Category: ক্রিকেট

  • কিছুই জানায়নি KKR, তাহলে কি IPL খেলছেন হর্ষিত রানা?

    কিছুই জানায়নি KKR, তাহলে কি IPL খেলছেন হর্ষিত রানা?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও শারীরিক সমস্যায় ভুগছেন হর্ষিত রানা (Harshit Rana)। এই খেলোয়াড় যে IPL থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে নাইট ভক্তদের অনেকেই আশায় রয়েছেন, এই বুঝি, ভারতীয় তারকাকে নিয়ে সুখবর দেয় দল KKR। যদিও সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা কয়েকটি ভিডিও সেই আশায় জল ঢেলেছে। রবিবার, ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ইভেন্টে হাজির হয়েছিলেন রানা। সেখানে তাঁকে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে।

    IPL এ খেলতে পারবেন রানা?

    গতকাল অর্থাৎ রবিবার, নয়া দিল্লিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি ইভেন্টে হাজির হয়েছিলেন হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ এমনকি বৈভব সূর্যবংশীরাও। এই অনুষ্ঠানেই অনেক কষ্টে চোট নিয়ে হাজির হন রানাও। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, তিনি শারীরিক অসুস্থতায় এবং চোট নিয়ে স্টেজেও উঠে যেতে পারেননি। এর ফলে IPL চেয়ারম্যান অরুণ ধুমল নিজে মঞ্চ থেকে নেমে রানার হাতে পুরস্কার তুলে দেন।

    তাছাড়াও পরবর্তীতে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে ভারতীয় তারকাকে। ভিড়ের মধ্যে প্লেয়ারের যাতে কোনও রকম সমস্যা না হয় সেজন্য নিরাপত্তারক্ষীরা সামনের ভিড় সরাচ্ছিলেন। নাইট তারকার এমন অবস্থা দেখে কমবেশি সকলেই বুঝতে পারছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বল করা তো দূর বরং নিজে হেঁটে মাঠে পৌঁছতে পারবেন না রানা। বিশেষজ্ঞ মহলের কয়েকজন বলছেন, রানাকে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে বেশ কিছুটা সময় দিতে হবে। ফলে এবারের IPL এ যে তাঁকে দেখা যাবে না তা একেবারে চিরসত্য।

     

     

    View this post on Instagram

     

    অবশ্যই পড়ুন: হরমুজে ভারতীয় জাহাজকে ছাড় কেন? ইরানের সিদ্ধান্ত গর্বিত করবে ভারতীয়দের

    উল্লেখ্য, IPL 2026 এর আগে কোটি কোটি টাকা হাতে রেখে দামি দামি প্লেয়ারদের কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তারপরেও বোলারদের সমস্যায় ভুগতে হচ্ছে শহরের এই দলকে। মুস্তাফিজুর রহমানকে বিদায় দেওয়ার পর 18 কোটির মাথিশা পাথিরানাও চোটে ভুগছেন। তিনি আদৌ KKR এর হয়ে এ বছর খেলতে পারবেন কিনা তার কোনও উত্তর নেই। যদিও ফিজের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা। এদিকে শোনা যাচ্ছে, পাকিস্তান সুপার লিগ থেকে নাম তুলে IPL খেলার সিদ্ধান্ত নেওয়ায় এবার এই বোলারের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে PSL কর্তৃপক্ষ।

  • IPL 2026 এ বিরাট কোহলির বন্ধুর রেকর্ড ভেঙে খান খান করতে চান বৈভব সূর্যবংশী

    IPL 2026 এ বিরাট কোহলির বন্ধুর রেকর্ড ভেঙে খান খান করতে চান বৈভব সূর্যবংশী

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 28 মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইতিমধ্যেই প্রথম পর্বের IPL সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই আসরে আগামী 30 মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে রাজস্থান রয়্যালস। আর এই দলের হয়ে মাঠ কাঁপাতে নামবেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। দেশবাসীর নয়নেরমণি এই খুদে ক্রিকেটারের দিকে নজর থাকবে কমবেশি সকলের। তবে IPL শুরুর আগেই বৈভব জানিয়ে দিয়েছেন এক ওভারে ছয়টি ছয় মারা নয় বরং এক বিশেষ ব্যক্তির রেকর্ড ভাঙাই তাঁর আসল লক্ষ্য।

    এই রেকর্ড ভাঙতে চান বৈভব

    ব্যাট হাতে বৈভব সূর্যবংশী কতটা ভয়ংকর তা জানতে বাকি নেই ক্রিকেট ভক্তদের। বিহারের এই কিশোর প্রতিভা মাঠে নামা মানেই তৈরি হবে নতুন নতুন রেকর্ড। অনেকেই হাপিত্যেশ করে বসে রয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৈভব কেমন খেলে সেটা দেখার জন্য। এরই মাঝে নয়া দিল্লিতে রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বৈভব সূর্যবংশী। সেখানেই হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনদের সাথে মঞ্চ ভাগ করার সুযোগ হয়েছিল তাঁর।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে হার্দিক পান্ডিয়ার পাশেই কোট প্যান্ট পরে চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে বৈভবকে। এদিকে অনুষ্ঠানের সঞ্চালক হর্ষ ভোগলে একে একে সকলকে প্রশ্ন করছেন। এমন সময় বৈভবকে সঞ্চালক ভোগলে প্রশ্ন করে বসেন, “আমি আপনাকে তিনটি বিষয় বলছি, এর মধ্যে থেকে আপনি বেছে বলুন কোনটি আপনার স্বপ্ন। এক ওভারে ছয়টি ছয়? ক্রিস গেইল আপনার মতোই বাঁহাতি ব্যাটসম্যান যিনি IPL এ অপরাজিত 175 রান করেছেন সেটি? নাকি দ্রুততম IPL শতরান? কোন রেকর্ড গড়তে চান আপনি?”

     

    অবশ্যই পড়ুন: হরমুজে ভারতীয় জাহাজকে ছাড় কেন? ইরানের সিদ্ধান্ত গর্বিত করবে ভারতীয়দের

    ভারতীয় তারকার প্রশ্নের উত্তরে 14 বছরের বৈভব সূর্যবংশী একেবারে খোলাখুলি জানিয়ে দেন, ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের 175 রানের অপরাজিত ইনিংসের রেকর্ড গুড়িয়ে দিতে চান তিনি। এক কথায় বোঝাই যাচ্ছে, এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একেবারে আটঘাট বেঁধে নামছেন সূর্যবংশী। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে বেঙ্গালুরুর হয়ে 2013 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিরাট কোহলির বন্ধু গেইল যে 175 রানের ইনিংস খেলেছিলেন সেই রেকর্ড ভেঙে দিতে পারলে IPL এ ইতিহাস রচনা করে ফেলবেন বৈভব।

  • ইডেনে বাড়ল IPL টিকিটের দাম, KKR র ম্যাচ দেখতে কোন ব্লকে কত খরচ?

    ইডেনে বাড়ল IPL টিকিটের দাম, KKR র ম্যাচ দেখতে কোন ব্লকে কত খরচ?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে IPL 2026 (Indian Premier League)। ইতিমধ্যেই প্রথম পর্বের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এবছর উদ্বোধনী ম্যাচ ঘরের মাঠে না পেলেও পরবর্তীতে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলার সুযোগ পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে শোনা যাচ্ছে, IPL শুরুর আগেই ইডেনে দাম বাড়ল KKR সহ বাকি ম্যাচের টিকিটের। রিপোর্ট অনুযায়ী, শহরে ক্রিকেটের প্রাণকেন্দ্র অর্থাৎ ইডেনে নিজের প্রিয় দলের ম্যাচ দেখতে গেলে ন্যূনতম 1200 টাকা খরচা করতেই হবে দর্শকদের।

    ইডেনে কোন ব্লকে টিকিটের দাম কত?

    রিপোর্ট অনুযায়ী, এবছর ইডেনের K1, C1, H1 ও G1 ব্লক গুলিতে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে 1200 টাকা। একইভাবে B1, D, E, L1, F1, J, H, ব্লক গুলিতে বসে খেলা দেখতে হলে গুনতে হবে 1500 টাকা। অন্যদিকে C, F, G, K ব্লকে 2000 টাকা, ক্লাব হাউস বা আপার টিয়ারে 3000 টাকা, L ব্লকে 3300 টাকা, B ব্লকে 3500 টাকা, ক্লাব হাউসের লোয়ার টিয়ারে 8000 টাকা, প্রিমিয়াম L ব্লকে 5000 টাকা এবং B প্রিমিয়াম ব্লকের টিকিটের দাম 8500 টাকা। বলে রাখা প্রয়োজন, গত বছর ইডেনে টিকিটের সর্বনিম্ন দাম ছিল 900 টাকা। এবছর সেটা 300 টাকা বাড়ল।

     

    টিকিটের ক্ষেত্রে নতুন নীতি KKR এর

    শহরে ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে গত সিজন থেকেই IPL ম্যাচের টিকিটের ক্ষেত্রে নতুন নীতি চালু করে, কলকাতা নাইট রাইডার্স। এর ফলে KKR ছাড়াও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস, বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এমনকি রোহিত শর্মার MI এর ম্যাচ থাকলে টিকিটের দাম বেশি হচ্ছিল। তবে এবছর টিকিটের ডায়নামিক প্রাইজিং রাখা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেল, অনলাইনে গত রবিবার থেকেই শুরু হয়েছে ইডেনে IPL ম্যাচের টিকিট বিক্রি। বুক মাই শো থেকেই কাটা যাচ্ছে টিকিট।

    অবশ্যই পড়ুন: আলু বিক্রি না হওয়ায় চরম সিদ্ধান্ত! দেনার দায়ে গোঘাটে আত্মঘাতী ভাগচাষি

    উল্লেখ্য, আগামী 28 মার্চ থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ধাপে 20 ম্যাচের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরমধ্যে চারটি ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স দলের। তাদের প্রথম ম্যাচ রয়েছে 29 মার্চ। মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচটি অবশ্যই ওয়াংখেড়েতে খেলবে কলকাতা। তবে পরবর্তী তিন ম্যাচ অর্থাৎ 2 এপ্রিল, 6 এপ্রিল এবং 9 এপ্রিলের ম্যাচ ঘরের মাঠ ইডেনেই খেলার সুযোগ পাবে KKR।

  • এই দুই সিদ্ধান্ত নিয়েই বড় ভুল করে ফেলেছে KKR, ডুবতে হবে  IPL 2026 এও! বলে দিলেন ইনি

    এই দুই সিদ্ধান্ত নিয়েই বড় ভুল করে ফেলেছে KKR, ডুবতে হবে IPL 2026 এও! বলে দিলেন ইনি

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) নিয়ে মেতেছেন ক্রিকেট ভক্তরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইতিমধ্যেই IPL 2026 এর প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। সেই সূচি অনুযায়ী, আগামী 28 মার্চ থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত টুর্নামেন্ট। গতবারের লজ্জা কাটিয়ে এ বছর চ্যাম্পিয়ন হতেই মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে ভারতীয় দলের প্রাক্তন সদস্য তথা কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে মনে করছেন, দুই ভুলেই চরম ধাক্কা খেয়েছে KKR। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই দলটিকে একেবারেই ফেভারিট হিসেবে ধরছেন না তিনি। বরং প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে, এই জোড়া ভুলেই 2026 এও একপ্রকার নাকের জলে চোখের জলে হবে শাহরুখ খানের দল।

    এই দুই ভুলই KKR কে ডোবাচ্ছে!

    2024 IPL জিতে তৃতীয়বারের চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সে বছর শাহরুখের ঘরে যিনি IPL ট্রফি তুলে দিয়েছিলেন তাঁকেই আগেভাগে বিদায় দিয়েছে নাইট ম্যানেজমেন্ট। হ্যাঁ, শ্রেয়স আইয়ার থাকতে চাইলেও তাঁকে দলে রাখা হয়নি। বেশ কয়েকটি সূত্র দাবি করেছিল, ভারতীয় তারকা নাকি অধিক অর্থ দাবি করছিলেন। সেই অর্থ দেওয়া তো দূর বরং আগেই আইয়ারকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এর কারণে অবশ্য বহুবার ভক্তদের কাছে কটাক্ষ শুনতে হয়েছে ম্যানেজমেন্টকে। এবার কিংবদন্তি অনিল কুম্বলে বললেন, শ্রেয়সকে ছেড়ে দেওয়া কলকাতার সবচেয়ে বড় ভুল দুটির মধ্যে প্রথমটি।

    ভারতীয় তারকার পাশাপাশি 2024 এ কলকাতার জন্য প্রতিপক্ষ দলগুলির সামনে একপ্রকার দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন বিদেশি ক্রিকেটার ফিল সল্ট। ওপেনিং করতে নেমে প্রতিপক্ষের বোলারদের একেবারে নাকানি চোবানি খাওয়াতেন তিনি। অবাক করা বিষয়, সেই প্লেয়ারকেও ছেড়ে দেয় কলকাতা। যার ফল অবশ্য ভুগতে হয়েছে 2025 এ এসে। অনিল মনে করছেন, এই একই কারণে আসন্ন IPL এও সমস্যায় পড়বে কলকাতা।

    অবশ্যই পড়ুন: পাক স্পিনার আবরার আহমেদকে ছেড়ে দিতে পারে সানরাইজার্স, কারণ জানুন

    প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করেন, IPL 2024 এ কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে মূল কান্ডারী ছিলেন এই দুই ক্রিকেটার। তাঁদের ছেড়ে দিয়ে বড় ভুল করেছে শাহরুখ খানের দল। ভারতের কিংবদন্তি স্পিনার বলছেন, “KKR নিজেরাই নিজেদের অ্যাডভান্টেজ হারিয়েছে। দলের জন্য গুরুত্বপূর্ণ কারা সেটা বুঝে তাঁদের ধরে রাখতে আগে শিখুক নাইট রাইডার্স।” এক কথায়, ফিল সল্ট এবং আইয়ারকে ছেড়ে দেওয়া কার্যত আহাম্মকের মতো কাজ সেটাই ঘুরিয়ে ফিরিয়ে বোঝাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য।

  • পাক স্পিনার আবরার আহমেদকে ছেড়ে দিতে পারে সানরাইজার্স, কারণ জানুন

    পাক স্পিনার আবরার আহমেদকে ছেড়ে দিতে পারে সানরাইজার্স, কারণ জানুন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিলাম থেকে পাকিস্তানের তারকা স্পিনার আবরার আহমেদকে (Abrar Ahmed) 2 কোটি 34 লাখ টাকায় কিনেছিল কাব্যা মারানের দল সানরাইজার্স লিডস (Sunrisers Leeds)। যার কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হতে হয়েছে তাঁকে। পাকিস্তানি তারকাকে কিনে নেওয়ায় সানরাইজার্স হায়দরাবাদ দলটিকে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ থেকে বয়কট করার দাবী জানিয়েছিলেন ভারতীয় সমর্থকরা। এরই মাঝে এবার শোনা যাচ্ছে, ওই পাক প্লেয়ারকে ছেড়ে দিতে পারে সানরাইজার্স ফ্রাঞ্চাইজি। কিন্তু কেন?

    পাক স্পিনারকে ছেড়ে দেবে সানরাইজার্স লিডস?

    এই মুহূর্তে বাংলাদেশ সফর করছে পাকিস্তান দল। সেখানে ওপার বাংলার প্লেয়ারদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকবাহিনী। এই সিরিজ শেষ হলেই আসন্ন আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে যাবে পাকিস্তান। আগামী 15 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত চলবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। মূলত সে কারণেই এই সময় দ্য হান্ড্রেড লিগে খেলার জন্য আবরার আহমেদকে ছাড়পত্র দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। আসলে পাকিস্তান টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আবরার। তাঁকে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে বিশ্রামে রাখার কোনও চিন্তাভাবনা নেই PCB র।

    আরও পড়ুনঃ এদের জন্য হরমুজ প্রণালীর দরজা খুলে দিল ইরান, তালিকায় ভারতও?

    তাছাড়াও আগামী 19 আগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এদিকে 21 জুলাই থেকে শুরু হচ্ছে দ্য হান্ড্রেড লিগ। চলবে আগামী 16 আগস্ট পর্যন্ত। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, 15 জুলাই থেকে গোটা আগস্ট মাস ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে পাকিস্তান দল। পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থাকার কারণে তার আগে প্রস্তুতি পর্ব এবং বিদেশ সফরের জন্য হান্ড্রেড লিগে পাকিস্তানি স্পিনারকে খেলার ছাড়পত্র দেবে না PCB। সে কারণেই আগেভাগে এই পাকিস্তানি ক্রিকেটারকে বাদ দিতে পারে সানরাইজার্স, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

  • বিশ্বকাপ শেষ হতেই এবার পাকিস্তানের অধিনায়ককে শাস্তি দিল ICC

    বিশ্বকাপ শেষ হতেই এবার পাকিস্তানের অধিনায়ককে শাস্তি দিল ICC

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) চরম ব্যর্থতা। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েও ধাক্কা খাচ্ছে পাকিস্তান। এরই মাঝে পাক অধিনায়ক সলমান আলি আঘাকে শাস্তি দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC Punishment To Pakistan Captain)। জানা যাচ্ছে, বাংলাদেশ সিরিজ চলাকালীন মাঠে মেজাজ হারানোর কারণে শাস্তি পাচ্ছেন পাক ক্রিকেটার। ঠিক কী করেছিলেন সলমান?

    ঠিক কী করেছিলেন পাক অধিনায়ক?

    বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডের দ্বিতীয় ম্যাচ চলাকালীন 39 তম ওভারে বল করছিলেন ওপার বাংলার মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে স্ট্রাইকে ছিলেন মহম্মদ রিজওয়ান। ওভারের চতুর্থ বলটি সোজা খেলার চেষ্টা করেন রিজওয়ান। সেই বল পা দিয়ে আটকানোর চেষ্টা করেন মিরাজ। এদিকে সেই বল থামার আগেই ক্রিজের বাইরে থাকা সলমান হাত দিয়ে বলটি তুলতে যান। আর তখনই মিরাজ দ্রুত বল তুলে উইকেটে ছুড়ে মারেন। আউট হওয়া মাত্রই তৃতীয় আম্পায়র আউটের ইশারা করেন। আর তারপরেই ঘটে বিপত্তি!

    আম্পায়ার আউট দেওয়া মাত্রই নিজের হেলমেট এবং দস্তানা। জোরে মাটিতে ছুড়ে ফেলেন পাকিস্তানের অধিনায়ক। পরবর্তীতে তৃতীয় আম্পায়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানালে সেই হেলমেট এবং দস্তানা কুড়িয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। এরপর ডাগ আউট এর কাছে গিয়ে আবার ব্যাট এবং দস্তানা ছুড়ে ফেলেন পাকিস্তানের ক্রিকেটার। আর সেটাই কাল হল তাঁর জন্য। পাক অধিনায়কের এমন আচরণ একেবারেই ভালোভাবে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

     

    অবশ্যই পড়ুন: ট্রেনের টিকিট থেকে শুরু করে খাওয়ার, সবই পাবেন বিনামূল্যে! বড় উদ্যোগ রেলের

    খেলা শেষ হওয়া মাত্রই ম্যাচ রেফারি পাকিস্তানের অধিনায়কের রিপোর্টে এই বিষয়টিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের 2.2 ধারার আওতায় অন্তর্ভুক্ত করেন। আসলে বিশ্ব ক্রিকেট সংস্থার এই ধারা অনুযায়ী ম্যাচের মাঝে যদি কোনও ক্রিকেটার নিজেদের ক্রিকেট সরঞ্জাম ছুড়ে ফেলেন তা আগ্রহণযোগ্য অপরাধের মধ্যে পড়ে। এর জন্য শাস্তি পেয়ে থাকেন প্লেয়াররা। সেই মতোই নিয়ম মেনে শাস্তি পেয়েছেন সলমান। তাঁকে সতর্ক করার পাশাপাশি এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। তবে আউট হয়ে যাওয়ার সময় বাংলাদেশের প্লেয়ার লিটন দাসের সাথে ঝামেলার কারণে পাকিস্তানের প্লেয়ারকে কোনও শাস্তি দেয়নি ICC।

  • “ICC-র থেকে কেউ বড় নয়”, বাংলাদেশের T20 বিশ্বকাপ বয়কট নিয়ে গর্জে উঠলেন জয় শাহ

    “ICC-র থেকে কেউ বড় নয়”, বাংলাদেশের T20 বিশ্বকাপ বয়কট নিয়ে গর্জে উঠলেন জয় শাহ

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশকে ছাড়াই গড়িয়েছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (2026 Men’s T20 World Cup)। আসলে মুস্তাফিজুর রহমানকে KKR র তরফে ছেড়ে দেওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসবেন না ওপার বাংলার প্লেয়াররা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে বাংলাদেশকে বোঝানো সত্ত্বেও সিদ্ধান্ত বদলায়নি। যার কারণে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে জায়গা দিয়ে শুরু হয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের বিশ্বকাপ বয়কট প্রসঙ্গে মুখ খুলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)।

    বিশ্বকাপ বিতর্কে জয়ের প্রতিক্রিয়া

    এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল 7 ফেব্রুয়ারি থেকে। শেষ হয় গত 8 মার্চ ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল দিয়ে। এই আসরে জগত সভায় ফের শ্রেষ্ঠ আসন দখল করেছে টিম ইন্ডিয়া। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পরই বাংলাদেশ বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন ICC র চেয়ারম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে এসে খেলতে রাজি হয়নি বাংলাদেশ দল।

    সে প্রসঙ্গে মুখ খুলে জয় জানিয়েছিলেন, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ICC বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ শুরুর আগে কিছু দল অংশ নেবে কিনা এবং বিশ্বকাপ কীভাবে গড়াবে তা নিয়ে বহু আলোচনা হয়েছে।” এদিন জয় শাহ খোলাখুলি বলেন, “আমি ICC র চেয়ারম্যান হিসেবে বলতে পারি কোনও দলই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের থেকে বড় নয়। কোনও একটি দল এই প্রতিষ্ঠানকে তৈরি করেনি। বরং সংঘবদ্ধভাবে গঠন করা হয়েছে ICC।”

    অবশ্যই পড়ুন: মেসেজ পেলেও ঢোকেনি যুবসাথীর টাকা? জানুন কী হবে এবার

    উল্লেখ্য, মূলত নিরাপত্তাকে ইস্যু বানিয়ে ভারতে খেলতে আসতে চায়নি বাংলাদেশ। বরং পাকিস্তানের মতোই শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রত্যেকটি ম্যাচ খেলতে চেয়েছিল BCB। প্রত্যুত্তরে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বলেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। অন্যথায় বাদ পড়তে হবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।

  • নতুন জার্সি প্রকাশ করল KKR, রয়েছে অনেক নতুনত্ব

    নতুন জার্সি প্রকাশ করল KKR, রয়েছে অনেক নতুনত্ব

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: একের পর এক প্লেয়ারকে নিয়ে খারাপ খবর পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতকাল নতুন পেসারকে সই করিয়েও গুরুত্বপূর্ণ প্লেয়ার হর্ষিত রানাকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে শাহরুখ খানের দল। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও নতুন জার্সি প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স। সেই একই সোনালী বেগুনি জার্সি (Jersey)। তবে সামনে, পেছনে এবং হাতের অংশে বেগুনি রং হলেও কাঁধের কাছে এবং দু’পাশে রয়েছে চকচকে সোনালী দাগ। সেই সাথে জার্সির নকশায় ধরা পড়েছে KKR এর ঐতিহ্য।

    KKR এর নতুন জার্সি পরলেন রাহানেরা

    কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি গায়ে উঠেছে অজিঙ্কা রাহানে থেকে শুরু করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমণদীপ সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। এবারের জার্সির মাঝ বরাবর Hero র ইলেকট্রিক ভেহ্যিকেল VIDA র ব্র্যান্ডিং রয়েছে। জার্সির বাঁ দিকের উপর অংশের কোনায় রয়েছে KKR এর লোগো।

    এগুলি ছাড়াও জার্সির মধ্যে রয়েছে অসংখ্য সরু রেখা। রয়েছে তিনবার ট্রফি জয়ের চিহ্ন অর্থাৎ তিনটি স্টার। একই সাথে নতুন জার্সিতে তুলে ধরা হয়েছে দলের ঐতিহাসিক বিভিন্ন মুহূর্তগুলি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নতুন জার্সিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সরু রেখাকে একত্রিত করলে দেখা যাবে KKR নামটি।

     

    অবশ্যই পড়ুন: নতুন পেসারকে নিয়েও বড়সড় বিপদে পড়তে চলছে KKR!

    প্রসঙ্গত, এর আগের জার্সির তুলনায় 2026 এর নতুন জার্সির ভাবনা লাইন্স অফ লেগাসি। এ নিয়ে কলকাতা নাইট রাইডার্স এর ম্যানেজার বেঙ্কি মাইসোর জানিয়েছেন, “লাইন্স অফ লেগাসি কলকাতা নাইট রাইডার্স এর দীর্ঘকালীন যাত্রাপথ এবং বিগত সাফল্যগুলিকে তুলে ধরেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে এবারের সিজনেকেও সমর্থকদের জন্য স্মরণীয় করে তুলতে চাই।”

  • নতুন পেসারকে নিয়েও বড়সড় বিপদে পড়তে চলছে KKR!

    নতুন পেসারকে নিয়েও বড়সড় বিপদে পড়তে চলছে KKR!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার পাকাপাকিভাবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে যোগ দিয়েছেন জিম্বাবুয়ের জোরে বোলার ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠ কাঁপানো বোলার যোগ দেওয়ায় উচ্ছাস ঝরে পড়েছিল নাইট ভক্তদের মধ্যে। তবে এবার শোনা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই বড়সড় সমস্যায় পড়তে পারেন এই নাইট তারকা। জানা যাচ্ছে, শাহরুখ খানের দলে ডাক পাওয়ায় পাকিস্তান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আফ্রিকার দেশের এই প্লেয়ার। তাতেই রাগে অগ্নি শর্মা PSL কর্তারা।

    আবারও সমস্যায় পড়বে KKR!

    এবারের পাকিস্তান সুপার লিগে প্রথম দিকে কোনও দল পাননি জিম্বাবুয়ের এই খেলোয়াড়। পরবর্তীতে ইসলামাবাদ ইউনাইটেড সই করিয়ে নেয় তাঁকে। জানা যায়, শামার জোসেফের পরিবর্ত হিসেবে এই দলে জায়গা করেছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্স দলে সুযোগ না পেলে হয়তো পাকিস্তান সুপার লিগেই খেলতে হতো তাঁকে। তবে KKR এর তরফে ডাক পাওয়া মাত্রই পাকিস্তান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে IPL খেলতে আসছেন মুজারাবানি। আর তাতেই ক্ষুব্ধ PSL থেকে শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা।

    একাধিক সূত্র মারফত খবর, জিম্বাবুয়ের বোলার পাকিস্তান সুপার লিগ থেকে নিজের নাম তুলে IPL খেলার সিদ্ধান্ত নেওয়ায় এবার হয়তো তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও PSL এর কর্তারা। শোনা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই হয়তো PSL কর্তৃপক্ষ আফ্রিকান পেসারকে নিয়ে আইনি পথে হাঁটতে পারে। আর সেটা হলে নতুন করে ফের সমস্যার সম্মুখীন হবে কলকাতা নাইট রাইডার্স।

    অবশ্যই পড়ুন: ভারতের পতাকা দেখেই ছাড়, নিরাপদে হরমুজ পেরোল LPG কার্গো শিবালিক 

    উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই যাত্রা শেষ করেছিল জিম্বাবুয়ে। তবে ততদিনে 13টি উইকেট নিজের ঝুলিতে তুলে ফেলেছিলেন এই বিদেশী বোলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আজ পর্যন্ত 89 ম্যাচ খেলে 106টি উইকেট নেন তিনি। তাছাড়াও বিশ্বের একাধিক লিগে খেলার সুগাঢ় অভিজ্ঞতা রয়েছে এই পেসারের। মূলত ডেথ ওভারে বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি।

  • KKR-এ হর্ষিত রানার বদলি হচ্ছেন MI-র এই বোলার! চেনেন নাকি?

    KKR-এ হর্ষিত রানার বদলি হচ্ছেন MI-র এই বোলার! চেনেন নাকি?

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার নতুন বোলারকে সই করানোর কয়েক ঘণ্টার মধ্যেই খারাপ খবর পায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। জানা যায়, অস্ত্রোপচারের পর এবার গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) থেকেই ছিটকে যাচ্ছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার তথা নাইট তারকা হর্ষিত রানা। সূত্রের খবর, চোট কাটিয়ে পুরোপুরি মাঠে ফেরার জন্য মানসিক এবং শারীরিক কোনও দিক থেকেই প্রস্তুত নন তিনি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারের IPL এও খেলতে পারছেন না এই ভারতীয় ক্রিকেটার। যা শাহরুখ খানের দলের জন্য বড় ধাক্কা তা বলাই যায়।

    রানার বিকল্প খুঁজে পেল KKR!

    প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর রানার চোট তার উপর উপরি পাওনা হিসেবে 18 কোটির পেসারকে নিয়ে ধাক্কা খায় কলকাতা। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলতে গিয়ে আচমকা চোট পান KKR এর এবারের ভরসা মাথিশা পাথিরানা। সব মিলিয়ে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই একের পর এক ধাক্কা খেয়েছে কলকাতা।

    অনেকেই আশা করেছিলেন, মুস্তাফিজুরের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানিকে কিনে নেবে কলকাতা। শুক্রবার সেই মতোই এই তারকা পেসারের নাম ঘোষণা করে KKR ম্যানেজমেন্ট। তবে সেই সুসংবাদ দীর্ঘস্থায়ী হল না। এরই মাঝে রানার IPL থেকে বাদ পড়া কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের। যদিও কয়েকটি বিশ্বস্ত সূত্র দাবি করছে, ইতিমধ্যেই নাকি ভারতীয় তারকার বিকল্প পেয়ে গিয়েছে KKR।

    অবশ্যই পড়ুন: সত্যিই কি LPG সিলিন্ডার প্রতি ২৯১ টাকা কর নিচ্ছে রাজ্য সরকার? দেখুন হিসেব

    শোনা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রানা যে খেলতে পারবে না তা আগে থেকে বুঝে নিয়েই নাকি এক ভারতীয় বোলারের সাথে যোগাযোগ করেছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। সূত্রের দাবি, 2023 সালে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলা আকাশ মাধওয়ালকে রানার বিকল্প হিসেবে কিনে নিতে পারে KKR। বছর 32 এর এই প্লেয়ার সেবার MI এর হয়ে 8 ম্যাচে অংশ নিয়ে 14টি উইকেট ভেঙেছিলেন। যদিও গত বছর রাজস্থানের হয়ে চারটি উইকেট পান তিনি। অনেকেই মনে করছেন, কঠিন সময়ে এই স্বদেশী বোলারের উপর ভরসা রাখতে পারে নাইট ফ্র্যাঞ্চাইজি।