেন হায়দরাবাদ

    বর্তমান সময়ে এক্সপ্রেস ট্রেনে চেপে বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ পর্যন্ত 606 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় সাড়ে আট ঘন্টা। তবে ভারতীয় রেলের একটি সূত্র দাবি করছে, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ পর্যন্ত নতুন হাই স্পিড রেল করিডোর তৈরি হয়ে গেলে এই পথ ধরে হায়দরাবাদ পর্যন্ত 606 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র দু’ঘণ্টা।

    সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই করিডোরটিকে এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যাতে এই রেল ট্র্যাক দিয়ে সর্বোচ্চ 350 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারে ট্রেন। আপাতত যা খবর, এই রেল করিডোরের 100 কিলোমিটার অংশ থাকবে কর্নাটকের মধ্যেই। জানা যাচ্ছে, এই হাই স্পিড রেল করিডোর বা রেললাইনটি তুমাকুরু জেলা হয়ে প্রবেশ করবে।

     

    এছাড়াও এই করিডোরে ট্রেনের দীর্ঘ যাত্রাপথে থাকবে তিনটি কৌশলগত স্টেশন। এর মধ্যে প্রথম স্টেশনটি চিক্কাবল্লাপুরে অবস্থিত আলিপুর স্টেশন, দেভানাহল্লি স্টেশন এবং কোডিহাল্লি স্টেশন থাকছে। না বললেই নয়, এর মধ্যে প্রথম স্টেশনটি অর্থাৎ আলিপুর স্টেশন হবে হাই স্পিড করিডোরে প্রবেশের প্রথম স্টেশন। এছাড়াও তিন নম্বর সেশনটি হবে মেগা জংশন। সবচেয়ে বড় কথা, এই দীর্ঘ যাত্রাপথে 12টি স্টেশন তৈরির পরিকল্পনা চলছে বলেই খবর।

    অবশ্যই পড়ুন: বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গের ৬ জেলায় সতর্কতা! আজকের আবহাওয়া

    ওয়াকিবহাল মহলের আশা, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ পর্যন্ত বিশেষ হাই স্পিড রেল করিডোর তৈরি হলে দেশের দুই গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যেমন যোগাযোগ বাড়বে তেমনই দুই শহরের মধ্যে আর্থিক ক্ষেত্রেও জোয়ার আসবে। সবচেয়ে বড় কথা, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ পর্যন্ত নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা অল্প সময়ে নিজেদের কাজ মিটিয়ে ফিরে আসতে পারবেন। সরকারি সূত্র মারফত খবর, এই প্রকল্প বাস্তবায়নের জন্য এখনও 176 হেক্টর জমি অধিগ্রহণ করা প্রয়োজন। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই সেই কাজ সম্পন্ন হলেই বিশেষ প্রকল্পের নির্মাণ কাজে হাত লাগাবে রেল।

  • খামেনির মৃত্যুতে অবশেষে শোক প্রকাশ ভারতের, ফের কোনও কূটনৈতিক বার্তা?

    খামেনির মৃত্যুতে অবশেষে শোক প্রকাশ ভারতের, ফের কোনও কূটনৈতিক বার্তা?

    সৌভিক মুখার্জী, কলকাতা: ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করল ভারত (India on Ali Khamenei Death)। বৃহস্পতিবার দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোক পুস্তিকায় সই করেছেন স্বয়ং ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। এমনকি একইসঙ্গে তিনি ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকার করেছেন এবং খামেনির প্রয়াণে ভারতের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

    বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, খামেনির মৃত্যুতে ভারত সরকার গভীরভাবেই শোক প্রকাশ করেছে। আর সেই সূত্র ধরেই দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোক পুস্তিকায় স্বাক্ষর করেছেন বিদেশ সচিব বিক্রম মিসরি। যদিও এই পদক্ষেপকে কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    কীভাবে মৃত্যু হল খামেনির?

    প্রসঙ্গত জানিয়ে রাখি, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের এক ভয়াবহ সামরিক হামলায় নিহত হন দেশের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলি খামেনি। অভিযোগ ওঠে, এই হামলার পেছনে ছিল ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রশাসনিক দফতরের তরফ থেকে এই কথা স্বীকার করা হয়। বিশেষজ্ঞদের মতে, সাধারণত এই ধরনের হামলা রাতের বেলায় হয়। কিন্তু খামেনের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর দিনের বেলাতেই এই হামলা চালানো হয়। আর ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে রিপোর্ট।

    এমনকি পরদিন আমেরিকা এবং ইজরায়েল যৌথভাবেই ঘোষণা করে যে উক্ত অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন। আর পরে ইরান সরকারের তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। জানা যাচ্ছে, মৃত্যুকালে নেতার বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৮৯ সাল থেকেই তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে সিংহাসনে বসে রয়েছেন। অন্যদিকে খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব নিয়ে বাড়ছে জল্পনা। জানা যাচ্ছে, তিন সদস্যের একটি অন্তর্বর্তী কাউন্সিল দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে খামেনির ছেলে মোজতবা খামেনির নামই বেছে নিয়েছে।

    আরও পড়ুন: মৃত্যু হয়েছে শাশুড়ির, অন ক্যামেরায় চলছে কান্নাকাটি! ট্রোলের মুখে ‘প্রবাসে ঘরকন্না’ মহুয়া

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের উদ্বেগ

    এদিকে এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য কার্যত যুদ্ধের দামামায় জ্বলছে। ইরান ওই অঞ্চলে থাকা সমস্ত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার, দুবাই থেকে শুরু করে বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, জর্ডান সহ একাধিক দেশের উপর হামলা চালাচ্ছে ইরান। আর এতে পরিস্থিতি দিনের পর দিন জটিল হয়ে উঠছে। কার্যত একে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেও আখ্যা দিতে পিছপা হচ্ছে না বুদ্ধিজীবীরা। সবথেকে বড় ব্যাপার, গত কয়েকদিন ইরান প্রায় ৫০০টি ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ এর বেশি ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে আমেরিকা এবং ইজরায়েলও যৌথভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

  • ‘সংঘাতে সমস্যা মেটে না..’ পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে প্রথম বিবৃতি মোদির

    ‘সংঘাতে সমস্যা মেটে না..’ পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে প্রথম বিবৃতি মোদির

    প্রীতি পোদ্দার, কলকাতা: থামতেই চাইছে না যুদ্ধ পরিস্থিতি, ক্রমেই পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ছে ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ (Iran Israel Conflict)। দিন রাত ঘনবসতিপূর্ণ এলাকায় বোমাবর্ষণ যেমন চলছে ঠিক তেমনই পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুর সেনাঘাঁটি বা খনিজ তেল শোধনাগারকে কাঁপিয়ে দেওয়া হচ্ছে। অবশেষে এই পরিস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শান্তির বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন,’ শুধু সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, আমরা সর্বত্র শান্তির প্রচেষ্টা চালিয়ে যাব।’

    যুদ্ধ নিয়ে মুখ খুললেন মোদি

    আজ অর্থাৎ বৃহস্পতিবার, নয়া দিল্লিতে পশ্চিম এশিয়ায় যুদ্ধ-সহ যাবতীয় যুদ্ধ নিয়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবকে পাশে বসিয়ে যুদ্ধ নিয়ে মোদী বলেন, “ বর্তমানে গোটা বিশ্ব একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বের নানা প্রান্তে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সে ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে ভারত এবং ইউরোপ বিশ্বের দুই বিরাট গণতান্ত্রিক শক্তি সম্পর্কের সোনালী অধ্যায়ে প্রবেশ করেছে। ভারত এবং ফিনল্যান্ড উভয়ই আইনের শাসন, আলোচনা এবং কূটনীতিতে বিশ্বাস করে। কেবল সামরিক সংঘাতের মাধ্যমে সমস্যার সমাধান হয় না। তাই শুধুমাত্র সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়।আমরা সংঘাতের দ্রুত অবসান এবং শান্তির জন্য সকল প্রচেষ্টাকে সমর্থন করে যাব।”

    আয়াতুল্লাহ আলি খামেনি-র মৃত্যু নিয়ে নীরব মোদি

    মার্কিন এবং ইজ়রায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র মৃত্যুর পরে পশ্চিম এশিয়ায় পরিস্থিতি যত দিন যাচ্ছে ততই যেন আরও জটিল হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ছে সামরিক উত্তেজনা। এমতাবস্থায় গতকাল, বুধবার, ভারত মহাসাগরে ইরানি রণতরীর উপর হামলা চালিয়েছে মার্কিন সাবমেরিন। ওই ঘটনায় ৮৭ জনের মৃত্যু হয়েছে এখনও ১৪৮ জন নিখোঁজ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মোদি তবে খামেনেইয়ের মৃত্যু বা আমেরিকা-ইজরায়েল হামলা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

    আরও পড়ুন: রাজ্যসভায় নীতীশ কুমার, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? উঠে এল ৫ নাম

    প্রসঙ্গত, আমেরিকা-ইজরায়েল এবং ইরান যুদ্ধ পরিস্থিতিতে ভারত শান্তির পক্ষে বারংবার কথা বলেছে। এই প্রসঙ্গে ভারত বিদেশ সচিব বিক্রম মিস্রী বলেন, “ভারত বরাবর এই অবস্থানই থেকেছে যে, যে পরিস্থিতিই হোক না কেন সবকিছুরই সমাধান কথা বলে আর শান্তিপূর্ণ পথ অবলম্বন করে হওয়া উচিত।” তবে এই প্রসঙ্গে বিরোধীরা প্রশ্ন তুলছে অন্য। তাঁদের দাবি, আমেরিকা-ইজরায়েল যৌথ হামলা চালিয়ে, ইরানের সর্বোচ্চ নেতাকে মেরে দিল, অথচ নরেন্দ্র মোদি একবারও কেন তাঁর নিন্দা করলেন না? যদিও সেই সব বিষয় নিয়ে মাথা ঘামাতে চায়নি সরকার।

  • ৬ কিস্তিতে বকেয়া পরিশোধ, ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

    ৬ কিস্তিতে বকেয়া পরিশোধ, ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

    সহেলি মিত্র, কলকাতাঃ রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো। ফের একবার মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance) বৃদ্ধির ঘোষণা করল সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধি থেকে শুরু করে অষ্টম বেতন পে কমিশন লাগু করার বিষয়ে আওয়াজ তুলছেন, তখন রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধি করল। এরই সঙ্গে এখন ডিএ ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশে উন্নীত হয়েছে।

    ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

    আসলে হোলির আবহে মধ্যপ্রদেশ সরকার (Government of Madhya Pradesh) ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এদিকে উৎসবের আবহে সরকারের এহেন ঘোষণায় খুশিতে ডগমগ সকলে। গত সোমবার মধ্যপ্রদেশ সরকার হোলির আগে রাজ্য কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক বিবৃতিতে বলেছেন যে সমস্ত সরকারি কর্মচারী তাদের এপ্রিল ২০২৬ সালের বেতনের সঙ্গে এই ৫৮ শতাংশ মহার্ঘ্য ভাতা পাবেন, যা কেন্দ্রীয় সরকারের সমান।

    মুখ্যমন্ত্রী বলেন, জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত বকেয়া বেতন ২০২৬ সালের মে মাস থেকে ছয়টি সমান কিস্তিতে পরিশোধ করা হবে। পেনশনভোগীরা ২০২৬ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পেনশনের সাথে ৫৮ শতাংশ মহার্ঘ ভাতাও পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার সমাজের সকল শ্রেণীর কল্যাণের জন্য কাজ করছে।”

    আরও পড়ুনঃ ‘তিন মাসের সামগ্রী …’ যুদ্ধের আবহে রেশন নিয়ে রাজ্যগুলোকে বড় নির্দেশ কেন্দ্রের

    বিজেপি নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার সোমবার আরও ঘোষণা করেছে যে ট্রেজারি কর্মকর্তারা এখন ওয়ার্কিং হাওয়ারে যানবাহন ভাড়া করতে পারবেন। সোমবার গভীর রাতে এক বিবৃতিতে সরকার জানিয়েছে যে মুখ্যমন্ত্রী মোহন যাদব সমস্ত ট্রেজারি কর্মকর্তাদের জন্য যানবাহন ভাড়া করার সুবিধা অনুমোদন করেছেন। ট্রেজারি কর্মকর্তারা এই বিষয়ে একটি প্রস্তাব পেশ করেছিলেন, যা অনুমোদিত হয়েছে।সোমবার মধ্যপ্রদেশ সরকারের অর্থ বিভাগ প্রয়োজনীয় আদেশ জারি করেছে, যার মতে, “সমস্ত ট্রেজারি অফিসার ১ এপ্রিল, ২০২৬ থেকে ভাড়া করা গাড়ির সুবিধা গ্রহণের যোগ্য হবেন।”

    কপাল খুলেছে এই সরকারি কর্মীদেরও

    আপনাদের জানিয়ে রাখি যে, এর আগে মহারাষ্ট্র সরকারি কর্মচারী এবং অন্যান্য যোগ্য কর্মীদের মহার্ঘ্য ভাতা তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এর ফলে, মহার্ঘ্য ভাতা ৫৮ শতাংশে উন্নীত হবে। অর্থ প্রতিমন্ত্রী আশিস জয়সওয়াল গত বুধবার বিধানসভায় জানিয়েছিলেন যে এই বৃদ্ধি ২০২৫ সালের জুলাই থেকে কার্যকর হবে। সংশোধিত মহার্ঘ্য ভাতা এই মাস থেকে নগদে প্রদান করা হবে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ের বকেয়া ২০২৬ সালের মার্চ মাসে ‘গুড়ি পড়ওয়া’ উপলক্ষে পরিশোধ করা হবে।