Category: ক্রিকেট

  • সেমিতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে ফাইনালে উঠবে কে? জেনে নিন

    সেমিতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে ফাইনালে উঠবে কে? জেনে নিন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেমিফাইনালে মাঠে না নেমেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে ভারত (India Vs England)! এমন প্রসঙ্গই উঠছে নানা মহলে। রবিবার, শহরে ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ দলকে একেবারে ধবল ধোলাই করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের পর সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এখন প্রশ্ন, ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে ফাইনালে উঠবে কোন দল?

    ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে বৃষ্টি হলে কী হবে?

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 5 মার্চ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একে অপরের মুখ দেখবে ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে যেই দল জিতবে তারাই পৌঁছবে এবারের বিশ্বকাপের মহামঞ্চ অর্থাৎ ফাইনালে। আর এখানেই প্রশ্ন উঠছে, ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কোন দল পৌঁছবে ফাইনালে?

    প্রথমত বলে রাখি, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল অর্থাৎ শেষ চারে যদি কোনও ম্যাচ বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে যায় সেক্ষেত্রে রিজার্ভ ডের ব্যবস্থা রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশ্ব ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী, নির্ধারিত তারিখের ম্যাচ ভেস্তে গেলে সেই ম্যাচ গড়াবে পরের দিন। অর্থাৎ ভারত বনাম ইংল্যান্ডের 5 মার্চের ম্যাচটি যদি বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে যায় সে ক্ষেত্রে তা অনুষ্ঠিত হবে পরের দিন অর্থাৎ 6 মার্চ। এদিনের ম্যাচে অন্তত 10 ওভার খেলানোর চেষ্টা করবেন আম্পায়ার। তবে এদিনও যদি বৃষ্টির কারণে গোটা ম্যাচ বাতিল হয়ে যায় সে ক্ষেত্রে কোন দল ফাইনালে উঠবে?

    অবশ্যই পড়ুন: যুবসাথী নিয়ে বিরাট পদক্ষেপ নবান্নর, চিন্তার দিন শেষ আবেদনকারীদের

    সেমিফাইনালে রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি হয় এবং ম্যাচ বাতিল হয়ে যায় সে ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্ট্যান্ডিংস রুল বাস্তবায়ন করবে। তাতে যদি বৃষ্টির কারণে পুরোপুরি ম্যাচটি ভেস্তে যায় তবে সুপার এইট এর গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটিকে তুলে দেওয়া হবে ফাইনালে। আর সেটাই ভারতের জন্য দুঃখের হবে। এর প্রধান কারণ সুপার এইট পর্বের গ্রুপ 2 এর শীর্ষে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে গ্রুপ 1 এর দ্বিতীয় অর্থাৎ রানার্স অফ দল ভারত। ফলে রিজার্ভ ডে তেও যদি বৃষ্টি হয় এবং তাতে ম্যাচ বাতিল হয়ে গেলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে ইংল্যান্ড। অন্যদিকে ম্যাচ না খেলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে ভারত।

  • ক্রিকেট বোর্ডের নাম থেকে মুছতে হবে ভারত বা ভারতীয় শব্দ, কঠোর পদক্ষেপ কেন্দ্রের

    ক্রিকেট বোর্ডের নাম থেকে মুছতে হবে ভারত বা ভারতীয় শব্দ, কঠোর পদক্ষেপ কেন্দ্রের

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট বোর্ডের নামের সাথে যুক্ত থাকাবে না ভারত বা ভারতীয় শব্দ। হ্যাঁ, এবার দেশের নাম ক্রিকেট বোর্ডের নাম থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government On Cricket Board)। জাতীয় ক্রীড়া সংস্থা দ্বারা স্বীকৃত না হওয়ায় ভারত বা ভারতীয় শব্দ ব্যবহার না করার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষম ভারতীয় ক্রিকেট সংসদ বা ডিসিসিআইকে।

    বিশেষভাবে সক্ষম ভারতীয় ক্রিকেট সংসদ সহ 3 সংগঠনকে চিঠি কেন্দ্রের

    একাধিক রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে একটি চিঠি গিয়েছে বিশেষভাবে সক্ষম ভারতীয় ক্রিকেট সংসদের সচিব রবি কান্ত চৌহানের কাছে। সেই চিঠিতে কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সরকার স্বীকৃত ক্রীড়া সংগঠনই পারে নিজেদের নামের সাথে ভারত শব্দটি ব্যবহার করতে। এছাড়া অন্য কোনও সংস্থা এই কাজ করতে পারবে না। করে থাকলে দ্রুত নিজেদের নাম থেকে ভারত বা ভারতীয় শব্দটি বাদ দিতে হবে।

    সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ওই চিঠিতে স্পষ্ট করেছে, ভারত বা ভারতীয় শব্দ নিজেদের সংগঠনের নামের সাথে ব্যবহার করছিল কয়েকটি সংস্থা। যে বিষয়টা নজরে এসেছে সম্প্রতি। তাই দ্রুত সংগঠনগুলিকে নিজেদের নাম থেকে ভারত বা ভারতীয় শব্দ মুছে ফেলতে হবে। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় মহিলা ফুটবল সংস্থা এবং ভারতীয় বডি বিল্ডার্স সংস্থাকেও একই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ভারত এবং ভারতীয় নাম নিজেদের নাম থেকে সরিয়ে দেওয়ার কথা জানানোর পাশাপাশি নির্দেশ না মানলে কঠোর শাস্তির বিষয়টিও মনে করিয়ে দেয় কেন্দ্র।

     

    অবশ্যই পড়ুন: মার্চে টানা বন্ধ থাকবে স্কুল, দেখে নিন শিক্ষা পর্ষদের ছুটির তালিকা

    প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে চিঠি পেতেই ডিসিসিআই সচিব রবি কান্তের কাতর আবেদন, দয়া করে কেন্দ্রীয় সরকার যেন তাঁদের সংস্থাকে স্বীকৃতি দেয়। তাঁর বক্তব্য, এই স্বীকৃতি তাঁদের সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ বিশেষভাবে সক্ষমদের ক্রিকেট তাঁরাই চালায়। তাঁরাই বিশ্বকাপ থেকে শুরু করে এশিয়া কাপ এমনকি দ্বিপাক্ষিক সিরিজ সহ জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। বলে রাখি, উল্লেখিত তিন সংস্থা ছাড়াও ভারতে ক্রিকেটের নিয়ামক সংস্থা অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড বা BCCI-ও জাতীয় ক্রীড়া সংস্থার স্বীকৃত সংস্থা নয়। কিন্তু তাও এই সংস্থাকে চিঠি দেয়নি কেন্দ্র।

  • ভারতের কাছে হার, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় পাক প্লেয়ারদের কঠিন শাস্তি দিল PCB!

    ভারতের কাছে হার, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় পাক প্লেয়ারদের কঠিন শাস্তি দিল PCB!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া কাপের মতো অবস্থা পাকিস্তানের। সেই আসরে ভারতের কাছে বারবার ঘাড় ধাক্কা খেয়েছিল পশ্চিমের দেশ (Pakistan National Cricket Team)। এ বছরের বিশ্বকাপেও পাকিস্তানকে লেজে গোবরে করতে একটুও পিছুপা হয়নি টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে ভারতের কাছে নাকের জলে চোখের জলে হওয়ার পর সেমিফাইনালে ওঠার আগেই বিদায় নিতে হয়েছে পাক বাহিনীকে। আর সেই ব্যর্থতার শাস্তি পেলেন পাকিস্তানের খেলোয়াড়রা। পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় এবার পাকিস্তানের প্লেয়ারদের কাছ থেকে 50 লাখ টাকা করে জরিমানা আদায় করেছে PCB।

    পাক প্লেয়ারদের পকেট কাটছে পিসিবি!

    পাক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপে ভাল খেলতে না পারায় পাকিস্তান দলের প্রত্যেক ক্রিকেটারের কাছ থেকে 50 লাখ টাকা করে জরিমানা আদায় করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওই রিপোর্ট বলছে, গত 15 ফেব্রুয়ারি ভারতের কাছে হারার পরই পাকিস্তানের প্লেয়ারদের নিয়ে এমন সিদ্ধান্ত জানায় পাকিস্তান বোর্ড। সূত্রের খবর, প্রথমদিকে এমন সিদ্ধান্ত প্লেয়ারদের জানানো হয়নি তার কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড দেখতে চাইছিল প্লেয়াররা সেমিফাইনালে নিজেদের জায়গা সুনিশ্চিত করতে পারে কিনা। শেষ পর্যন্ত সেই আশা পূরণ না হওয়ায় এবার শাস্তির মুখে পড়েছেন সলমান আলি আঘারা।

    আরও কঠিন শাস্তির মুখে পড়তে পারেন প্লেয়াররা!

    চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে একেবারেই খুশি নয় সে দেশের ক্রিকেট বোর্ড। প্রতিপক্ষ দলের সামনে বা প্লেয়ারদের করুণ দশা বারবার চিন্তার কারণ হয়েছে মহসিন নকভিদের। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্বকাপে গোটা দলের চরম ব্যর্থতার জন্য অধিনায়ক আঘার অধিনায়কত্বকেও দায়ী করা হয়েছে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় আর্থিক জরিমানার পর এবার কি আরও কঠোর শাস্তির মুখে পড়তে পারেন পাকিস্তানের প্লেয়াররা? বেশ কয়েকটি সূত্র এও বলছে, বিশ্বকাপে হারার কারণে টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সাময়িক বা চিরকালের জন্য বাদ দেওয়া হতে পারে সলমানকে।

    অবশ্যই পড়ুন: খামেনির উত্তরসূরী হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু আরাফির! দাবি রিপোর্টে

    উল্লেখ্য, সদ্য শেষ হওয়া সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও পরবর্তী দু’ম্যাচের দুটিতেই জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে টিকিট হাতে পেয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ 1 এর রানার্স আপ দল হওয়ায় আগামী 5 মার্চ সন্ধ্যা সাতটায় গ্রুপ 2 এর চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এক কথায়, খারাপ ক্রিকেট নিয়ে বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ গেলেও ধীরে ধীরে ফাইনালের দিকে এগোচ্ছে মেন ইন ব্লু।

  • T20 বিশ্বকাপের সেমিতে কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে ভারত? দেখে নিন

    T20 বিশ্বকাপের সেমিতে কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে ভারত? দেখে নিন

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমজমাট লড়াই দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। রবিবার সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ বাহিনীকে গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত (India T20 World Cup Semi-Final)। ওদিকে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিতে নিজেদের আসন নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এখন প্রশ্ন, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কবে কাদের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল?

    সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে?

    দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের প্রথম ম্যাচে হেরে বড়সড় সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। সেমিফাইনালে ওঠা হবে কিনা তা নিয়েই তৈরি হয়েছিল গভীর সংশয়। যদিও শেষ পর্যন্ত পরপর দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। এখন প্রশ্ন শেষ চারের লড়াইয়ে কাদের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

    টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে গ্রুপ 2 এর চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড খেলবে গ্রুপ 1 এর রানার্স আপ ভারতের বিরুদ্ধে। হ্যাঁ, আগামী 5 মার্চ, বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংরেজ বাহিনীর বিপক্ষে নামবেন সূর্যকুমার যাদবরা। এই ম্যাচটি শুরু হবে, সন্ধ্যা 7টা থেকে। এই ম্যাচ জিততে পারলেই ফাইনালে নিজের জায়গা শক্ত করবে ভারত।

    অবশ্যই পড়ুন: ERO, AERO-র বদান্যতায় বিচারাধীন বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নাম, জানিয়ে দিল কমিশন

    প্রসঙ্গত, ভারতের পাশাপাশি গ্রুপ 1 এর চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল খেলবে গ্রুপ 2 এর রানার্স আপ নিউজিল্যান্ড বাহিনীর বিরুদ্ধে। ভারতের ম্যাচের ঠিক আগের দিন অর্থাৎ 4 মার্চ প্রোটিয়া দলের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। বলে রাখা প্রয়োজন, দক্ষিণ আফ্রিকা কিন্তু সুপার এইটের তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। সবচেয়ে বড় কথা, তারাই এখনও পর্যন্ত এ বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল।

  • আটকাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ, সঞ্জুর হাত ধরেই বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া

    আটকাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ, সঞ্জুর হাত ধরেই বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘারে বিপদ নিয়েই রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতীয় দল (India Vs West Indies)। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে আজকের ম্যাচে ক্যারিবিয়ানদের হারাতেই হতো সূর্যকুমার যাদবদের। সেই মতোই, পুরনো যন্ত্রণা ভুলে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করেছিলেন ভারতের ছেলেরা। ক্রমাগত ব্যর্থ হওয়া সঞ্জু স্যামসনও এদিন ব্যাট হাতে একেবারে জ্বলে ওঠেন। একরাশ খিদে নিয়ে লড়াই করেন তিলক বর্মারাও। আর সেই লড়াই দিয়েই বিশ্বকাপের সুপার এইট রাঙিয়ে দিল ভারত। ওয়েস্ট ইন্ডিজ গুঁড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করল টিম ইন্ডিয়া।

    ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

    রবিবার সন্ধ্যায় নির্ধারিত সময় শহরে ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে গড়িয়েছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ হাই ভোল্টেজ ম্যাচ। খেলা শুরু হতেই প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। এদিন শুরুতে ভারতের বিপক্ষে লড়াইটা ভালই করেছিলেন ক্যারিবিয়ানরা। ওপেনিং করতে নেমে অধিনায়ক শাই হোপ এবং রস্টন চেজ যথাক্রমে 32 এবং 40 রান করেছিলেন। সেটাই ওয়েস্ট ইন্ডিজ দলকে শুরুতে আত্মবিশ্বাস জুগিয়েছিল।

    এর পর অবশ্য ভারতীয় দলের বোলারদের দাপটের সামনে একের পর এক উইকেট হারাতে থাকেন ওয়েস্ট ইন্ডিজ বাহিনী। যদিও চতুর্থ উইকেটে রোভম্যান পাওয়েল এবং জেসন হোল্ডার টিকে থেকে 20 ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ করেন। এই দুই ব্যাটসম্যানের হাত ধরে ভারতকে 196 রানের লক্ষ্য দেয় ক্যারিবিয়ান দল।

    অবশ্যই পড়ুন: ব্যবহার হয়নি আগে, এই সস্তার ড্রোন দিয়েই ইরানে ধ্বংসযজ্ঞ চালাল আমেরিকা

    ওয়েস্ট ইন্ডিজের দেওয়া রান তাড়া করতে নেমে 10 রানে আউট হয়ে মাঠ ছাড়েন অভিষেক শর্মা। তাতে শুরুর দিকে কিছুটা ধাক্কা খেলেও ধীরে ধীরে খেলা ঘুরিয়ে দিচ্ছিলেন সঞ্জু। ঠিক সেই সময় তিন নম্বরে ব্যাট করতে আসা ইশান কিষাণও 10 রানে আউট হয়ে ফিরে যান। মাঝে তিলক বর্মা এসে কিছুদূর রান করলেও পরে 27 রানে আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকেও। কিন্তু তাতে জয় খুঁজতে খুব একটা সমস্যা হয়নি ভারতের। হার্দিক পান্ডিয়ার সাথে জুটি বেঁধে এদিন একাই ওয়েস্ট ইন্ডিজকে বুঝে নিলেন সঞ্জু। ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় যাকে বারবার নানন কুমন্তব্য হজম করতে হয়েছিল রবিবার সেই স্যামসনের জোরেই বিশ্বকাপ সেমিফাইনালে টিকিট পেল ভারত। বলা বাহুল্য, সেঞ্চুরি ফসকালেও ওয়েস্ট ইন্ডিজকে পিটিয়ে 97 রান করেন স্যামসন।

  • ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গাঙ্গুলি…

    ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গাঙ্গুলি…

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের মহারণ (India Vs West Indies)। আজকের ম্যাচে যে দল জিতবে তারাই অংশ নেবে সেমিফাইনালে। অন্য দল সুপার এইট থেকেই এবারের মতো বিশ্বকাপে যাত্রা শেষ করবে। গত ম্যাচে জিম্বাবুয়ের কাছে বিরাট ব্যবধানে জিতে আত্মবিশ্বাস বাঁচিয়ে রেখেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতার ম্যাচে সেটাই কাজে লাগাতে হবে সূর্যকুমার যাদবদের। এই ম্যাচ জিততে ভারতীয় দল যে নিজেদের সর্বস্ব লাগিয়ে দেবে সে কথা বলার অপেক্ষা রাখে। তবে ভারতের ডু অর ডাই ম্যাচ নিয়ে অন্য কথা বলছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দাদার বক্তব্য, আজকের লড়াই হবে সমানে সমানে!

    ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী সৌরভের

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আগে অগ্নিপরীক্ষা ভারতের। শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে মান বাঁচানোর পাশাপাশি সেমিফাইনালে নিজেদের আসন বাঁচাতে উঠে পড়ে লেগেছে মেন ইন ব্লু। গতকালই কালীঘাটে পুজো দিয়েছে টিম ইন্ডিয়া। এক কথায় মায়ের আশীর্বাদ নিয়েই ইডেনের ময়দানে লড়াইয়ে নামছে ভারত। এবার সেই ম্যাচ নিয়েই বড় কথা বললেন সৌরভ গাঙ্গুলি।

    ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে মহারাজের বক্তব্য, “আজকের ম্যাচ পুরোপুরি 50-50 হতে চলেছে। যে দল ভালো খেলবে তারাই জিতবে। দুই দলেই বিগ হিটার আছে। ফলে আজকের ম্যাচ জমে যাবে।” গত ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে জিতলেও ভারতকে এর আগের ম্যাচে 76 রানে হারিয়ে দিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেসব নিয়ে সৌরভ বললেন, “খেলায় একটানা জয় এমনটা তো সম্ভব না। যা হয়েছে সবটাই অতীত এখন। ভারতীয় দল সেসব ভুলে গিয়েই নতুন ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।।”

    অবশ্যই পড়ুন: মার্চে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য একগাদা ছুটি, দেখুন নবান্নের হলিডে লিস্ট

    এদিন ভারতীয় দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে কথা বলেন সৌরভ। আসলে জিম্বাবুয়ে ম্যাচের আগে শূন্য রানে হ্যাটট্রিক করেছিলেন অভিষেক শর্মা। যা টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যানের জন্য সত্যিই লজ্জার। এ বিষয়ে সৌরভ গাঙ্গুলির বক্তব্য, “অভিষেক শর্মা নিঃসন্দেহে প্রতিভাবান ব্যাটসম্যান। ব্যর্থ হয়েছে ঠিকই তবে এই ম্যাচে ও ভাল খেলতে পারে।” ওদিকে বরুণ চক্রবর্তীর বোলিং নিয়েও সাম্প্রতিককালে প্রশ্ন উঠেছে। প্রতিপক্ষের ব্যাটসম্যানের কাছে দেদার পেটানি খেয়েছেন টিম ইন্ডিয়ার এই রহস্যময় স্পিনার। এ বিষয়েও দাদার বক্তব্য, বরুণ তো মানুষ ও যন্ত্র নয়। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মনে করছেন, আজকের ম্যাচ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোরদার ক্রিকেট খেলতে হবে টিম ইন্ডিয়াকে।