Author: Bikram Banerjee

  • ব্যান করা হতে পারে এই দুই প্লেয়ারকে, তালিকায় KKR-র বড় নাম!

    ব্যান করা হতে পারে এই দুই প্লেয়ারকে, তালিকায় KKR-র বড় নাম!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান সুপার লিগ ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League) খেলতে আসা প্লেয়ারদের সংখ্যা নেহাত কম নয়। প্রত্যেক বছরই কমবেশি PSL ছেড়ে IPL এ নাম লেখান ক্রিকেটাররা। এ বছরও সেই নিয়মের অন্যথা হয়নি। ইতিমধ্যেই পাকিস্তান সুপার লিগের দল রওয়ালপিন্ডিস ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এসেছেন দাসুন শানাকা এবং জিম্বাবুয়ের প্লেয়ার ব্লেসিং মুজারাবানি। সদ্য KKR এ যোগ দিয়েছেন তিনি। জানা গিয়েছে, পাকিস্তান সুপার লিগ ছেড়ে IPL খেলতে আসায় এই দুই প্লেয়ারের উপর ক্ষুব্ধ PSL দলগুলি। ইতিমধ্যেই রাওয়ালপিন্ডিস দলের মালিক এহসান তাহির PCB র কাছে এই দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

    নিষিদ্ধ হয়ে যাবেন IPL খেলতে আসা দুই প্লেয়ার?

    পাকিস্তান সুপার লিগের দল রাওয়ালপিন্ডিস ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন শানাকা। এদিকে মুজারাবানি এখন কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে অনুশীলন করছেন। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার স্পেন্সর জনসনও পাকিস্তান সুপার লিগ ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন। এমতাবস্থায় একেবারে রেগে লাল PSL কর্তৃপক্ষ।

    পাকিস্তানের কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই রাওয়ালপিন্ডিসের মালিক তাহির জানিয়েছেন, এই দুই প্লেয়ারের এমন সিদ্ধান্ত পাকিস্তানের জন্য অসম্মানের। এতে পাকিস্তান সুপার লিগের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। মূলত এমন দাবি জানিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এই দুই প্লেয়ারকে নিষিদ্ধ করার আবেদন রেখেছেন তিনি। শোনা যাচ্ছে, PCB প্রধানও নাকি এই দুই প্লেয়ারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

    অবশ্যই পড়ুন: বিজেপি কর্মীর মেয়ে যুবসাথীর টাকা পাওয়ায় হুমকি, গালিগালাজ TMC কাউন্সিলরের

    এক কথায়, পাকিস্তান সুপার লিগ ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে আসা প্লেয়ারদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং PSL কর্তৃপক্ষ। আর সেটা হলে PSL এ দীর্ঘ সময়ের জন্য ব্যান বা নিষিদ্ধ হয়ে যাবেন এই দুই ক্রিকেটার। তবে এর প্রভাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পড়বে কিনা তার উত্তর আপাতত নেই।

  • কুণাল ঘোষের আসনে প্রতীক উর রহমান, প্রাক্তন বাম নেতাকে বড় দায়িত্ব দিল তৃণমূল

    কুণাল ঘোষের আসনে প্রতীক উর রহমান, প্রাক্তন বাম নেতাকে বড় দায়িত্ব দিল তৃণমূল

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় তৃণমূল সরকার ভেঙে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছিলেন তিনি (Pratik Ur Rahman)। লাল পতাকা হাতে নিয়ে শাসক দলের একের পর এক সিদ্ধান্তের বিরোধিতা করে গিয়েছিলেন। সেই প্রাক্তন বাম নেতা প্রতীক উর রহমানকেই এবার মুখপাত্রের আসনে বসালো তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এক কথায়, যে ছেলেটা সিপিআইএমের হাত মাথায় নিয়ে তৃণমূলকে এক হাত নিয়েছিলেন, সেই ছেলের কাঁধেই এবার তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী শোনানোর দায়িত্ব।

    কুণাল ঘোষের আসনে প্রতীক উর

    বাম জমানায় রাজনীতিতে পা রেখেছিলেন প্রতীক উর রহমান। বছরের পর বছর লাল পতাকা গায়ে জড়িয়ে সিপিআইএমের একাধিক মিটিং মিছিলে নিজের ছাপ রেখেছেন তিনি। দলের অন্যান্য সহকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যবাসীকে নিজের দলের কথা তুলে ধরেছিলেন এই প্রতীক উরই। এমনকি তৃণমূল কংগ্রেসের তৎকালীন মুখপাত্র কুণাল ঘোষকে নিয়েও বেশ কয়েকবার মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার সেই কুণালের আসনেই বসানো হল প্রাক্তন বাম নেতাকে।

    হ্যাঁ, 2008 সালে রাজনীতিতে আসা ছেলেটা আজ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। এবার ঘাসফুলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের উন্নয়নের প্রচার করবেন তিনি। একই সাথে দল বিরোধী কোনও মন্তব্য হলে তারও জবাব দেওয়ার দায়িত্ব থাকবে লাল জামানার প্রাক্তন নেতার হাতে। এখন দেখার, কুণাল ঘোষের আসনে বসে রাজনীতির প্রতিদ্বন্দ্বীদের সাথে ময়দানের লড়াইয়ে ঠিক কতটা নিজেকে মেলে ধরতে পারেন তিনি।

    অবশ্যই পড়ুন: শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল ট্রেনের গন্তব্য বাড়াল রেল

    উল্লেখ্য, হাজারো জল্পনার মাঝে কিছুদিন আগেই লালেদের দল ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন প্রতীক উর। সংবাদমাধ্যমের সামনে তিনি একেবারে স্পষ্ট করে জানিয়েছিলেন, টিকিট পাওয়ার জন্য তৃণমূলে আসেননি তিনি। শেষ পর্যন্ত শাসকদলের প্রার্থী তালিকা প্রকাশের পরও দেখা গিয়েছে টিকিট পাননি তিনি। তবে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা না হলেও প্রাক্তন বাম নেতাকে অন্য পদে বসালো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

  • শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল ট্রেনের গন্তব্য বাড়াল রেল

    শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল ট্রেনের গন্তব্য বাড়াল রেল

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শোনা গিয়েছিল আগেই। এবার বাস্তবেই কমতে চলেছে মাঝপথে ট্রেন বদলের ঝক্কি (Indian Railways)। আজ অর্থাৎ 23 মার্চ তারিখ থেকে 23 মে পর্যন্ত শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-ক্যানিং (Sealdah) এমনকি শিয়ালদা-ডায়মন্ড হারবার রুটে বাড়ছে ট্রেনের গন্তব্য। অর্থাৎ যেসব লোকাল ট্রেন নির্দিষ্ট স্টেশন পর্যন্ত যেত সেই ট্রেনের গন্তব্য এবার আরও প্রশস্ত হচ্ছে। শিয়ালদা শাখার কোন কোন ট্রেন এবার থেকে আরও দূর পর্যন্ত ছুটবে জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।

    কোন কোন ট্রেনের গন্তব্য বাড়ছে?

    প্রথমেই আসা যাক শিয়ালদা-বনগাঁ শাখায়। এই সেকশনের কয়েকটি লোকাল ট্রেন দত্তপুকুর বা গোবরডাঙায় গিয়ে নিজেদের যাত্রা পথ শেষ করত। এবার সেই দত্তপুকুর এবং গোবরডাঙা লোকালের গন্তব্য বাড়ছে। ট্রেন নম্বর 33617 শিয়ালদা-দত্তপুকুর লোকাল এবার থেকে বনগাঁ পর্যন্ত যাবে। এই ট্রেন সকাল 11 টা বেজে 44 মিনিটে বনগাঁয় পৌঁছবে। অন্যদিকে ট্রেন নম্বর 33622 লোকাল ট্রেনটি বনগাঁ থেকে সকাল 11টা 55 মিনিটে ছেড়ে সরাসরি শিয়ালদা আসবে।

    এবার আসা যাক রাতের প্রসঙ্গে। ট্রেন নম্বর 33685 শিয়ালদা-গোবরডাঙা লোকাল শিয়ালদা থেকে 8টা 23 মিনিটে ছেড়ে সোজাসুজি 10টা 31 মিনিটে বনগাঁয় পৌঁছবে। একইভাবে সন্ধ্যার দমদম-গোবরডাঙা 7টা 25 মিনিটে ছেড়ে সোজা বনগাঁয় পৌঁছবে। অন্যদিকে ক্যানিং এবং ডায়মন্ড হারবার শাখার ক্ষেত্রেও ট্রেন নম্বর 34392 এবং 30552 ট্রেন দুটি চম্পাহাটি এবং ঘুটিয়ারির বদলে সোজা ক্যানিং পর্যন্ত চলবে। ফেরার পথে ওই ট্রেন আবার ক্যানিং থেকেই ছেড়ে শিয়ালদা আসবে।

    অবশ্যই পড়ুন: ভারতীয় রুপিতে ভারী পতন, সোমবার ডলারের বিপরীতে নতুন রেকর্ড গড়ল টাকা

    এদিকে, ডায়মন্ড হারবার রুটে ট্রেন নম্বর 34898 শিয়ালদা-মগরাহাট ট্রেনটি মগরাহাট স্টেশনের বদলে সোজা ডায়মন্ড হারবার পর্যন্ত যাবে। এই ট্রেন রাত 8টা বেজে 38 মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছে দেবে যাত্রীদের। রেলের এমন পদক্ষেপে আখেরে উপকৃত হবেন অসংখ্য নিত্যযাত্রী।

  • চিংড়িঘাটা মেট্রো নিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারকে একহাতে নিল সুপ্রিম কোর্ট!

    চিংড়িঘাটা মেট্রো নিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারকে একহাতে নিল সুপ্রিম কোর্ট!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিংড়িঘাটা মেট্রো নিয়ে এবার রাজ্যকে ভৎসনা সুপ্রিম কোর্টের (Supreme Court On Chingrighata Metro)। সোমবার, মেট্রোর বকেয়া কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে ওঠে মামলা। আর তারপরেই রাজ্য সরকারকে মামলা তুলে নিতে বলে আদালত। অন্যথায় গোটা মামলাটি খারিজ করে দেওয়ার কথাও জানান বিচারপতিরা।

    চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

    এর আগে চিংড়িঘাটা মেট্রোর অবশিষ্ট অংশের কাজ নিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই অভিযোগের পরপরই কলকাতা হাইকোর্ট বকেয়া কাজ শেষ করার জন্য রাজ্য সরকারকে সময় বেঁধে দিয়েছিল। এদিকে রাজ্যের তরফে উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোটে মামলা হয়। সোমবার সেই মামলা নিয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন, “সাধারণ মানুষের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না। হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে, যেভাবে সময় বেঁধে দিয়েছে সেভাবেই কাজ করতে হবে।”

    কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রেখেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সরকার যে অবস্থানে রয়েছে তা সাংবিধানিক দায়িত্ব পালনে গাফিলতিকে ইঙ্গিত করে। এটা একপ্রকার উন্নয়ন আটকানোর জেদ। এদিন চিংড়িঘাটার বকেয়া কাজ নিয়ে রাজ্যের তরফে করা মামলা তুলে নেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। রাজ্য পক্ষের আইনজীবীকে সরাসরি উচ্চ আদালতের বিচারপতি জানান, “কখনও উৎসব চলছে, কখনও পরীক্ষা, কখনও আবার নির্বাচন দেখানো হচ্ছে। সুযোগ দিচ্ছি মামলা এখনই তুলে নিন। না হলে খারিজ করে দেব।”

    অবশ্যই পড়ুন: আবারও IPL দেখবে ওপার বাংলা, নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ!

    উল্লেখ্য, মাত্র 316 বর্গমিটার অংশের জন্য আটকে রয়েছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। এই অংশের জন্যই নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইনের সম্প্রসারণ করা যাচ্ছে না। চিংড়িঘাটা মোড়ের এই অংশের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে সাময়িকভাবে বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তবে অভিযোগ, রাজ্যের কাছে অনুরোধ জানানো সত্বেও অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে একই জায়গায় আটকে রয়েছে মেট্রো প্রকল্পের কাজ।

  • আবারও IPL দেখবে ওপার বাংলা, নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ!

    আবারও IPL দেখবে ওপার বাংলা, নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) থেকে বাদ দেওয়ার পরই বেঁকে বসেছিল ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার (Bangladesh IPL Ban)। শেষ পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ হয় IPL সম্প্রচার। তবে সেই সময় এখন অতীত। বাংলাদেশের ক্ষমতায় নতুন সরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সাথে ধীরে ধীরে সম্পর্ক আগের অবস্থায় ফিরছে ভারতের। আর সে কারণেই এবার IPL সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে পারে বাংলাদেশ সরকার। এমনটাই ইঙ্গিত দিলেন ওপার বাংলার বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক।

    বাংলাদেশে ফের সম্প্রচারিত হবে IPL?

    তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বাংলাদেশ। এরই মাঝে বাংলাদেশের বর্তমান ক্রীড়া মন্ত্রী আমিনুল হক একেবারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। তিনি জানালেন, গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চলছে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তে আসা গেলে সবটা জানিয়ে দেওয়া হবে।

    ক্রিকবাজের এক রিপোর্টে দাবি করা হচ্ছে, আমিনুল বাবু নাকি জানিয়েছিলেন, “এখনও এসব নিয়ে বিশেষ কিছু ভাবিনি। ইদের ছুটি শেষ হওয়ার পর ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা হবে। তারপরই সবটা জানানো হবে।” ওপার বাংলার ক্রীড়া মন্ত্রীর এমন বক্তব্যের পর অনেকেই আশা করছেন এবার হয়তো বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যেতে পারে।

    অবশ্যই পড়ুন: আইপিএলে নেই কোনও অভিজ্ঞতা, নিলামে কেনেনি কেউ! সেই প্লেয়ারই এবার KKR-এ

    প্রসঙ্গত, বাংলাদেশের একটা বড় অংশের ক্রিকেটপ্রেমী প্রতিবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখেন। তাঁদেরও একাংশের বক্তব্য, “নতুন সরকার যেন দেশে IPL এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয়।” এদিকে বাংলাদেশের নতুন ক্রীড়া মন্ত্রী আমিনুল আগেই জানিয়ে দিয়েছিলেন, ক্রীড়াক্ষেত্রে তিনি একেবারেই রাজনীতি নিয়ে আসতে চান না। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তিনি। এই দুই দেশের মধ্যে কোনও রকম সমস্যা হোক এমনটা একেবারেই আশা করছেন না তিনি।

  • ভারতীয় রুপিতে ভারী পতন, সোমবার ডলারের বিপরীতে নতুন রেকর্ড গড়ল টাকা

    ভারতীয় রুপিতে ভারী পতন, সোমবার ডলারের বিপরীতে নতুন রেকর্ড গড়ল টাকা

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝে ভারতের টাকার পতন (Indian Rupee) অব্যাহত। সোমবার নতুন করে মার্কিন ডলারের (Currency) বিপরীতে রুপি তার সর্বনিম্ন রেকর্ড ছুঁয়েছে। এদিন আমেরিকার এক ডলারের প্রেক্ষিতে ভারতীয় টাকা বা রুপির দর এসে দাঁড়িয়েছে 93.94 তে। ভারতীয় মুদ্রার এমন দুর্বলতা দেখে চিন্তা বাড়বে সেটাই স্বাভাবিক। বলাই বাহুল্য, গত সেশনে আমেরিকান ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা 1.2 শতাংশ পড়েছিল। 2022 এর ফেব্রুয়ারি মাসের পর এটাই ছিল সর্বোচ্চ।

    নতুন নতুন রেকর্ড তৈরি করছে ভারতীয় রুপি

    এর আগে গত শুক্রবার প্রবল চাপের মধ্যে ডলারের বিপরীতে প্রথমবারের মতো 93 এর গন্ডি টপকে ছিল ভারতীয় রুপি বা টাকা। ডলারের প্রেক্ষিতে ভারতীয় মুদ্রার দাম 93.735 এ পৌঁছেছিল। তবে সোমবার পড়তে না পড়তেই সেই রেকর্ড ভেঙে দিল ভারতীয় মুদ্রা। আজকের দিনে দাঁড়িয়ে, ডলারের বিপরীতে রুপির দর 93.94। এর আগে গত বুধবারও রূপির পতন অব্যাহত ছিল। এদিন অবশ্য রুপির দর ছিল 92.63 টাকা। সেক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে সেই দর অনেকটাই নেমেছে।

    কেন এত কমছে ভারতের টাকার দাম?

    সময় যত যাচ্ছে ডলারের বিপরীতে ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে ভারতীয় রুপি। কিন্তু কেন এমন অবস্থা ভারতীয় মুদ্রার? এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের যা মত, পশ্চিম এশিয়ায় প্রবল অস্থিরতা, ইরানের সাথে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধ এবং তার কারণে জ্বালানির দাম বৃদ্ধির ফলেই চাপ পড়ছে ভারতীয় মুদ্রায়। এর ফলে স্বাভাবিকভাবেই কমছে ভারতীয় রুপি বা টাকার দাম।

    অবশ্যই পড়ুন: আইপিএলে নেই কোনও অভিজ্ঞতা, নিলামে কেনেনি কেউ! সেই প্লেয়ারই এবার KKR-এ

    বলাই বাহুল্য, পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অনেকটাই বেড়েছে। এর ফলে এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রায় ভারী পতন চোখে পড়েছে। তবে একথা স্বীকার করতেই হয়, আর পাঁচটা প্রতিবেশী দেশের তুলনায় ভারতীয় মুদ্রার পতন সবচেয়ে বেশি। আগামী দিনে এই পরিমাণটা 100 ছাড়িয়ে যায় কিনা সেটাই আশঙ্কা।

  • আইপিএলে নেই কোনও অভিজ্ঞতা, নিলামে কেনেনি কেউ! সেই প্লেয়ারই এবার KKR-এ

    আইপিএলে নেই কোনও অভিজ্ঞতা, নিলামে কেনেনি কেউ! সেই প্লেয়ারই এবার KKR-এ

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: এমনটা বোধহয় হওয়ার ছিল না। একের পর এক প্লেয়ারের চোটের কারণে পরিবর্ত খুঁজে নিতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। কিছুদিন আগেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। এবার আকাশ দীপের (Akash Deep) পরিবর্তও খুঁজে নিল KKR। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বিদর্ভের এক অনামি পেসারকে দলে নিচ্ছে তারা।

    নিলামে উপেক্ষিত পেসার এবার KKR এ

    পিঠের চোটের কারণে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না বাংলার তারকা পেসার আকাশ দীপ। যা কলকাতার জন্য অন্তত বড় ধাক্কা। আর সেই ধাক্কার সামলে উঠতেই এবার তরুণ ভারতীয় পেসার সৌরভ দুবেকে দলে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার এখনও না হলেও ক্রিকবাজ বলছে ইতিমধ্যেই কলকাতায় এসে অনুশীলন করে গিয়েছেন এই বাঁ হাতি বোলার।

    আজ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়নি সৌরভের। ফলে এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। যদিও 2022 সালে 20 লাখ টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দরাবাদে জায়গা পেয়েছিলেন তিনি।। তবে সেই সুযোগ মাঠে নেমে কাজে লাগানো হয়নি। এবারের নিলামে সৌরভের বেস প্রাইস ছিল 30 লাখ টাকা। দুঃখের বিষয়, সেই দামেও তাঁকে কেনেনি কেউ। এক কথায়, এবারে নিলামে পুরোপুরি উপেক্ষিত ছিলেন তিনি। এবার সেই প্লেয়ারকে কাজে লাগাতে হবে কলকাতাকে।

    অবশ্যই পড়ুন: স্ট্রেচার না পেয়ে হাঁটতে গিয়ে মৃত্যু! ফের আরজি করের ট্রমা কেয়ার নিয়ে চরম অভিযোগ

    প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেললেও ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। 2019 ভারতের এমার্জিং এশিয়া কাপের দলে ছিলেন সৌরভ দুবে। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে 26 রান দিয়ে 4 উইকেট তুলেছিলেন তিনি। গোটা টুর্নামেন্টে পেয়েছিলেন 7 উইকেট। এবার কলকাতার জার্সিতে কামাল দেখাতে হবে তাঁকে। বাঁ হাতি পেসার হওয়ার দৌলতে মুস্তাফিজুরের অভাবও মেটাতে পারবেন তিনি।

  • KKR-র এই প্লেয়ারকে মরার অভিশাপ দিয়েছিলেন সমর্থকরা!

    KKR-র এই প্লেয়ারকে মরার অভিশাপ দিয়েছিলেন সমর্থকরা!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার তিনি। বেশ কয়েকবার KKR (Kolkata Knight Riders) এর ত্রাতা হয়ে উঠেছিলেন। সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ছন্দপতন হলেও আজও বিশ্ব ক্রিকেটে রহস্যময় স্পিনার হিসেবেই পরিচিত তিনি। সেই নাইট তারকা বরুণ চক্রবর্তীকেই একটা সময় অভিশাপ দিতেন ক্রিকেটপ্রেমীরা। KKR এর ভরসার কাঁধ বরুণকে মরে যাওয়ার অভিশাপ দিতেন সমর্থকরা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই সেই কঠিন বাস্তব স্মরণ করলেন নাইটের অন্যতম বড় অস্ত্র।

    KKR তারকাকে মরার অভিশাপ দিতেন সমর্থকরা?

    একটা সময় চলচ্চিত্র পরিচালক হতে চেয়েছিলেন ভারতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ বোলার বরুণ। খেলোয়াড়ের জীবনের ওঠাপড়া কমবেশি সকলেরই জানা। 2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন তাঁর জন্য এক প্রকার অভিশাপ ছিল। সে বছর ভারতীয় দলের হয়ে সেভাবে কিছু করে উঠতে না পারায় একটা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল বরুণকে। ফের জাতীয় দলে যে ফিরতে পারবেন সেই আশাটা একেবারে ছেড়েই দিয়েছিলেন এই খেলোয়াড়।

    সেই সময় বহু কটুক্তি শুনতে হয়েছে নাইট তারকাকে। অনেক সময় অজানা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হতো চক্রবর্তীকে। বলা হতো, প্রাণে মেরে ফেলা হবে। এছাড়াও পরবর্তীতে হেনস্থার শিকারও হতে হয়েছে বরুণকে। সেটা অবশ্য 2021 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময়। সেই সময় করোনা আক্রান্ত হয়েছিলেন বরুণ চক্রবর্তী। এদিকে মহামারীর কারণে স্থগিত হয়ে গিয়েছিল কলকাতার বিরুদ্ধে RCB র ম্যাচ।

    অবশ্যই পড়ুন: যুবসাথীর ১৫০০ টাকা এখনও পাননি? জানুন কী করতে হবে এবার

    পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে স্থগিত করে দেওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ঠিক সেই সময় বহু ক্রিকেট ভক্ত নাইট তারকা বরুণকে নিশানা করে একাধিক অকথা কুকথা বলেছিলেন। একটা সময় ছিল যখন সমর্থকরা বরুণকে বলতেন, “তুমি মরছো না কেন? তুমি মরে যাও।” IPL 2026 এর আগে ভক্তদের অভিশাপ দেওয়ার কথা ফের স্মরণ করেছেন শাহরুখ খানের দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। সেই সাথে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

  • সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিনের বেতন কাটবে KKR!

    সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিনের বেতন কাটবে KKR!

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমের আগে বেজায় সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। একের পর এক বোলারের চোট চাপে ফেলেছে শাহরুখ খানের এই দলকে। কিছুদিন আগেই চোট নিয়ে গোটা IPL সিজন থেকেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। নতুন করে সেই তালিকায় নাম জুড়েছে বাংলার তারকা পেসার আকাশ দীপের। এমতবস্থায়, কলকাতার কাছে আরও গুরুত্ব বেড়েছে 25 কোটি 20 লাখের খেলোয়াড় ক্যামেরন গ্রিনের (Cameron Green)। তবে ব্যাট করার পাশাপাশি এই অলরাউন্ডার 4 ওভার বোলিং করবেন কিনা তা নিয়ে সংশয় বাড়ছে। সে কারণেই এই খেলোয়াড়ের বেতন কেটে নেওয়ার দাবি জানাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন।

    বেতন কেটে নেওয়া হবে KKR র সবচেয়ে দামি খেলোয়াড়ের?

    IPL 2026 এর নিলাম থেকে 25 কোটি 20 লাখ দিয়ে অস্ট্রেলিয়ার গ্রিনকে কিনেছিল KKR। এই খেলোয়াড়কে নিয়ে বুকে আশা বেঁধে রেখেছে কিং খানের দল। তবে জাতীয় দলের প্লেয়ারদের ওয়ার্কলোড নিয়ে বিশেষ চিন্তিত অস্ট্রেলিয়া। মূলত সে কারণেই প্যাট কামিন্স থেকে শুরু করে জশ হ্যাজ়েলউড এমনকি মিচেল স্টার্ককে নিয়ে বেশি ঝুঁকি নিতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই IPL এর প্রাথমিক পর্বে রয়েছেন এই খেলোয়াড়রা। এদিকে গ্রিনও অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলে তাঁকে কলকাতায় 4 ওভার বল করার অনুমতি অস্ট্রেলিয়ার বোর্ড দেবে কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে।

    আসলে কিছুদিন আগেই চোট সরিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন গ্রিন। কাজেই নতুন করে তাঁকে বেশি চাপ দেওয়া অস্ট্রেলিয়া মেনে নেবে কিনা সেই উত্তর আপাতত নেই। সব মিলিয়ে, KKR এর সবচেয়ে দামি প্লেয়ারের 4 ওভার বল করা নিয়ে ধন্ধের মধ্যেই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশ্বিন দাবি করছেন, যদি গ্রিন KKR এর হয়ে 4 ওভার বল না করতে চান তাহলে দলের উচিত হবে তাঁর বেতন কেটে নেওয়া!

    অবশ্যই পড়ুন: মেসেজ করেছিলেন খোদ শাহরুখ খান, KKR-এ খেলবেন কোহলির সেই বিগ ফ্যান

    নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, “IPL দলগুলির কাছে এমন কিছু নিয়ম থাকা উচিত যেখানে কোনও বোলার বা অলরাউন্ডার মাত্র দুই ওভার বল করেন তবে দু কোটি টাকা কেটে নেওয়া হবে।” যদিও ক্রিকেটের নিয়মে এমন কোনও বিধান নেই। কাজেই হিসেবে KKR ইচ্ছেমতো গ্রিনের বেতন কেটে নিতে পারে না।

  • খোলা ছিল রেলগেট, যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    খোলা ছিল রেলগেট, যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের! ঘটনাস্থলেই নিহত ১২

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা (Train Bus Accident)। দ্রুত গতিতে ছুটে আসা মেল ট্রেন জোরালো ধাক্কা মারে যাত্রী বোঝাই একটি বাসে। আর তারপরই ঘটনাস্থলেই মৃত্যু হল 12 জনের। শনিবার এমন ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো বাংলাদেশ (Bangladesh)। বাংলাদেশের কুমিল্লায় রেললাইন ক্রসিংয়ের সময় আচমকা ওই বাসটিতে ধাক্কা মারে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন। আর তারপরেই প্রাণ হারালেন এক ডজন মানুষ। এছাড়াও আহত হয়েছেন 10 জনেরও বেশি যাত্রী।

    কীভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা?

    বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার স্থানীয় সময় রাত 2টো বেজে 55 মিনিট নাগাদ ঢাকা-চট্টগ্রাম জাতীয় সড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে উঠে পড়া যাত্রী বোঝাই একটি বাসে ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা মারার পরই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

    রবিবার সকালে কুমিল্লা জেলার প্রশাসনের তরফে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার খবর সংবাদ মাধ্যমকে জানানো হয়। এদিকে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন বাংলাদেশের মন্ত্রী মহম্মদ আমিন উর রশিদ। কী কারণে এমন দুর্ঘটনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, “খুব সম্ভবত রেলগেট খোলা ছিল। ফলে স্বাভাবিকভাবেই ড্রাইভার ট্রেন লাইনের উপর উঠে পড়েছিলেন। এদিকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া মেল ট্রেনটি দ্রুত গতিতে ওই বাসে ধাক্কা মারে।”

    এই ঘটনার পর রেল ক্রসিংয়ের কর্তব্যরত গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই ওই রেল ক্রসিংয়ের দুই গ্রেটম্যান হেলাল উদ্দিন এবং মেহেদী হাসানকে কাজ থেকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই দুই গেটম্যানের কাজে গাফিলতির কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

    অবশ্যই পড়ুন: নথি কী কী লাগবে, মোবাইল সহ ভোটের একগুচ্ছ নিয়ম চালু করল নির্বাচন কমিশন

    প্রসঙ্গত, শনিবার মধ্যরাতের ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলিকে রেলের তরফ 1 লাখ বাংলাদেশি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও কুমিল্লা জেলা প্রশাসনের তরফে নিহতদের পরিবারকে 25 হাজার টাকা এবং আহতদের 15 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়। এছাড়াও কুমিল্লা প্রশাসন গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করার আশ্বাস দিয়েছে।